সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে মৌসুমী-মিলনের ‘রাত্রির যাত্রী’

বিনোদনের খবর: না, রবি ঠাকুরের ‘একরাত্রি’ গল্প নয়। তবে একটি রাতের গল্প নিয়ে নির্মিত প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে।
গেল ২৬ অক্টোবর বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে ছবির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ডিসেম্বর ছবিটি মুক্তি দেবেন। এর আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়েছে ছবিটি। এবারও মুক্তি পাওয়া নিয়ে তাই কিছুটা সংশয় থেকেই যাচ্ছে পরিচালকের।

তিনি বলেন, ‘শুনছি, আমার ছবির মুক্তির দিনটি নিয়েও জটিলতা তৈরি করা হচ্ছে। একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেখিয়ে একাধিক নতুন ছবি ওই তারিখে ঢুকে যেতে পারে। সিনেমা নিয়ে এ কোন ধরনের নোংরা রাজনীতি?’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, চিত্রপরিচালক আমজাদ হোসেন, কাজী হায়াৎ, ছবির অভিনেতা এটিএম শামছুজ্জামান, নাদের চৌধুরী, অভিনেত্রী মৌসুমীসহ আরও অনেকে।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও আনিসুর রহমান মিলন। গল্পের নায়িকা ময়নারূপী মৌসুমী গ্রাম থেকে কোনো এক স্বপ্নের টানে ঢাকা শহরে আসেন। কথা ছিল ময়নাকে কমলাপুর রেলস্টেশনে কেউ একজন রিসিভ করবে। কিন্তু রাতে যখন ট্রেন এসে স্টেশনে থামে তখন কাউকে খুঁজে পায় না ময়না। একা একটি মেয়ে হঠাৎ ঢাকা শহরে মধ্যরাতে ঠিকানাহীন একাই বেরিয়ে যায়। তার পথযাত্রায় ধরা দেয় অজানা-অচেনা ঢাকা শহরের রাতের চিত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও পিএসসিতে নতুন সচিব

দেশের খবর: ভূমি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ভূমি সংস্কার বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওএন সিদ্দীকা খানমকে পিএসসির ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার।

জাতীয় যাদুঘরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারী ভূমি মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর-রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন।
আর সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
পিএসসির সচিব আকতারী মমতাজ গত ১৮ অক্টোবর, ভূমি সচিব আব্দুল জলিল ২০ অক্টোবর, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ২৩ অক্টোবর অবসরে গেছেন।
আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ৩১ অক্টোবর থেকে অবসরে যাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারকে বার্সায় ফেরত চান মেসি

খেলার খবর: গুঞ্জন আছে, লিওনেল মেসির ছায়া থেকে মুক্ত হতেই বার্সেলোনা ছেড়েছেন নেইমার। কিন্তু কিসের কী? সেই মেসিই বার্সায় ফেরত চাচ্ছেন সাবেক সতীর্থকে। ব্রাজিলীয় সুপারস্টারকে ফেরত চেয়ে ক্লাবের নিকট জোর দাবি তুলেছেন ছোট ম্যাজিসিয়ান। খবর ইন্ডিপেনডেন্ট।

গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির (২২২ মিলিয়ন ইউরো) বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। তবে যাওয়ার পর থেকেই ফের বার্সার ডেরায় ভেড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ মর্মে সাবেক ক্লাবের সঙ্গে যোগাযোগটাও নিয়মিত রেখেছেন। মেসি-সুয়ারেজদের সঙ্গে বন্ধত্বপূর্ণ সম্পর্কও অটুট রেখেছেন।

ইতিমধ্যে একাধিকবার কানে এসেছে- বার্সায় কাটানো সুখের সময়টা ভুলতে পারছেন না নেইমার। পাশাপাশি পিএসজি সতীর্থদের সঙ্গে বনিবনা হচ্ছে না। ফ্রেঞ্চ লিগের খেলার মান নিয়েও সন্তুষ্ট নন। সেই সঙ্গে ফ্রান্স ফুটবলের নতুন ক্রেজ কিলিয়ান এমবাপ্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়ে যাওয়ায় ঈর্ষান্বিত হয়ে প্যারিস ছাড়তে চাচ্ছেন তিনি। বিশ্বের বিভিন্ন ক্লাব তাকে টানার চেষ্টা করলেও গোঁ ধরে বসে আছেন, আসলে আসবেন বার্সায়।

কয়েক দিন আগেই অবশ্য নেইমারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরে বার্সা। ওই সময় ক্লাব কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, সাম্বা তারকাকে ফের দলে ভেড়ানোর ইচ্ছা নেই তাদের। কিন্তু তখন মেসির ভাষ্য পাওয়া যায়নি।

কদিন না গড়াতেই নেইমারের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন বার্সার প্রাণভোমরা। পরিষ্কার জানিয়ে দিলেন পিএসজি থেকে সাবেক সতীর্থকে ফেরত চান তিনি। নেপথ্য কারণ দলের হয়ে ট্রফির ক্যাবিনেটটা আরও সমৃদ্ধ করতে চান। বিশেষ করে আরও জিততে চান চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

কোনো ফুটবলারের ক্যারিয়ারে যেখানে একটি ইউরোপসেরা টুর্নামেন্টের শিরোপাই বিশাল সাফল্য, সেখানে চারটি জিতেও মন ভরছে না মেসির। জিততে চান আরও। এ জন্যই তার দরকার নেইমারকে।

কাতালান প্রাণভোমরার ভাষ্য, তার একপাশে নেইমার, অন্যপাশে লুইস সুয়ারেজ থাকলে আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। অধিকন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ হবে। এ আক্রমণ নিয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদার শিরোপা জেতা সম্ভব হবে। পাশাপাশি অন্য শিরোপাও ঘরে তোলা যাবে। স্প্যানিশ লিগে একচেটিয়া প্রভাব বিস্তার করা যাবে।

বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়নস লিগ জেতে ২০১৫ সালে। সেবার দলের অন্যতম সদস্য ছিলেন নেইমার। ২০১৭ সালে তিনি চলে যাওয়ার পর ফাইনালেও নাম লেখাতে পারেনি ব্লাউগ্রানারা।

মেসির বর্তমান বয়স ৩১ বছর। কয়েক বছর পরই অবসরে যাবেন। এর আগে ইউরোপে আরও সাফল্য পেতে মরিয়া তিনি। তার বিশ্বাস, নেইমার এলে চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা বেড়ে যাবে বার্সার।
তিনি মনে করেন, ন্যু ক্যাম্পে সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ ছিল ২০১৪-১৫ মৌসুমে। একদিকে খেলতেন নেইমার, অন্যদিকে সুয়ারেজ। সেবারই আমরা সবশেষ সম্মানের শিরোপাটি জিতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারের পিএসজি ছাড়তে চাওয়ার কারণ এমবাপ্পে

খেলার খবর: পিএসজি ছাড়তে উদগ্রীব নেইমার। নেপথ্যে নানা কারণ গোচরীভূত হচ্ছে। প্যারিসের জীবন ভালো লাগছে না, বর্তমান সতীর্থদের সঙ্গে বনিবনা হচ্ছে না, ফ্রেঞ্চ লিগের খেলার মান নিয়ে সন্তুষ্ট নন তিনি- এ রকম কত কী।
তবে মূল কারণ এসবের একটিও নয়। কিলিয়ান এমবাপ্পের সাফল্য ও জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় ক্লাব ছাড়তে মরিয়া ২৬ বছর বয়সী ফুটবলার।
ছাড়তে চাইলেও পিএসজিতে নেইমারের আগমন ঘটে রাজপুত্রের মতো। গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির (২২২ মিলিয়ন ইউরো) বিশ্বরেকর্ড গড়ে পার্ক দেস প্রিন্সেসে নোঙর ভেড়ান তিনি। পরে ক্লাব যাত্রায়ও সফল হন। গেল মৌসুমে দ্য পারিসিয়ানদের জিতিয়েছেন ট্রেবল। এবারও লিগে পয়েন্ট টেবিলে দলকে শীর্ষে রেখেছেন।
তবে তার ক্লাব ছেড়ে যাওয়ার গুঞ্জনে ভাটা পড়েনি। বরং ক্ষণে ক্ষণে আরও জোয়ার উঠেছে। এখন তো মনে হচ্ছে উপচে পড়ছে।

পিএসজি ছাড়বেনই নেইমার। তাও আবার আসন্ন শীতকালীন দলবদল মৌসুমেই। জানুয়ারিতে সরগরম হয়ে উঠবে ইউরোপিয়ান দলবদলের মার্কেট। সেই সময়ই ক্লাব ছাড়বেন তিনি। বিভিন্ন ক্লাব তাকে পেতে মরিয়া হলেও এ ফুটবলার পাখির চোখ করে আছেন বার্সায়। সাবেক দলে ফের ফিরতে চান সাম্বা তারকা।
এ নিয়ে অনেকে বলছেন, বার্সায় কাটানো সুখের সময়টা ভুলতে পারছেন না নেইমার। সেই লোভেই কাতালানদের ডেরায় ভিড়তে মুখিয়ে তিনি।

কিন্তু না! এক বনে দুই রাজা থাকতে পারে না। দুজনের টিকে থাকার জন্যই তা হুমকি। হয় একজনকে সরাতে হবে, নয়তো সরতে হবে। ব্রাজিলীয় তারকা বেছে নিচ্ছেন দ্বিতীয় পথটাই।

রাশিয়া বিশ্বকাপ থেকে দারুণ সময় কাটছে এমবাপ্পের। বিশ্বমঞ্চে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতার পর থেকেই আগুনে ফর্মে তিনি। পিএসজিতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। নেইমার গোল না পেলেও পাচ্ছেন ১৯ বছরের বিস্ময়।

চলতি মৌসুমে সাত ম্যাচে ১০ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। সেখানে এ সময়ে ৯ ম্যাচে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট এসেছে নেইমারের পা থেকে। স্বাভাবিকভাবেই পিএসজির প্রাণভোমরা হয়ে উঠেছেন এমবাপ্পে। ফ্রান্সজুড়ে ফরাসি ফুটবলারের জনপ্রিয়তাও ক্রমশ ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে নেইমারের তীব্র প্রতিদ্বন্দ্বী এ তরুণ। তার পারফরম্যান্সে ঈর্ষাণ্বিত হয়েই পিএসজি ছাড়তে মরিয়া ব্রাজিল প্রিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সুযোগ পেলেই অর্জুন আমার পশ্চাৎদেশ ও বুকে হাত দিত’

বিনোদনের খবর: ‘#মি টু’ বিতর্ক চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বলিউডে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও তারকা এ বিষয়ে মুখ খুলছেন। এবার সোচ্চার হলেন কন্নড় অভিনেত্রী শ্রুতি হরিহরণ। ২০১৬ সালে একটি সিনেমার শুটিংয়ের সময়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী। অক্টোবরের ২০ তারিখ ফেসবুকে এমন একটি পোস্ট করেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শনিবার অভিনেত্রী শ্রুতি কন্নড় অভিনেতা অর্জুন সার্জার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন থানায়।

অক্টোবরের ২০ তারিখ ফেসবুকে একটি পোস্ট করেন শ্রুতি। ২০১৬ সালে একটি সিনেমার শ্যুটিংয়ের সময়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি।
শ্রুতি অভিযোগ করেন, শুটিং এর সময়ে সম্মতি ছাড়াই যৌন সুবিধা নিতেন অর্জুন। সেই সঙ্গে অশ্লীল অঙ্গিভঙ্গিও করতেন তিনি। তবে শুধুমাত্র ২০১৬ সালেও নয়, ২০১৫ সালেও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি বলে জানিয়েছেন শ্রুতি। সেই সময়ে অর্জুন তাঁর শরীরে আপত্তিজনক ভাবে হাত দিত বলে অভিযোগ শ্রুতির। পশ্চাৎদেশে হাত দেওয়া, এমনকী ব্রায়ের উপরেও হাত দেওয়ারও অভিযোগ করেছেন অভিনেত্রী।

শ্রুতি বলেন,‘আমি অর্জুনের এমন ব্যবহারের জন্য বিরক্ত ছিলাম। কিন্তু আমি চুপ ছিলাম। কারণ উনি সিনিয়র ছিলেন,আমি জুনিয়র।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রীর ‘মাতৃত্ব’ নিয়ে প্রশ্ন, যৌনকর্মী বলে আক্রমণ

বিনোদনের খবর: সোশ্যাল মিডিয়ায় স্লাটশেমিংয়ের ঘটনা আর নতুন কিছু নয়। এবার সেই স্লাটশেমিং-এর মুখে পড়লেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা সালভে।
২০১২ সালে এই অভিনেত্রী বিয়ে করেন হরমিত শেট্টিকে। শ্বেতা ও হরমিতের এক পুত্র সন্তানও রয়েছে। সম্প্রতি স্বামী হরমিত ও ছেলে আর্যকে নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন শ্বেতা। গোয়ায় তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্বেতা। আর সেই ছবির জন্যই তাকে নেটিজেনদের বাক্যবাণের মুখে পড়তে হয়।

ছবিতে শ্বেতাকে সুইমিং পুলের ধারে কখনও মদ্যপান, কখনও ধূমপান করতে দেখা যায়। সেই ছবি দেখেই নিন্দুকরা তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। শ্বেতার চরিত্র নিয়েও কমেন্টে চলে দেদার কাটাছেঁড়া। ‘যৌনকর্মী’ বলেও আক্রমণ করা হয়।
এই সমালোচনার যোগ্য জবাব দেন শ্বেতা। তিনি লেখেন, হ্যাঁ আমি মদ্যপান ও ধূমপান করি। আমি সৎভাবেই সেটা করি।
শ্বেতা আরও জানান, তিনি নিজেও কাউকে নিয়ে এই নিয়ে সমালোচনা করেন না। সঙ্গে বলেন, আমি ধূমপান বা মদ্যপান করি কি না। তা কীভাবে প্রমাণ করে আমি মা হিসেবে কেমন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় ট্রাকচাপায় উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক: খুলনায় ট্রাকচাপায় দাকোপ উপজেলার শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাওয়ার সময় নগরীর সাচিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ বলেন, সাচিবুনিয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক মাসুম বিল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাসুম বিল্লাহ দাকোপ উপজেলার শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘লুসি অ্যাওয়ার্ড’ পেলেন কারাবন্দী শহিদুল আলম

অনলাইন ডেস্ক: কারাবন্দী শহিদুল আলমকে আলোকচিত্র জগতে সারাবিশ্বের অন্যতম সন্মাননা সূচক লুসি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিমান এই আলোকচিত্রী, সাংবাদিক ও সমাজকর্মী কারাগারে বন্দি থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন বরেণ্য বুদ্ধিজীবী গায়ত্রী স্পিভাক। নিউইয়র্ক স্থানীয় সময় রবিবার রাতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্বের খ্যাতিমান আলোকচিত্রীরা অংশগ্রহণ করেন।
লুসি ফাউন্ডেশন প্রতি বছর ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড দিয়ে থাকে। প্রধান প্রধান ক্যাটাগরির চূড়ান্ত জয়ীরা লুসি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। লুসি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরস্কার প্রদানের ছবি প্রকাশ করে বলা হয়, ‘শহিদুল আলমকে সন্মাননা সূচক হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড এ ভূষিত করা হয়েছে। চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই গুণী আলোকচিত্রী, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী ছবি তুলছেন। তার ছবি বিশ্বের অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে।’
লুসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো বলা হয়, ‘এই বছর বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা অন্যায়, মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এটা বিপজ্জনক উদাহরণ সৃষ্টি করছে। সারা বিশ্বের অন্যান্য জায়গায়ও এটা সাংবাদিকদের জন্য হুমকি। আমরা শুধু শহিদুল আলমের মুক্তিই দাবি করছি না সেই সাথে এই ধরনের কাজের প্রতিবাদ জানাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest