অনলাইন ডেস্ক: বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরেই এগিয়ে যাচ্ছে বিশ্ব। আর নানা ধরনের অভিনব আবিস্কারে চীনের জুড়ি মেলা ভার। আর এবার তৈরি করে ফেলল এক কৃত্রিম সূর্য! পৃথিবী থেকে ১৫০ মিলিয়ন কিলোমিটার দূরে থাকা একটা নক্ষত্র যার তাপমাত্রা ৫,৫০৪ ডিগ্রি সেলসিয়াস, এই রকম একখানা জিনিস বানানো কিভাবে সম্ভব- এটাই প্রশ্ন?
তবে চীনা বিজ্ঞানীরা অসম্ভবকেই এবার সম্ভব করে ফেলেছে। নিউক্লিয়ার রিঅ্যাকটরের মাধ্যমে প্রায় ৫০ মিলিয়ন কেলভিন তাপমাত্রা তৈরি করা হয়েছিল। যা সূর্যের আসল তাপমাত্রা ১৫ মিলিয়ন কেলভিনের প্রায় তিনগুণ। তবে এই পুরো বিষয়টার স্থায়িত্ব ছিল মাত্র ১ মিনিট।
এই নিউক্লিয়ার রিঅ্যাকটরের নাম Experimental Advanced Superconducting Tokamak (EAST). এই গবেষণাটি হয়েছে চীনের জিয়াংসুতে ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সে। সূর্যের ভিতরে কি ধরনের পারমাণবিক কার্যকলাপ চলছে, সেটা খুঁজে বের করাই ছিল এই গবেষণার মূল লক্ষ্য।
EAST নামের এই নিউক্লিয়ার রিঅ্যাকটর একটি উষ্ণ গ্যাস তৈরি করে, যার নাম প্লাজমা। সেখান থেকেই তৈরি হয়েছে প্রচুর পরিমাণ শক্তি। সুতরাং কৃত্রিম সৌরশক্তি পাওয়ার গবেষণায় যে চীন একধাপ এগিয়ে গেল, সে কথা অস্বীকার করা যাবে না।

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা থেকে এখন পর্যন্ত পাওয়া হিসেব মতে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা সর্বোচ্চ। এই খবরে ধস নেমেছে এশিয়ার শেয়ারবাজারগুলোতে।
ডেস্ক রিপোর্ট: ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া পূর্বোক্ত সকল আভাসের সম্পূর্ণ বিপরীত। অধিকাংশ গণমাধ্যম প্রতিবেদক, জনমত এবং রাষ্ট্রবিজ্ঞানীরা যেমন হিলারিকেই হোয়াইট হাউসের পথে দেখছিলেন তা ভুল প্রমাণিত হলো। সকল বিতর্ক, জয় ঘিরে সংশয়কে পেছনে ফেলে ট্রাম্পের জয় একটা তাৎপর্যপূর্ণ শিক্ষা দেয়। আর তা হলো দেশের মানুষের ক্ষোভের গভীরতা অনুধাবনে ব্যর্থতা, পলিটিকাল-মিডিয়া স্টাবলিশমেন্ট বা রাজনীতির ক্ষেত্রে গণমাধ্যমের কোন কিছু প্রতিষ্ঠা করতে চাওয়া বা চাপিয়ে দেওয়ার নেতিবাচক প্রবণতা। আজকের ঘটনার পরে নিঃসন্দেহে এই স্টাবলিশমেন্টের বিরুদ্ধ অবস্থানে চলে যাবে আমেরিকানরা।
স্বাস্থ্য ও জীবন: মাথাব্যথা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মাথাব্যাথা প্রথমে অল্প হলেও এক সময় তা বিরাট আকার ধারণ করে। অনেকের তো মাইগ্রেনের সমস্যা আছে। এর জন্য নিয়মিত ওষুধও খাচ্ছেন কিন্তু মাথাব্যথা সাময়িক কমছে। তার পরেও মাথাব্যথা না কমায় ভাবছেন ওষুধে কাজ করছে না, তাই ওষুধ বদলানোরও চিন্তা করছেন।
নিউজ ডেস্ক: পুরো নাম ডোনাল্ড জন ট্রাম্প। তার জন্ম নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় ১৪ জুন ১৯৪৬ সালে। বাবা ছিলেন রিয়াল এস্টেট ব্যবসায়ী। তিনি নিজেও এই খাতে সফল। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় থেকে তিনি তার পিতার ব্যবসায়ে জড়িয়ে পড়েন। রিয়াল এস্টেট বিজনেসে পড়াশোনা শেষে ট্রাম্প ইকোনমিক্সে গ্রাজুয়েট হন। কিন্তু তার রয়েছে হরেক রকম পরিচয়। ব্যবসায়ী ছাড়াও তিনি মিস ইউনিভার্সের স্পন্সর ছিলেন দীর্ঘদিন। তাতে তার নাম যশ অর্থ বিত্ত হয়েছে অনেক। এপ্রেনটিস্ট নামের একটি রিয়ালিটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।
ন্যাশনাল ডেস্ক: আগামিকাল ১০ নভেম্বর (বৃহস্পতিবার) ‘শহীদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে লড়াই করতে গিয়ে শহীদ নূর হোসেন আত্মহুতি দেন। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে শহীদ নূর হোসেনের মহান আত্মত্যাগের এই দিবসটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি বিরল ঘটনা।
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে নবাগত দল রাজশাহী কিংসকে ৩ রানে পরাজিত করেছে আরেক নবাগত খুলনা টাইটান্স।খুলনা টাইটান্সের দেওয়া ১৩৪ রানের টার্গেট ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। ফলে ৩ রানের জয় পায় মাহমুদউল্লাহর খুলনা। জয়ের জন্য অপেক্ষা করতে হয় শেষ বল পর্যন্ত।