সর্বশেষ সংবাদ-
দেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্তসাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ময়লার স্তুপদেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মাসাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাকালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগ

সাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !

নিজস্ব প্রতিনিধি : তিনতলা বিশিষ্ট ভবন দাঁড়িয়ে থাকলেও খালি জমি দেখিয়ে বিক্রি হলো সাতক্ষীরার এক সময়ের জনপ্রিয় সিটি ডায়াগনস্টিকের ভবনসহ সম্পত্তি। এতে সরকারের প্রায় ২০লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাব রেজিষ্ট্রার বলছেন আমরা শুধু কাগজপত্র দেখি। জমির ক্রেতা বলছেন সবই করেছে দলিল লেখক আর দলিল লেখক বলছেন ক্রেতা বিক্রেতার কথায় অনুযায়ী রেজিষ্ট্রি করা হয়েছে। রেজিষ্ট্রি অফিস থেকে মাত্র ১শ গজ দূরত্বের স্থানের সম্পর্কে দলিল লেখক বা সাব রেজিস্ট্রার আসলেই কিছু জানেন না। নাকি জেনে বুঝে করেছেন এটি করেছেন সেটি নিয়ে রয়েছে নানা অভিযোগ।

এধরনের অভিযোগে নিবন্ধন অধিদপ্তর ঢাকার মহা-পরির্শক এবং সাতক্ষীরা সহকারী সেটেলমেন্ট অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কাটিয়া গ্রামে মৃত. গোলাম আকবরের পুত্র মোহাম্মদ মহাসিন।
অভিযোগে জানা গেছে, কাটিয়া মৌজায় ১২ শতক জমির উপর ৩ তলা বিশিষ্ট আনুমানিক ৫৫শ স্কয়ার ফিটের বাণিজ্যিক ভবন স্থাপিত রয়েছে। ভবনটি স্বাধীনতা যুদ্ধের আগে প্রয়াত গোলাম আকবর কবির নির্মান করেন। কিন্তু গত ১০ ফেব্রæয়ারি মৃত গোলাম আকবরের একপুত্র মোহাম্মাদ মহসীন ও দুই কন্যা আকতারি বেগম, মোস্তারি বেগমকে বাদ দিয়ে আবুল ফজল, আবু সাঈদ, আবুল বাসার, আবু জাফর এবং আব্দুল্লাহের পুত্র আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আল আসিফ এব তার স্ত্রী আফিফা আব্দুল্লাহ আশাশুনি উপজেলার নূরুজ্জামানের পুত্র বর্তমানে শহরের কাটিয়া গ্রামের ফারুকুজ্জামানের নিকট দলিল লেখক সাইদুর রহমানের মাধ্যমে ১০.১৩ শতক সম্পত্তি বিক্রয় করেন। কিন্তু ১০.১৩ শতক জমির নির্মিত ৩ তলা বিশিষ্ট ভবন থাকলেও দলিলে ৭.১৪ শতক জমির উপর কোন ভবন নেই বা স্থাপনাবিহিন খালি জমি উল্লেখ করা হয়েছে। এতে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকার।

অন্যদিকে, দলিল লেখক ও সাব রেজিষ্ট্রারের সহযোগিতায় সরকারি রাজস্ব ফঁাঁকি দিয়ে নিজেদের পকেট ভরতেই প্রতারনা করা হয়েছে বলে মনে করেন সাতক্ষীরা সচেতন মহল। প্রকাশ্যে ভবন থাকলেও দলিলে ফাঁকা জায়গা কেন দেখানো হলে? কিভাবে হলো? এটি নিয়ে চলছে নানা গুঞ্জন। অনেকেই মনে করেন আর্থিক সুবিধা পেতেই এ কৌশল করা হয়েছে। এর সাথে সাব-রেজিস্ট্রার, দলিল লেখক এবং ক্রেতা-বিক্রেতার গোপন সম্পৃক্ততা রয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে সদর সাব রেজিষ্ট্রার রিপন মুন্সি বলেন, আমরা তো স্থান দেখি না। ক্রেতা-বিক্রেতা এবং দলিল লেখকরা যা বলেন সে অনুযায়ী রেজিষ্ট্রি করে দেই। যদি কোন কৌশলে তারা রাজস্ব ফাঁকি দিয়ে থাকে সেটি প্রমানিত হলে অব্যশই তাদের রাজস্ব পরিশোধ করতে হবে।
ক্রেতা ফারুকুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দলিল করার বিষয় তো আমরা বুঝিনা। দলিল লেখক যেভাবে বলেছে সেভাবেই করা হয়েছে।

তবে বিক্রেতাদের মধ্যে আবুল বাশারের সাথে যোগাযোগ তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেই বলেন একটা ঘটনা ঘটেছে। এটা নিয়ে হয়ত অনেক কিছুই করা যাবে। কিন্তু কিছু না করে একটু ওভার লুক করেন।
দলিল লেখক সাঈদুর রহমান বলেন, আমি তো ঘটনাস্থলে যায়নি। ক্রেতা-বিক্রেতা উভয়ের কথায় লিখে দিয়েছি। তবে যদি সরকার রাজস্ব পেলে অবশ্যই ক্রেতা সেটি পরিশোধ করবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়াসহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত, ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সেই সময় পুলিশের গুলিতে পা হারানো এস এম আহাদ, শহর আলী,নিহতদের পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম আব্দুল গফুর, ফকরুল হাসান,শহর আলী প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ২০১৩ থেকে ২০১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামায়াত— শিবির ও বিএনপির নেতাকমীর্ হত্যার নেপথ্যে ছিলেন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও জেলা প্রশাসক নাজমুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পোষা গুন্ডা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরও বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়তে মন্ত্রণালয়ে কর্মরত রয়েছে স্বৈরাচার শেখ হাসিনার আমলা,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

বক্তারা অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত ২৬ ফেব্রæয়ারি ২৫ তারিখে জেলা শাখার সভাপতি আব্দুর রউফ রাজা, সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওন ও সাংগঠনিক সম্পাদক আবুল বাশারের যৌথ স্বাক্ষরিত একপত্রে মো আবু রায়হান কে সভাপতি ও আল মাসুদকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি নাইমুর রহমান নাঈম, হাসিবুর রহমান, শাহেদুজ্জামান শাহেদ, জাহিদ হাসান সাঈদ, মুন্না হাসান, হাসিবুল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রহমান, মুন্না মোড়ল, মিলন ঢালী, জিৎ দত্ত, আকাশ গাজী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সজীব আহমেদ শুভ, মেহেদী হাসান রাব্বি, রাকিব হোসেন, দপ্তর সম্পাদক শান্ত রহমান, সহ-দপ্তর সম্পাদক আহসানুল্লাহ,প্রচার সম্পাদক তৈবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তাওহিদুর রহমান, সদস্য নূরুজ্জামান ও সবুজ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে নিউমার্কেট,খুলনারোড মোড় হয়ে আমতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। একই সাথে তারা রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন। র‍্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।

মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সাবেক সভাপতি এড. আবু তালব, শহর সেক্রেটারী মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল- রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।

শনিবার সকালে শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

প্রধান অতিথি জানান, পবিত্র রমজান মাসব্যাপী ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা কেজি দরে দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়া

২৮ ফেব্রæয়ারী শুক্রবার বিকাল ৩টায় পুরাতন সাতক্ষীরা মেলোডী শিল্পী গোষ্ঠীর সম্মেলন কক্ষে মেলোডী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ও বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বাস্তবায়নে স্মৃতি চারন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদ উদ্দীন মাসউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বেতার ও টিভি নাট্যকর আব্দুল ওহাব আজাদ, সাহিত্যিক মনিরুজ্জামান মুন্না, ব্যবসায়ী অতুল কুমার ঘোষ, কৃষিবিদ বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি মো: জিয়াউল হক, সহ-সভাপতি অতুজিৎ মন্ডল, সাংবাদিক মনিরুজ্জামান, কৌতুক অভিনেতা ইব্রাহিম হোসেন, শিল্পী নূরুল হুদা, আসিফুল আলম, ছন্দা মন্ডল, আয়শা আক্তার, খুকু মনি, মিন্টু, ডেইজি সরদার, নির্বাহী পরিচালক শামসুজ্জোহা এবং মেলোডী শিল্পী গোষ্ঠীর শিল্পী জি এম জাহিদ হাসান, শিল্পী টিপু সুলতান, হযরত আলী প্রমুখ।

বক্তারা চলচিত্র নাট্য, যাত্রা অভিনেতা ও চারুশিল্পী নজরুল ইসলাম ভাস্কর ও বিশিষ্ট কবি ও কৃষিবিদ আ: সোবহানের স্মরনে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন। উল্লেখ্য কিছুদিন পূর্বে লাখ টাকার পালঙ্গ নির্মাতা নজরুল ইসলাম ভাস্কর ও কবি আ: সোবহান ইন্তেকাল করেছেন। তাদের রুহের এবং জুলাই বিপ্লবে সকল শহীদদের মাগফিরাত কামনা করেন অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট টিভিনাট্য পরিচালক মো: মুছা করিম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিল

নিজস্ব প্রতিনিধি :
রমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর শাখার আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদার নেতৃত্বে একটি মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে আসিফ চত্ত¡র হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিরের শহর সভাপতি আল মামুন, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথি শেখ নূরুল হুদা বলেন, রহমত, বরকত আর মাগফিরাতের মাস হলো রমযান। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে পবিত্র কুরআন শরিফ নাজিল করেন। এ মাসেই জিবরাঈল (আ.) কুরআনের বাণী নিয়ে প্রথম রাসুলের (সা.) কাছে আসেন হেরা গুহায়। কুরআনের কারণেই রমজান মাসের আলাদা মর্যাদা।

জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, মানুষ দুই কারণে আল্লাহর আদেশ অমান্য করে। তার নিজের নফসের তাড়নায় আর শয়তানের ধোকার কারণে। এ মাসে আল্লাহ শয়তানের ধোকা বন্ধ করে দেন, আর সারা দিন না খেয়ে থাকার কারণে নফস দুর্বল হয়। ফলে নফসকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হয়। এ অবস্থায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে পুরো একটা মাস আল্লাহর সকল আদেশ-নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলার অভ্যাস করতে পারলে, বছরের বাকি এগার মাস সেই অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালি

বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে পবিত্র মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় শান্তিপূর্ণ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রæয়ারি ২৫ শুক্রবার বাদ আছর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদীস আন্দোলন সাতক্ষীরা সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি অধ্যক্ষ মাও. আলতাফ হোসেন, সাবেক সভাপতি মাও: আব্দুল মান্নান, সহ-সভাপতি মাও: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মোফলেহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহিদুজ্জামান ফারুক, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল খালেক, যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আসাদুল্লাহ বিন মুসলিম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সভাপতি মাও: মোজাহিদুর রহমান, সহ-সভাপতি মাসুদ রেজা খান,

সাধারণ সম্পাদক নাজমুল আহসান, অর্থ সম্পাদক সফিউল্লাহ, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম, আহলে হাদীস আন্দোলনের উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা সভাপতি মাও: দ্বীন ইসলাম, মাও ফজলুর রহমান, মাও: মোস্তফা কামাল, অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, অধ্যাপক আবুল কালাম আজাদ, পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডা: নাজমুস সাকিব (ব্রাইট), জেলা সেক্রেটারি অধ্যাপক হোসাইন মাহমুদ, আলাওন এর সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল ও সুধীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest