সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

সাজা বাড়িয়ে খালেদা জিয়ার ১০ বছর কারাদণ্ড, তারেকেরও বহাল

দেশের খবর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এই মামলায় নিম্ন আদালতের ৫ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে দিয়েছেন। আর দুদকের সাজা বাড়ানোর আবদনের ফলে ৫ বছর বাড়িয়েছেন আদালত। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকিদের সাজাও বহাল রেখেছেন আদালত। ফলে এই মামলায় প্রত্যেকের সাজা ১০ বছর হলো।

মামলার বাকি পাঁচ আসামি হলেন- মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার এক রায়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে অস্থায়ী ঢাকার ৫ নং বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ জনের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয়। নানা রোগে আক্তান্ত হওয়ায় বর্তমানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া ও তারেক রহমানসহ মামলায় অভিযুক্তরা। অপরদিকে মামলায় খালেদা জিয়াসহ প্রত্যেকের সাজা বৃদ্ধি ও বহাল চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন-দুদক।

১২ জুলাই থেকে শুরু হয় আপিল ও রুল শুনানি। সোমবার (২৯ অক্টোবর) রাষ্ট্র, দুদক ও আসামিপক্ষের শুনানি শেষ করা হয়। ফলে পরেরদিনই (আজ মঙ্গলবার) রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এছাড়া একইদিন (২৯ অক্টোবর) এই মামলায় একজন অতিরিক্ত সাক্ষী নেয়ার বিএনপির চেয়ারপারনের আইনজীবীদের আবেদন খারিজ করে দেন প্রধানবিচার প্রতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাপের মুখে আওয়ামী লীগ সংলাপে বসছে না: কাদের

দেশের খবর: কোনো চাপের মুখে নতি স্বীকার করে আওয়ামী লীগ সংলাপে বসছে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ না।
ওবায়দুল কাদের বলেন, বিষয়টা হচ্ছে ড. কামাল হোসেন সাহেব ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, অনানুষ্ঠানিক বৈঠকে নেত্রী বলেছেন, আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে, তার দরজা আমার জন্য বন্ধ না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

খেলার খবর: টটেনহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ওয়েম্বলি স্টেডিয়ামে সোমবার রাতে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল।
ম্যাচের শুরুতেই জয়সূচক গোলের দেখা পায় ম্যান সিটি। ৬ মিনিটের মাথায় রাহিম স্টার্লিং বা দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান। সুযোগটা কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেননি রিয়াদ মাহরেজ। শেষপর্যন্ত এই গোলেই জয় পায় ম্যান সিটি।
১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৬। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্টও ২৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপিএলের কোন দলের কত খরচ

অনলাইন ডেস্ক:  রবিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গুছিয়ে নিয়েছে। বলা হয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরে টাকার খেলা। এবারের বিপিএলের খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি খরচ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আর সবচেয়ে কম অর্থ খরচ করেছে ঢাকা ডায়নামাইটস- তারাও জিতেছে একটি শিরোপা।

একনজরে দেখে নেওয়া যাক এবার কোন দল কত টাকা খরচ করেছে

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির মোট খরচ ৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ২৪ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ৪ কোটি ৯৮ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে।

খুলনা টাইটান্স: খুলনা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির মোট খরচ ৩ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে ৯৯ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ২ কোটি ৯৪ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে।

রংপুর রাইডার্স: রংপুর অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির মোট খরচ ৩ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ১০ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ২ কোটি ৩২ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে।

সিলেট সিক্সার্স: সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির মোট খরচ ৩ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ১ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ২ কোটি ২৮ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে।

চিটাগাং ভাইকিংস: চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির মোট খরচ ২ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ৯৭ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ৯৯ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে।

রাজশাহী কিংস: রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির মোট খরচ ২ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে ৯৭ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ১ কোটি ৫৭ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে।

ঢাকা ডায়নামাইটস: ঢাকা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির মোট খরচ ১ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ১১ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ৬৬ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চামেলীর পাশে সাকিব-মোস্তাফিজ

অনলাইন ডেস্ক: চামেলী খাতুন। বাংলাদেশ প্রমীলা দলের ক্রিকেটার যিনি এক সময় মাঠ কাঁপিয়েছে। ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত এই চামেলী দাপটের সাথে নিজের নৈপূণ্যতা দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল এবং প্রমীলা ক্রিকেটে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই প্লেয়ার এখন অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন।

রাজশাহী নগরীর দরগা পাড়া এলাকায় ‘ক্রিকেটার চামেলী খাতুনের’ নাম বললেই যে কেউ চিনিয়ে দেবে তার পৈতৃক বাড়িটি। দুই জানালা এক দরজার জরাজীর্ণ ছোট্ট একটি ঘরই এখন চামেলীর পরিবারের ঠিকানা।
রাজশাহীর এই কৃতি সন্তান জাতীয় পর্যায়ের ক্রিকেটে যে অবদান রেখেছেন, তাতে করে মানবিক আবেদন থেকে হলেও তার সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন আগে। ২০১১ সালে জাতীয় প্রমীলা ক্রিকেট দলের হয়ে খেলা অলরাউন্ডার চামেলীর পরিবারকে বাঁচাতে হলে আগে তাকে সুস্থ্য করতে হবে।

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ২৯ বছর বয়সী প্রমীলা ক্রিকেটারের। যে কারণে সর্বস্তরের মানুষকে সহায়তা করার অনুরোধও জানান চামেলী খাতুন।
অসুস্থ চামেলী খাতুনের এই খবর পৌঁছে গেছে সবার কানে। তার অসুস্থতার কথা শুনে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে চামেলী জানিয়েছেন, তার অসুস্থতার খবর শুনে তার সাথে যোগাযোগ করেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘সাকিব আল হাসান ফোন দিয়েছেন, কাল পরশুর মধ্যে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। মোস্তাফিজুর রহমান আমার সাথে কথা বলেননি। তবে তিনি অন্য একজনকে দিয়ে কথা বলেছেন। তিনিও সাহায্য করবেন বলেছেন। তাদের ধন্যবাদ। এছাড়া ফাহিম স্যারকেও ধন্যবাদ। তিনিও আমার পাশে দাঁড়িয়েছেন।’

পরিবারের সবাই তার উপরই নির্ভরশীল। তাই সবাইকে পাশে দাঁড়ানোর অনুরোধ করে চামেলী বলেন, ‘দেখুন, আমি অনেক অসুস্থ। আমার বাবা-মা আছে। আমি একটা সরকারি চাকরি করি। আনসার-ভিডিপিতে। আমার বাবা-মা আমার ওপর নির্ভরশীল। আপনাদের সবার কাছে অনুরোধ, আমার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।’

অসুস্থতার কারণে বেশ কষ্টের জীবন পার করছেন তিনি। ঠিকমতো হাঁটতেও পারেন না।
আগের জীবনে ফিরে পেতে সবার কাছে আকুতি জানিয়ে বলেছেন, ‘আমি এখন হাঁটতেও পারিনা। আমি চাই আমার আগের জীবনে ফিরে যেতে।’

চামেলী খাতুন ২০১১ সাল পর্যন্ত ক্রিকেটে সক্রিয় ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে ক্রিকেট ছাড়তে হয়েছে তাকে। ২০১১ সালের নভেম্বরে সর্বশেষ তিনি জাতীয় প্রমীলা দলের হয়ে মাঠে নেমেছিলেন। দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন তিনি।

তিনি জানিয়েছেন, চিকিৎসকরা তাকে বলেছেন অস্ত্রোপচার করাতে হলে আনুমানিক দশ লক্ষ টাকা প্রয়োজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিচয়পত্র পাবে গরু

অনলাইন ডেস্ক: নাগরিকদের জন্য প্রদান করা হচ্ছে ভোটার পরিচয়পত্র। পাশাপাশি গরুর জন্য চালু হয়েছে ডিজিটাল পদ্ধতির কার্ড বা ট্যাগ। এটি লাগানো হবে প্রতিটি গরুর কানে। এতে দেশের সব গরুর হিসাব রাখা যাবে।
এর আগে মানুষের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হতো রেশন কার্ড ও প্যান কার্ড। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মোদি সরকার চালু করে আধার কার্ড। পরিচয়ের প্রধান দলিলই হচ্ছে এই আধার কার্ড।
গরুর জন্য কার্ড তৈরিতে সরকার প্রথম পর্যায়ে ৫০ কোটি রুপি বরাদ্দ করেছে। প্রথম পর্যায়ে এই কার্ড দেওয়া হবে চার কোটি গবাদিপশুকে। সেই কার্ডে আধার কার্ডের মতো প্রতিটি গবাদিপশুর পরিচয় থাকবে। অর্থাৎ, গবাদিপশুর উচ্চতা, লিঙ্গ, শারীরিক চিহ্ন ইত্যাদি।

ভারতের কৃষি মন্ত্রণালয় এই কার্ড দেওয়ার ব্যবস্থা নিয়েছে। একেকটি কার্ডের খরচ পড়ছে ৮ থেকে ১০ রুপি। গবাদিপশুর এই কার্ডের নাম দেওয়া হয়েছে ‘পশু সঞ্জীবনী’।

উদ্যোগটিকে অনেকেই গরুর আধার কার্ড প্রদানের একটি প্রকল্প হিসেবে অভিহিত করছেন। তবে ভারত সরকার তেমনটা বলতে নারাজ। তারা বলছে, প্রথম পর্যায়ে দেশের সব গরুর হিসাব রাখার জন্য বার কোডসহ একটি ট্যাগ দেওয়া হবে। এই ট্যাগ গরুর কানে লাগানো হবে। আগে গরুর হিসাব রাখার জন্য ট্যাগ লাগানো হলেও তা ডিজিটাল পদ্ধতির ছিল না। এবার এই ট্যাগকে সর্বাধুনিক করে তা নতুনভাবে দেওয়া হচ্ছে। তাই একে অনেকে গরুর আধার কার্ড হিসেবে প্রচার করছেন।

মোদি সরকারের এই উদ্যোগকে গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারও। তারা গরুকে বার কোডযুক্ত ট্যাগ লাগাতে উদ্যোগী হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, কৃত্রিম প্রজননের পর গরুর কান ফুটিয়ে লাগানো হচ্ছে এই ডিজিটাল ট্যাগ।

দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, কৃত্রিম প্রজননের পর গরুর কানে লাগিয়ে দেওয়া হচ্ছে বার কোডযুক্ত একটি কার্ড বা ট্যাগ। এই বার কোডের মাধ্যমে ওই গরুর সার্বিক তথ্য চলে যাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সার্ভারে।

ওই কর্মকর্তা বলেন, আগে কৃত্রিম প্রজনন সেভাবে ফলোআপ হতো না। এখন বার কোড দিয়ে চিহ্নিতকরণের ফলে ফলোআপ সম্ভব হচ্ছে। আগে রং বা শিং দেখে গরু চেনা হতো। এখন চেনা হচ্ছে বার কোডে দেওয়া নম্বর থেকে। ফলে এখন দেশে কত গরু আছে, তা জানা সম্ভব হচ্ছে। দুধের উৎপাদন কত, তাও জানা যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিবারিক মামলায় গ্রেফতার পপি

বিনোদনের খবর: শিরোনাম দেখে হয়তো অনেকেরই কৌতুহল জাগছে। জাগাটাই স্বাভাবিক। গোপনে বিয়ের কারণে গ্রেফতার নায়িকা পপি। তবে বাস্তবে নয় ‘ইন্দুবালা’ শিরোনামের ওয়েব সিরিজে এমন একটি দৃশ্যে দেখা যাবে তাকে। সম্প্রতি পপি ‘ইন্দুবালা’ শিরোনামের ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

‘ইন্দুবালা’র গল্পে দেখা যায়, সমাজ জঞ্জালে ভরে গেছে। চারদিকে শুধু অন্যায় আর দুর্নীতি। এই অনাচার থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে ইন্দুবালা এগিয়ে আসেন। তিনি প্রতিবাদী একজন নারী। কিন্তু হিংসা কিংবা সহিংসতা দিয়ে নয়, ভালোবাসার পরম মমতায় সমাজ থেকে অন্যায় দূর করতে সে দৃঢ়প্রতিজ্ঞ।

ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে ‘ইন্দুবালা’ চরিত্রে পপিকে দেখা যাবে। এই ওয়েব সিরিজের একটি স্টিল ছবি ফেসবুকে আপলোড করেছেন পরিচালক অনন্য মামুন। এতে দেখা যায় পুলিশ হাতকড়া পরিয়ে পপিকে নিয়ে যাচ্ছে।
ছবির ক্যাপশনে লেখা: ‘গোপনে বিয়ে করায় পরিবারের করা মামলায় গ্রেফতার হলেন পপি…’

পপি বলেন, ‘অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে। জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। এই সিরিজটির বাজেট বেশ ভালো। সুতরাং পরিকল্পনা করে গুছিয়ে কাজ করা যাবে। এ কারণেই কাজ করছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
ইনোভেট সলিউশন লিমিটেড প্রযোজিত ‘ইন্দুবালা’য় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, এ বি এম সুমন, শহীদুজ্জামান সেলিম, আঁচল প্রমুখ।
আগামী ১৫ নভেম্বর থেকে এটি প্রচার করা হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরখাস্ত রিয়ালের কোচ লোপেতেগি

খেলার খবর: বার্সেলোনার মাঠে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত হওয়ার পরই স্পেনের বিভিন্ন গণমাধ্যমে হুলেন লোপেতেগির বরখাস্ত হওয়ার জোর সম্ভাবনা নিয়ে খবর বের হয়। শেষ পর্যন্ত সেটাই হলো। স্পেনের এই কোচকে ছাঁটাই করেছে মাদ্রিদের ক্লাবটি।

কাম্প নউয়ে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর দিন সোমবার এক বিবৃতিতে লোপেতেগিকে বরখাস্তের খবর জানায় রিয়াল কর্তৃপক্ষ।

স্পেনের শীর্ষ লিগে এখন পর্যন্ত হওয়া ১০ ম্যাচের চারটিতে হেরেছে রিয়াল। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লা লিগার সফলতম ক্লাবটি।

রিয়ালকে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে গত মে মাসে সরে দাঁড়ান জিনেদিন জিদান। তার উত্তরসূরি হিসেবে রাশিয়া বিশ্বকাপ শুরুর দুই দিন আগে গত ১২ জুন ওই সময়ে স্পেন জাতীয় দলের দায়িত্বে থাকা লোপেতেগির নাম ঘোষণা করে রিয়াল। এর পর দিন ৫২ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করে স্পেন ফুটবল ফেডারেশন।

বেশ নাটকীয়তার জন্ম দিয়ে রিয়ালের দায়িত্ব নেওয়া লোপেতেগির শুরুটা মোটেও সুখকর হয়নি। তার অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে উয়েফা সুপার কাপে আতলেতিকো মাদ্রিদের কাছে উড়ে যায় স্পেনের সফলতম দলটি।

শেষটা হলো আরও বিবর্ণ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরেছে রিয়াল, জয় মাত্র একটি। এই সময়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৪৮২ মিনিট গোল করতে না পারার বিব্রতকর রেকর্ড গড়ে দলটি।

লোপেতেগি ও তার কোচিং স্টাফকে দলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছে রিয়াল। সেই সঙ্গে ভবিষ্যৎ জীবনের জন্য জানিয়েছে শুভকামনা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে অন্তঃবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ‘কাস্তিয়া’ নামে পরিচিত রিয়ালের ‘বি’ দলের কোচ সান্তিয়াগো সোলারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest