সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ’র লজ্জা দিল পাকিস্তান

খেলার খবর: টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ১৫০ রান তাড়া করতে নেমে পাঁচ বল বাকি থাকতে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যার ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৩ রানে জিতে অজিদের হোয়াইটওয়াশ’র লজ্জা দিল সররাজ বাহিনী।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টস জিতে ব্যাট করারা সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে দুই পাক ওপেনার শাহিবজাদা ফারহান ও বাবর আজম ৯৩ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। ৩৮ বলে ৩৯ রান করা ফারহানকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন ন্যাথান লায়ন। ৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রান করা বাবরকে বোল্ড করে থামান অ্যান্ড্রু টাই।
এরপর ২০ বলে মোহাম্মদ হাফিজের অপরাজিত ৩২ আর ১২ বলে শোয়েব মালিকের ১৮ রানের ফলে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ৫ উইকেট হারিয়ে ১৫০ রান।
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে দুটি করে ছক্কা-চারে ২০ রান নিয়ে উড়ন্ত সূচনা এনে দেন অজি ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যারন ফিঞ্চকে ফেরান ফাহিম আশরাফ। ৯ বলে ২০ রান করা ক্যারিকে বিদায় করেন হাফিজ।
শাদাব খানের বলে ক্যাচ দিয়ে শেষ হয় ক্রিস লিনের ১৫ রানের ইনিংস। অজিদের শেষ সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল মার্শ। এক ছক্কায় তিনি ফিরেন ২৪ বলে ২১ করে। ১৫ বলে ১০ রান করা ডার্চি শর্টকে ফেরান উসমান খান।
শেষের দিকে দ্রুত উইকেট হারানো অস্ট্রেলিয়া খেলতে পারেনি পুরো ২০ ওভার। ৯ উইকেট হারিয়ে ১১৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শাদাব খান। তিন ম্যাচ দুই ফিফটিতে সিরিজ সেরার পুরস্কার জেতেন বাবর আজম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুয়ারেজের হ্যাটট্রিকে ‘এল ক্লাসিকো’ জয় বার্সেলোনার

খেলার খবর: ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ছাড়া মৌসুমের প্রথম ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। লুইস সুয়ারেজের দুর্দান্ত হ্যাটট্রিকে এদিন নূ ক্যাম্পে ঘরের মাঠে লা লিগায় মরশুমের প্রথম এল ক্লাসিকো নিজেদের করে নিল বার্সেলোনা।

লা লিগার ম্যাচে রবিবার ঘরের ক্যাম্প ন্যু’তে রিয়ালকে আমন্ত্রণ জানায় বার্সা। ১১ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফিলিপে কুতিনহো। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুই সুয়ারেজ। বক্সে রাফায়েল ভারানের ট্যাকলে সুয়ারেজ পড়ে গেলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করেন উরুগুয়ে স্ট্রাইকার।

ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে শুরুটা ভালোই করে। ৫০ মিনিটে ব্যবধান কমান মার্সেলো। ৭৫ মিনিটে সের্জিও রবের্তোর বাড়ানো বলে হেডে স্কোরলাইন ৩-১ করেন সুয়ারেজ। ৮৩ মিনিটে রবের্তোর পাস থেকে গোল করে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেন লুই সুয়ারেজ। ৮৭ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পরিবর্ত হিসেবে নামা আর্তুরো ভিদাল। এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড্রাফট শেষে বিপিএলের সাত দল

খেলার খবর: সবকিছু ঠিক থাকলে বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে জানুয়ারিতেই। সে তুলনায় বেশ আগেই দল সাজিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের নিলাম হয়ে গেল রবিবার। প্লেয়ার বেচা কেনার এই অনুষ্ঠানে পছন্দের ক্রিকেটারকে কিনে দল সাজিয়েছে ফ্রাঞ্চাইজিরা। সবকিছু ঠিক থাকলে বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে জানুয়ারিতেই। এবার দেখে নেওয়া যাক বিপিএলে সাত দলের অবস্থা।

রংপুর রাইডার্স:
ধরে রাখা: মাশরাফি বিন মতুর্জা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন।
সরাসরি চুক্তি: এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।
ড্রাফট থেকে: শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফারদিন হোসেন অনিক, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, ওশানে থমাস।

ঢাকা ডায়নামাইটস:
ধরে রাখা: সাকিব আল হাসান, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড
সরাসরি চুক্তি: আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই।
ড্রাফট থেকে: রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব, নাঈম শেখ, অ্যান্ড্রু র্বিচ, ইয়ান বেল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
ধরে রাখা: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক।
সরাসরি চুক্তি: আসেলা গুনারত্নে, লিয়াম ডসন।
ড্রাফটে থেকে: আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল, আমের ইয়ামিন।

সিলেট সিক্সার্স:
ধরে রাখা: লিটন কুমার দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানবীর।
সরাসরি চুক্তি: ডেভিড ওয়ার্নার, স্বন্দীপ লামিছানে।
ড্রাফট থেকে: আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, ইবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলি অনিক, মেহেদি হাসান রানা, ফেবিয়ান অ্যালান, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইম, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।

খুলনা টাইটান্স:
ধরে রাখা: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট।
সরাসরি চুক্তি: ডেউইড মালান, আলী খান।
ড্রাফট থেকে: জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, শেরফিন রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেইলর।

রাজশাহী কিংস:
ধরে রাখা: মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান।
সরাসরি চুক্তি: কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার।
ড্রাফট থেকে: সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাটে, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।

চিটাগাং ভাইকিংস:
ধরে রাখা: মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রনকি, সানজামুল ইসলাম।
সরাসরি চুক্তি: মোহাম্মদ শাহজাদ, রবি ফ্রাইলিঙ্ক।
ড্রাফট থেকে: মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলি রাব্বি, নিহাদুজ্জামান, সালমান ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শানাকা, নাজিবউল্লাহ জাদরান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন আরও চার ব্যাংক অনুমোদন পাচ্ছে আজ

দেশের খবর: সরকারের মেয়াদপূর্তির শেষ সময়ে নতুন আরও চারটি ব্যাংককে অনুমোদন দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (২৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন চারটি ব্যাংকের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার এজেন্ডায় চারটি ব্যাংক অনুমোদন অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, পিপলস ব্যাংক লিমিটেড, সিটিজেন ব্যাংক লিমিটেড ও কমিউনিটি পুলিশ ব্যাংক। এ চারটি ব্যাংক অনুমোদন পেলে দেশে দেশে সরকারি-বেসরকারি মিলে ব্যাংকের সংখ্যা হবে ৬২টি।
নতুন চার ব্যাংকের মধ্যে পুলিশের উদ্যোগে চালু হতে হচ্ছে পুলিশ কমিউনিটি ব্যাংক। পিপলস ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিউ ইয়র্ক প্রবাসী সন্দ্বীপের এম এ কাশেম। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও সিটিজেন ব্যাংকের জন্য আবেদন করেছেন মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তি।
সূত্র জানায়, পুলিশ কমিউনিটি ছাড়া নতুন তিনটি ব্যাংকের লাইসেন্স দিতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে দ্বিমত ছিল। তবে এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের তাগিদে দেরিতে হলেও এটি বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে নতুন চার ব্যাংককে অনুমোদনের তাগিদ জানিয়ে অর্থমন্ত্রীর পাঠানো একাধিক চিঠির জবাবে লাইসেন্স না দেওয়ার যুক্তি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থা বিবেচনায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিলে বাংলাদেশ ব্যাংক গৃহীত কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠবে। যার ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেষপর্যন্ত অর্থমন্ত্রীর চাপে বাংলাদেশ ব্যাংক তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়েসহ তিনজন নিহত

দেশের খবর: চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
রোববার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশেম প্রকাশ তোয়ান আলী (৫০), মেয়ে সোমা আক্তার (১৪ মাস) ও অজ্ঞাত এক ব্যক্তি। নিহত তোয়ান আলী উপজেলার মাদামবিবিরহাট এলাকার বাসিন্দা।
আহতরা হলেন তোয়ান আলীর স্ত্রী রেখা আকতার (৪০) ও অজ্ঞাত আরও একজন। আহতদের উদ্ধার করে ভাটিয়ারীতে বিএসবিএ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, চট্টগ্রামমুখী একটি ট্রেন মাদামবিবিরহাট এলাকা অতিক্রমকালে তোয়ান আলীর মেয়েসহ ও অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
বিএসবিএ হাসপাতালের অপারেটর মো. দিদার বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভাটিয়ারী রেল স্টেশন মাস্টার ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানার ওসির নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড অর্জন

মোস্তাফিজুর রহমান: আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০১৮ অর্জন করেছেন। আন্তরিকতার সাথে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে মানবাধিকার জোট এর পক্ষ থেকে এ এ্যাওয়াড এবং অসামান্য কৃতিত্ব স্বরুপ সনদ পত্র্র প্রদান করা হয়। গত ২৩ অক্টোবার ঢাকা শাহাবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হল রুমে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-১৮ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি। এ এ্যাওয়ার্ড প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ এ্যাওয়ার্ড প্রাপ্তি কর্মক্ষেত্রে আমার মনবল আরও বাড়িয়ে দিল। আমি মনে করি দেশ ও জনগনের সেবায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আগামি দিন গুলোতে সন্ত্রাস, নাশকতা, মাদকের বিরুদ্ধে এবং সাধারন মানুষের পক্ষে সততা ও নিষ্ঠার সাথে আইনি সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হচ্ছে

দেশের খবর: নির্বাচনের আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর আসছে। সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলন বাস্তবায়নে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। সহকারী জ্যেষ্ঠ শিক্ষকদের পদোন্নতি দিয়ে দেশের ৬৫ হাজার বিদ্যালয়ে একজন করে নতুন এ পদে পদোন্নতি দেয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

জানা গেছে, প্রধান শিক্ষকদের ঠিক একধাপ নিচে বেতনস্কেল বাস্তবায়নের জন্য শিক্ষকরা যে আন্দোলন করে আসছিলেন তার কিছুটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত মতে, সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে নয়, সহকারী প্রধান শিক্ষকের নিচের গ্রেডে বেতন পাবেন। এর মাধ্যমে প্রধান শিক্ষকের ঠিক পরের গ্রেডে বেতন না পেলেও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত হচ্ছে। সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখ প্রাথমিক শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে থেকে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে।
সহকারী শিক্ষকরা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে খুশি হননি। বরং এ সিদ্ধান্তকে নতুনভাবে তাদের বঞ্চিত করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী শিক্ষকদের দাবি পূরণের মাধ্যমে বেতনস্কেল উন্নীতকরণকে নির্বাচনী উপহার বলেছেন। আগামী এক মাসের মধ্যেই শিক্ষকদের দাবি পূরণ হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেলেও বেতন পান একাদশ-দ্বাদশ গ্রেডে। দশম গ্রেডে তাদের বেতন পাওয়ার কথা থাকলেও তা পান না। সহকারী শিক্ষকরা বেতন পান ১৪-১৫তম গ্রেডে। দশম গ্রেডে তাদের বেতন পাওয়ার কথা ছিল। বর্তমানে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের পরের গ্রেডে বেতন চান। অর্থাৎ একাদশ-দ্বাদশ গ্রেডে। এ নিয়ে আন্দোলন হলেও সরকার খুব একটা আমলে নেয়নি। কিন্তু নির্বাচন সামনে থাকায় শিক্ষকদের এসব দাবি আমলে নিয়ে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব বিষয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে। এজন্য চলতি সপ্তাহে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের আলোচনা হওয়ার কথা রয়েছে। সচিব পর্যায়ে বৈঠকে ফলপ্রসূ হলে খুব দ্রুত নথির কার্যক্রম শেষ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের বেতন গ্রেড ঠিকঠাক করার জন্য কাজ শুরু হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যে আমরা কাজগুলো শেষ করতে চাই। এর মাধ্যমে শিক্ষকদের বেতন গ্রেড বাড়বে। সহকারী প্রধান শিক্ষক নামে নতুন একটি পদ সৃষ্টি করা হবে।’

তিনি বলেন, ‘বেতনভাতা নিয়ে শিক্ষকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন, আমি নিজে তাদের অনশন ভাঙিয়েছি, প্রতিশ্রুতিও দিয়েছি। সেগুলোই এখন বাস্তবায়নে কাজ শুরু করেছি।’

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেন, ‘শিক্ষকদের বেতন বাড়ানোর কাজটি একেবারেই প্রাথমিক পর্যায়ে। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ১০ম গ্রেডে বেতন পান।’ প্রধান শিক্ষকদের যদি এ গ্রেডে বেতন দেয়া হয় তবে তাদের কোন গ্রেডে দেয়া হবে এমন প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আর প্রধান শিক্ষকের গ্রেডতো এক হতে পারে না। এ রকম বহু ঝামেলা আছে, দেখি কী করা যায়।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকদের কাজ এত বেড়েছে যে স্কুলে তাদের সময় দেয়া কঠিন। এ জন্য প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করার কাজ শুরু হয়েছে।’
আর সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়টি সম্পর্কে তিনি বলেন, ‘সব নিয়ে একটি তালিকা তৈরি হয়েছে। তালিকা ধরে কাজ শুরু হলেও লেখার মতো কিছু হয়নি।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এ সপ্তাহে নথিটি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে যেতে পারে।’
তিনিও বলেছেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে।’

এদিকে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তারা এ সিদ্ধান্তের সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করছেন। শিক্ষকদের মধ্যে দুটি ভাগ হয়েছে। এদের একভাগ বলছেন, সরকার যেটা করতে চাচ্ছে করুক। তাতে ঘুরপথে হলেও সহকারী শিক্ষকদের বেতন একগ্রেড বাড়ছে।

আবার অন্যপক্ষ বলছে, সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি না করে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বাড়িয়ে দেয়া হোক। তবে শিক্ষকদের এমন দ্বিখণ্ডতার মধ্যেও প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেছেন, ‘কাজগুলো আমরা এমনভাবে করতে চাই যাতে কোনোপক্ষই অসন্তুষ্ট না থাকে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনেস্পট অ্যাপে চিত্রনায়িকা জলির ‘ফোন এক্স’

বিনোদনের খবর: চিত্রনায়িকা জলির প্রথম ওয়েব সিরিজ ‘ফোন এক্স’ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সিনেস্পট অ্যাপের মাধ্যমে দর্শকরা এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব ফ্রি দেখতে পাবেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ইনোভেট সলিউশন এর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। অনন্য মামুনের পরিচালনায় ‘ফোন এক্স’ এ আরও অভিনয় করেছেন সানজু জন, ইমতু, লামিয়া, কাজী উজ্জ্বল এবং ভারতের সিব ট্রামবাক, মধুমিতা, শ্রাবন্তী ও মুসকান। সময়ের আলোচিত পরিচালক ও একজন সুপার স্টারের খুন হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর গল্প নিয়ে সিরিজটি তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
চিত্রনায়িকা জলি বলেন, ‘এটা আমার প্রথম ওয়েব সিরিজ। যদিও পুরো কাজটি ফিল্মিক। শুটিংয়ের সময় মনে হয়নি আমরা সিনেমার বাইরে কিছু করছি। গল্পটা মিডিয়ারই। ফলে দর্শকরা দেখে আরাম পাবেন।’
এর আগে ‘নিয়তি’, ‘অঙ্গার’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রে দেখা যায় জলিকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest