সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুলের গান থেকে ‘হ্যাপি বার্থডে মাই লাভ’

বিনোদনের খবর: জাতীয় কবি কাজী নজরুল ইসালমের ‘পরো জনমে দেখা হবে প্রিয়ও ভুলিও মোরে হেথা ভুলিও’ গানটির ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘হ্যাপি বার্থ ডে মাই লাভ’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শরিফুল ইসালম শামীম। নির্মাতা জানালেন, সম্প্রতি শুটিং শেষ হয়েছে।
নাটকিতে হাবিব চরিত্রে অভিনয় করেছেন সজল, লায়লা চরিত্রে অভিনয় করেছেন দ্বিপান্নিতা রায় ও সোনাম চরিত্রে
অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া।
নাটকটির গল্পে দেখা যাবে, কিছুদিন আগে বিয়ে হয়েছে হাবিব ও লায়লার। কয়েকদিন যেতে না যেতেই সংসারে অমনযোগী হাবিব। লায়লার প্রতি হাবিবের অনযোগীতার কারণ খোঁজ করতে গিয়ে দেখে, তার স্বামী হাবিব বিয়ের পূর্বে সোনাম নামে একটি মেয়ে কে ভালবাসাত, ঘটনাচক্রে সোনাম হাবিবের জীবন হতে হারিয়ে গিয়েছে, কিন্তু মন থেকে এখনো হাবিব সোনাম কে মুছে ফেলতে পারিনি।

সোনাম হাবিবের জীবন হতে হারিয়ে যাওয়ার দিনটিকে, প্রতি বছর হাবিব তার ভালবাসার জন্মদিন হিসাবে পালন করে, সেই দিন হাবিব সে সোনামের সাথে কাটানো সময় গুলো স্মৃতি ধরে রাখতে, সেই সব স্থান পরির্দশন করে, যে স্থান তারা এক সময় অন্তরঙ্গ মুহুর্ত কাটিয়েছে। ঘটনা ক্রমে হাবিব সোনামের লেখা একটি ম্যাসেজ পায়। তারপর কী হয়? দেখতে হবে ‘হ্যাপি বার্থডে মাই লাভ’ নাটকে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন রিমা ইসমাত,কবিতা,খালেদ সোহান,রাজীব সহ আরো অনেকে। শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলীয় নের্তৃত্ব ছাড়ছেন অ্যাঞ্জেলা মেরকেল

বিদেশের খবর: আসছে ডিসেম্বরে দলীয় চেয়ারম্যান পদের নির্বাচনে লড়বেন না জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। খবর বিবিসির।

সোমবার একটি প্রাদেশিক নির্বাচনের ফলাফলে তার নের্তৃত্বাধীন জোটের হতাশাজনক ফল প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন মেরকেল।
২০০০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ারম্যান তিনি। মেরকেলই সবচেয়ে বেশি সময় দলটির প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। আর চ্যান্সেলর হিসেবে মেরকেল জার্মানিকে নের্তৃত্ব দিচ্ছেন ২০০৫ সাল থেকে।

দলীয় নেতারা জানিয়েছেন হেজ প্রদেশের নির্বাচনে ক্ষমতাসীন জোট সরকারের দুই দলই ১০ ভাগ করে ভোট খুইয়েছে। এরপর একাধিকবার দলীয় প্রধানের পদে আর লড়বেন না বলেন জানান মেরকেল।
তবে চ্যান্সেলরের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে নেই বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দলের নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে হাজারো সোনা ও রুপার মুদ্রা

বিদেশের খবর: হাঙ্গেরির দানিউব নদীতে তেমন পানি নেই। প্রায় শুকিয়ে গেছে। আর সেখান থেকেই প্রত্নতত্ত্ববিদরা পেলেন দুই হাজারের বেশী মুদ্রা।
ফেরেঞ্জি মিউজিয়ামে কর্মরত প্রত্নতত্ত্ববিদ কোভাস জানান, হাজারো মুদ্রা ছাড়াও ওই নদীতে মিলেছে প্রাচীন আমলের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি। প্রাচীন এত মুদ্রা পেয়ে ব্যাপক খুশী সেখানকার গবেষকেরা।
আরেক প্রত্নতত্ত্ববিদ বালজ নাগি বলে, শুকিয়ে যাওয়া নদীতে পাওয়া মুদ্রাগুলোর ৯০ শতাংশই ১৬৩০-১৭৪৩ সালের। নেদারল্যান্ডে তৈরি হয়েছিলো মুদ্রা গুলি। এছাড়া ফ্রান্স জুরিখ ও ভ্যাটিক্যানের মুদ্রাও আছে।
দানিউবের পাশে বুদাপেস্টের প্রাচীন সেতুর ধ্বংসাবশেষ ও দেখা যায়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নাৎসিদের হামলায় ধ্বংস হয়েছিল এটি বলে জানানো হয়। তার পাশেই মিলেছে এই গুপ্তধন।
২২ কারাটের হাঙ্গেরিয়ান মুদ্রা ছাড়াও ফ্রান্সের মুদ্রাগুলি যে ১৬০০ শতকে ষোড়শ লুইয়ের আমলে তা নিশ্চিত করেছেন সেখানকার গবেষকেরা।
সর্বপ্রথম একজন প্রত্ন তত্ত্ব বিদ মেটা ডিটেক্টরের মাধ্যমে এই গুপ্তধনের সন্ধান পান। সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ৪২ কাঠা জমি বাজেয়াপ্তের আদেশ

দেশের খবর: জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে রাজধানীর কাকরাইলে ক্রয়কৃত ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণার সময় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিচারকাজ চলে।
এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম।
পাশাপাশি প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন না। হারিছ চৌধুরী পলাতক থাকলেও কারাগারে থাকা অপর দুই আসামি জিয়াউল ও মনিরুলকে আদালতে হাজির করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় রায় পড়া শুরু করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।
এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলমান রাখার বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। তবে আপিল বিভাগের রায়ে ন্যায়বিচার পাননি বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।

প্রসঙ্গত চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়।
একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
মায়ের উপর অভিমান করে চলে গেলেন ১০ শ্রেণি ছাত্রী চাঁদনী খাতুন (১৬)। সে সাতক্ষীরা পৌরসভার বাগানবাড়ী এলাকার স্বামী পরিত্যাক্ত তফুরা খাতুনের কন্যা ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ শ্রেণির ছাত্রী।
সোমবার সকাল ৯টায় বাগানবাড়ীস্থ নিজ বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানান, জামা-কাপড় কেনা নিয়ে গত রাতে মায়ের সাথে বিরোধ বাধে চাঁদনী খাতুনের। এর জের ধরে সোমবার সকালে তার মায়ের অজান্তে নিজ ঘরের মধ্যে আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা করে। তার পিতা আব্দুল গফফার কয়েকবছর পূর্বে তার মাতাকে ত্যাগ করে অন্যত্র বিবাহ করে চলে যায়।
এবিষয়ে পুরাতন সাতক্ষীরা ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোর ৬ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ড. তাপসের গণসংযোগ

উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। ডিজিটাল বাংলাদেশ। বিশ্বের কাছে রোল মডেল। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যশোর- ৬ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. তাপস কুমার দাসের গণসংযোগ অব্যাহত রেখেছেন। রোববার ১১নং হাসান পুর ইউনিয়নের ,জিয়ালতলা,বুড়িহাটি, হাসানপুর,শুড়িঘাটা, কাকিলাখালি গ্রামের বাড়ী বাড়ী যেয়ে গণতন্ত্রের মানসপুত্র দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার কথা তুলে ধরেন এবং নৌকা মার্কার প্রচারে জন্য তিনি নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন । আওয়াজ তোলা জনগণ পৌঁছে যাবে গণভবন ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক নৌকার। গণসংযোগকালে তিনি আগামী নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়াসহ চারজনের ৭ বছর করে কারাদণ্ড

দেশের খবর: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাদেরকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। এ নিয়ে পৃথক দুটি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দণ্ড হলো। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে ৫ বছরের সাজা দেয় একই আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
রায় ঘোষণার সময় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। তবে অপর দুই আসামি মুন্না ও মনিরকে আদালতে হাজির করা হয়। হারিছ চৌধুরী বিচারের শুরু থেকেই পলাতক। এর বাইরে খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না।

এই মামলার রায় ঘোষণার জন্য আজ সোমবার দিন ধার্য ছিলো। তবে তা নির্ভর করছিলো আপিল বিভাগের সিদ্ধান্তের উপর। কারাবন্দি আসামির অনুপস্থিতিতে চ্যারিটেবল মামলার বিচার চলবে-আদালতের এমন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেছিলেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ওই আপিলের ওপর আজ আদেশের জন্য দিন ধার্য রেখেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ। সেখানে নিম্ন আদালতের রায় বহাল থাকায় আজ রায় ঘোষণা করতে কোনো আইনি বাধার মুখে পড়তে হয়নি।

গত ১৬ অক্টোবর পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান চ্যারিটেবল মামলার রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুম্বনেই অন্তঃসত্ত্বা, কিশোরীর কথা শুনে হতভম্ব চিকিৎসক!

অনলাইন ডেস্ক: ভারতে যে এখনও যে শারীরিক সম্পর্ক বিষয়ক সচেতনতার পাঠ সঠিকভাবে দেওয়া হয় না তা ফের একবার প্রমাণিত হল। সম্প্রতি এক চিকিৎসকের দেওয়া ঘটনার বিবরণ যেন সেই কথারই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি কোচির এক চিকিৎসক ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, কয়েকদিন আগে ১৭ বছরের এক কিশোরী তার চেম্বারে এসেছিল। সেই কিশোরী তাকে জানায় সে অন্তঃসত্ত্বা। প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সে। এমনকি, সেই কিশোরী গর্ভনিধোরক ওষুধও খেয়েছে। এমন ঘটনার জন্য সে অনুতপ্ত বলেও জানায় চিকিৎসককে।

এরপরে সেই চিকিৎসক ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করেন। দেখা যায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা নয়। তখন চিকিৎসকের সঙ্গে কথোপকথনের মাঝেই ওই কিশোরী জানায়, সে তার প্রেমিককে শুধুমাত্র চুম্বন করেছিল। তারপরেই ওই কিশোরী ভাবে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। কিশোরীর মুখে এমন কথা শুনে স্বাভাবিক ভাবেই হতভম্ব হয়ে পড়েন ওই চিকিৎসক।

নিজের পোস্টে ওই চিকিৎসক আরও জানান, পুরুষদের গোপানাঙ্গ থাকে এই বিষয়টিও ওই কিশোরী জানে না। তার কাছে চুম্বন করা মানেই শারীরিক সম্পর্ক হয়ে যাওয়া। ওই চিকিৎসকের ফেসবুক পোস্টটি কার্যত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শারীরিক সম্পর্ক বিষয়ক বিজ্ঞানসম্মত পাঠ কিশোর-কিশোরীদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত বলে মত দেন অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest