সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি

দেশের খবর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর আওতায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটির নিবন্ধন নম্বর ছিল ১৪। ২০০৯ সালে হাইকোর্টে দায়ের করা ৬৩০ নম্বর রিট পিটিশনের রায়ে আদালত জামায়াতে ইসলামীর অবৈধ ও বাতিল ঘোষণা করায় গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০এইচ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাগানবাড়িতে দশম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বাগানবাড়িতে দশম শ্রেণির স্কুল ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মেহেদি হাসান নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মেহেদি হাসানকে তার নিজ বাড়ি শহরের বাগান বাড়ি থেকে আটক করা হয়। আটক মেহেদি হাসান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এর আগে, সকালে স্কুল ছাত্রী আশফিয়া খাতুন চাঁদনি (১৬) তার নিজ ঘরের ভিতরে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে বাগানবাড়ি গ্রামের আব্দুল গফ্ফার ও জোহরা খাতুনের কন্যা। সে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী
স্থানীয়রা জানান, আটক বখাটে মেহেদী হাসান স্কুল ছাত্রী চাঁদনিকে স্কুলে আসা-যাওয়া পথে প্রায়ই উত্যক্ত করতো। এলাকায় মেয়েটি চলাফেরা করতে পারতো না। বিভিন্ন সময় সে তাকে কুপ্রস্তাপ দিতো। এ ঘটনার জের ধরে সোমবার সকালে চাঁদনী সবার অজান্তে নিজ ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তারা আরো জানান, আটক মেহেদির বিরুদ্ধে ইতি পূর্বে আরো অন্য মেয়েদের উত্তক্ত করার অভিযোগ রয়েছে।
তবে, চাঁদনির মা জোহরা খাতুন জানান, আমার মেয়েকে বখাটে মেহেদি প্রায়ই উত্যক্ত করতো। বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল বলে তিনি আরো জানান।
আটক মেহেদির বাবা শফিকুল ইসলাম জানান, আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি আরো জানান, জামা-কাপড় কেনা-কাটা নিয়ে রাতে সে তার মায়ের সাথে ঝগড়া করে। এর জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে তিনি ধারনা করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেদী হাসান নামের ওই বখাটেকে আমরা ইতিমধ্যে আটক করেছি। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন প্রাথমিকভাবে ধারনা করছেন বখাটে মেহেদীর কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি আরো জানান, লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, লাশ দাফনের আগেই বখাটে যুবক মেহেদিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তারা আরো জানান, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছড়িয়ে পড়া নগ্ন ভিডিও দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্লাকমেইল

বিদেশের খবর: মোবাইল ফোন থেকে বেহাত হওয়া ঘনিষ্ঠ মুহূর্তের নগ্ন ভিডিও দিয়ে ব্লাকমেইল করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী মালুসি জিগাবাকে। রবিবার একথা জানিয়েছেন তিনি। এনডিটিভি।
জিগাবা জানান, ২০১৭ সালে তার ফোন হ্যাক করা হয়। সে সময় এ ঘটনা ঘটে। তবে সম্প্রতি তিনি জানতে পারেন ওই ভিডিওটি রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। তাই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
মালুসি জিগাবা টুইটারে বলেন, ‘আমি ও আমার স্ত্রী গভীর অনুতাপ ও কষ্টের সঙ্গে জানতে পারি আমাদের যৌনতার ভিডিওটি রাজনৈতিক নেতাদের মাঝেও ছড়িয়ে পড়েছে। এটির জন্য ২০১৭ সালে আমাকে ব্লাকমেইল করা হয়।’
তিনি বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার কাছে চাঁদা চাওয়া হয়। তবে আমি দিতে রাজি হইনি।’
জিগাবার মুখপাত্র জানিয়েছেন চাঁদা দিতে রাজি না হওয়ায় জিগাবাকে চুক্তিতে সই করতে বলে ওই অপরাধ চক্র। তবে তাতেও রাজি হননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকায় ভোট চেয়ে সাবেক ছাত্রলীগ ছাত্রনেতাদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চেয়ে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জজ কোট প্রাঙ্গণে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হইতে শুরু করে জজকোর্টের কর্মরত আইনজীবী, আইনজীবী সহকারি ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সহিদ উদ্দীন, যুগ্ম আহবায়ক মাহমুদ আলী সুমন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আঃ মান্নান, কাজী আক্তার, সদস্য সচিব এজাজ আহমেদ স্বপন, সদস্য সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, নূর ই আলম সিদ্দিক, এড. আমিনুর রহমান চঞ্চল, খন্দকার আনিসুর রহমান আনিস, জে এম ফাত্তাহ, এম সুশান্ত, শেখ রফিকুল ইসলাম রানা, শরিফুল ইসলাম, শফি উদ্দীন, হাসানুজ্জান ডাবলু, নাসেরুল হক, আয়শা সিদ্দিকা, মুন্নি, জিল্লুর রহমান, মাসুদুর রহমান, শেখ জাহাঙ্গীর কবির বিরাজ, সালাউদ্দীন আল আজাদ, নাজমুন আসিফ, এড. ফারুক হোসান, শেখ জাহাঙ্গীর কবির, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম সহ আওয়ামীলীগ, যুবলীগ, সৈনিক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইডিয়াল স্কুলের পিইসি এবং জেএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের ২০১৮ সালের পিইসি এবং জেএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ সংলগ স্কুলের আবাসিক-অনাবাসিক ক্যাম্পাসে এ দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ নাছিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ গোলাম মোস্তফা। ”আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য’’ শ্লোগানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মীর হাসানুজ্জামান, প্রিতম দাশ, মোস্তাক আহমেদ, সাইফুল্লাহ সরদারসহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। এসময় ২০১৮ সালের পিইসি এবং জেএসসি পরিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটাঃ এনছান বাহার বুলবুলকে রোটার‌্যাক্ট ক্লাবের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: রোটারি ক্লাব অব সাতক্ষীরার ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ এনছান বাহার বুলবুলকে খুলনা জোনের রোটারি ক্লাবের ইয়োথ জোন চেয়ারম্যান হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার উদ্দোগে সোমবার বেলা ১২ টায় কাটিয়াস্থ তার বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দরা এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোঃ এজাজ আহমেদ, সেক্রেটারি রোঃ আরিফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাইয়ুম হোসেন, ক্লাব সার্ভিস ডাইরেক্টর রোঃ আব্দুল্লাহ আল মামুন, ট্রেজারার রোঃ মাহাবুবুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ৯৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ঘোষণা আসছে

দেশের খবর: সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবি আদায়ে সারাদেশে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায়। আট দফা দাবি না মানলে ফের ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবেন পরিবহন শ্রমিকরা। এমটাই শোনা যাচ্ছে পরিবহন নেতাদের কাছ থেকে।

ধর্মঘটে যাওয়ার আগে শ্রমিক নেতারা তিন সপ্তাহ সময় দিতে চান সরকারকে। এই সময়ের মধ্যে নতুন আইনের কয়েকটি ধারা পরিবর্তন করা না হলে নভেম্বরের মাঝামাঝি সপ্তাহেই ধর্মঘট ডাকা হতে পারে বলে জানিয়েছেন শ্রমিক ফেডারেশনের নেতারা।
সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, ‘সরকারের যে আইন করেছে তা পরিবহন শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। আটটি ধারার মধ্যে জামিন অযোগ্য আইন বাতিল করতে হবে, না হলে পুরো দেশে গাড়ি চলবে না। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি না বসে তাহলে এ কর্মসূচি আরও দীর্ঘায়ত করবে। ৪৮ ঘণ্টা শেষে ৯৬ ঘণ্টার ধর্মঘট চলবে। এরপর লাগাতর কর্মবিরতিতে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারকে ২১ দিন সময় বেঁধে দিয়েছি। যদি ২১ দিনের মধ্যে আমাদের ৮ দফা বাস্তবায়ন না মানা হয় তাহলে টানা ৯৬ ঘন্টার কর্মবিরতি দেয়া হবে।’

কাভার্ডভ্যান চালক সমিতির সভাপতি ও শ্রমিক ফেডারেশনের সদস্য কামারুজ্জামান বলেন, ‘শ্রমিকরা এই পরিস্থিতিতে অসহায়। আইন পরিবর্তন করা না হলে নভেম্বরের শুরুতেই ফের ৯৬ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা আসবে। এর আগে আমরা সরকারকে আলোচনায় বসার সময় দিতে চাই।’
পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ গোটা দেশ। সড়কে কোনো ধরনের গণপরিবহন না থাকায় বিশেষ করে দিশেহারা চাকরিজীবী ও শিক্ষার্থীরা। জীবনের তাগিদে অনেক মানুষ হেঁটে গন্তেব্যে যান। অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, রিকশা চললেও তা যাত্রীর তুলনায় একেবারেই অপ্রতুল। আবার এসব পরিবহনে ভাড়াও বেড়েছে কয়েকগুণ। জনদুর্ভোগ চরমে উঠলেও এখন পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনো আভাস মিলছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনুলিয়ায় ডা: রুহুল হক এমপি’র পক্ষে নির্বাচনী মা-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে নির্বাচনী মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় আনুলিয়ার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মণিপুর-ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম সানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার এর পরিচালক এস. এম আবু হানিফ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,তরুনলীগ সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় আলমগীর আলম লিটন বলেন, জাতীয় সংসদ নির্বাচন এলে মনোনয়ন প্রত্যাশী অনেক অতিথি পাখির আগমন ঘটে। তাদের সাথে এলাকার জনগণের কোনো সম্পর্ক থাকে না। অবহেলিত এই জনপদের উন্নয়নে তৃণমূলের যোগ্য প্রার্থী ডা: রুহুল হক এমপি।
সাতক্ষীরা-৩ আসনে ডা: রুহুল হক এমপিকে মনোনয়ন দেয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে নিয়ে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ‘আপনারা বিগত নির্বাচনে নৌকায় সবাই ভোট দিয়েছিলেন। তাই আজ সর্বত্র উন্নয়নের ছোঁঁয়া লেগেছে।’
তিনি আরও বলেন, ‘বিগত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি-জামায়াত সে নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-নাশকতা চালায়। হামলা ও ভাঙচুর চালায়। দেশে ধ্বংসাত্মক কর্মকান্ড চালায়। আমরা গাছ লাগাই, তারা গাছ কাটে; আমরা রাস্তা বানাই, তারা রাস্তা কাটে।
বিপরিতে আওয়ামী লীগ উন্নয়ন করে, উন্নয়নে বিশ্বাস করে, জনগণের ভাগ্যের পরিবর্তন করে।’ সামনে আরো কিছু উন্নয়ন প্রকল্প হবে।
তিনি বলেন, ‘দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আজ প্রায় ঘরে বিদ্যুতের আলো চলে আসছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার লক্ষ্য, গ্রামের জনগণের উন্নতি। সে লক্ষ্যেই তিনি কাজ করছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন, দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবার খাবে। একটি মানুষও গৃহহারা থাকবে না। তিনি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আজ তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। যারা হতদরিদ্র, শ্রমিকশ্রেণি, সেই সব মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ের জন্য ভাতা দিচ্ছেন।
দেশকে উন্নত করতে হলে, জাতিকে দারিদ্রমুক্ত করতে হলে জাতিকে শিক্ষিত করে তুলতে হবে।’সেজন্য ছেলে মেয়েরা যেন উচ্চশিক্ষা নিতে পারে, সেজন্য প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছেন।
আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা আরও উন্নয়ন পাবো। প্রতিটা সেক্টরে আরো বেশি করে এগিয়ে যাবো।’
‘আগামী যে নির্বাচন হবে, সে নির্বাচনে আমরা সবার কাছে নৌকা মার্কার পক্ষে ভোট চাই। নৌকা স্বাধীনতা দিয়েছে। উন্নয়নের পক্ষে নৌকা এগিয়ে নিচ্ছে।’ তিনি হাত তুলিয়ে উপস্থিত জনতাকে নৌকায় ভোট দেয়ার ওয়াদা করান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest