বিনোদন ডেস্ক: ২০১২ সালে মুক্তি পাওয়া মধুর ভান্ডারকারের ‘হিরোইন’ ছবিতে কাজ করার কথা ছিল ঐশ্বরিয়া রাই ব্চ্চনের। কিন্তু সে সময় ঐশ্বরিয়া গর্ভবতী হয়ে পড়ায় অনুরোধ করেছিলেন ছবিটির কাজ পিছিয়ে দিতে। কিন্তু সে সুযোগ ছিল না। তাই নারীপ্রধান ওই ছবিতে ঐশ্বরিয়ার বদলে নেওয়া হয় কারিনা কাপুর খানকে।গর্ভবতী হওয়ার পর বলিউডের প্রায় সব নায়িকাই স্বেচ্ছা নির্বাসনে চলে যান। থাকতে চান ক্যামেরা থেকে বহু দূরে। মা হওয়ার আগে ও পরে শরীরে যে পরিবর্তন আসে সেটা নিয়েই তাঁরা চিন্তিত থাকেন। তবে এদিক থেকে একেবারেই আলাদা কারিনা কাপুর খান। বলা যায় তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।স্বেচ্ছা নির্বাসন তো দূরের কথা একেবারে আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। আর এ ব্যাপারে কারিনার যুক্তি হলো, তিনি যেহেতু একজন কর্মজীবী নারী তাই তাকে তাঁর কাজ চালিয়ে যেতে হবে। মাতৃত্ব একজন নারীর জীবনে অবশ্যই নতুন ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, কিন্তু তার জন্য কাজ থেকে দূরে থাকার পক্ষপাতী নন তিনি।সম্প্রতি কারিনাকে দেখা গেল গর্ভবতী অবস্থায় ফটোশুটে অংশ নিতে। একটি ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি তোলার জন্য ফটোশুটে অংশ নেন কারিনা। এ সময় তিনি সাদা রঙের একটি গাউন পরেছিলেন। আর সেই ছবিই শেয়ার দেওয়া হয়েছে টুইটারে তার বিভিন্ন ফ্যানক্লাবের অ্যাকাউন্ট থেকে।এর আগে লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডসের রেড কার্পেটেও পাওয়া গিয়েছিল কারিনাকে। গর্ভবতী অবস্থাতেই অংশ নিয়েছেন মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে আরেকটি ম্যাগাজিনের ফটোশুটে।গত ১৭ জুন মুক্তি পেয়েছিল কারিনা অভিনীত ছবি ‘উড়তা পাঞ্জাব’। আগামী বছর কারিনা অভিনীত ‘গোলমাল ৪’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক: ‘জমিই যদি লাগবে, তাহলে আমাদের দ্যাবতা (দেবতা) সাজার জন্যি অভিনয় করার দরকার পড়ছেলো কেনে? সেই প্রশ্ন করতে চাই বুলবুল চেয়ারম্যানরে। এ লোকের চোখে শরম লাগে না, এদের ভগবানের কাছে যাইতে হবেক লা? আমাদের সামনে এরে আনেন দেখি, একটা প্রশ্ন করতে চাই। হের কাছে ঘর চাই না, জমি চাই না। ও দেওয়ার ক্ষ্যামতা তার লাই। আমাদের উসকে দিয়ে তিনি এখন কোথায়?’ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুলের দিকে এ প্রশ্ন ছুড়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত সাঁওতালরা। তাদের অভিযোগ, রংপুর চিনিকলের জমি দখল করে নিতে তাদের উস্কে দিয়েছিলেন এই চেয়ারম্যান। আবার গত ৬ নভেম্বর এই চেয়ারম্যানের নির্দেশেই তাদের বসতবাড়ি গুঁড়িয়ে দেয় স্থানীয়দের নিয়ে প্রশাসন।
অনলাইন ডেস্ক: এর আগেও টিভি পর্দায় জুটি বেঁধেছেন নোবেল-শখ। তবে এবারের গল্পটা একেবারেই ভিন্ন।
অনলাইন ডেস্ক: শাকিব-বুবলী জুটির জমকালো সূচনার পর কোনও এক অজানা কারণে সেটি প্রায় থমকে গেছে।
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে ঢাকায় ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। একইসঙ্গে ডাকা হয়েছে নারায়ণগঞ্জের দলীয় রাজনীতিতে অভ্যন্তরীণ কলহে জড়ানো অন্য নেতাদেরও। ডাকা হয়েছে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদকেও। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনলাইন ডেস্ক: অক্টোবর মাসে রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরু হবার পর থেকে জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশী মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের অর্ধেকেরই বেশী গৃহহীন হয়েছে গত এক সপ্তাহের কম সময়ে।
অনলাইন ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস আজ । যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হচ্ছে।
অনলাইন ডেস্ক: ঘৃণিত পরকীয়া সম্পর্কের কারণে ঘটে বিবাহবিচ্ছেদ, খুনোখুনিও হয় অনেক সময়। অনেকে বিষয়টি এড়িয়ে যেতে না পারলেও, কেউ কেউ পারেন। যুক্তরাষ্ট্রের হুনোলুলুর যুবক ক্রিস্টোফার সে পথে হাঁটেননি।