বিনেদন ডেস্ক: আর মাত্র কয়েকটি দিন, তারপরই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খানের ‘রইস’ ও হৃত্বিক রোশনের ‘কাবিল’। এরই মধ্যে ছবি দুটি ছাড়পত্র পাওয়ার জন্য জমা পড়েছে ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ডে। বোর্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বোর্ডের সদস্যরা এ সপ্তাহের মধ্যেই দুটি ছবি দেখে তাঁদের মন্তব্যসহ ছাড়পত্র দেবেন। ছবির প্রযোজকরা আশা করছেন, ছবি দুটি কোনো কর্তন ছাড়াই সবার দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র দেবে বোর্ড। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ ছবিটিতে গুজরাটের মদ চোরাচালানকারির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই ছবির লায়লা, জালিমা ও উড়ি উড়ি যায়—গান তিনটি এরই মধ্যে মিউজিক টপচার্টে জায়গা করে নিয়েছে। আর মুক্তি পাওয়া প্রোমো ও কিছু সংলাপ জনপ্রিয় হয়ে ওঠায় ধারণা করা হচ্ছে, সুপারহিট হতে যাচ্ছে ছবিটি। অন্যদিকে, হৃত্বিক রোশন অভিনীত ‘কাবিল’ ছবিটিও মুক্তি পাবে ২৫ জানুয়ারি। সেন্সর বোর্ডে ‘রইস’ জমা পড়ার অন্তত দুই সপ্তাহ আগেই জমা দেওয়া হয় হৃত্বিকের ছবিটি। তবে প্রযোজকের পক্ষ থেকে কোনো তাড়া না থাকায় একটু দেরিতেই ‘কাবিল’ দেখা হচ্ছে বলে জানা যায় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে। এক জন্মান্ধ মানুষের ভূমিকায় হৃত্বিক অভিনয় করেছেন ‘কাবিল’ ছবিতে। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এই ছবিতে প্রেম ও প্রতিশোধই হয়ে ওঠে মুখ্য বিষয়। কাহিনীর দিক থেকে ‘কাবিলে’র চেয়ে ‘রইস’কেই এগিয়ে রাখছেন অনেকে। তবে দর্শকের আগ্রহ শেষ পর্যন্ত কোথায় যায়, সেটা দেখা যাবে ২৫ জানুয়ারি। শাহরুখ ও হৃত্বিকও নিশ্চয় এখন নখ কামড়ে দিন গুনছেন, অপেক্ষা করছেন দেখার জন্য—কার ঘরে দর্শক টাকা ঢালবেন।

সাম্প্রতিক প্রেসিডেন্টদের তুলনায় সবচেয়ে কম জনসমর্থন নিয়ে আগামী শুক্রবার শপথ নেবেন ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপে মাত্র ৪০ শতাংশের সমর্থন পেয়েছেন ট্রাম্প। বিদায়ী ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ নেয়ার আগে জনসমর্থন ছিলো ৮৪ শতাংশ।
বিদায়ের শেষ মুহূর্তে বারাক ওবামার বাণিজ্যনীতি ও উপদেষ্টা দলে নিয়োগ পেয়েছেন এক বাংলাদেশী। সোমবার হোয়াইট হাউজের বিজ্ঞপ্তিতে ঢাকায় জন্ম নেয়া বেহনাজসহ ২৯ জনকে নিয়োগের মনোনয়ন দেয় ওবামা প্রশাসন।
নাইজেরিয়ার একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো প্রদেশে বিমানবাহিনীর একটি জেট বিমান থেকে চালানো ওই বোমা হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান ওমরাহ পালন করায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। কেউ কেউ একজন কমিউনিস্টের ওমরাহ পালনে বিস্ময় প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সমাজতন্ত্রের সঙ্গে ধর্মের বিরোধ নেই উল্লেখ করে এ নিয়ে আলোচনা-সমালোচনার কী আছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জি এম আবুল হোসাইন: মঙ্গলবার রাতে আলোচনা, সাংস্কৃতি অনুষ্ঠান ও লাকি কুপনের মাধ্যমে শেষ হয়েছে ৪ দিন ব্যাপী শ্রী শ্রী মহাশ্মশান কালি পূজা ও পৌষ সংক্রান্তি উৎসব। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির কমিটির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে বাবু গোষ্ঠ বিহারী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। তিনি বলেন, এ মেলা হিন্দু মুসলিম সবার মিলন মেলা। সাম্প্রদায়িক সম্প্রীতির এ এক অটুট বন্ধন। তিনি ৪দিন ব্যাপী এমন অনুষ্ঠান আয়োজনে কর্তৃপক্ষের সাধুবাদ জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সরদার এ. মজিদ, সহ-সাধারণ সম্পাদক মো. খালিদুর রহমান, জেলা যুব জাতীয় পার্টির সভাপতি আকরাম হোসেন খান বাপ্পি, ঝাউডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইউপি সদস্য আব্দুল মালেক, ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতিয়ার উদ্দীন, উৎসব কমিটির সদস্য সচিব প্রভাষক তপন কুমার দে প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভুধাংশ শেখর সরকার।
ডেস্ক: পরিবারের অমতে বিয়ে করায় পাকিস্তানের লাহোরে এক তরুণীকে নির্যাতনের পর মা নিজেই তাকে আগুনে পুড়িয়ে মেরেছে বলে জানা গেছে। অভিযুক্ত মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই তরুণীর লাশ কবর দিয়েছে তার শ্বশুরপক্ষের লোকজন।
