সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহ’র ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিদেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের অবহিতকরন সভা সাতক্ষীরায় এনটিভির সাংবাদিককে পিটিয়ে জখম: জমির মালিককে আটকে রেখে নির্যাতনসাতক্ষীরায় বেশী দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা: দুই মাসের জেলকালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যুআর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনFaire une pause stratégique : comment la fonction « cool‑off » transforme les tournois de casino en ligne en moments de jeu responsableইতিহাসের বিচার ও রাজনৈতিক দায়বদ্ধতা: ফুল কি ক্ষমা করতে পারে?Guide complet du casino en ligne – Tout ce que vous devez savoirWas Sie über das Online Casino SG wissen müssen, bevor Sie anfangen

নিজস্ব প্রতিনিধি :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট বেলা ১২ টায় পোস্ট অফিস মোড়স্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শোক র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সাতক্ষীরা জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত শোক র‌্যালিতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা কলারোয়া-১ আসনেরএমপি ফিরোজ আহমেদ স্বপন, লায়লা পারভীন সেজুতি এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলীসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের সকল প্রকার কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের সময়সীমা আবারো ১৬ সেপ্টেম্বর’২৪ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের গত ৩১ জুলাই ২০২৪ তারিখের
০৭.০০.০০০০.১৪৩. ৯৯.০০৩.২২.২৩৮ স্বারকের সম্মতির প্রেক্ষিতে ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-৫২৩ জারিকৃত প্রজ্ঞাপনে জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের সকল প্রকার কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুটপারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিম উদ্দিনের স্বাক্ষরিত।

উল্লেখ্য, ইতিপূর্বে চলতি বছরের ৩০ জুন’২৪ পর্যন্ত এ সুযোগ ছিলো, ইতিমধ্যে দুষ্কৃতিকারী কর্তৃক অগ্নিসংযোগে ঢাকার কয়েকটি সরকারি দপ্তর বশীভূত হওয়ার কারনে সরকার পূণরায় এ সুযোগ প্রদান করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি ॥
কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী বিএনপি, জামায়াত-শিবিরের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় ৬টায় বিক্ষোভ মিছিল তালা শিল্পকলা একাডেমি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি হলরুমে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমূখ।
এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত-শিবির গত কয়েক দিন দেশে সহিংসতা ও তাণ্ডব চালিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা (কলকাতা খালের উপর) ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ রুহুল হক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১ টায় কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা গ্রামের মানুষের পারাপার সুবিধার্থে এ ব্রীজের নির্মান কাজের উদ্বোধন করা হয়। কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, ইউপি সদস্য আব্দুল হান্নান ও প্রেম কুমার, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ওহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।

কুলিয়া বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা (কলকাতা খালের উপর) ১৫মিটার দৈর্ঘ্য ব্রীজটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে নির্মিত হচ্ছে। যার ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১৫ লক্ষ টাকা। আগামী ১৪ নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার চুক্তি বদ্ধ হয়েছেন কলারোয়ার মেসার্স মনির ইলেকট্রনিক্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে ব্রীজ নির্মানের কাজ উদ্বোধনকালে অধ্যাপক আ.ফ.ম রুহুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সে কারণে আজ দেশে বড় বড় মেঘা প্রজেক্ট হাতে নিয়ে সফলভাবে বাস্তবায়ণ করে চলেছে। প্রধানমন্ত্রী সব সময় দেশ ও মানুষের কথা ভাবেন। তাই জনসাধারণের কল্যাণমূখি উদ্যোগ হাতে নেন। সারাদেশ যখন আজ উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে ঠিক তখন এই উন্নয়ন বিলিন করতে ষড়যন্ত্র করে তা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিগত কয়েক দিনে দেশে যে পরিমান ধ্বংশ চালানো হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। এতে দেশ ও জাতি পিছিয়ে গেছে। আমাদের সকলের উচিত হবে এসব সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করে উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করা। ব্রীজ উদ্বোধন কালে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিক ভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। সেই সাথে কাজ তদারকি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডাঃ রুহুল হক এমপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মেহেদী হাসান আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী মটর সাইকেল মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন ৩১শে জুলাই অনুষ্ঠিত হয়েছে।

এ দিন সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সমিতির সদস্যবৃন্দ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে।

নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতিক নিয়ে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক সফল সভাপতি মোঃ গোলাম মোল্লা।উক্ত পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর জালাল ছাতা প্রতিক নিয়ে পান ৮৪ ভোট।আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ আজিজুল ইসলাম।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত থেকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সম্মানিত সমবায় অফিসার ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনির তেঁতুলিয়া ব্রিজের সামনে মেইন সড়কের পশ্চিম পাশে ও ফকরাবাদ মোটর গ্যারেজের সামনে চলছে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, মৃত পচু গাজীর ছেলে রাজ্জাক গাজী, মৃত সুবাহান গাইন ছেলে জাহিদ গাইন ও এলাকার যুবক ছেলেরা ক্লাব নির্মাণ করছে। স্থানীয়রা জানান, ব্লগ ভেঙ্গে খুটি দিয়ে দোকান ঘর নির্মাণ করছে এতে ব্রিজের অপূর্ণ ক্ষতি সাধিত হতে পারে। ভবিষ্যতে সরকারি জায়গা বে দখলে যাবে এবং রাস্তার ক্ষয়ক্ষতি হতে পারে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা আরো জানান, সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছে তিনটা পক্ষ।

তবে যে কোন মুহূর্তে তিনটা পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার ধারণা রয়েছে বলে তারা জানান। রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য এসিল্যান্ডকে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায়
সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়।

একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয়
পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে এলাকার মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।

সভায় বক্তারা বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার
মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও
বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার
জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ –
সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে।
তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।
উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকুলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন।
সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা
উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা ও
অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় ১৬ শিক্ষার্থীর মধ্যে ১২ জনকে ২ দিনের
রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্তকারী
কর্মকর্তা সেলিম। মামলার তদন্ত কর্মকর্তা তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান ২ দিনের রিমান্ডের আদেশ দেন। ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ৪ জন শিক্ষার্থীর রিমান্ড না মঞ্জুর করেন একই আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় আটককৃত ১৬ জনের বিরুদ্ধে ভাংচুর,অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাঁধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আসামী পক্ষের আইনজীবি এড.আব্দুল মুজিত আদালতে আটককৃত ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, কোটা নিয়ে উচ্চ আদালতে একটি রায় হয়েছে।

এরপরও রিমান্ডের দরকার কেন। এসময় এড.শাহআলম, এড. শহিদুল ইসলামসহ অর্ধশাতাধীক আইনজীবি শুনানিতে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest