সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

আশাশুনি থানা পুলিশের তৎপরতায় গাঁ ঢাকা দিয়েছে ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা ও তার স্বামী

মোস্তাফিজুর রহমান : আশাশুনি থানা পুলিশের তৎপরতায় এলাকা ছেড়ে অন্যত্র গাঁ ঢাকা দিয়েছে আশাশুনির বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা ও তার স্বামী ভাড়ায় চালিত মেিিটর সাইকেল চালক শফিকুল ইসলাম। উল্লেখ্য গত ইং ২৩অক্টোবর ভন্ড কবিরাজের প্রতারণায় প্রতারিত হয়ে মধ্যম বড়দল এলাকার কারিগর পাড়ার ভাটা শ্রমিক শাহীনুর গাজীর স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। যার তদন্তভার আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের উপর বর্তায়। আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে একাধিকবার তাদের বাড়ীতে অভিযান চালানো হলেও তাদের কাউকে বাড়ীতে পাওয়া যায়নি বলে জানান আশাশুনি থানা পুলিশ। ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা ও তার স্বামী শফিকুল ইসলাম স্থানীয়দের মাধ্যমে পুলিশের বিষয়টি জানতে পেরে বর্তমানে এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে জানাগেছে। একাধিক সূত্রে জানাগেছে ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা ও তার ঠকবাজ স্বামী শফিকুল ইসলাম বিভিন্ন এলাকায় কবিরাজি চিকিৎসার নামে সাধারন মানুষকে নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সরকার বিরুধী গোপন বৈঠক করতেন। এসকল কাজের অর্থ যোগান দিতে ভিন্ন ভিন্ন এলাকার সহজ সরল মানুষদের ধর্মের দোহায় দিয়ে কবিরাজি পন্থায় ঠকিয়ে তাদের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন। তারই ধারাবাহিকতায় গত ১৪অক্টোবর বড়দল ইউনিয়নের মধ্যম বড়দল এলাকার কারিকর পাড়ার ভাটা শ্রমিক শাহীনুরের মায়ের কবিরাজি চিকিৎসা করানোর জন্য যান ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা বেগম ও তার ঠকবাজ স্বামী শফিকুল ইসলাম। চিকিৎসাকালে একাধিকবার তাদের বাড়িতে যাওয়া আসার এক পর্যায়ে কবিরাজ আঞ্জুয়ারা বেগম তাদের জানান আপনাদের বাড়ীর টিউবওয়েলের সন্নিকটে মাটির নিচে সাড়ে ১৯ কেজি পরিমান স্বর্ণ আছে। আপনারা যদি চান আমি তুলে দিতে পারি। তবে শর্ত থাকে এ স্বর্ণগুলো তুলতে হলে সাতক্ষীরা লাশকাটা ঘরের পাশে শ্মশানের দেবের থানে দেড়লাখ টাকা দিতে হবে। শর্ত অনুযায়ী সাতক্ষীরা লাশকাটা ঘরের পাশে শ্মশানের দেবের থানে দেড় লাখ টাকার পোটলা রেখে আসেন সুফিয়ার স্বামী। যা ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা, তার স্বামী শফিকুল, তাদের অজ্ঞাত গুরুবাবা আত্মসাত করেছেন বলে অভিযোগে প্রকাশ। এব্যাপারে ভুক্তভোগী সুফিয়া জানান, আমরা অতি দরিদ্র পরিবারের মানুষ। ভূয়া কবিরাজের মিথ্যা কথা বিশ্বাস করে আমরা আমাদের সহায় সম্বল বন্ধক বা বিক্রয় করে এখন পথে বসেছি। সময় শেষ হতেই পাওনাদারদের পাওনা মিটিয়ে দিতে না পারলে হয়তো আত্মহত্যা করা ছাড়া হয়তো আর কোন পথ থাকবে না। তাই উপায় না পেয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করি। এব্যাপারে জানতে চাইলে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আসামী আটকের জন্য পুলিশের তৎপরতার পর তারা গা ঢাকা দিয়েছে। তবে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হবে আশাশুনি থানা পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
#মিটু জের, টাটা সন্স ছেঁটে ফেলছে সুহেল শেঠকে

বিনোদনের খবর: ‘#মিটু’ বিতর্কের জেরে চুক্তিতে কোপ পড়ল বিপণন বিশেষজ্ঞ সুহেল শেঠের। বিপণন বিশেষজ্ঞের সঙ্গে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর কথা জানিয়ে দিল টাটা সন্স।
সোমবার টাটা সন্সের মুখপাত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ৩০ নভেম্বর সুহেল শেঠের সঙ্গে চলতি চুক্তি শেষ হবে। এর পর আর চুক্তির মেয়াদ বাড়ানো হবে না।
সপ্তাহ কয়েক আগেই ‘মিটু’ বিতর্কের ঢেউ এসে লাগে সেলিব্রিটি কনসালট্যান্ট সুহেল শেঠের গায়ে। সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হন চার জন নারী। যাদের মধ্যে এক জন অভিযোগ করছেন, তিনি যখন নাবালিকা ছিলেন, সে সময় তাকে যৌন হেনস্থা করেন সুহেল।

এই বিপণন বিশেষজ্ঞের বিরুদ্ধে যে চারজন নারী যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হন, তাদের মধ্যে এক জন পরিচালিকা নাতাশা রাঠৌর। পরিচালিকা নাতাশা রাঠৌর জানান, গত বছর সুহেল তাকে নিজের গুরুগ্রামের বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন।

সাংবাদিক মন্দাকিনী গহলৌতের অভিযোগ, ২০১১ সালে একটি সম্মেলনে জোর করে তাকে চুমু খেয়েছিলেন সুহেল।
সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রথম সামনে আনেন মুম্বাইয়ের ২৬ বছর বয়সী তরুণী। ওই তরুণীর বয়স যখন ১৭ বছর ছিল, সে সময় সুহেল তাকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

মুম্বাই নিবাসী ৩১ বছর বয়সী আরেক নারী অভিযোগ করেন, গত বছর একটি নামী রেস্তোরাঁ এবং বারে সুহেলের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে সুহেল তাকে যৌন হেনস্থা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম ব্যবহার: আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন

দেশের খবর: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ইভিএম কোনো ধরনের নেটওয়ার্কে যুক্ত থাকবে না। এটি হ্যাক করাও যাবে না। এর আগে নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বে আইন সংস্কারের লক্ষ্যে একটি কমিটি করা হয়।
আরপিও সংস্কারের বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেয়া হয়। মাঠ কর্মকর্তা ও সংলাপে পাওয়া সুপারিশ পর্যালোচনা করে এই কমিটি সুপারিশ তৈরি করে।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে সংসদের চলতি অধিবেশনেই তা পাস করতে হবে।

বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করলেও গত ৩০ আগস্ট নির্বাচন কমিশন আরপিও সংশোধনের সিদ্ধান্ত নেয়। পরে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব যাচাইয়ের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠায় নির্বাচন কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেলিক্প্টার দুর্ঘটনায় লেস্টার ফুটবল ক্লাবের মালিকসহ ৫ সদস্য নিহত

বিদেশের খবর: ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ফুটবল ক্লাব ‘লেস্টার সিটি ফুটবল ক্লাব’ এর সভাপতি ভিচাই শ্রীবদ্ধনপ্রভা হেলিক্প্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার যুক্তরাজ্যের লেস্টার সিটিতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ভিচাইসহ ৫ জন সদস্য নিহত হয়েছেন। খবর বিবিসির। ক্লাব পক্ষ থেকে এক বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে প্রকাশিত নিহতদের তালিকায় সভাপতি ভিচাই, হেলিকপ্টারের পাইলট, ক্লাবের দুজন কর্মকর্তা এবং পাইলটের মেয়েবন্ধু মারা যান।
ভিচাই শ্রীবদ্ধনপ্রভা ব্যাংককে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। ভিচাই থাইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় পঞ্চম অবস্থানে ছিলেন।
তিনি ২০১০ সালে লেস্টার সিটি ক্লাবটি কিনে নেন। তার ক্লাবটি ২০১৫-২০১৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলা ডাবিংয়ে নতুন শিখরে ‘জান্নাত’

বিনোদনের খবর: নব্বইয়ের দশকে যে জনপ্রিয় টিভি সিরিজগুলো ছিল তাদের অন্যতম ‘আলিফ লায়লা’। এটি ছিল বাংলায় ডাবিংকৃত। প্রচারিত হতো সে সময়ের একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে। সে সময়ের ডাবিং শিল্পীরা ছিলেন ভারতীয়। সংলাপে, উচ্চারণে তা সহজেই ধরে ফেলতেন এপার বাংলার মানুষ। কিন্তু সেই দশা বদলেছে এখন।

হালের ‘সুলতান সুলেমান’ থেকে সর্বশেষ ‘জান্নাত’ এর ডাবিং এখন দেশেই হচ্ছে। দেশের বাচিক শিল্পীরা নিজেদের সঙ্গে সঙ্গে বিকশিত করে যাচ্ছেন নতুন একটি ক্ষেত্র। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হচ্ছে তুরস্কের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মেগা সিরিয়াল ‘জান্নাত’। অনেকেই মনে করছেন বাংলা ডাবিং নতুন একটি উচ্চতায় পৌঁছেছে এর মাধ্যমে। এই সিরিয়ালের প্রধান চরিত্র জান্নাত, পার্শ্ব চরিত্র মেলিসা, সেলিম, দাদীর মতো চরিত্রগুলোর ডাবিং খুবই যথাযথ হয়েছে বলে মনে করছেন দর্শক।

শব্দ আর চিত্র মিলিয়ে শিরদাঁড়া উচু করে দাঁড়ায় অডিও ভিজ্যুয়াল ইন্ডাস্ট্রি। এর যেকোনো একটি দুর্বল হলে পুরো প্রকল্পটি ব্যর্থ হয়। আর আজকের দর্শক বিশ্ব নাগরিক। তার হাতের রিমোট অনেক সক্রিয়। দৃশ্য বা শব্দের যেকোনো হেরফেরে এই আধুনিক দর্শক বিরক্ত হন। রিমোট টিপে অন্য চ্যানেলমুখি হন। তবে মেগা সিরিয়াল জান্নাতের বেলায় তেমনটি ঘটেনি বলে জানিয়েছেন এর দর্শকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের ছাত্রী ইসরাত জাহান ‘জান্নাত’-এর নিয়মিত দর্শক। এখন পর্যন্ত একটি পর্বও বাদ যায়নি তার। তিনি বললেন, ‘জান্নাত সমসাময়িক ঘটনা নিয়ে সিরিয়াল। এর পটভূমি আজকের সময়ের তুরস্ক। এর পাত্র-পাত্রীরা প্রায়ই ইংরেজি শব্দ বলে থাকেন। অনেকটা আমাদের মতোই। তাই জান্নাতের ডাবিং আমার ভালো লেগেছে।’

ইসরাতের মতে, মত প্রকাশের জন্যই ভাষা। সে ভাষা দেশি না বিদেশি সেটি গুরুত্বপূর্ণ না। তাই সংলাপের ভেতর ইংরেজি শব্দের ব্যবহারে দোষ দেখেন না তিনি। সব মিলিয়ে জান্নাতের ডাবিং সন্তোষজনক মনে করেন তিনি।
জান্নাত সিরিয়ালের ডাবিং পর্বে তত্ত্বাবধায়ক ছিলেন সুলতান সুলেমান খ্যাত দীপক সুমন। তিনি বলেন, ‘জান্নাতের কাজটি খুব গুছানো ছিল। আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। এখন ভালো লাগা মন্দ লাগা দর্শকের কাছে।’

মাত্র ২০১৭ সালে মেগা সিরিয়াল ক্যাটাগরিতে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে জান্নাত। এতো দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের দর্শকদের সামনে এটি হাজির করেছে ভিথ্রি কমিউনিকেশন লিমিটেড। বাংলা ডাবিংয়ের প্রতিটি ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করেছে।

জান্নাত সিরিয়ালের নির্বাহী প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘প্রথম থেকেই জান্নাত ভালো সাড়া পেয়েছে। সামনের দিনে এর জনপ্রিয়তা আরও বাড়বে। আর বাংলা ডাবিং নিয়ে আমাদের শুরুতেই মনোযোগ ছিল। আর দর্শকরা তা ইতিবাচকভাবে গ্রহণ করায় আমরা কৃতজ্ঞ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ

দেশের খবর: জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে আওয়ামী লীগ সম্মত বলে জানিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিচ্ছি যে, তাদের সংলাপের প্রস্তাবের সঙ্গে আমরা একমত।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে নেতৃত্ব দেবেন। তিনি সংলাপের দরজা বন্ধ করে দিতে চান না।
তিনি আরও বলেন, আমরা কারও চাপের মুখে নতি স্বীকার করিনি। আমাদের পক্ষ থেকে আমরা কাউকে সংলাপে ডাকিনি। তারা সংলাপ করতে চান, ঐক্যফ্রন্ট নেতারা। সংলাপের দরজা সবার জন্য খোলা। আমরা ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত।
এর আগে, গতকাল রবিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সংলাপে বসার জন্য চিঠি দেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ড. কামাল হোসেন উল্লেখ করেন, ইতিবাচক রাজনীতি একটা জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ করে জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের মূলশক্তিতে পরিণত করে- তা বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন। নেতিবাচক রুগণ-রাজনীতি কীভাবে আমাদের জাতিকে বিভক্ত ও মহাসঙ্কটের মধ্যে ফেলে দিয়েছে, তাও আমাদের অজানা নয়। এ সঙ্কট থেকে উত্তরণ ঘটানো আজ আমাদের জাতীয় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য ফ্রন্ট ৭ দফা দাবি ও ১১ দফার লক্ষ্য ঘোষণা করেছে। একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একটি অর্থবহ সংলাপের তাগিদ অনুভব করছে এবং সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি শিক্ষার্থীকে ক্রসফায়ারের হুমকি ভুয়া ডিবির

অনলাইন ডেস্ক: আমি ডিবি পুলিশ অফিস থেকে বলছি। নারী সংক্রান্ত কেলেঙ্কারিতে আপনার ছেলে আমাদের কাছে আটক আছে, ছেলেকে বাঁচাতে চাইলে এই মুহূর্তে ৫০ হাজার টাকা বিকাশ করতে হবে। টাকা না দিলে ছেলেকে ক্রসফায়ার দেয়া হবে।’

রবিবার (২৯ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মশিউর রহমানের বাবা কুড়িগ্রামের রৌমারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদেরের মোবাইলে ডিবি পুলিশ পরিচয়ে ০১৭২৫৪৩৮৬০৬ নম্বর থেকে ফোন করে এসব কথা বলা হয়। এসময় ছেলের কান্নাকাটিও মোবাইলে শোনানো হয়।

ছেলেকে বাঁচাতে বাবা আব্দুল কাদের স্থানীয় বাজারে গিয়ে ৫টি বিকাশ নাম্বারে ভুয়া ডিবি পুলিশের কাছে তুলে দেন ৫০ হাজার টাকা। টাকা দেয়ার পর পরই ডিবির নাম্বারটি বন্ধ হয়ে যায়। পরে নিশ্চিত হন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় মো. আব্দুল কাদের রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

শিক্ষার্থীর বাবা আব্দুল কাদের বলেন, ‘‘রবিবার (২৯ অক্টোবর) বিকালে ডিবি পুলিশ পরিচয়ে আমার ব্যক্তিগত মোবাইলে ফোন আসে। বলা হয় আপনার ছেলে আমাদের হাতে আটক রয়েছে। যদি ছেলেকে বাঁচাতে চান তাহলে ৫০ হাজার টাকা বিকাশ করেন। আমি জিজ্ঞেস করি আমার ছেলে কোথায়? তারা ছেলের কণ্ঠস্বর নকল করে কান্না জড়িত কণ্ঠে আমাকে বলে, ‘আব্বা আমি খুব বিপদে আছি তাড়াতাড়ি ৫০ হাজার টাকা বিকাশ কর।’ এটা বলার পরপরই মোবাইলের লাইন কেটে দেওয়া হয়।’’

তিনি বলেন, ‘ঘটনার পরপরই ছেলের নম্বরে ফোন করলে তার নম্বর বন্ধ পাওয়ায় আমি আরও দুশ্চিতায় পড়ে যাই। ছেলেকে বাঁচাতে দ্রুত স্থানীয় বড়াইকান্দি বাজারে গিয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে ০১৭৮৮-২৬৫৭৯৬ নম্বরে ১০ হাজার, ০১৯০৮-৪৫৮১১৬ নম্বরে ১০ হাজার ৪০০, ০১৬৭০-৪৬১৬১৬ নম্বরে ১৫ হাজার, ০১৯১৫-৫৪৫৬৫৩ নম্বরে ৮ হাজার ৬০০ এবং ০১৭৯১-৩৮৭৩৯৮ নম্বরে ৭ হাজার টাকা খরচসহ মোট ৫১ হাজার টাকা পাঠাই। টাকা পাঠানোর পরে আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের মোবাইল নম্বরটি বন্ধ পাই। সন্ধ্যার পর ও (মশিউর) আমাকে কল করে। বিষয়টি ওকে জানালে সে বলে এমন কিছু তার সাথে হয়নি। তখনই বুঝেছি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।’

বড়াইকান্দি বাজারের বিকাশ এজেন্টের প্রোপাইটার জানান, ‘বিকেল ৫টার দিকে আমার দোকানে এসে বলে আমার খুব বিপদ এখনই ৫০ হাজার টাকা পাঠাতে হবে। আমি জিজ্ঞেস করি কি বিপদ? সে আমার কাছে কোনও কিছু না বলে আগে বিকাশ করতে বলেন। এরপর আমার এজেন্ট নম্বরে ২০ হাজার টাকা ছিল সেটা পাঠিয়ে দিই। আর বাকি ৩০ হাজার অন্য এজেন্টের কাছ থেকে পাঠায়। টাকাগুলো পাঠানোর পরে দোকানের বাইরে নিয়ে তিনি আমাকে ঘটনাটি বলেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মশিউর রমহান জানান, ‘আমি বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে অবস্থান করছিলাম। লাইব্রেরিতে অবস্থানকালে মোবাইল নেটওয়ার্কের একটু সমস্যা হয়। মাগরিবের নামাজ পড়তে যাওয়ার আগে আব্বার ফোন আসে। আমি নামাজ শেষ করে তারপর আব্বাকে ফোন দিই। আব্বা আমাকে বলেন, আমি ঠিক আছি কি-না? আমি বলি হ্যা আমি ঠিক আছি কেন কি হয়েছে? এরপর আব্বার সাথে কথা বলে বিস্তারিত ঘটনা শুনে আমিও হতভম্ব হয়ে গেছি।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, ‘আমার কাছে অভিযোগ দিলে আমরা সে ব্যাপারে কাজ করব। এরকম ঘটনা প্রতিনিয়িতই আমাদের কাছে আসে। মানুষকে আরও সচেতন থাকতে হবে। একজন ফোন করে টাকার কথা বললেই তাকে টাকা পাঠানো যাবে না। আগে খোঁজ খবর নিতে হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫ নভেম্বর থেকে ফোকফেস্ট

বিনোদনের খবর: টানা চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে লোকসঙ্গীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। প্রতিবারের মতো এবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর শুরু হবে তিন দিনব্যাপী এই আসর।

রবিবার (২৮ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের সান কমিউনিকেশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আয়োজনটিতে প্রতি বছরের ন্যায় এবারও দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’ উপলক্ষে আগামী ৩০ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে উৎসব সম্পর্কে বিস্তারিত সকল তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। এরই ধারাবাহিকতায় আয়োজনটির চতুর্থ আসর বসছে এবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest