সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

আইয়ুব বাচ্চুবিহীন এলআরবির প্রথম কনসার্ট

বিনোদনের খবর: এলআরবির কর্ণধার আইয়ুব বাচ্চু চলে গেছেন চির দিনের জন্য। তিনি আর কখনো রূপালি গিটার হাতে গাইবেন না। চলে গেলেও রয়ে গেছে তার গান। যুগ যুগ ধরে মানুষ শুনবে সেই গান।
এবার দলপ্রধানের স্বপ্ন বাস্তবায়নে নতুন উদ্যোমে ছুটতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এলআরবি সদস্যরা। তবে এ চলাটা শোক কাটিয়ে উঠার পরই শুরু করতে চেয়েছিলেন তারা। কিন্তু আয়োজকদের অনুরোধে আবার ছুটে চলবেন। এই যাত্রা হবে আইয়ুব বাচ্চুবিহীন।

বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমবার প্রিয় দলনেতা ছাড়া প্রথম কনসার্ট করতে যাচ্ছেন তারা।
আইয়ুব বাচ্চু যে গান আর গিটারের সুর পৃথিবীতে রেখে গেছেন, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই পথ চলা এলআরবির সদস্যদের। তারা হলেন- স্বপন (বেইজ), শামিম (ম্যানেজার, সাউন্ড ইঞ্জিনিয়ার), মাসুদ (সেকেন্ড লাইন গিটার) এবং রোমেল (ড্রামস)। তারা কনসার্টগুলোতে পারফর্ম করবেন বলে জানিয়েছেন।

কনসার্টে ‘চলো বদলে যাই’ এবং ‘উড়াল দিব আকাশে’ গান দুটি ট্রিবিউট হিসেবে বাজাবেন তারা।
এর আগে ১৬ অক্টোবর রংপুরে ‘শেকড়ের সন্ধানে’ এক শোতে শেষবারের মত আইয়ুব বাচ্চুর সঙ্গে কনসার্টে পারফর্ম করেন এলআরবি সদস্যরা।

দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছিলেন আইয়ুব বাচ্চু। সঙ্গীতকে আরো উচ্চ আসনে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই গত ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে চলে যান না ফেরার দেশে।

১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। গানের জগতে আসেন ব্যান্ড ফিলিংসের মাধ্যমে। এর আগে বন্ধুদের সঙ্গে ছোটখাটো অনুষ্ঠান করতেন। এরপর ১৯৯১ সালে গঠন করেন এলআরবি। আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম রয়েছে ১৬টি। আর ব্যান্ড অ্যালবাম করছেন ১২টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আসফিয়ার মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান: সাতক্ষীরার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী আসফিয়া খাতুনের অকাল মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

মানববন্ধনে এ সময় একাতœতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।

তারা এসময় স্কুল ছাত্রী আসফিয়া খাতুন আতœহত্যায় প্ররোচনারকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেন এবং বলেন, “ইতিমধ্যে প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” একই সাথে জেলা প্রশাসক মোস্তফা কামাল আতœহননকারী স্কুল ছাত্রী আসফিয়া খাতুনের মা জোহরা খাতুনের পুনর্বাসনের দায়িত্ব নেবেন বলে তাদের আশ্বস্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যালন ডি’অর প্রাপ্য তবে মোহাবিষ্ট নই: রোনালদো

খেলার খবর:  এ বছর ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। পুরস্কারটি নিজের প্রাপ্য বলে দাবি করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০০৭ সালে কাকার পর রোনালদো ও লিওনেল মেসির বাইরে ব্যালন ডি’অর জিততে পারেননি আর কেউ। পাঁচবার করে এই পুরস্কার জিতেছেন তারা দুজনেই। এবারে অবশ্য শক্ত প্রতিযোগিতার মুখে পড়তে হবে সময়ের অন্যতম সেরা এই দুই ফুটবলারকে।

রাশিয়া বিশ্বকাপে দারুণ পারফর্ম করে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করা দুই ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান ও কিলিয়ান এমবাপে লড়াইয়ে আছেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জয়ী লুকা মদ্রিচ এরই মধ্যে উয়েফা ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলেছেন।

এ বছরের জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার আগে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রাখা রোনালদোর অবশ্য কোনো সন্দেহই নেই যে ব্যালন ডি’অর তার প্রাপ্য।

“আমি অনেকবার বলেছি, ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জয় কোনো মোহ নয়। আমি এরই মধ্যে জানি যে আমি ইতিহাসের অন্যতম সেরা একজন খেলোয়াড়। অবশ্যই আমি এই ষষ্ঠ ব্যালন ডি’অর জিততে চাই।”

“আপনাদের এর বিপরীত কিছু বলাটা মিথ্যা হবে। আমি সেটার জন্য কাজ করি। যেমনটা আমি গোল করা ও ম্যাচ জেতার জন্য কাজ করি। হ্যাঁ, আমি মনে করি ব্যালন ডি’অর আমার প্রাপ্য।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা

দেশের খবর: কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের প্রথম দলটিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে রাখাইনে ফিরিয়ে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ ও মিয়ানমার। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মঙ্গলবার দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গতবছরের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও এই প্রথম প্রত্যাবাসন শুরুর একটি নির্দিষ্ট সময় ঠিক করা হল।
বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব শহীদুল হক। আর মিয়ানমারের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। পরে যৌথ সংবাদ সম্মেলনে শহীদুল হক বলেন, “আমরা আশা করছি, নভেম্বরের মাঝামাঝি আমরা প্রত্যাবাসন শুরু করতে পারব। এটা হবে প্রথম গ্রুপ।”

তিনি জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে মিয়ানমারের দুই সদস্য বুধবার কক্সবাজারে যাবেন। তারা রোহিঙ্গাদের বোঝাবেন যাতে তারা রাখাইনে ফিরে যায়ে। রাখাইনে তাদের নিরাপত্তা করার যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সে কথাও বলবেন।
গতবছর অগাস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে সাত লাখের বেশি রোহিঙ্গা। তাদের কক্সবাজারের কয়েকটি কেন্দ্রে আশ্রয় দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সরকার।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আন্তরিক ও খোলামেলা আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তও হয়েছে। তিনি বলেন, উত্তর রাখাইন রাজ্যে কোনো ধরনের বৈষম্য যেন না হয়, সেজন্য স্থানীয় কর্মকর্তা আর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
“যারা ফিরে যাবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ আমরা সেখানে নিয়েছি।”

শহীদুল হক বলেন, প্রত্যাবাসন একটি ‘জটিল প্রক্রিয়া’। তবে দুই দেশের ‘রাজনৈতিক সদিচ্ছা’ থাকলে এ সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ পর্যায়ে মিন্ট থোয়ে বলেন, “আমরাও রাজনৈতিক সদিচ্ছা, নমনীয়তা ও সমঝোতার মনোভাব দেখিয়েছি বৈঠকে, যাতে সম্ভব দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাবাসন শুরু করা যায়।”

চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত চুক্তির আওতায় গত ফেব্রুয়ারিতে প্রত্যাবাসনের জন্য প্রথম তালিকায় ১৬৭৩টি পরিবারের ৮ হাজার ২ জন রোহিঙ্গার নাম পাঠিয়েছিল বাংলাদেশ। ওই তালিকা যাচাই করে মিয়ানমার তাদের স্বীকার করে নিয়েছে বলে গত ১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চুক্তি করার সময় দুই বছরের মধ্যে ৭ লাখের মত রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্য ঠিক করা হলেও মাত্র আট হাজারের প্রথম তালিকা যাচাই করতেই মিয়ানমার সরকার সময় নিয়েছে প্রায় নয় মাস।

গত কয়েক দশকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিলিয়ে মিয়ানমারের প্রায় ১১ লাখ নাগরিক বাংলাদেশে থাকলেও চুক্তি অনুযায়ী আপাতত শুধু নতুন আসা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বিবেচনা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকায় ভোট চেয়ে আনুলিয়ায় ডা: রুহুল হকের পক্ষে সমাবেশ

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ডা: রুহুল হক এমপি’র পক্ষে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় আনুলিয়ার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মণিপুর-ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম সানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মণিপুর-ভোলানাথপুর কসমো পলিটিকাল ক্লাবের সভাপতি ও মিরপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের পরিচালক এস. এম আবু হানিফ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, তরুনলীগ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় আলমগীর আলম লিটন বলেন, জাতীয় সংসদ নির্বাচন এলে মনোনয়ন প্রত্যাশী অনেক অতিথি পাখির আগমন ঘটে। তাদের সাথে এলাকার জনগণের কোনো সম্পর্ক থাকে না। অবহেলিত এই জনপদের উন্নয়নে তৃণমূলের যোগ্য প্রার্থী ডা: রুহুল হক এমপি। সাতক্ষীরা-৩ আসনে ডা: রুহুল হক এমপি মনোনয়ন দেয়ার দাবি জানান তিনি। তিনি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে নিয়ে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ‘আপনারা বিগত নির্বাচনে নৌকায় সবাই ভোট দিয়েছিলেন। তাই আজ সর্বত্র উন্নয়নের ছোঁঁয়া লেগেছে। তিনি আরও বলেন, ‘বিগত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি-জামায়াত সে নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-নাশকতা চালায়। হামলা ও ভাঙচুর চালায়। দেশে ধ্বংসাত্মক কর্মকান্ড চালায়। আমরা গাছ লাগাই, তারা গাছ কাটে, আমরা রাস্তা বানাই, তারা রাস্তা কাটে। বিপরিতে আওয়ামী লীগ উন্নয়ন করে, জনগণের ভাগ্যের পরিবর্তন করে। দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আজ প্রায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো চলে আসছে। শেখ হাসিনার লক্ষ্য গ্রামের জনগণের উন্নতি। সে লক্ষ্যেই তিনি কাজ করছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন, দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবার খাবে। একটি মানুষও গৃহহারা থাকবে না। তিনি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আজ তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। যারা হতদরিদ্র, সেই সব মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ের জন্য ভাতা দিচ্ছেন। দেশকে উন্নত করতে হলে শিক্ষার বিকল্প নেই। সেজন্য ছেলে মেয়েরা যেন উচ্চশিক্ষা নিতে পারে, সেজন্য প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছেন। আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা আরও উন্নয়ন পাবো। প্রতিটি সেক্টরে আরো বেশি করে এগিয়ে যাবো। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকায় ভোট চেয়ে নজরুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে নজরুল ইসলামের নেতৃত্বে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সরকারি কলেজ মোড় ও সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা হাটখোলায় এ নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, পৌর কাউন্সির শেখ আব্দুস সেলিম, পৌর আওয়ামীলীগের সদস্য সবুর খান, কামরুল ইসলাম, শহীদুল ইসলাম, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, শুকুর মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোয়েব-সানিয়া দম্পতির ঘরে নতুন অতিথি পুত্র সন্তান

খেলা: বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড় জুটি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। এবার এই তারকা দম্পতির ঘর আলোকিত করলো সদ্য জন্ম নেওয়া এক পুত্র-সন্তান। আজ মঙ্গলবার সকালে এই সন্তানের জন্ম দিয়েছেন সানিয়া মির্জা।

শোয়েব মালিক নিজেই ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই সুখবরটি জানালেন। এরপর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি। এদিন সকালে টুইটে করে শোয়েব জানান, ‘ভীষণ আনন্দের সাথে জানাচ্ছি- আমাদের ছেলে হয়েছে এবং সানিয়াও ভালো আছে এবং বরাবরের মতোই সে সুস্থ #আলহামদুলিল্লাহ।’

সম্প্রতি সানিয়া মির্জা জানিয়েছিলেন, টেনিস কিংবা ক্রিকেট নয়, তিনি চান তার সন্তান যেন ভবিষ্যতে বড় হয়ে চিকিৎসক হয়। অন্তঃসত্ত্বার খবর প্রকাশ হওয়ার পর থেকেই একাধিকবার বিতর্কও তৈরি হয়েছিল সানিয়ার সন্তানের নাগরিকত্ব নিয়ে। তবে ভারতীয় টেনিস সেনসেশন সাফ জানিয়ে দিয়েছেন, সম্ভব হলে তৃতীয় কোনো দেশের নাগরিকত্ব নেবে তাঁর সন্তান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিণীতির একি পরিণতি!

পরিণীতির একি পরিণতি!

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: সদ্যই বিয়ের গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। তবে এরইমধ্যে ইনস্টাগ্রামে ‘বিকিনি’ পরা শরীরী ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় উঠে এলেন এই হার্টথ্রব গার্ল।
‘ইসকাজাদে’ খ্যাত এ নায়িকার আসন্ন ছবি ‘নমস্তে ইংল্যান্ড’ মুক্তি পেতে না পেতেই ফের ঘুরতে বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে চলে গেলেন থাইল্যান্ডের নির্জন কো সামুই দ্বীপে। সেখানেই তোলা ছবি পোস্ট করেছেন নায়িকা। তবে তার শরীরী উষ্ণতা ছড়ানো ছবিতে অনেকেই সমালোচনার ঝড় তুলেছেন।
ছবিতে দেখা যাচ্ছে- পরিণীতির পরনে পাতলা বিকিনি। আর সেই পোশাকে সুইমিং পুলে ভাসছেন তিনি। এর আগেও এমন খোলামেলা পোশাকের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest