সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সড়ক পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই: ওবায়দুল কাদের

দেশের খবর: এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর মহাখালীতে সেতু ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেখুন না, ধর্মঘটের পরিণতি সময় গড়াতে গড়াতে কোথায় গিয়ে দাঁড়ায়। তবে এই মুহূর্তে তো আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই। ‘যেমন ইলেকশনের ব্যাপারে আইন পরিবর্তনের সুযোগ নেই, তেমনি এখানে যে আইন হয়েছে তা আমি এই মুহূর্তে পরিবর্তন করতে পারব না’, বলেন সেতুমন্ত্রী।

এদিকে সকাল থেকেই সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকরা ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছেন। ফলে সারা দেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে কোনো গন্তব্যের বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে শহর এলাকার বিভিন্ন রুটের বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে বাস না পাওয়ায় নারী ও বয়স্কদের পড়তে হয়েছে বেশি ভোগান্তিতে।

নিরাপদ সড়ক আইনে বলা আছে, বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে মামলা হবে দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায়।
এই ধারায় সাজা সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা। বর্তমানে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সংসার জীবনে আমি সুখে আছি’

বিনোদনের খবর: ‘সংসার জীবনে আমি সুখে আছি। দাম্পত্য জীবনের কথা যদি বলেন, তাহলে বলবো সময়টা উপভোগ্য। আমরা দুজনেই ভালো আছি, আমাদের মধ্যে বোঝাপড়ার বিষয়টা বেশ ভালো, ঝগড়া হয় কিন্তু সেই অর্থে না। বেশ আনন্দ মধুর সময় কাটছে আমাদের।’

স্বামী অপুর সাথে দাম্পত্য সম্পর্ক নিয়ে এমনই মন্তব্য বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রথম সারির চিত্রনায়িকা মাহিয়া মাহির। শাহীন সুমন পরিচালিত বাংলাদেশের প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে এই চিত্রনায়িকার। রাতারাতি ছবিটি তাকে খ্যাতি এনে দেয়।

আপনাদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যায়- প্রশ্ন শেষ করার আগেই মাহি বলেন, আসলে কিছু মানুষ তো সব সেক্টরেই রয়েছে যাদের কাজ পরচর্চা করা। আমি এসব কথায় কান দিতে চাই না। আমরা ভালো আছি, এর বেশি কিছু বলার নেই আমার।

সম্প্রতি ‘আনন্দ অশ্রু’ নামে একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক ও জয় চৌধুরী। জয় চৌধুরীর সঙ্গে কয়েকটি দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানালেন মাহি।

এই চলচ্চিত্র সম্পর্কে মাহি বলেন, এটি একটি ট্রায়াঙ্গাল লাভ স্টোরি বেজড ফিল্ম, আকস্মিক ভাবে জয়ের এন্ট্রি ঘটে তখন কাহিনিতে পরিবর্তন আসে। জয় বেশ ভালো করছে। সে অন্তর জ্বালা ছবিতেও ভালো অভিনয় করেছে। এজন্যই এখানে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়া হয়েছে।
২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ বার বরখাস্ত হয়েও পার পান টাকা ও ফেন্সিডিলসহ আটক জেলার!

দেশের খবর: আবারও সাময়িক বরখাস্ত হতে যাচ্ছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা তত্ত্বাবধায়ক (জেলার) সোহেল রানা বিশ্বাস। শুক্রবার ফেনসিডিল ও সোয়া চার কোটি টাকার সমমূল্যের অর্থসহ তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কারা মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন। তবে এ বিষয়ে রোববার চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক আদেশ দেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানান চট্টগ্রামের ডিআইজি প্রিজন প্রশান্ত কুমার বণিক। তিনি জানান, আগেও সোহেল রানা তাঁর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে লাঞ্ছিত করেছিলেন।

এ ছাড়া মাদক সেবন, মাদক ব্যবসা, শৃঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগে তাঁকে দুইবার সাময়িক বরখাস্ত ও একবার বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন প্রশান্ত কুমার বণিক। পরে সোহেল রানা ওই বরখাস্তের আদেশের বিরুদ্ধে আপিল করে চাকরি ফেরত পান।

গতকাল দুপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি কেবিনে চড়ে ময়মনসিংহ যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের একটি দল সোহেল রানার লাগেজ তল্লাশি করে। ওই সময় তাঁর লাগেজ থেকে ১২ বোতল ফেনসিডিল ও নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে সোহেল রানা বিশ্বাসকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে লাগেজ থেকে নিজের নামে এক কোটি ৩০ লাখ টাকার তিনটি চেক ও এক কোটি টাকার দুটি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর), তাঁর স্ত্রী হোসনে আরা পপির নামে এক কোটি টাকার দুটি এফডিআর এবং তাঁর শ্যালক রকিবুল হাসানের নামে ৫০ লাখ টাকার একটি এফডিআর উদ্ধার করে পুলিশ।

আটকের পর আজ শনিবার ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বাদী হয়ে জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে মানিলন্ডারিং ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা করেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, বিকেলে সোহেল রানা বিশ্বাসকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অপরদিকে সোহেল রানার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত আগামী ২৯ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোহেল রানা বিশ্বাস ময়মনসিংহ শহরের রামকৃষ্ণ মিশন (আর কে মিশন) রোড এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের জেলার হিসেবে বেস্ট ইন্সট্রাক্টর পুরস্কার পেয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বরখাস্ত প্রধানমন্ত্রী’ শ্রীলংকায় সংসদের জরুরি অধিবেশন চান
শ্রীলংকার বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্যে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপল সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দেন। গতকালই রাজাপাকসে শপথ বাক্য পাঠ করেন। বিরোধীরা প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।
বিক্রমাসিংহে দেশটির পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়াকে জরুরি অধিবেশন ডাকার কথা বলেছেন। যদিও আগামী ৫ নভেম্বর বাজেট বিতর্কের জন্যে পার্লামেন্ট অধিবেশন বসবে।
প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চান।’
শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে রনিল বিক্রমসিংহের সম্পর্ক ভাল যাচ্ছিলো না। গত কয়েক মাস ধরে তাদের দুইজনের দ্বন্দ্বে রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। দ্বন্দ্বের জের ধরে বর্তমান জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় প্রেসিডেন্ট সিরিসেনার রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স। এরপরই প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বহিষ্কার করলেন প্রেসিডেন্ট সিরিসেনা।
২০১৫ সালের নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করেছিলেন সিরিসেনা। পরাজিতরা একে ‘ভারত সমর্থিত অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলির শতকের পরও পরাজিত ভারত

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়া শাই হোপের ইনিংসে ভর করেই ভারতের বিপক্ষে ৪৩ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় খেলায় ১-১ সমতা এনেছে উইন্ডিজ।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন শাই হোপ। তার ইনিংসটি ১১৩ বলে ছয় চার ও তিনটি ছক্কায় সাজানো। এছাড়া ৪০ রান করেন অ্যাশলে নার্স। ভারতের হয়ে ৪ উইকেট নেন বুমরাহ।

টার্গেট তাড়া করতে নেমে ৯ রানে ফেরেন ওপেনার রোহিত শর্মা। প্রথম ম্যাচে ১৫২ রানে অপরাজিত থাকা রোহিত এ নিয়ে দুই ম্যাচে ফেরেন ৪ ও ৮ রানে। কোহলির সঙ্গে ৭৯ রান যোগ করে ফেরেন শিখর ধাওয়ান (৩৫)।

আগের দুই ম্যাচে (১৪০, ১৫৭) সেঞ্চুরি করা বিরাট কোহলি শনিবার ক্যারিয়ারের ৩৮তম শতক তুলে নেন। উইকেটের এক প্রান্ত কোহলি আগলে রাখলেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। যে কারণে পরাজয় এড়াতে পারেনি ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যারা হামলা-মামলা দিয়ে কষ্ট দিচ্ছে, তাদের বিচার হবে : ড. কামাল

জনগণের সেবক হয়ে সরকারের কাজ করার কথা থাকলেও, তারা মালিকের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সেবক হয়ে যারা জনগণকে হামলা-মামলা দিয়ে কষ্ট দিচ্ছে তাদের বিচার হবে।

শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, ‘এদেশের মালিক জনগণ, আর যারা দেশ শাসন করছেন তারা সেবক। ক্ষমতায় গিয়ে সরকার প্রতিনিয়ত, সকাল বিকেল শপথ ভাঙছে। সরকার দেশের সেবক হয়ে মালিকের মতো আচরণ করছে। একদিন না একদিন এর বিচার করতে হবে। সরকার সকাল, বিকাল ও সন্ধ্যায় দেশের সংবিধান লঙ্ঘন করছে, শপথ ভঙ্গ করছে। তাদের বিচার হবে। শাস্তি দেওয়া হবে।’

১৪ শর্তে সিলেটে সমাবেশ হওয়ার পর চট্টগ্রামে সমাবেশের অনুমতি চেয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। পরে লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি না দিয়ে, ২৫ শর্তে নাসিমন ভবন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ।

লালদীঘিতে অনুমতি না পাওয়ার বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের জন্য কেন অনুমতি দেওয়া হয়নি, তার কৈফিয়ত আদায় করতে হবে। খুঁজে বের করা হবে কারা কেন এ সিদ্ধান্ত নিয়েছে।’

যুদ্ধাপরাধের দায়ে কিছু লোককে বিচারের আওতায় আনা হলেও অনেকে বিচারের বাইরে রয়ে গেছে বলেও জানান ড. কামাল হোসেন। এ ছাড়া সাত দফার ন্যূনতম না মানা হলে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর  চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো সমাবেশ করে দলটি। এরপর রাজশাহী ও ঢাকায়ও সমাবেশ করার কথা রয়েছে তাদের।

আজকের সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন- শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বলেছেন, উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। যাকেই দলের প্রতীক দেয়া হবে তাকেই বিজয়ী করে সেবা করার সুযোগ চাই। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করতে কাজ করছে সরকার।
শনিবার বরগুনা জেলার তালতলী উপজেলার বরবগি ইউনিয়নের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নের রোল মডেলের যে সম্মান বাংলাদেশ পেয়েছে তা ধরে রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সাড়ে তিন বছরে মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করেছেন। তার সেই নির্দেশনা মেনেই আমরা রাষ্ট্র পরিচালনা করছি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন সে জন্য আমরা উন্নয়ন করতে পেরেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
এসময় উপস্থিত জনতা শ্লোগান দিয়ে নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন বাবা-মা সব হারিয়ে, সেই শোক-ব্যাথা বুঁকে নিয়েও আমি কাজ করে যাচ্ছি। কাদের জন্য? বাংলার মানুষের জন্য। কারণ এই মানুষের জন্যই আমার বাবা জীবন দিয়ে গেছেন। আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমি শুধু চাই যে বাংলাদেশের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, যে বাংলাদেশের জন্য আমি সব স্বজন হারিয়েছি, স্বজন হারানোর বেদনা নিয়েও আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছি শুধু একটাই কারণে, বাংলাদেশকে যেন আমার বাবার স্বপ্নের ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ গড়তে পারি।
তিনি বলেন, দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত ছিলো। আমরা পায়রা বন্দর, স্কুুল, কলেজ, কালভার্ট, সেতুসহ অনেক উন্নয়ন করেছি। ভবিষ্যতে আর কষ্ট করতে হবে না। পায়রায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, দক্ষিণাঞ্চলে আরো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। নদী পথ ড্রেজিংয়ের মাধ্যমে নৌ-পথ সচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে লবনাক্ততা সহিষ্ণু ফসল উৎপাদনে উদ্যোগ নেয়া হয়েছে। আগামী একশ বছর পর যে বাংলাদেশ হবে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, আমাদের দেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হয়ে জীবন যাপন করবে। বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা যে সম্মান পেয়েছিলাম, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করে সে সম্মান হারিয়ে গিয়েছিল। আজকে আবার আমরা দেশের উন্নয়নের মধ্য দিয়ে আবার বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান আমরা ফিরে পেয়েছি। সেই সম্মান ধরে রাখতে হবে। তাই আরেকটি বার আওয়ামী লীগকে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। মাদকে না জড়িয়ে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে হবে। আমাদের লক্ষ্য একটি মানুষও গৃহহীন থাকবে না ও চিকিৎসা বঞ্চিত হবে না। সে লক্ষ্যে আমরা নানান পদক্ষেপ গ্রহণ করেছি ও জেলা-উপজেলায় শিক্ষক, চিকিৎসক ও নার্স নিয়োগ করেছি। প্রধানমন্ত্রী বলেন আগামী নির্বাচনে যাকে নৌকায় মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয়ী করতে হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার সোনাই নদীতে চোরকারবারীদের পাতা দড়িতে আটকে বিজিবি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় চোরাকারবারীদের দড়ির ফাঁদে আটকে সীমান্তবর্তী সোনাই নদীর পানিতে ডুবে মারা গেছেন একজন বিজিবি সদস্য। নিহত ল্যান্স নায়েক রফিক (৩৫) কাকডাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন। শনিবার (২৭অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালীর বাংলাদেশ-ভারত সীমান্তরেখা সোনাই নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন- বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা নদীর পানির নিচ দিয়ে পন্য আনা-নেয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশের পন্য দড়িতে বেধে সেই দড়ি ওই পাশে টেনে নেয়া হয়ে থাকে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩/৩ ৬আরবি’র সন্নিকটে সোনাই নদীর ধারে টহলরত অবস্থায় চোরাকারবারিদের তাড়া করে তাদের পন্য উদ্ধার করতে গিয়ে পন্যবাধা দড়ি ধরে ফেলেন কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক রফিক। সেসময় ভারতের পাশ থেকে সেখানকার চোরাকারবারীরা ভারতের দিকে দড়ি ধরে ওই পাশে টান দেন। বিজিবি’র কর্তব্যরত রফিকও দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতে থাকেন। তখন দড়িতে আটকিয়ে ও জড়িয়ে নদীর মাঝ বরাবর পর্যন্ত চলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অন্য সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সূত্রে আরো জানা গেছে- নিহত রফিক ১/২দিন আগেই কাকডাঙ্গা ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। সাতক্ষীরা, ৩৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest