সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

দেশের গণ্ডি পেরিয়ে এবার ভারত ও স্পেনে ‘ভুবন মাঝি’

বিনোদনের খবর: সরকারি অনুদানে নির্মিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের গোয়াহাটি আন্তর্জাতিক ও স্পেনের বার্সেলোনায় আয়োজিত এশিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে ‘ভুবন মাঝি’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস ও পরিচালক ফাখরুল আরেফীন খান। গেল ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী ‘গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। একইসময়ে চলছে ‘এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।
আরেফীন খান বলেন, ‘ছবিটি এরই মধ্যে বিশ্বের অনেক দেশে প্রদর্শিত হয়েছে। এবার বার্সেলোনা ও ভারতে দুটি উৎসবে অংশ নিচ্ছে। বিষয়টি সত্যিই আমাদের জন্য আনন্দের।’
২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশে মুক্তি পাওয়া ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অপর্ণা ঘোষ।
এছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, সুমিত সেন, সুষমা সরকার, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, ওয়াকিল আহাদ, লালিম হক প্রমুখ।
ভারতের প্রখ্যাত শিল্পী প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য ছবিটির গানের সুর ও সংগীত পরিচালনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আওয়ামী লীগ পুনর্নির্বাচিত না হলে উন্নয়নে অনিশ্চয়তার সৃষ্টি হবে’

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা পার্লামেন্টারি ফর্ম অব ডেমোক্রাসিতে আছি। সামনে নির্বাচন। জনগণ যদি আমাদের ভোট দেয় তবে অসম্পূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডগুলো সম্পন্ন করতে পারব। দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে। ভোট না দিলে পারব না। তবে প্রচেষ্টা থাকবে মানুষের পাশে দাঁড়ানোর। তারপরে কি হবে সেটা বলতে পারি না। কারণ আমাদের অতীত অভিজ্ঞতাটা খুব তিক্ত। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন কাজ পরবর্তীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে বন্ধ করে দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দেশ পিছিয়ে যায়। তাই আগামীতে আওয়ামী লীগ পুনর্নির্বাচিত না হলে দেশের উন্নয়নের ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি হবে।

আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ডেসটিনেশন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রা আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়াচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান প্রাইজ ওয়াটার হাউজ কুপারস বাংলাদেশকে একটি শক্তিশালী উদীয়মান অর্থনীতি হিসেবে বিবেচনা করছে। তাদের পূর্বাভাস ঠিক হলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২৮তম বড় অর্থনীতির দেশ। আর ২০৫০ সালের মধ্যে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, স্পেন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশকে অতিক্রম করে বিশ্বের ২৩তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত হয়। চারদলীয় জোট সরকারের আমলে সবদিক থেকে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল। ওই সময় প্রধানমন্ত্রীর দপ্তর ও হাওয়া ভবনকে খুশি না করলে তখন ব্যবসা পাওয়া যেত না। আট বছর পরে সরকার গঠন করে দেখলাম সবদিক থেকে দেশ পিছিয়ে পড়েছে। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, সাক্ষরতার হার কমে গেছে, হেলথ কমিউনিটি ক্লিনিক বন্ধ, ব্যবসা-বাণিজ্য স্থবির। সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজি, গ্রেনেড হামলা, চাঁদাবাজিতে দেশ ভরে গেছে। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিকল্পিতভাবে দেশটা যাতে এগোতে পারে, সেই ব্যবস্থা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। তখনও বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, স্বাক্ষরতার হার বাড়িয়েছিলাম, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যখন আবার ৭/৮ বছর পর সরকার গঠন করলাম তখন দেখলাম সবকিছু পিছিয়ে গেছে। তখন দু’টো সরকার ছিল একটা হলো হাওয়া ভবন আর একটা প্রধানমন্ত্রীর দফতর। এসব জায়গায় খুশি না করলে ব্যবসা পাওয়া যায় না। সব জায়গাতেই এরকম একটা অবস্থা ছিল। তিনি সরকার গঠনের পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে বলে উলে­খ করে

প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে আমরা সবকিছুকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসি এবং দেশটা যাতে এগুতে পারে সেই ব্যবস্থা করে দেই।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আন্তর্জাতিক অনেক সংস্থা বাংলাদেশের প্রশংসা করে যাচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই আপনারা এটা মাথায় রেখেই ব্যবসা-বাণিজ্য করবেন। বেসরকারি খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু কৃষির ওপর নির্ভর না করে দেশে শিল্পায়ন যাতে হয়, সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। খাদ্যের যোগানে কৃষির প্রয়োজন রয়েছে। ১৬ কোটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ারও কাজ করতে হবে। এ লক্ষ্যে আমরা বেসরকারি খাতকে গুরুত্ব দিয়েছি। কারণ বেসরকারি খাতই পারে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে, উন্নত করতে।

শেখ হাসিনা বলেন, ঢাকার অনেক জায়গায় ডিজিটাল টেলিফোন ছিল না। আমরা এসে সব এলাকায় ডিজিটাল টেলিফোনের ব্যবস্থা করি। হেলিকপ্টার, টেলিভিশন, রেডিও এগুলো এখন বেসরকারি খাতে। একটাই উদ্দেশ্য যাতে বেসরকারি খাতে মানুষের কর্মসংস্থান হয়।
শিল্পকে বহুমুখী করায় তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে দেশব্যাপী একশ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, তবে দেখতে হবে কোন অঞ্চলে কোন জিনিসের উৎপাদন বেশি হয় এবং দেশে বিদেশে তার কেমন চাহিদা রয়েছে। সেটাকে বিবেচনায় নিয়েই আমাদের শিল্পায়ন করতে হবে, উৎপাদন করতে হবে এবং উৎপাদিত পণ্য বাজারজাত করতে হবে। তাহলেই আমাদের শিল্পের বিকাশ হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অ্যাম্বুলেন্স আটকে রাখল শ্রমিকরা, মারা গেল শিশু

অনলাইন ডেস্ক: শ্রমিকদের ধর্মঘটে দফায় দফায় আটকা পড়ে অ্যাম্বুলেন্সের ভেতরই মারা গেল সাতদিন বয়সী এক শিশু। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শ্রমিকদের আটকে রাখা অ্যাম্বুলেন্সের ভেতর মারা যায় ওই শিশু।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি বড়লেখা সদর ইউনিয়নের অজমির গ্রামের কুটন মিয়ার মেয়ে। মাত্র সাতদিন আগে শিশুটির জন্ম হয়েছিল। এখনো তার নাম রাখা হয়নি।
মৃত শিশুর চাচা আকবর আলী বলেন, রাত থেকে বাচ্চাটা কোনো কিছু খাচ্ছিল না, শুধু কাঁদছিল। রোববার সকালে আমরা শিশুটিকে উপজেলা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে দ্রুত সিলেট নেয়ার জন্য বলেন। চিকৎসকের কথামতো আমরা বাচ্চাটিকে অ্যাম্বুলেন্সে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। সিলেট যাওয়ার পথে বড়লেখা উপজেলার দরগাবাজারে অ্যাম্বুলেন্সটি আটকে দেয় পরিবহন শ্রমিকরা। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। একইভাবে দাসেরবাজার এলকায় আবারও অ্যাম্বুলেন্সটি আটকে দেয় শ্রমিকরা। সেখান থেকে ছাড়া পেয়ে চান্দগ্রাম বাজারে গেলে আবারও গাড়িটি আটকায় শ্রমিকরা। এ সময় সেখানে অ্যাম্বুলেন্স চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। পরে সেখানেই শিশুটি মারা যায়। এরপর আমরা বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন, অনেক আগেই শিশুটি মারা গেছে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এ ঘটনায় অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চোরাকারবারির পাতা ফাঁদে আটকে সীমান্তের সোনাই নদীতে বিজিবি সদস্য নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: চোরাচালানী পন্য আটক করতে গিয়ে সাতক্ষীরার কাকডাঙ্গায় সীমান্তের সোনাই নদীতে চোরাকারবারীদের টানানো দড়ির ফাঁদে আটকে পানিতে ডুবে মারা গেছেন এক বিজিবি সদস্য।
নিহত বিজিবি সদস্যের নাম ল্যান্স নায়েক রফিকুল ইসলাম (৩৭)। তিনি কাকডাঙ্গা বিওপির একজন সৈনিক। নিহত বিজিবি সদস্যের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি সম্প্রতি কাকডাঙ্গা ক্যাম্পে যোগদান করেন।
শনিবার রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বাংলাদেশ-ভারত সীমান্ত নদী সোনাই নদীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা সোনাই নদীর পানির নিচ দিয়ে দড়ি টানিয়ে ওই দড়ির মাধ্যমে তারা চোরাচালানী পন্য বাংলাদেশ ও ভারতের দুই পাড়ে আনা নেয়ার কাজ করে। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১ সাব পিলার ১৩/৩ এর সন্নিকটে সোনাই নদীতে চোরাচালানীরা পন্য আনা নেয়া করার সময় বিজিবি সদস্য রফিকের নেতৃত্বে একটি টহলদল তাদের তাড়া করেন। এ সময় পন্য উদ্ধার করতে গিয়ে বিজিবি সদস্য রফিক চোরাকারবারীদের টানানো ওই দড়িতে হঠাৎ অসাবধানঃ বশত জড়িয়ে সোনাই নদীতে পড়ে যান। এরপর ভারতের হাকিমপুরে থাকা সেখানকার চোরাচালানীরা ওই দড়ি ধরে টান দিলে নদীর মাঝ বরাবর পর্যন্ত চলে গিয়ে তিনি পানিতে ডুবে মারা যান।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার ইকবাল মাহমুদ তার মৃত ঘোষনা করেন। এপর তার লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক: নৌকায় ভোট চেয়ে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা পোস্ট অফিস মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ খান, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ফিংড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আজাদ হোসেন, ফারুক হোসেন প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, বর্তমান বিশে^ বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। নৌকা হলো উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে বাংলার জনগণ ভাল থাকে। শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ণ করেছে। আগামী এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগকে ঐক্যফ্রন্টের চিঠি

দেশের খবর: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ রবিবার সন্ধ্যায় শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফীকুল্লাহ জোটের প্যাডে লেখা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি পৌঁছে দেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ চিঠি দুটি গ্রহণ করেন।

চিঠিতে ড. কামাল লিখেছেন, ‘একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটি অর্থবহ সংলাপের তাগিদ অনুভব করছে এবং সে লক্ষ্যে আপনার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।’

ঐক্যফ্রন্টের পাঠানো দুটি চিঠির একটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যটি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়েছে।
এ সময় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলে ছিলেন গণফোরোমের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু ও সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর। চিঠি গ্রহণের সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও আমিরুল আলম মিলন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির মাদক সম্রাট শাহিনুরসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে দক্ষিনাঞ্চালের মাদক সম্রাট নামে খ্যাত শাহিনুরসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। থানার অফিাসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, শনিবার আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এসআই নাজিবুর রহমান, পিএসআই আঃ রাজ্জাক, এএসআই আনিসুর রহমান, এএসআই মাহাবুব হাসান, এএসআই ফেরদৌস কবির, এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গোয়ালডাঙ্গা গ্রামের মৃত: রজব আলী সরদারের পুত্র দক্ষীনাঞ্চালের কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট নামে খ্যাত শাহিনুর ইসলাম ওরফে শাহিন সরদার (৪৩)কে গ্রেফতার করেন। এসময় শাহিনুরের থেকে ইয়াবা ক্রয়ের জন্য আসা বড়দল গ্রামের মৃত: ইউনুস সানার পুত্র মোঃ ইসলামুল হক টুটুল (৪২), মানিকখালী গ্রামের বাবর আলী সরদারের পুত্র শফিউল আলম সুজন (৩০) এবং বড়দল গ্রামের আ: হামিদ সরদারের পুত্র আবু হাসান রিন্টু (৪৩)কে গোয়ালডাঙ্গা এলাকায় শাহিনুরের বাড়ি হতে হাতেনাতে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানার মামলা নং-১৫(১০)১৮ রুজু করে বরিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পথে পথে যাত্রীদের হেনস্তা, চালকের মুখে পোড়া মবিল

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাত্রী ও চালকদের হেনস্তা করেছেন পরিবহন শ্রমিকরা। তাদের নৈরাজ্য থেকে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও নিস্তার পাচ্ছে না।

রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে- ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও রিকশা থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে হয়রানি করা হয়েছে। এ সময় প্রাইভেটকারচালকদের মুখে কালো রঙ, পোড়া মবিল ও আলকাতরা মেখে দিচ্ছেন শ্রমিকরা।

লাঞ্ছিত করা হচ্ছে সাধারণ যাত্রীদেরও। জনভোগান্তির ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ফটোসাংবাদিকরা।

রোববার সকাল থেকে এ ধর্মঘটে গণপরিবহন বন্ধ রাখার কথা থাকলেও যাত্রাবাড়ীতে অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলতেও বাধা দেয়া হয়।

গণমাধ্যমকেও তারা কাজ করতে দিচ্ছেন না। রাজধানীর যাত্রাবাড়ী, কাজলা, চিটাগাং রোড ও শনিরআখড়ায় এ নৈরাজ্য বেশি চলছে।

যাত্রাবাড়ী এলাকায় বেশ কয়েকজন গাড়িচালকও হেনস্তার মুখোমুখি হওয়ার কথা বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, যাত্রীদের পোড়া মবিল লাগানো হয়নি। প্রাইভাটেকারেও না। তবে চালকদের মুখে পোড়া মবিল মেখে দেয়া হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাংবাদিকদের বলেন, আমরা গতকালও বলেছি- কোথাও যেন যানবাহন চলাচলে বাধা দেয়া না হয়। কিন্তু আজ সকালে কয়েকটি জায়গা থেকে এ ধরনের ঘটনার খবর পেয়েছি। মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় আমি লোক পাঠিয়েছি- কারা এসব করছে তা দেখার জন্য।

এ পরিবহন শ্রমিক নেতা বলেন, আমাদের আন্দোলন বাধাগ্রস্ত করতে তৃতীয় কোনো পক্ষ এখানে ঢুকে পড়তে পারে। তারা অপকর্ম করে আমাদের ওপর দায় চাপানোর জন্য এসব করতে পারে। আমাদের শ্রমিকরা এসব করছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest