সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

২২০০ গাড়ির মালিক বিচারপতি

অনলাইন ডেস্ক: সিকান্দার হায়াত। ৮২ বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন অবসরপ্রাপ্ত বিচারক। এই পর্যন্ত সবই ঠিক ছিল। তবে পরের টুকু জানলে সত্যিই অবাক হয়ে যাবেন। পাকিস্তানের প্রাক্তন এই বিচারকের নামে ২,২০০ গাড়ি নিবন্ধনের তথ্য পাওয়া গেছে।
রবিবার পাকিস্তানের শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শনিবার সিকান্দার হায়াতের আইনজীবী মিয়ান জাফর সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, তার মক্কেলের নামে মাত্র একটি গাড়ি নিবন্ধন করা আছে। কয়েকদিন আগে তার নামে একটি চালান এসেছে, যেখানে দেখা যাচ্ছে তার নামে ২২০০টি গাড়ি নিবন্ধিত। অথচ তিনি এসব গাড়ির মালিক নন।
এক ব্যক্তির নামে এত গাড়ি নিবন্ধনের ঘটনাকে পাঞ্জাব এক্সাইজ ও ট্যাক্সেশন বিভাগ ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, আইনজীবীর শুনানি নিয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে পাঞ্জাব এক্সাইজ বিভাগের সচিব এবং পরিচালককে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট বিভাগকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদনটি জমা দিতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০২২ সালে সাগরে ভাসবে দ্বিতীয় টাইটানিক!

অনলাইন ডেস্ক: প্রথম টাইটানিক ডোবার ১১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০২২ সালে সাগরে ভাসবে দ্বিতীয় টাইটানিক! হুবহু টাইটানিকের মতোই এই জাহাজটি বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান ব্লু স্টার লাইনের চেয়ারম্যান ক্লাইভ পালমার।

তিনি বলেন, ১৯১২ সালে প্রথম সমুদ্র যাত্রায় আইসবার্গের ধাক্কায় ডুবে যাওয়া টাইটানিকের আদলে নির্মিতব্য এই জাহাজ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সমুদ্রপথে যুক্তরাজ্যের সাউদাম্পটনের উদ্দেশে রওনা হবে। পরে সেখান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবে। গত ১০ অক্টোবর ক্রুজ অ্যারাবিয়া অ্যান্ড আফ্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে লন্ডনে এসব কথা জানান অস্ট্রেলিয়ান বিলিয়নিয়র ক্লাইভ পালমার। জাহাজটির মালিকানা থাকবে ব্লু স্টার লাইন কম্পানির এবং তারাই এটি পরিচালনা করবে। প্রাথমিকভাবে দ্বিতীয় টাইটানিক নির্মাণের জন্য ৫০০ মিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করা হয়েছে।

পালমার আরও বলেন, প্রথম টাইটানিকের মতো করেই এটি নির্মাণ করবে ব্লু স্টার লাইন। প্রথমটিতে যেমন ও যতগুলো কেবিন ছিল, এটাতেও তেমন ও ততগুলোই থাকবে। সেই সঙ্গে থাকবে আধুনিক নিরাপত্তা ও বিলাসবহুল ব্যবস্থা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাত্র ৩৯ বছর বয়সে ৪৪ সন্তানের জননী

অনলাইন ডেস্ক: উগান্ডার মারিয়াম নাবাতানজি নামের এক নারী ৩৯ বছর বয়সেই ৪৪ সন্তানের মা হয়েছেন। এতো অল্প বয়সেই এতগুলো সন্তানের মা হওয়াতে তাকে উগান্ডার ‘সবচেয়ে উর্বর নারী’ বলা হয়। মারিয়ামের এই শিশুদের মধ্যে চার জোড়া যমজ সন্তান রয়েছে। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এমন ঘটনা ঘটেছে তিনবার।

১৩ বছর বয়সে বিয়ে হওয়া মারিয়াম বলেন, আমি ছয় সন্তানের মা হতে চেয়েছিলাম। কিন্তু আমি চারবার মা হই এবং প্রত্যেকবারই যমজ সন্তানের জন্ম দেই। তবে আট সন্তান আমার চাওয়ার চেয়েও বেশি ছিল। তাই আমি হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলি, তিনি যেন আমার সন্তান জন্ম দেয়া বন্ধ করে দেন। আমি জন্ম নিরোধক ব্যবহারেরও চেষ্টা করেছি কিন্তু সেগুলো কাজ করেনি। উল্টো ডাক্তারি পরীক্ষায় আমার হাইপাররোভ্যুলেশন নামে বিরল এক শারীরিক অবস্থা ধরে পড়ে। এটি এমন একটি অবস্থা যেখানে আক্রান্ত নারী যখনই মা হবেন তখন সে যমজ, তিন বা চারটি সন্তানের জন্ম দেবেন। উগান্ডার এই নারী আরও বলেন, আমি সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে খুবই ‍উর্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে গাড়িচাপায় নারীসহ ২ জন নিহত

দেশের খবর: যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়ায় ব্রিজের ঢালে গাড়িচাপায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তি (৩৫) এবং আরেকজন তরুণী মনসুরা আক্তার (২৫) বলে জানা গেছে।
রাত সাড়ে ১০টার দিকে দাওয়াত খেয়ে ফিরছিলেন পুলিশের সিআইডির এসআই মোহাম্মদ মহিউদ্দিন। রাস্তায় তিনি দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ব্যাক্তিকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় থাকা মনসুরা আক্তার পরে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মনসুরা আক্তারের বাড়ি দাউদকান্দির ধলেশ্বরী এলাকায় বলে জানা গেছে। এখানে যাত্রাবাড়ী এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। তার মনিরুজ্জামান জানান, মনসুরা মানসিক রোগী। প্রায়ই সময় কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। আজকেও এভাবে বের হয়ে গিয়েছিল।

স্থানীয়রা জানাচ্ছেন, রাস্তার পাশে কোন গাড়ি এ দুইজনকে চাপা দিয়ে চলে গেছে। তবে রাতের অন্ধকারে কোন গাড়ি সেটি শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পরে স্থানীয়রা কেউ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না দেখে পথচারী এসআই মহিউদ্দিন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু জানান, মৃতদেহ দুইটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩

বিদেশের খবর: গাজায় উপত্যকায় রোববার ইসরাইলের বিমান হামলায় তিন ফিলিস্তিনী নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেন, জরুরি কর্মীরা লাশগুলোকে হাসপাতালে নিয়ে এসেছে। নিহতদের সকলেই কিশোর।

এদিকে ইসরাইল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা সীমান্তের কাছে একদল ফিলিস্তিনীকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘কিছুক্ষণ আগে তিন ফিলিস্তিনী গাজার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা বেড়া ক্ষতি করার ও এর কাছে বিস্ফোরক দ্রব্য পেতে রাখার চেষ্টা চালায়।’
এতে আরো বলা হয়, ‘এর জবাবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস তাদের লক্ষ্য করে হামলা চালায়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন প্রেসিডেন্ট পেল ব্রাজিল

বিদেশের খবর: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কট্টর ডানপন্থী নেতা জেইর বোলসোনারো। এখন পর্যন্ত প্রায় সব ভোট গণনা শেষে বেসরকারি হিসেবে দেখা যাচ্ছে সোশ্যাল লিবারেল পার্টির এ নেতা ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তুুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়েছে বোলসোনারোর প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো হাদ্দাদের বামপন্থী দল ওয়ার্কার্স পার্টি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনের আগে ডানপন্থী নেতা জেইর বোলসোনারো দুর্নীতি দমন ও দেশটিতে অতিমাত্রার অপরাধ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারণায় বেশ উদ্বেগজনক পরিস্থিতির তৈরি হয়েছিল। গত ৬ সেপ্টেম্বর এক নির্বাচনী প্রচারণায় ছুরিকাঘাতের শিকার হন বোলসোনারো। বলা হচ্ছে, এরপরই তার জনপ্রিয়তা বেড়ে যায় প্রায় ২৮ শতাংশ।

বোলসোনারোর জয়ের মধ্য দিয়ে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশটিতে ডানপন্থী দলের আবির্ভাব হলো। এর আগে ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৩ বছর দেশটিতে ক্ষমতায় ছিল বামপন্থী ওয়ার্কার্স পার্টি। দেশটির সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনের পর গত দুই বছর ক্ষমতায় ছিলেন কনসারভেটিভ পার্টির মাইকেল টিমার। তবে ব্রাজিলিয়ানদের মাঝে তার বিন্দুমাত্রও জনপ্রিয়তা ছিল না।

ব্রাজিলের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বোলসোনারো তার বিজয়ী ভাষণে বলেন, তার সরকার হবে দেশটির গণতন্ত্র ও সংবিধানের ধারক। তিনি বলেন, ‘এটা কোনও দলীয় কিংবা ব্যক্তি হিসেবে আমার প্রতিশ্রুতি নয়। এটা ঈশ্বরের কাছে আমার শপথ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রায় ঘিরে আদালত চত্বরে কড়া নিরাপত্তা

দেশের খবর: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষে আদালত চত্বরে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৯ অক্টোবর) সকাল ১১টার পর নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের মধ্যে বসানো আদালতে মামলাটির রায় ঘোষণা করা হবে।
মামলার রায়ের পর কোনও ধরনের যেন নাশকতা না হয় সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে এখনও আদালতে কোনো সাংবাদিক বা আইনজীবীদের প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
নিরাপত্তার স্বার্থে অস্থায়ী আদালতের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ব্যারিকেড দেয়া হয়েছে চানখাঁরপুল থেকে নাজিমুদ্দিন রোডে প্রবেশ করার রাস্তার মাঝামাঝি, চকবাজার থেকে আদালত চত্বরে প্রবেশের রাস্তা এবং বংশাল থেকে নাজিমুদ্দিন রোডের রাস্তাসহ চারদিকে। কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাধারণ মানুষদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহীম খান জানান, ‘রায়কে ঘিরে আদালত চত্বর ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ দায়িত্ব পালন করছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদাবরে বস্তিতে পুড়ে গেল অর্ধশত ঘর

দেশের খবর: রাজধানীর আদাবরে বস্তিতে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘরবাড়ি পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এর আগে রবিবার রাত পৌনে ১১টার দিকে শেখেরটেকের ৬ নম্বর সড়কের মাথায় ওই বস্তিতে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest