সর্বশেষ সংবাদ-
সাংবাদিক মারুফকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগসাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেবহাটা সরকারি বি বি এম পি ইনস্টিটিউশনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিতসাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাশ গ্রেপ্তারভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটি নির্বাচন: সভাপতি হোসেন-সম্পাদক ইব্রাহিমকারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ : তদন্তে শিক্ষা কর্মকর্তাবুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদনমির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিলদেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ 

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত কর্মশালায় মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক এই প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, প্রশিক্ষক মোহাম্মদ তাওসিফ আকবর প্রমুখ। আগামী ২৫ জুন এই প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠিত হবে।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এর যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউন

প্রেস বিজ্ঞপ্তি : নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় মোটর সাইকেল শোডাউন করেছে ছাত্রদল।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে দিনভর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মোটর সাইকেল শো-ডাউনে নিষিদ্ধ সংগঠন মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে মর্মে হুশিয়ারি প্রদান করা হয়।
এতে উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সহ-সভাপতি সোহেল রানা,যুগ্ম সম্পাদক আসিফ মাহমুদ, ফারহান মাসুক, সাবেক যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান,

সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাবেক অর্থ সম্পাদক আমিনুর রহমান, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক রাব্বি, সরকারি কলেজের সাধারণ সম্পাদক মোল্লা সাহাজুদ্দিন,সিটি কলেজের সাধারণ সম্পাদক নাইমুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমাদুল হক, আল আমিন, সরকারি কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সানি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য জাহিদুল বাশার, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাদশা ফাহাদ, সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল হোসেন, জুলকার নাইনসহ অন্যরা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম (ক্যাফ)-এর জেলা পর্ষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পানসি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে ক্লাইমেট অ্যাকশন ফোরামের গঠন ও অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় জলবায়ু সংকট ও উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী। এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, নাট্যকর্মী ও শিক্ষক মাহফুজা লিপি, শিক্ষক নয়ন ভট্টাচার্য্য, লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ, আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. ইসমাইল হোসেন লিংকন, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, সহ-সভাপতি মিনতি সরকার, শ্যামনগর উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাগরিক নেতা আলী নুর খান বাবুল, তরুণ জলবায়ু কর্মী হৃদয় মন্ডল, নৃত্যশিল্পী তনয়া মেধা সায়নী, যুব জলবায়ু কর্মী সুদীপা বসু, সঙ্গীতশিল্পী মিতু মন্ডল ও নিপমালা সাহা।

লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখোমুখি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলের মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি বহন করছে।

আলোচনায় শেখ মোশফিকুর রহমান মিল্টন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। অ্যাডভোকেট এস এম বিপ্লব বলেন, সিডর, আইলা, আম্পান ও রেমালের মতো দুর্যোগ উপকূলীয় অঞ্চলের অর্থনীতি ও জনজীবনে দীর্ঘমেয়াদি ক্ষত সৃষ্টি করেছে। মাহফুজা লিপি বলেন, লবণাক্ততা বৃদ্ধি কৃষি, সুপেয় পানি ও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন বলেন, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং সুন্দরবন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। আলী নুর খান বাবুল বলেন, জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ জরুরি।

সভাপতি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন উপকূল উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সুন্দরবন সংরক্ষণ, জেলে সম্প্রদায়ের সুরক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতসহ ১৮ দফা দাবি তুলে ধরেন।

সভায় সর্বসম্মতিতে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে আহবায়ক ও এডভোকেট এস এম বিপ্লবকে সদস্য সচিব করে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার সাতক্ষীরায় ২লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম।

উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, ডা: সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবার সাতক্ষীরায় ২লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৯২১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লক্ষ ২৫ হাজার ৮০২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে সাতক্ষীরা ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়নে ১৯৩৮টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে। সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছে ৯০৫ জন এবং বেসরকারী স্বাস্থ্যকর্মী রয়েছে ৩হাজার ৮৬৭ জন।

সিভিল সার্জন ডা: আব্দুস সালাম বলেন, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলেও মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। কোন শিশু যাতে এ প্লাম ক্যাপসুল খাওয়াতে বাদ না পড়ে সে বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করেন তিনি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। শিরাশুনী জামতলা থেকে ভবানীপুর পর্যন্ত খাল সংস্কার ও খনন কাজ পরিচালিত হবে।

উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, “জলাবদ্ধতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান সমস্যা। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে। এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান।

উদ্বোধনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত– সাতক্ষীরায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সাথে জড়িত। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রন করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না। কারণ মাদক যারা গ্রহণ করে তারাই তাদের চেলাবেলা আর শিষ্য হয়। মাদকের বিরুদ্ধে কথা বললেই আমরা রাজাকার হয়ে যায়। সিলেটের ডিসি মাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনার একদিনের মধ্যে তাকে সরি দেওয়া হল। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে। এই সংগঠন থেকে বিদায় নেওয়া কোটি কোটি শিক্ষার্থী আছে। বুক ফুলিয়ে ইসলামী ছাত্রশিবির বলতে পারে, এই সমাজব্যবস্থায় সবচেয়ে আদর্শবান, সবচেয়ে সুশৃঙ্খল ও সুষম বিকশিত মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। এজন্যই ইসলামী ছাত্রশিবিরের ওপর তাদের এত রাগ।

‎সোমবার সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ব্লেব দেয় বাজেটে মাদকের দাম বাড়ানোর কারনে নাকি জামায়াত অখুশি। একটা ভূয়া ফেক ফটোকার্ড দেখে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। করুনা হয়। একটা দেশের প্রধানমন্ত্রী বাজেটের নিয়ম সম্পর্কে ঠিকমত জানেন না। আইন কানুন সম্পর্কে তিনি জানেন না বলে আমার ধারনা। তিনি রাষ্ট্র চালাচ্ছেন। মিথ্যা বলে জাতি বিভ্রান্ত করবেন না।

‎সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জিয়াউর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী,,সাতক্ষীরা জেলা জামায়াতর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ,সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবী।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম বকুল,সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দীয় এইচ আর ডি সম্পাদক আব্দুর রহিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমান।, সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার : সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আশাশুনি প্রতিনিধি:  আশাশুনিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে কুল্যা ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে আমানউল্লাহ সরদারের নির্মাণাধীন ভবনের ছাদ ও নিচতলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সরকারবিরোধী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করছিল।

খবর পেয়ে পুলিশ রাত ১.১৫ টায় ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। এসময় ভবনের ছাদ থেকে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, আছাফুর রহমান, ইকরামুল ঢালী, জিয়াউর রহমান (৪০), আজিজুল ইসলাম ও রাশিদুল ইসলামকে আটক করা হয়। ভবনের নিচে অবস্থানরত আরও ১০ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে থানায় ১৬ জনের নাম করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২২, তারিখ ২১/০৬/২৬। ধারা সন্ত্রাস বিরোধী আইন-২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩।

ওসি শামীম আহমদ খান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্ধ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনাসভা

প্রেস বিজ্ঞপ্তি :  দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক শহীদ স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপল‌ক্ষে আলোচা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২০ জুন) রা‌তে সাতক্ষীরার ম্যান‌গ্রোভ সভাঘ‌রে সাতক্ষীরা প্রেসক্লাব এই সভার আয়োজন ক‌রে।

সভায় বক্তারা ব‌লেন, বহুমুখী প্রতিভার অ‌ধিকারী দৈ‌নিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনকে ১৯৯৬ সা‌লের ১৯ জুন রা‌তে প‌ত্রিকা অ‌ফি‌সে কর্মরত অবস্থায় গু‌লি ক‌রে হত্যা করা হয়। দীর্ঘ ৩০ বছর অ‌তিবা‌হিত হ‌লেও আলাউদ্দীন হত্যাকা‌ণ্ডের বিচার পায়‌নি সাতক্ষীরাবাসী। মূলত তা‌কে হত্যার মধ্যদি‌য়েই খুলনাঞ্চ‌লে সাংবা‌দিক হত্যা শুরু হয়।

বক্তারা আরো বলেন, শহীদ স. ম আলাউদ্দীন ছিলেন ক্ষণজন্ম পুরুষ। তিনি ছিলেন সমাজকর্মী।

বক্তারা বলেন, সাতক্ষীরার অর্থনৈতিক চালিকাশক্তি ‘ভোমরা স্থলবন্দর’ প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন তিনি। যুবসমাজের কর্মসংস্থানের জন্য তিনি গড়ে তোলেন আলাউদ্দীন ফুডস্ অ্যান্ড কেমিক্যাল, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল অ্যান্ড কলেজ।

চিকিৎসা সেবার প্রসারে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের তত্ত্বাবধানে নিজের জমি দান করে গড়ে তোলেন নগরঘাটা শিশু হাসপাতাল। এছাড়া পরিকল্পিত চিংড়ি চাষ ও বেতনা নদী খননের আন্দোলনেও তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। গণমানুষের অবরুদ্ধ কণ্ঠস্বরকে ফুটিয়ে তুলতে ১৯৯৫ সালের ২৩ জানুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন সাতক্ষীরার পাঠকপ্রিয় দৈনিক ‘পত্রদূত’ পত্রিকা। সম্পাদক হিসেবে অন্যায়, দুর্নীতি ও শোষকদের বিরুদ্ধে তাঁর ধারালো কলম রাজপথের চেয়েও ধারালো হয়ে উঠেছিল। কিন্তু এই আপসহীন সাংবাদিকতাই তাঁর জীবনে কাল ডেকে আনে।

বক্তারা শহীদ স. ম আলাউদ্দী‌নের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় সাতক্ষীরা প্রেসক্লা‌বের সভাপ‌তি আবুল কা‌সে‌মের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন সি‌নিয়র সাংবা‌দিক কল্যাণ ব্যানা‌র্জি, সাতক্ষীরা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি আবুল কাাম আজাদ, সা‌বেক সহসভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কা‌লি দাস রায়, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের আহসান রাজীব, প্রেসক্লা‌বের অর্থ সম্পাদক ফ‌রিদ আহ‌মেদ ময়না, সা‌হিত্য ও সংস্কৃ‌তি সম্পাদক আকরামুল ইসলাম, বাংলা‌ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজ‌মি‌নের এস‌এম বিপ্লব হো‌সেন, ঢাকা পো‌স্টের ইব্রা‌হিম খ‌লিল, সাংবা‌দিক হা‌বিবুর রহমান সোহাগ, আব্দুল গফুর, এসএম তৌ‌হিদুজ্জামান, হা‌বিবুল হাসান, আবু সাঈদ, রিজাউল ক‌রিম, মৃত্যুঞ্জয় রায়, আমিনুল হক, মে‌হেদী হাসান শিমুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest