নিস্বজ প্রতিনিধি : পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন শেখ (২০) দুই পিচ ইয়াবাসহ ওভারব্রিজের উপর থেকে গ্রেফতার হয়েছে। থানা হাজত থেকে ছাড়িয়ে নেয়ার জন্য জোর তদবির চলছিল।
থানা সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে ওভার ব্রিজের উপর থেকে রাঢ়ীপাড়া গ্রামের প্রবাসী নজরুল শেখের পুত্র ইমন শেখকে ২ পিচ ইয়াবাসহ থানা পুলিশ আটক করে। এ বিষয়ে কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ইমন দোষী সাব্যস্ত হলে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল কুমার মৈত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ তহিদুর রহমান ডাবলু : সাতক্ষীরার কুলিয়া এলাকা ট্রাক ভর্তি ৫১ লাখ ৯২ হাজার ৬’শ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিচসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। সোমবার দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া পাকা রাস্তার উপর থেকে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নত মানের ২০০ পিচ শাড়ী, ৮২৩ পিচ থ্রি পিচ, ১৭০ বোতল ফেন্সিডিল, ১৪৪ কেজি চা পাতা, ২৫০ কেজি সুপারী ও একটি বাংলাদেশী ট্রাক। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ও টাউন স্পোটিং কাবের সভাপতি শেখ আজহার হোসেন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার শ্যামলী সি.কে.টি হাসপাতালে ডা. কামরুল ইসলামের তত্ত্বাবধায়নে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দুপুরে তার কিডনিতে টিউমার অপারেশন করা হবে। তার আশু রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই এড. শেখ আজাদ হোসেন বেলাল সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
অপ্রতিম : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আবদুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
ন্যাশনাল ডেস্ক : এ বছরের বিশ্ব সেরা শিক্ষক হিসেবে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ হাতে বাংলাদেশের শাহনাজ পারভিন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মনোনীত ৫০ জন সেরা শিক্ষকের একজন হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি।
স্পোর্টস ডেস্ক : শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের তাদেরই মাটিতে হারিয়ে এমন ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতায় নিজেদের ক্রিকেটের মৃত্যু ঘোষণা করেছে লঙ্কান পত্রিকা ‘দ্য আইল্যান্ড।’ শুধু তাই নয়, সেই টেস্ট ম্যাচের একটি এপিটাফও প্রকাশ করেছে তারা। রিপ শ্রীলঙ্কান ক্রিকেট- নামের ওই প্রতিবেদনে সেই এপিটাফে লেখা রয়েছে- ‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ওভালে ২০১৭ সালের ১৯ মার্চ শ্রীলঙ্কার ক্রিকেটের মৃত্যু হয়েছে। বন্ধু ও সুহৃদরা এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। রিপ (RIP)।’
শেখ তহিদুর রহমান ডাবলু : আটকের পর সাতক্ষীরা সদর থানার হেফাজতখানা থেকে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজে বের করে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আদালতের আদেশ বাস্তবায়ন বিষয়ে সতক্ষীরার পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৪ সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপিত মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।