সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সৌদিসহ চার দেশকে ক্ষমা চাইতে হবে

বিদেশের খবর: কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী সৌদি আরবসহ চার দেশকে দোহার কাছে ক্ষমা চাইতে হবে। কাতারের উপ-প্রধানমন্ত্রী খালিদ আল-আতিয়া এ কথা বলেছেন। কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগ্রহের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন।

শনিবার দোহায় ‘পারস্য উপসাগরে উত্তেজনা: ফলাফল ও করণীয়’ শীর্ষক এক বৈঠকে আল-আতিয়া বক্তব্য রাখেন।
তিনি বলেন, কাতারের জনগণের মধ্যে প্রবল ঐক্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার দ্রুত পদক্ষেপের ফলে কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ ব্যর্থ হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে ‘মরুভূমির ডাভোস’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তৃতায় কাতারের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট চলছে

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’র ৬ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রবিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে হোটেল রেডিসনের শুরু হয়েছে খেলোয়াড় কেনার আসর।

গত আসরের নিয়ম অনুযায়ী এরই মধ্যে বিপিএলের ফ্যাঞ্চাইজিগুলো ৪ জন করে ক্রিকেটারকে ধরে রেখেছে। এছাড়া আরও দুজন করে পছন্দের বিদেশি ক্রিকেটারকে দলে টানার সুযোগ পাবে প্রতিটি ফ্যাঞ্চাইজি। বাকি খেলোয়াড়দের ভাগ্য নির্ধারিত হবে আজকের প্লেয়ার ড্রাফটে।

এবারের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি ক্রিকেটার থাকছেন ইংল্যান্ডের, ৮৬ জন। এর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ জন পাকিস্তানের। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন, শ্রীলঙ্কার ৫৫ জন, আফগানিস্তানের ২ জন, দক্ষিণ আফ্রিকার ১ জন, জিম্বাবুয়ের ১৫ জন ও আয়ারল্যান্ডের ১০ জন ক্রিকেটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে প্লেয়ার ড্রাফটে। বাকি ৪১ জন ক্রিকেটার অন্য সব দেশের।

ড্রাফটে জায়গা পাওয়া এই ৩৭৩ জন ক্রিকেটারকে মোট ৭টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’।

এর মধ্যে এ+ ক্যাটাগরিতে রয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার! ‘এ’ ক্যাটাগরিতে ৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৮৩ জন ও সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার রয়েছেন সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলংকার বরখাস্ত প্রধানমন্ত্রীকে সরকারি বাসভবন থেকে সরানোর উদ্যোগ

বিদেশের খবর: শ্রীলংকার বরখাস্তকৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সরকারি বাসভবনে অবস্থান করছেন। যদিও তাকে বাসভবন ত্যাগের জন্য আজ রবিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। রবিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান। এদিকে তার বিতর্কিত উত্তরসূরি নতুন মন্ত্রিসভা গঠনকে সামনে রেখে একটি বিখ্যাত মন্দিরে যান এবং প্রার্থনা করেন। খবর এএফপি’র।
নতুন ক্ষমতাসীন দল রনিলকে তার টেম্পল ট্রিসের সরকারি বাসভবন ত্যাগের জন্য রবিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

শুক্রবার শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাকে বরখাস্ত করেন। এর ফলে দেশটি গভীর সাংবিধানিক সংকটে পড়ে।
দেশটির কর্মকর্তারা বলেন, রনিলকে বাসভবন থেকে উচ্ছেদ করতে পুলিশকে এখন আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে।
গতকাল শনিবার প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিরাপত্তা ও সরকারি গাড়িগুলোকে প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে রনিল সিরিসিনা কর্তৃক তার বরখাস্তকে বেআইনী বলে অভিহিত করে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যাতে করে তিনি সংসদে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন।

এদিকে সিরিসিনা তার মনোনীত নতুন প্রধানমন্ত্রীকে যেনো রনিল চ্যালেঞ্জ করতে না পারেন সে জন্য প্রায় তিন সপ্তাহ পার্লামেন্ট মুলতবি ঘোষণা করেছেন। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলংকার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের নাম ঘোষণা করেন।

রোববার বেসরকারি মালিকানাধীন পত্রিকাগুলো সিরিসিনের এই সিদ্ধান্তকে ‘সাংবিধানিক অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করে এটা দেশকে এক নজিরবিহীন সংকটে ফেলেছে বলে উল্লেখ করে।
কলম্বোয় উত্তেজনা বেড়ে যাওয়ায় সকল পুলিশের ছুটি বাতিল করা হয়েছে এবং টেম্পল ট্রি’র ও প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে আরো অধিকসংখ্যক সেনার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পশ্চিমা দেশগুলো শ্রীলংকার উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সকল পক্ষকে শান্ত থাকার ও সংবিধানের প্রতি সম্মান জানানোর জন্য আহ্বান জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘নেটফ্লিক্স’ থেকে নিষেধাজ্ঞা তুলছে কান চলচ্চিত্র উৎসব!

বিনোদনের খবর: কান উৎসবের এবারের আসরে নেটফ্লিক্সকে নিষিদ্ধ করা হয়েছিল। এ নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হয়েছিল। গতবছরের উৎসবে নেটফ্লিক্সের দুটি সিনেমা অংশ নিয়েছিল এবং এ ঘটনা ফরাসি সিনেমা পরিবেশকদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছিল। আর তাই নেটফ্লিক্সের বিষয়টি নিয়ে ভাবছেন কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।
ফ্রেমো বলেন, ‘আমি নেটফ্লিক্সের পক্ষে বা বিপক্ষে কোনটাই নই। আমার কাজ কেবল সিনেমার পরিস্থিতি দেখানো এমন একটা সময়, যখন মার্টিন স্করসেসে নেটফ্লিক্সে সিনেমা মুক্তি দিতে যাচ্ছে। ২০১৭ সালে উৎসব বোর্ড আমাকে বলে, প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়া কোনো সিনেমাকে গ্রহণ না করতে।’
তার কথায় বোঝা যাচ্ছে আগামী আসরে নেটফ্লিক্স আবার থাকতে পারে। কারণ পরিচালক বলেন, ‘আমি আমার পছন্দের সব ছবিই উৎসবে দেখাতে চাই। নেটফ্লিক্সের ওপর নিষেধাজ্ঞার কারণে ২০১৮ সালে এ রকম অনেক পছন্দের ছবি আমন্ত্রণ জানাতে পারিনি। দেখা যাক, ২০১৯ সালে কী করা যায়। আগামী উৎসব পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদীর আমন্ত্রণ প্রত্যাখ্যান ট্রাম্পের!

বিদেশের খবর: ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গত আগস্ট মাসেই এ আমন্ত্রণ জানানো হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন বলে সম্প্রতি একটি সূত্র দাবি করছে। খবর এনডিটিভির।

তবে ভারত ও আমেরিকার পক্ষ থেকে সরকারিভাবে কেউ এ বিষয় নিয়ে মুখ খুলেনি। হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ সান্দারস গত আগস্ট ভারতের আমন্ত্রণ পত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান প্রজাতন্ত্র দিবসে ট্রাম্প যাচ্ছে কিনা এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে হোয়াইট হাউসের অন্য একটি সূত্রের দাবি, প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারত যাচ্ছেন না ট্রাম্প। এর কারণ হিসেবে বলেন, সেসময় ‘স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেস’-এর কর্মসূচি রয়েছে ট্রাম্পের। এসময় আমেরিকার সারা বছরের আয়-ব্যয়ের হিসাব ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মার্কিন সংসদের যৌথ অধিবেশনে পেশ করেন।

অন্যদিকে ভারতের কূটনৈতিক একটি মহল জানায়, রাশিয়া সঙ্গে অস্ত্র চুক্তি, মিশাইল ক্রয় ও ইরান থেকে তেল কেনায় ভারতের প্রতি নাখোশ মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ভারতে জানুয়ারি মাসের ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিটাগং ভাইকিংসে খেলবেন মুশফিক

খেলার খবর: জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে টানল চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটিংয়ে মুশফিককে দলভুক্ত করে তারা। মুশফিক সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন।
বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, এই ক্যাটাগরির ক্রিকেটারের মূল্য ৪০ থেকে ৭৫ লাখ টাকা। রাজশাহী কিংস ছেড়ে দেয়ার পর মুশফিক উন্মুক্ত হয়ে যান। বিপিএলে ৫৪ ম্যাচে সর্বোচ্চ ১৩৫৭ রান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সকে নিয়েছে রংপুর রাইডার্স। যেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও অ্যালেক্স হেলসের সঙ্গী হবেন।

আগামী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাহবাগ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ, গ্রেফতার ৭

দেশের খবর: সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে জড়ো হওয়া চাকরিপ্রার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

রোববার বেলা ১১টার দিকে দাঙ্গা পুলিশ তাদের ওপর চড়াও হলে আন্দোলনকারীরা চারদিকে ছড়িয়ে পড়েন। পুলিশের ধাওয়া খেয়ে একটি গ্রুপ শাহবাগের গণগ্রন্থাগার ও আরেকটি কাঁটাবনের দিকে সরে যায়।
বাংলাদেশে সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, আমরা যখন জড়ো হচ্ছিলাম, তখন পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এখন আমরা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমাদের একজন সাংগঠনিক সম্পাদকও আটকদের মধ্যে রয়েছেন।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, আজ এমনিতেই বিশৃঙ্খল অবস্থা। গাড়ি চলে না, তার ওপর তারা শাহবাগের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দখল করে ছিল। তাদের বারবার সরে যেতে বলা হলেও শোনেনি। এ জন্য সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলা হয়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, আমরা পরে একত্রিত হয়ে কর্মসূচি ঘোষণা করব।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে অবস্থান নেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতা-কর্মীরা৷
গতকাল রাতভর সংগঠনের শতাধিক নেতা-কর্মী শাহবাগে অবস্থান করেন। গত রাতে বৃষ্টিতে ভিজে পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

বাংলাদেশে সরকারি চাকরি শুরু করার বয়স-সীমা বাড়ানোর দাবিতে গত ছয় বছর ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে এ সংগঠন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত জুনে এক সভায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার সুপারিশ করে।
এর পর সরকার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত আগস্টে ইঙ্গিত দেন, বর্তমান সরকারের মেয়াদে বয়সসীমা বাড়ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বব্যাপী আস্থা হারাচ্ছে ইভিএম

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল দেশে আটটি অঞ্চলে ইভিএম মেলা বসেছে। ১২ ও ১৩ নভেম্বর হবে ঢাকায়। গতকাল নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ৮৪ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনবে নির্বাচন কমিশন। এগুলো ব্যবহার করা হবে নির্বাচনে। ইতোমধ্যে আমরা নির্বাচন কর্মকর্তাদের ইভিএম প্রশিক্ষণ দিয়েছি।

তিন হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্পও পাস হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরপিও সংশোধন হবে। বর্তমান গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ নেই। নির্বাচন কমিশন আরপিও এর ২৬ ধারা সংশোধন করে ব্যালটের পাশাপাশি ইভিএমে ভোট গ্রহণের সুযোগ রাখছে।

তবে যান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেয়ার এ সিস্টেম নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, পৃথিবীর শতকরা ৯০ ভাগ দেশে ইভিএম পদ্ধতি নেই। যে দেশগুলো এটি চালু করেছিল তারাও এখন এটি সম্পূর্ণ নিষিদ্ধ বা সংকুচিত করেছে। কোনো কোনো দেশ নিষিদ্ধ করার প্রক্রিয়ায় আছে। ইতোমধ্যে জার্মান, ফ্রান্স, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন, রোমানিয়া, প্যারাগুয়ে, নরওয়ে, ইতিলিসহ বেশ কিছু দেশ ইভিএম চালু করার পর বাতিল করে দিয়েছে। বর্তমানে ৪টি দেশে এ ইভিএম পদ্ধতি বহাল আছে। ২০০৬ সালে আয়ারল্যান্ড ই-ভোটিং পরিত্যাগ করে। ২০০৯ সালে জার্মানির ফেডারেল ভোট ইভিএমকে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। ২০০৯ সালে ফিনল্যান্ডের সুপ্রিমকোর্ট ৩টি মিউনিসিপ্যাল নির্বাচনের ফলাফল অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। নেদারল্যান্ডে ই-ভোটিং কার্যক্রমের প্রয়োগ হয়। তবে, জনগণের আপত্তির মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয় নেদারল্যান্ড সরকার। আমেরিকার ২২টির বেশি অঙ্গরাজ্যে নিষিদ্ধ করা হয়েছে এবং বাকিগুলোতেও তা নিষিদ্ধ হওয়ার পথে। ভারতের ইকোনোমিক টাইমস পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ২০০টি দেশের মধ্যে মাত্র ৪টি দেশে ইভিএম ব্যবহার করা হয়। ২০০৯ সালে ফিনল্যান্ডের সুপ্রিম কোর্ট ইভিএমে সম্পন্ন তিনটি মিউনিসিপ্যাল নির্বাচনের ফলাফল অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে।

ড. অ্যালেক্স হালডারমেন নামে এক প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইভিএমের ওপর গবেষণা করে প্রমাণ পেয়েছিলেন, আমেরিকায় ইভিএম কারচুপি প্রতিরোধক (টেম্পার প্রুফ) নয়। ফলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইভিএম ব্যবহার নিষিদ্ধ করা হয়। যুক্তরাজ্যেও অনেক গবেষণা ও আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে নির্বাচনে বিতর্কিত ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়। সুইজারল্যান্ড-স্পেন-রোমানিয়াসহ বেশ কিছু দেশে নানা পরীক্ষা-নিরীক্ষার পর আশাব্যঞ্জক ফল না পাওয়ায় এর আর প্রয়োগ ঘটেনি। নরওয়েতে কোন ভোটার কাকে ভোট দিচ্ছে, এ গোপনীয়তা ভঙ্গের ভয়ে পরীক্ষামূলক নির্বাচনে ভোটের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়। বিশেষজ্ঞদের মতে, জালিয়াতির সুযোগ থাকায় এতে এক চাপে ৫০টি ভোট দেয়া সম্ভব। এক প্রতীকে চাপ দিলে অন্য প্রতীকে যেতে পারে। বিদেশের মাটিতে বসেও ইভিএম হ্যাকিং করা যায় এবং একটি ইভিএম হ্যাকিং করতে এক মিনিটের বেশি সময় লাগে না।

ইভিএম ব্যবহার নিয়ে পার্শ্ববর্তী ভারতে চলছে যথেষ্ট বিতর্ক। ২০০৯ সালের শেষ দিক থেকে এটি বেশ গতি লাভ করেছে। ভারতের আদালতে ইভিএম নিয়ে একাধিক পিটিশন আছে। ভারতে বিভিন্ন এনজিও এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সুপ্রিমকোর্টে মামলা করেছেন ইভিএম নিষিদ্ধ করার জন্য। এর মধ্যে ভারতের জনতা পার্টির প্রেসিডেন্টও দুটি আসন নিয়ে ইভিএম-এর জালিয়াতির বিষয়ে হাইকোর্টে মামলা করেন। প্রযুক্তিবিদরাও এখন ইভিএমের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি এক বিবৃতিতে ‘ভারতের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন জালিয়াতি প্রতিরোধক নয়’ দাবি করেছে একদল মার্কিন আইটি বিশেষজ্ঞ। তারা বলেন, ‘ভারতের ইলেকট্রনিক ভোটিং মেশিন জালিয়াতি প্রতিরোধক নয় এবং দেশটির নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও নিরাপদ ভোট গ্রহণ ব্যবস্থার কথা চিন্তা করা উচিত।’ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন— হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেন আডিডা, মাইক্রোসফট গবেষক ড. জোশ বেনালো ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাট ব্লেইজ।

ভোটিং মেশিনে কারচুপি সম্ভব অভিযোগ তুলে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো ফের ব্যালট পেপারে ভোটের দাবিতে সোচ্চার এখন। তারা দিল্লিতে বিক্ষোভও করেছে। গত ২৭ আগস্টে ভারতের নির্বাচন কমিশনের ডাকা এক সর্বদলীয় বৈঠকে সব বিরোধী দল একযোগে নির্বাচন কমিশনের কাছে ইভিএমের মাধ্যমে কারচুপি হয়েছে বলে অভিযোগ জানায়। তারা ইভিএম বাতিলের দাবি জানান। বৈঠকে শাসকদল বিজেপি ছাড়া উপস্থিত ছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সিপিআই, সিপিএমসহ ৫১টি আঞ্চলিক রাজনৈতিক দল। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এ পদ্ধতি চালু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest