মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিম পাড়া এলাকায় ইটের সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী। পৌর সভার ৯নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিমপাড়া শীতল মেচের সামনে থেকে এড. তৌহিদুর রহমান শাহীনের বাড়ি পর্যন্ত ৫শ’ ২০ ফুট ইটের সলিং রাস্তা ২ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে এ ইটের সলিং নির্মাণ কাজ করা হচ্ছে। এলাকাবাসী জানায়, তারা দীর্ঘদিন মাটির রাস্তায় কাঁদা পানিতে অত্যন্ত কষ্ট স্বীকার করেছে। কোন দিন কাউকে জানায়নি। কিন্তু পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর নিজে থেকে উপলব্ধি করে এই রাস্তাটি নির্মাণ করছে বলে তাদের কাউন্সিলরকে ধন্যবাদ জানান এবং দুই কাউন্সিলরদের জন্য দোয়া করেন। এ সময় ঐ এলাকার মানুষের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন এড. তৌহিদুর রহমান শাহিন, আনিছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান শর্তসাপেক্ষে অধিগ্রহণ করতে পারবে সরকার। এই বিধান যুক্ত করে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন-২০১৭’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ শুনানি আগামী বৃহস্পতিবার (৬ এপ্রিল) হবে।
গ্রীষ্মের শুরুতেই ঘূর্ণিঝড় আর তাপদাহের আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশের উত্তর-মধ্যাঞ্চলে চার-পাঁচ দিন কালবৈশাখী ও উত্তর- উত্তর পশ্চিমাঞ্চলে তাপদাহ বয়ে যেতে পারে।
পাকিস্তানের পুলিশ বলছে, পাঞ্জাব প্রদেশে এক মাজারের খাদেমের হাতে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ১৩০ বছরের পুরনো লাবসা মসজিদকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হাসান হাদী : ফেনসিডিল, ইয়াবা ও সোনাপাচারকারী, জামায়াত-শিবিরের মদদদাতা ভোমরার ইসরাইল চেয়ারম্যান বেপরোয়া হয়ে উঠেছেন। শান্ত সাতক্ষীরাকে আবারো অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেনÑ এমনটিই প্রধানমন্ত্রী বরাবর করা এক লিখিত ভোমরা ইউনিয়ন আ.লীগের প্যাডে করা এক দরখাস্তে উল্লেখ করেছেন সাতক্ষীরার আ.লীগ নেতারা। দরখাস্তটিতে সুপারিশসহ স্বাক্ষর করেছেন জেলা ও উপজেলা আ.লীগের শীর্ষ নেতারা।
নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলায় এবছর লক্ষ্যমাত্রার চাইতে বেশি পরিমান জমিতে ইরি বোরো চাষাবাদ হলেও শেষ মূহুর্তে ব্লাস্ট নামক ছত্রাকের আক্রমলে মাঠের পর মাঠ ধানের শীষ শুকিয়ে যাচ্ছে।