পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে।নুরনগর ইউনিয়ন পরিষদের এল জি এস পি-৩ এর অর্থায়নে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল সকাল ১০টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেশিনটি স্থাপন এবং শুভ উদ্বোধন করা হয়। শ্যামনগর উপজেলায় সর্ব প্রথম অত্র বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হলো। উক্ত মেশিনে বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী সহ শিক্ষার্থীদের হাজিরা আঙ্গুলের ছাপের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ।তিনি আরও বলেন বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। বায়োমেট্রিক হাজিরা মেশিনের শুভ উদ্বোধন করেন নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন আ”লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য আব্দুল করিম,আ”লীগ নেতা ও সমাজ সেবক দেবাশিষ ঘোষ দেবী,নুরনগর পাবলিক লাইব্রেরীর সভাপতি সওকাত ওসমান,ইউপি সচিব আবু হেনাসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থীরা।
কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার কৃতি সন্তান শাবিপ্রবির উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক মোল্লা আকবর হোসেনের চেহলাম শনিবার বিকাল সাড়ে ৪ টায় মরহুমের দেবহাটা উপজেলার নওয়াপাড়াস্থ নিজস্ব পৈত্রিক বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পূর্ব মরহুমের কর্মময় জীবনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মরহুম আক্কাস আলী মোল্লার ছেলে মরহুম মোল্লা আকবর হোসেনের জীবনের উপর আলোচনায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি মরহুমের ভাই আফছার আলী বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মরহুমের ভাই আলমগীর হোসেন, সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক উপজেলা আঃলীগের সভাপতি এডঃ গোলাম মোস্তফা, শিক্ষক ইছহাক আলী, দেবহাটা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, আমজাদ হোসেন, মাওলানা আব্দুল কাদের, মরহুমের ভাই ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, মরহুমের ভাই দৈনিক পত্রদূত পত্রিকার দেবহাটা প্রতিনিধি আকতার হোসেন ডাবলুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত সোমবার সকাল সাড়ে ১১ টায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হ্নদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন শ্যামনগর দরগাহপুর মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলী।
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে মহিলা আওয়ামীলীগের নেত্রী লিপি’র নেতৃত্ব রুহুল হক এমপির পক্ষে উঠান বৈঠক, লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে নলতার মাষ্টার পাড়ায় মহিলা আওয়ামীলীগের নেতৃত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, সাতক্ষীরার মাটি ও মানুষের প্রিয় মানুষ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশরতœ শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বিরামহীনভাবে উঠান বৈঠাক করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, ইব্রাহিম, তারিকুল ইসলাম সহ ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা সরকার এদেশের যত উন্নয়ন করেছে ইতিপূর্বে কোনো সরকার সে ধরনের উন্নয়ন করতে পারিনি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশে অর্থনৈতিক মান বৃদ্ধি পেয়েছে। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। প্রতিটি গ্রামে বর্তমান সরকার বিদ্যুতের আলো পৌছে দিয়েছে কোনো মানুষ যাতে অন্ধকারে না থাকে। শেখ হাসিনা সরকার ক্ষমত্য়া আসার পর থেকে নারীদের ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের জন্য বিধবা, বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন। সরকারের উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
২৭.১০.১৮
দেশের খবর: ইয়াবা (অ্যামফিটামিন), কোকেন, হেরোইন পরিবহন, কেনাবেচা, ব্যবসা, সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, হস্তান্তর, সরবরাহ ইত্যাদি অপরাধের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের বিধান রেখে সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল-২০১৮ পাস হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। পাস হওয়া বিলে মাদকদ্রব্যের অপরাধের ৩৪টি তফসিল বর্ণনা করে সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের বিধান রাখা হয়েছে।
আজ শনিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাসের আগে বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় সদস্যরা। তবে তাদের সেই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী গত ২২ অক্টোবর বিলটি সংসদে উত্থাপনের পর তা অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পাস হওয়া বিলে মাদকপ্রবণ জেলা সদর বা মেট্রোপলিটন এলাকায় প্রয়োজনীয় সংখ্যক মাদক অপরাধ দমন ট্রাব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। এই ট্রাইব্যুনাল মাদক অপরাধের বিচার করবে। মাদক অপরাধে গ্রেপ্তারের পর তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো অপরাধীকে আদালত বা ট্রাইব্যুনাল কৃর্তক জামিন প্রদানে বাধিত রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইনের অধীন অপরাধ সংঘটনে অর্থ বিনিয়োগ, সরবরাহ, মদদ ও পৃষ্ঠপোষকতা দিলেও একই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনে কোকেন, কোকো মাদক চাষাবাদ, উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ২৫ গ্রামের বেশি হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়ার বিধান রাখা হয়েছে। আর ২৫ গ্রামের নিচে হলে কমপক্ষে দুই বছর ও সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান আছে। ইয়াবা বহনের ক্ষেত্রে ২০০ গ্রামের বেশি হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তবে ১০০ গ্রাম বা মিলিলিটার হলে সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। মাদকাসক্ত ব্যক্তির ডোপ টেস্টে ইতিবাচক ফল পাওয়া গেলে কমপক্ষে ৬ মাস ও সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড দেওয়া হবে।
বিলে বলা হয়েছে, কেউ যদি সজ্ঞানে কোনো মাদকদ্রব্য অপরাধ সংঘটনের জন্য তার মালিকানাধীন অথবা দখলি কোনো বাড়িঘর, জায়গাজমি, যানবাহন, যন্ত্রপাতি অথবা সাজসরঞ্জাম কিংবা অর্থ সম্পদ ব্যবহারের অনুমতি দেন তাহলে তিনি সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড ভোগ করবেন। এ ছাড়া লাইসেন্সপ্রাপ্ত না এমন কোনো ব্যক্তির কাছে অথবা তার জায়গায় যদি মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য কোনো যন্ত্রপাতি, ওয়াশ অথবা অন্যান্য উপকরণ পাওয়া যায় তাহলে তিনি সর্বনিম্ন ২ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড।
বিলে আরো বলা হয়েছে, অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না। আর চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিক্যাল কলেজের কোনো সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পান করার অনুমোদন দেওয়া যাবে না।
বিলে বলা হয়েছে, আইনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে অপরাধ তদন্তের ব্যাপারে থানার ভারপ্রাপ্ত থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের ক্ষমতা থাকবে। মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অফিসার সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মাদক অপরাধ বিচারের জন্য গঠিত মাদক দ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে এর বিচার হবে। ট্রাইবুনালে মামলা স্থানান্তরের ৯০ দিনের মধ্যে মামলা নিস্পতির বিধান রাখা হয়েছে। এ ছাড়া ক্যামারায় ধারণকৃত ছবি, অডিও ফুটেজ মামলার সাক্ষ্য হিসেবে গৃহীত হবে।
আসাদুজ্জামান: নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আইনুল ইসলাম নান্টাসহ ২১ বিএনপি ও জামায়াত নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
সদর উপজেলার রইছপুর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার সন্ধ্যায় এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৬০/৭০জনকে। ইতিমধ্যে ৩ নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহিদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে জানান, উল্লিখিত আসামীরা নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এসময় সেখান তিন নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা বাঁশের লাঠি ও জিহাদি বইসহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ মামলার আসামীরা হলেন, ইটাগাছা এলাকার জামায়াত নেতা আবুল খায়ের, রইছপুর এলাকার জামায়াত নেতা আবু জাহের, তার স্ত্রী সাজেদা খাতুন, একই এলাকার আলমগীরের স্ত্রী শাফিয়া খাতুন, ওয়ারিয়া গ্রামের আলাউদ্দীনের স্ত্রী নাজমা খাতুন, আশাশুনির বাকড়া গ্রামের হাফিজুর রহমান, ঝাউডাঙ্গাা এলাকার শুকতারা বিবি, জেলা বিএনপির সহ-সভাপতি ও আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা বিএনপির সহ-সভাপতি ও লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিমসহ ২১ জন। তিনি আরো জানান, এ মামলায় বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি: আগামী একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেছে নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে সাতক্ষীরা সদর উপজেলার খানপুরসহ শিবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুমের নেতৃত্বে এ নির্বাচনী গণসংযোগ করেন তারা।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ওবায়দুর রহমান মানি, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জাহিদ হোসেন, সাধারণ-সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক নাজমুল শাহাদাৎ (জাকির), খানপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, সাধারণ-সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহীম খলিল, মজনু রহমান, আব্দুল হাই, শফিকুল ইসলাম, মহিবুল্লাহ সরদার প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তারা।
দেশের খবর: ঘূর্ণিঝড় তিতলির পরপরই কার্যত বিদায় নিয়েছে বর্ষাকাল। আসছে শীতকাল। তবে এখনো ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটেনি।
আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ১ থেকে ২টি নিম্নচাপের সৃষ্টি হবে। সেক্ষেত্র এ মাসেই তাপমাত্রা কমতে শুরু করবে ক্রমহ্রাসমান হারে। কিন্তু নিম্নচাপের দুটির মধ্যে একটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমদ জানিয়েছেন, ডিসেম্বরের পুরো শীতকাল বিরাজ করবে কয়েকটি শৈত্য প্রবাহ নিয়ে। এরমধ্যে একটি মাঝারি ধরনের শৈত্য প্রবাহের ধারণা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ব্যারোমিটারের পারদ নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ শৈত্য প্রবাহ বয়ে যাবে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের উপর দিয়ে। আর ডিসেম্বরের শেষে দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় শেষরাতে মাঝারি ধরনের ঘন থেকে ঘন কুয়াশা পড়বে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, নভেম্বরের ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ মাসেই তাপমাত্রা ক্রমহ্রাসমান হারে কমবে। ইতিমধ্যে কুয়াশা পড়া শুরু হয়েছে। একইসঙ্গে বেড়েছে ঠাণ্ডার অনুভূতি। মৌসুমী বায়ুর প্রভাবেই এমনটি হচ্ছে। ২০১৭ সালের মতো এবার তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে আসবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, তিতলির পর বেশ ভালোভাবে নেমে এসেছে ঠাণ্ডার আমেজ। সকালে-বিকেলে মোটামুটি মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। অনেক এলাকাতেই রাতে কাঁথার বদলে নামাতে হয়েছে লেপ-কম্বল। ঢাকাতেই ভোর এবং সন্ধ্যায় কুয়াশা পড়তে দেখা গেছে।
গ্রামাঞ্চলে এমন অবস্থা বিরাজ করলেও এখনো তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। কোথাও কোথাও এখনও ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মাদারীপুরে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী ওরফে ‘ছোট বাবু’কে…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…