অভিষেকের সময় থেকেই তিনি বাজিমাত করে যাচ্ছেন। দুর্দান্ত সব পারফরম্যান্স উপহার দিয়েছেন। তেমনি একটি ফিজ-শো ক্রিকেটের সংবাদদাতা ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিং পারফরম্যান্সের খেতাব এনে দিলো কাটার মাস্টারকে।
ভারতের মাটিতে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে কিউই ব্যাটিংকে বিপর্যস্ত করে পাঁচ উইকেট নিতে খরচ করেছিলেন ২২ রান। সেটাই বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিংয়ের জন্য সেরা পারফরম্যান্স নির্বাচিত হয়েছে।
টি-টুয়েন্টিতে মোস্তাফিজের এই পারফরম্যান্সটি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিং। ম্যাচটা অবশ্য ৭৫ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ।
একইরাতে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ড বধের নায়ক ১৯ বছর বয়সী এই তারকাকে ২০১৬ সালের জন্য বর্ষসেরা নবাগত ঘোষণা করা হয়।
এক নজরে ক্রিকইনফোর পুরস্কারের রাত-
বর্ষসেরা অধিনায়ক-২০১৬: বিরাট কোহলি
বর্ষসেরা টেস্ট ব্যাটিং: বেন স্টোকস
বর্ষসেরা টেস্ট বোলিং: স্টুয়ার্ট ব্রড
বর্ষসেরা টি-টুয়েন্টি ব্যাটিং: কার্লোস ব্র্যাথওয়েট
বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিং: মুস্তাফিজুর রহমান
বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং: কুইন্টন ডি কক
বর্ষসেরা নবাগত: মেহেদী হাসান মিরাজ

সন্তান জন্ম হওয়ার পর দীর্ঘদিন সিনে পর্দায় থেকে দূরে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রানী মুখার্জি, লারা দত্ত, ও শিল্পা শেঠির মতো বলিউডের নামকরা নায়িকা। তাদেরকে তাক লাগিয়ে সন্তান জন্মের দু’মাসের মাথায় শুটিং সেটে ফিরেছেন কারিনা কাপুর খান।
আগেরদিন মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটে-বলে কোয়েটাকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সাকিব আল হাসানের হয়তো তখন থেকেই নিজের ম্যাচের অপেক্ষায় মিটিমিটি হাসছিলেন! শুক্রবার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন সাকিবও। আর দর্শক হয়ে তা দেখে হাততালি দিয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে দুজনের দল জিতেছে ১৭ রানে।
সকালে দুই অপরাজিত অস্ট্রেলীয় ব্যাটিংয়ে নামলেন। বিকেলে দুই অস্ট্রেলীয় অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। খুব ক্রিকেটপাগল না হলে সাদা পোশাকে হেলমেটে ঢাকা ক্রিকেটারদের একই রকম লাগার কথা অনেকের! শুক্রবার যারা শুরুতে আর শেষের কিছু অংশ খেলা দেখেছেন, হয়তো ধরেই নেবেন সারাটাদিন ব্যাটিং করেছে কেবল অস্ট্রেলিয়াই! কিন্তু মাঝে ভারতের ওপর দিয়ে বয়ে গেছে স্টিভ ও’কিফে ঝড়। ৪.১ ওভারের এক স্পেলে মাত্র ৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দিয়েছেন এই অজি বাঁহাতি স্পিনার। পরে স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢতায় লিডটা ২৯৮ রানের বাড়িয়ে দিন শেষ করেছে সফরকারীরা।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা কর্মী সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টা থেকে সাতক্ষীরা শহর আহলে হাদিস মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি উপাধ্যক্ষ এস এম ওবায়দুল্লাহ গজনফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ আব্দুন নূর মাদানী, সাপ্তাহিক আরাফাত’র নির্বাহী সম্পাদক শায়খ হারুন হোসাইন। উপস্থিত ছিলেন কেন্দ্রিয় শুব্বানের দায়িত্বশীল অধ্যাপক তোহিদুর রহমান, হাফেজ হাবিবুল বাশার, জেলা জমঈয়তের সহ-সভাপতি ড. রবিউল ইসলাম, অধ্যাপক গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওঃ শাহাদাৎ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ, মাও সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাস্টার আবু তাহের, এড. আজহারুল ইসলাম, জমঈয়তের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলামসহ প্রত্যেক এলাকার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে আহলে হাদিস আন্দোলনকে আরোও গতিশীল করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক : কখনও পুলিশের সোর্স, কখনও আওয়ামীলীগ নেতা পরিচয় দানকারী, আবার কখনও এলাকার সাধারন মানুষকে জিম্মি করে জোরপূর্বক টাকা আদায়সহ একাধিক অপকর্মের হোতা রায়হান উদ্দিন খোকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নিজ বাড়ি আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আটক রায়হান উদ্দিন খোকা কাপসন্ডা গ্রামের আমিন উদ্দিনের ছেলে।