ডেস্ক রিপোর্ট: রাজধানীর রামপুরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পূর্ব রামপুরায় ব্যাংক কলোনির বালুর মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় র্যাব-৩-এর সদস্যদের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ওসি আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের চার সদস্য আহত হয়েছেন।

অনলা্ইন ডেস্ক: ডেস্ক: যারা স্বাস্থ্যসচেতন তাদের কাছে তোকমা দানা বেশ পরিচিত। ফালুদা তৈরিতে এবং বিভিন্ন ফলের জুসে তোকমা দানা ব্যবহৃত হয়ে থাকে। তোকমা দানা প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ। ছোট ডিম্বাকৃতির নরম বীজটি `সালভিয়া হিসপানিকা` নামেও পরিচিত। বাদামি, কালো, সাদা বিভিন্ন রঙয়ের হয়ে থাকে এই তোকমা।
অনলাইন ডেস্ক: মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিলো তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। সে সাথে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং।
অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২ তম ম্যাচে এসে নিজেদের দ্বিতীয় জয়ের দেখে পেল বর্তমান চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় মাশরাফির নেতৃত্বাধীন দলটি।