নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ২০১৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নলকুড়া তরুন সংঘের কার্যালয়ে নলকূড়া তরুণ সংঘের সভাপতি শেখ আমিনুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নলকূড়া তরুণ সংঘের উপদেষ্টা মীর হায়দার আলী, এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, এড. তামিম আহমেদ সোহাগ, নলকূড়া নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আলমগীর হোসেন, নলকূড়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক মীর কাইয়ুম আলী পিন্টু, ক্রীড়া সম্পাদক শেখ আমির হোসেন, মো. আমিনুর রহমান, খন্দকার আনিছুর রহমান তাজু, শেখ ইশতিয়াক আহমেদ, শেখ শফিকুল ইসলাম, মুকুল, ফাহিম হাসান, শেখ রিজভী আহমেদ, তৌকির, হাফেজ মনোয়ার হোসেন বাবু, শেখ আব্দুল মতিন প্রমুখ। মহান বিজয় দিবসের দিন সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। এ সময় নলকূড়া তরুন সংঘ ও নলকূড়া নাট্য গোষ্ঠীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


মিশরের আলেকজান্দ্রিয়ার বাসিন্দা ইমান আহমেদ নামের এ নারীর ওজন ৫০০ কেজিরও বেশি। ধারণা করা হচ্ছে, তিনিই বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ অবস্থা থেকে মুক্তি পেতে চান ইমান। এজন্য চিকিৎসা নিতে ভারতে আসতে আগ্রহী এ নারী।
