সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দা

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য কাজী জামাল উদ্দিন মামুন, সরদার আসাদুজ্জামানসহ অন্যারা।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি এনডিসির কাছে ভ্রাম্যমান আদালতে অভিযানের তথ্য চাইনে গিয়ে অসাদাচরনের শিকার হন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাভিশন ও টাইম অব বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান। সভায় উপস্থিত সকলেই এঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে জেলা প্রশাসনের একজন কর্মকর্তার কাছে এধরনের আচরণ প্রত্যাশিত নয়। শুধু তাই নয় তার অফিসে আসাদুজ্জামান কে স্বশীরে হাজির হয়ে তার সাথে দেখা করার মত উদ্ধত আচরণ ও করেন এনডিসি তাজুল ইসলাম । একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরনের তীব্র নিন্দা জানান বক্তারা।
উল্লেখ্য: গত ২৯ জুলাই শহরের ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। সেখানে এনডিসি উপস্থিত থাকায় তার কাছে তথ্যের জন্য যোগাযোগ করেন সাংবাদিক আসাদুজ্জামান। সে সময় এনডিসি তথ্য না দিয়ে উদ্ধতপূর্ণ আচরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের মা-ওয়া চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জেলা সাইবার দলের সভাপতি আবু রায়হান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি এস. আই. আশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন “বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সামাজিক ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে সাইবার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বক্তারা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। পরবর্তীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেবহাটা প্রতিনিধি: ঢাকাস্থ দেবহাটা উপজেলার বাসিন্দাদের প্রাণের সংগঠন “দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা”-এর ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি সদর দপ্তরের (লেভেল-৪) কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়। একই সঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় অনুমোদিত গঠনতন্ত্র এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটিকে সমন্বয় করে আগামী দুই বছরের জন্য ওপেন হাউজের মাধ্যমে ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহাজ্জাত হোসেন হিরু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আলোচনা সভা ও কমিটি গঠনের সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করেন দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ। বক্তারা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে ঢাকায় বসবাসরত দেবহাটাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নদী-খাল দখলমুক্তকরণ এবং পুনরুদ্ধারের দাবিতে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে উন্নয়ন সংগঠন স্বদেশ, সুশীলন, উত্তরণ, উদ্দীপ্ত মহিলা লোককেন্দ্র, বেলা, সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, হেড, বেতনা সুরক্ষা ও নদী বাঁচাও আন্দোলন, মৌমাছি, প্রাণসায়র ও পরিবেশ সুরক্ষা কমিটি এবং সৃজনী।

জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নদী ও খালের অবৈধ দখল ও ভরাট, নদীর নাব্যতা হ্রাস ও পলি জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি, অপরিকল্পিত বাঁধ, সড়ক ও কালভার্ট নির্মাণ, খাল রক্ষণাবেক্ষণের অভাব, জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ও জলাশয় সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণেই সাতক্ষীরার জলাবদ্ধতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

সভায় বক্তারা জানান, এসব সমস্যা সমাধানে একটি “সাতক্ষীরা নাগরিক সুপারিশপত্র” প্রস্তুত করে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে গণমাধ্যম ও নাগরিক সমাজের মাধ্যমে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিয়মিত সংলাপের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বর্ষা মৌসুমে প্রায় ছয় মাস জলমগ্ন থাকে। জেলার কপোতাক্ষ, বেতনা, ইছামতি, মরিচ্চাপ, খোলপেটুয়া, সোনাই ও কালিন্দীসহ অধিকাংশ নদী বর্তমানে নাব্যতা সংকটে রয়েছে। এসব নদীর সঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের সংযোগ স্থাপন করা গেলে শহরসহ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারে।

সভায় অপরিকল্পিত নগরায়ন, প্রশাসনিক গাফিলতি এবং জনসচেতনতার অভাবে পৌরসভা এলাকায় ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার অবনতির বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ কারণে শহরের পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনভোগান্তি।

সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক আবুল কাশেম,সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কবি ও লেখক কিশোরী মোহন সরকার, দুদকের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মকুল, মাছরাঙা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরোয়ার, সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিলটন, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মনির উদ্দীন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহাসান রাজিব, সাংবাদিক ডা. সরোয়ার হোসেন, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, নদী-বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি লেখক শেখ সিদ্দিকুর রহমান, হেডের পরিচালক রানা গাইন, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফিংড়ী এলাকার জিল্লুর রহমান, বাকাল এলাকার মো. কামরুজ্জামান কামু, ইটাগাছা এলাকার রেশমা খাতুন ও কামালনগরের বায়জিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

প্র্রেস বিজ্ঞপ্তি : গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের আমতলা গণমুখী মাঠে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও পাকাপুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আমতলা গণমুখী মাঠে এসে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গণভোটের রায়ে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, বিচারহীনতার অবসান এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান এবং পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভা

গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রাজু আহমেদ। প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু।

বিশেষ অতিথি ছিলেন, ৫নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শাহীনুর রহমান, সদর থানার এস আই আলমগীর হোসেন, এ এস আই রাজু আহমেদ, ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, জামায়াত নেতা আবুল কাশেমসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

বক্তারা বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভিভাবকের সচেতনতা ছাড়া কোন ভাবেই মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই মাদক মুক্ত করা সম্ভব হবে। বক্তারা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এধরনের কাজ অব্যহত রাখার আহ্বান জানান।  প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার চকমোহাম্মদআলীপুর টু কোঁড়া সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার কারণে পথচারী, শিক্ষার্থী, রোগী এবং যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় মানুষের সেই দুর্ভোগ কমাতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মানবিক সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন-এর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটির জরুরি মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা একযোগে রাস্তার গর্ত ভরাট, উঁচু-নিচু অংশ সমান করা এবং চলাচল উপযোগী করে তুলতে বিভিন্ন ধরনের সংস্কারকাজে অংশ নেন।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি সংস্কার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থানীয় মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমাতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তারা আরও বলেন, সমাজের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; সচেতন নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও স্বেচ্ছাসেবী মনোভাবই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

এ সময় স্থানীয় এলাকাবাসী ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ এলাকার মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অন্যদেরও সামাজিক কাজে উদ্বুদ্ধ করবে।

ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনটির ভাষ্য, “জীবন প্রতিযোগিতার নয়, জীবন সহযোগিতার।” সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট ২০২৬’।

​শুক্রবার (৩১ জুলাই) ঐতিহাসিক পুরাতন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার দক্ষিণ পার্শ্বস্থ আম বাগান চত্বরে দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। লায়ন ক্লাব পূর্বপাড়া, পুরাতন সাতক্ষীরা-এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা ভিড় জমান।

​সকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং পরবর্তীতে বিকেল ৪টায় চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। ফাইনাল খেলায় লায়ন্স ক্লাব ৩৪ পয়েন্ট পেয়ে বলাকা ক্লাব ২২ পরাজিত করে।

আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।  ​পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল হাকিম ও আবু মুসা।

সার্বিক সহযোগিতায় ছিলেন, আলাল উদ্দিন সরদার, জাহাঙ্গীর আলম (সাবেক সদস্য সচিব জেলা তাঁতি দল) , রহমত আলীম, রফিকুল ইসলাম, তারেক মাহমুদ, ছোট খোকন, ইলিয়াস, মোস্তফা কামাল প্রমুখ

​বক্তরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডিকে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তুলতে এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এমন টুর্নামেন্টের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও চমৎকার এই টুর্নামেন্ট উপভোগ করে আয়োজকদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest