সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বুধবার (৬ মে ২০২৬) বিকেলে তিনি এ কর্মসূচির বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড ও কর্মস্থল ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি গ্রাফিক্স ডিজাইন (নকশী কম্পিউটার), ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্ট (নকশী হস্তশিল্প), বিউটি সেলুন (স্মার্ট বিউটি পার্লার) এবং টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং (সাথী লেডিস টেইলার্স) ট্রেডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের কাজের মান, দক্ষতা অর্জন ও বাস্তব প্রয়োগ সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা এম. মুর্শিদ আলম, ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ, যশোর জেলা ব্যবস্থাপক সোবহান শেখ, সদর কর্মসূচি সংগঠক মো. ফয়সাল রানা, নকশী গ্রুপের স্বত্বাধিকারী সালমা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (জেলা কার্যালয়, সাতক্ষীরা) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আজ ৫ মে মঙ্গলবার দুপুরে ভেজালবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইন ১৬১৫৫-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে দুধ ব্যবসায়ী রতন মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম।

অভিযানে প্রমাণ পাওয়া যায়, দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পাম তেলসহ বিভিন্ন উপাদান মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) এবং বাংলাদেশ পুলিশের একটি দল।
অভিযানকালে কারখানা থেকে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল এবং প্রায় ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত রতন মাঝি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসুদেব মাঝির ছেলে । তিনি ব্রহ্মরাজপুর বাজারে “মা সুইটস” নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সাধারণ জনগণ জানান নিয়মিত ভেজাল বিরোধী অভিযান করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটককৃত বিপুল পরিমাণ ভারতীয় রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোররাতে অভিযান পরিচালনার পর জব্দকৃত রেনু পোনা একই দিন ভোরেই খালে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা পুলিশের একটি টিম উপজেলার নওয়াপাড়া এলাকার জামতলা মোড়ে অভিযান চালায়। এসময় মস্তান গফুরের বাড়ির পশ্চিম পাশে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ৪টি পলিথিন বল জব্দ করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি বলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার রেনু পোনা ছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের ধারণা, চোরাকারবারীরা অবৈধভাবে ভারতীয় রেনু পোনা এনে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা রেনু পোনাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে জব্দকৃত রেনু পোনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, এএসআই ইব্রাহীম খলিলসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি আব্দুল আলিম বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভারতীয় রেনু পোনা দেশে প্রবেশ করিয়ে দেশীয় হ্যাচারি খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এসব চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত কয়েকদিনে দেবহাটা থানা পুলিশের অভিযানে মোট ১৬ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে সেগুলো ইছামতী নদীতে অবমুক্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের বড় ভাই মোঃ রাশিদুজ্জামান বাবু কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদের

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ভাঙা ও বাজারজাতকরণ শুরু হয়েছে গাপালভোগ ও গোবিন্দভোগ আম। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে ইসমাইল হোসেনের বাগানে মঙ্গলবার আম ভাঙা কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।

তবে উৎপাদন নিয়ে সন্তুষ্ট হলেও আমের দাম নিয়ে খুশি নন চাষিরা। এদিকে, এবারও ১০০ মে.টন আম বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে কৃষিবিভাগের। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরায় পরবর্তী ধাপে ১৫ মে ভাঙা হবে হিমসাগর আম,২৭মে ল্যাংড়া ও ০৫ জুন ভাঙা হবে আ¤্রপালি আম। এবারের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মে.টন। এর মধ্যে ১০০ মে.টন হিমসাগর ও ল্যাংড়া আম বিদেশে রপ্তানী করা হবে। আবহাওয়া ও মাটির গুনে অন্যান্য স্থানের তুলনায় আগে পাকে সাতক্ষীরার আম। দাম পাওয়ার আশায় অনেকেই কাচা আম পাড়েন।

প্রশাসনিক কর্মকর্তারা তাই আগে থেকেই আম ভাঙার তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন। অন্যান্য বারের তুলনায় এবছর সাতক্ষীরায় আমের উৎপাদন ভালো। আমের গুনগত মান নিশ্চিত করতে সারাবছরই চাষিরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তবে বাজারদর সিন্ডিকেটধারীদের হাতে যাতে নিয়ন্ত্রণে না থাকে,সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তাঁরা। এবিষয়ে আম চাষি সদর উপজেলার ফিংড়ি গ্রামের ইসমাইল হোসেন বলেন,‘‘ এবছর আমের উৎপাদন খুবই ভালো।

তবে দাম নিয়ে শঙ্কায় আছি। আমাদের সংকট অনেক। হিমাগার না থাকায় বাজারের ক্রেতারা যা দাম দেন,তাতে আমাদের বিক্রি করতে বাধ্য হতে হয়। এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার ছাড়া আমাদের অন্যখানে আম বিক্রির তেমন জায়গা নেই। গোপালভোগ আমের মণ ন্যুনতম ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার টাকা হতে হবে। নইলে আমাদের লাভ তেমন হবেনা। কিন্তু ইতোমধ্যে বাজারে নাকি গোপালভোগ বিক্রি হচ্ছে ২ হাজার টাকার নিচে। ’’ ইউরোপের বাজার ধরতে তৎপরতা থাকে চাষি ও কৃষিবিভাগের। এছাড়া এবার চিনে আম পাঠানোর প্রস্তুতি রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন। তিনি জানান,‘‘ গতবার চিন দেশে আম পাঠানো হয়েছিল।

এবারও ইউরোপের বাজারসহ চিনের বাজারে বাংলাদেশের আম পাওয়া যাবে। যারা রপ্তানী কাজে জড়িত রয়েছেন,তাঁরা ইতোমধ্যে সাতক্ষীরায় চলে এসেছেন। ’’ সাতক্ষীরার আমের বাজার প্রায় ৫শ’ কোটি টাকার। হিমাগার না থাকায় আম সংরক্ষণ করতে পারেননা চাষিরা। এজন্য বাজার সিন্ডিকেটের কারণে যথাযথ আমের দাম পাননা তারা। তবে হিমাগারের চেয়ে সাতক্ষীরায় প্রসেসিং করে দ্রুত ঢাকাসহ অন্যান্য স্থানে পাঠানোর তাগিদ দিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম। তিনি জানান,‘‘ আমরা চেষ্টা করছি,চাষিরা যেন সাতক্ষীরায় আম প্রসেসিং করে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজার ধরতে পারে। ’’ বাজার সিন্ডিকেট ভাঙতে বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। তিনি বলেন,‘‘ সিন্ডিকেট করে আমের দাম যাতে না কমাতে পারে,জেলা প্রশাসনের সেদিকে নজর থাকবে। পাশাপাশি হিমাগার বা আম প্রসেসিং সেন্টার গড়ে উঠলে সিন্ডিকেটের কাছে জিম্মি থাকবেননা চাষিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোড এখন শুধু যাতায়াতের পথ নয়, বরং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভেড়ির মাছের বিস্তীর্ণ ঘেরের মাঝ দিয়ে বয়ে যাওয়া এই পিচঢালা সড়কের দুই ধারে সারি সারি বাবলা গাছ সৃষ্টি করেছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য।
রাস্তার দুপাশে বিস্তৃত জলরাশি, তার মাঝে মাছের চাষ এবং সবুজ প্রকৃতির সমারোহ এলাকাটিকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। দূর থেকে দেখলে মনে হয়, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে তুলেছে এই পথটিকে। বিশেষ করে বিকেলের সোনালি আলো যখন পানির ওপর পড়ে ঝিলমিল করে, তখন পুরো বদরতলা-টু-ব্যাংকদা রোডের পরিবেশ হয়ে ওঠে আরও মোহনীয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি এখন অনেকের অবসর কাটানোর প্রিয় স্থান হয়ে উঠেছে। সকাল-বিকেলে বিভিন্ন বয়সী মানুষ এখানে হাঁটতে আসেন। কেউ প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করেন, কেউবা মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই মনোমুগ্ধকর দৃশ্য। বাবলা গাছের ছায়া আর হালকা বাতাস মিলিয়ে এখানে তৈরি হয় এক শান্ত ও প্রশান্ত পরিবেশ, যা শহুরে কোলাহল থেকে এনে দেয় স্বস্তির পরশ।
স্থানীয় সচেতন মহলের মতে, সাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংকদা রোডের এই প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা, সড়কের রক্ষণাবেক্ষণ এবং পর্যাপ্ত নজরদারি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এটি জেলার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হতে পারে।
সব মিলিয়ে, সাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংকদা রোডের ভেড়ির ঘের, বাবলা গাছের সারি আর শান্ত পরিবেশ স্থানীয়দের পাশাপাশি ভ্রমণপিপাসুদের কাছেও হয়ে উঠছে এক অনন্য আকর্ষণের নাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

নিজস্ব প্রতিবেদক : ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালি গ্রামের পশু চিকিৎসক অনিমেষ পরমান্য অবশেষে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল  ১০টার দিকে তাকে লোকালয় মীরগাং এলাকায় নিয়ে আসা হয়। পরে তাকে মটর সাইকেলে শ্যামনগরের সুন্দরবন বাজারে নিয়ে আসা হয়।

এদিকে অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ শ্যামনগর উপজেলার যতীন্দনগর গ্রামের মাহামুদুল হাসান,আব্দুল জব্বার ও শাহীনূর রহমানকে আটক  করেছে।

শ্যামনগর বৈশখালি গ্রামের নিতাই পরমোণ্যের ছেলে প্রিয়নাথ পরমান্য জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার দাদা অনিমেষ পরমান্যকে সুন্দরবন বাজার থেকে রোগাক্রান্ত এক গরুর চিকিৎসা দেওয়ার নাম করে ডেকে নিয়ে অপহরণ দুর্বৃত্তরা। পরে তার মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করে তার বৌদিকে ফোন করা হয়। এ ঘটনায় তিনি শনিবার রাতে থানায় একটি মিসিং ডায়েরী করেন।
অপহৃত অনিমেষ ম-ল জানান, ট্যাংরাখালি  গ্রামের জিয়াদ মেম্বরের জামাতা আশরাফ আলী তাকে অসুস্থ গরু চিকিৎসার কথা বলে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজার থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনিসহ তার সঙ্গীরা তাকে অপহরণ করে।  তাকে সুন্দরবনের মধ্যে নিয়ে তারই মোবাইল থেকে স্ত্রী সবিতা রানীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ সময় তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, রোববার রাতে কিছু টাকাসহ অপহৃতের স্ত্রী সবিতা ও তার ভাই দেবদাসকে নিয়ে মীরগাং এলাকায় অবস্থান নেয় পুলিশ। তবে  পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পিছু হটে। একপর্যায়ে সোমবার সকাল ১০ টায় কোষ্টগার্ড, পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান শুরু করার প্রস্তুতি নেয়। এসব খবর অপহরণকারীদের কাছে পৌছে গেলে তারা অনিমেষকে মুক্তি দিয়ে নৌকায় তুলে দেয়।
তিনি আরও জানান, অপহরণের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী রোকাইয়া ফেরদৌস রাইসা ।

প্রতিযোগিতায় মোট ৬ টি ইভেন্টে ৩ জন করে মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম, ডাঃ বিঞ্চুপদ বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, জয়ন্ত সরকার, ডাঃ ইসমাত জাহান সুমনা প্রমুখ।

এসময় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৬ টি ইভেন্টে ৩ জন করে মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । এসময় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম বলেন, চাল, ডাল,তেল সবজি এর মাধ্যমে খিচুরী রান্না করলে প্রচুর পুষ্টি পাওয়া যায়। যে কোন সবজি কাটার আগে ভালো ভাবে ধুয়ে নিয়ে কাটতে হবে। কোন ভাবেই কেটে ধুুয়া যাবে না। একজন শিশু সুস্থ্য হিসেবে তখনই গড়ে উঠবে যখন পুষ্টিকর খাবার খাবেন। শরীরের শক্তি বা সুস্থ্যতা তখনই আসবে যখন শরীরের ৬ টি খাদ্যের উপাদান প্রবেশ করবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest