সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

দেশের খবর: সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার পর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
জাতীয় গণগ্রন্থাগারের ভেতরে সংগঠিত হয়ে মিছিল নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর দাবিতে ‘পঁয়ত্রিশ পঁয়ত্রিশ’ বলে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়ে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল সাধারণ ছাত্র পরিষদের। কিন্তু জাতীয় জাদুঘরে চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর আসায় দুপুরে তাদের কর্মসূচি শুরু হয়।
এদিকে এই অবরোধের কারণে ওই পথ দিয়ে চলাচল করা যানবাহন আটকা পড়েছে। ফলে শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্সল্যাব, টিএসসি এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে জাতীয় জাদুঘরের সামনের বাইপাস, শাহবাগ পুলিশ বক্সসংলগ্ন বাইপাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাইপাস রাস্তা দিয়ে ধীর গতিতে কিছু কিছু গাড়ি চলছে। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্র পরিষদের নেতা ইমতিয়াজ হোসেন বলেন, আমাদের দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হোক। ৪০তম বিসিএসের সার্কুলার হয়েছে। এই বিসিএসে যাতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে, সেই দাবি আদায়ে আমরা শাহবাগ অবরোধ করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এরশাদ এবার বললেন, ভোট নিয়ে সংশয় কেটে গেছে

দেশের খবর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না এ নিয়ে নিজের আশঙ্কার কথা বলার এক সপ্তাহের মাথায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জানিয়েছেন, সেই সংশয় এখন তাঁর আর নেই, কেটে গেছে। তবে কী কারণে, বা কীভাবে সংশয়মুক্ত হলেন সে ব্যাপারে কিছু বলেননি প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।

আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে দলের প্রধান কার্যালয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাখা বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এই কথা বলেন।
এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাদীন সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশে এরশাদ বলেছিলেন, ‘আর কয়েক মাস পরই নির্বাচন। এ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না, এ নিয়ে আমি প্রবল আশঙ্কায় আছি। আমরা যেকোনো মূল্যে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।’

তবে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘যারা বাধা সৃষ্টি করতে পারত, তাঁরা শূন্যে পরিণত হয়েছে। সেজন্য সংশয় বলে কিছু নেই।’
‘এখন মাঠে আমরা আছি, আওয়ামী লীগ আছে। আর যদি বিএনপি আসতে পারে বিএনপি থাকবে। এই পর্যন্তই।’

নির্বাচনের জন্য নিজের দলের প্রস্তুতির কথা জানিয়ে সাবেক এই সামরিক শাসক বলেন, ‘তবে নির্বাচন আমরা করব। তার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি আমরা গ্রহণ করব।’ বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে ৩০০ আসনে প্রার্থী দিবেন বলেও জানান তিনি।
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে জাতীয় পার্টির কার্যক্রম ও ক্ষমতায় থাকালে নানা কর্মকাণ্ড ভিডিও ক্লিপের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানানো হয় আজকের অনুষ্ঠানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমলনামা যাচাই-বাছাই করছি, বাদ পড়বেন অনেকেই: শেখ হাসিনা

দেশের খবর: বর্তমান সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার আমলনামাই আমার হাতে এসেছে। সবার আমলনামা যাচাই-বাছাই করছি, গত কয়েকদিন ধরে ৫০ জন বর্তমান সংসদ সদস্যদের রিপোর্ট দেখেছি, আজ আরও ২০ জনের দেখলাম। অনেকের অবস্থা ভালো না। এদের অনেকেই মনোনয়ন পাবেন না, বাদ পড়বেন।
শুক্রবার (২৬ অক্টোবর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের যৌথ সভায় তিনি এব কথা বলেছেন বলে সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগ সুত্রে জানা গেছে, আগামী নির্বাচন সামনে রেখে প্রাথী মনোনয়নের জন্য দলের বর্তমান সংসদ সদস্যদের কর্মকাণ্ডের ওপর বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে ।এসব রিপোর্ট এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতির কাছে জমা পড়েছে। ওইসব রিপোর্ট যাচাই-বাছাই করছেন প্রধানমন্ত্রী নিজেই্। বেশ কয়েকজন সংসদ সদস্যের কর্মকাণ্ড সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন পাওয়া গেছে। তাদের এবার মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি আসন্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। আসন্ন নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।অতীতে অনেকে অনাকাঙ্ক্ষিত বিদ্রোহী প্রার্থী হয়েছে, দলের শৃঙ্খলার বাইরে গিয়ে কাজ করেছে। পরে নানা কারণে তাদের নমনীয় দৃষ্টিতে দেখা হয়েছে। কিন্তু এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলে বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাৎক্ষণিকভাবে সারাজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। দলে তারা স্থান পাবে না।

যাদের জনপ্রিয়তা আছে তারাই আগামী নির্বাচনে মনোনয়ন পাবে জানিয়ে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে। যে মনোনয়ন পাবে না তাকেও যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করতে হবে। কারণ দলকে ক্ষমতায় আসতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়ী হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

দেশের খবর: সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন ২০১৮’র ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আগামীকাল রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শনিবার (২৭ অক্টোবর) সংগঠনটির সভাপতি সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যুগোপযোগী আধুনিক ও উন্নত সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবি করে আসছে। আমাদের দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আইন পাস করলেও অনেকগুলো ধারা শ্রমিক স্বার্থের বিরুদ্ধে করা হয়েছে। যেখানে পরিবহন শ্রমিকদের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হয়েছে। এছাড়াও আইনে সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে অপরাধ হিসেবে গণ্য করে জামিন অযোগ্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা জানি দুর্ঘটনা পরিকল্পিতভাবে ঘটে না, কিন্তু অপরাধ পরিকল্পিতভাবেই ঘটে। দুর্ঘটনা মামলায় তদন্ত করে অপরাধী হিসেবে বিচারে ৩০২ ধারায় শ্রমিকদের ফাঁসি ব্যবস্থা রাখা হয়েছে। এমনিতেই প্রতিমুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় গাড়ি চালায় তার ওপর আবার বিচারের মৃত্যুর ঝুঁকি। এ কারণে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পেশা ছেড়ে দেবার চিন্তা শুরু করে দিয়েছে।

সেখানে আরও বলা হয়, সড়ক পরিবহন জনগুরুত্বপূর্ণ সেবা খাত। সড়ক পরিবহন এর প্রধান চালিকা শক্তি শ্রমিক। এই শ্রমিকদের সমাজ ও জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে আইনের এই ধারাগুলো বিশেষ মহলকে খুশি করতে পারলেও জাতীয় জীবনে চরম বিপর্যয়ের সম্ভাবনা এনে দিয়েছে। যা আমাদের কাম্য নয়।

এ অবস্থায় এই আইনের সংশোধন করা ও বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা নিরসনের লক্ষ্যে আমরা ৮ দফা দাবি উত্থাপন করেছি। এবং একই লক্ষ্যে আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

উল্লিখিত ৮ দফা দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিনযোগ্য করতে হবে। শ্রমিকদের অর্থদণ্ড ৫ লাখ টাকা করা যাবে না। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করতে হবে। ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করতে হবে। সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন এর সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে। সকল জেলায় শ্রমিকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে। লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।

এর আগে গত ৭ অক্টোবর জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবিতে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট শুরু হয়েছিল।

সে সময় (৯ অক্টোবর) বিকেল ৪টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছিল ট্রাক পরিবহন শ্রমিকরা।

কিন্তু শুক্রবার (২৬ অক্টোবর) কেরানীগঞ্জে ট্রাকচালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আবার একই দাবি নিয়ে ফুসে উঠেছে পরিবহন শ্রমিকরা এবং এই ধর্মঘটের ডাক দিয়েছে।

এছাড়া শনিবার (২৭ অক্টোবর) এ দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ২টায় পরিবহন শ্রমিকরা জজো হয়ে ৩টা থেকে রাস্তা অবরোধ করে সমাবেশ পালন করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরগুনায় প্রধানমন্ত্রীর ২১ প্রকল্প উদ্বোধন

দেশের খবর: বরগুনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৭ অক্টোবর) বরগুনার তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে জেলার মোট ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বরগুনা সদর হাসপাতালকে ৫০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বামনা ও বেতাগী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, জেলা গণগ্রন্থাগার, জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় বরগুনা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পূর্বে নির্মিত একতলা হোস্টেলের উপর দ্বিতীয় তলা নির্মাণসহ প্রথম তলার নবায়ন, আমতলী থানা ভবন, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিস (উপকূলীয়), হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস (উপকূলীয়), ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ পুনর্বাসন, এম বালিয়াতলী ডি. এন কলেজের ৪ তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, বরগুনা সদর সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, পাথরঘাটা ইউনুস আলী খান ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, আমতলী উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, তালতলী-বাকেরগঞ্জ-পাদ্রীশিবপুর-কাঠালতলী-সুবিদখালী-বরগুনা সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ, চুড়িরচর ইউনিয়ন পরিষদ – হাজারবিঘা- কামড়াবাদ -পুরাকাটা ফেরিঘাট সড়কের ৫৩২০ মি. চেইনেজে ৫৪ মি. আরসিসি গার্ডার ব্রিজ, গৌরিচন্না ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বেতাগী উপজেলাধীন বদনীখালী খালের উপর ২০ মি. চেইনেজে ১২০ মি. আরসিসি গার্ডার ব্রিজ, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, বামনা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন, বামনা, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেয়ার প্রয়োজন হবে না : সিইসি

দেশের খবর: ভোটের মর্যাদা, ভোট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ভোট প্রদানে সমস্যার স্থায়ী সমাধান এবং ভোটারের স্বার্থ রক্ষার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালু করা হয়েছে। এতে করে ভোটের রাতে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে এ পদ্ধতিতে ব্যালট পেপার ছিনতাই, রাতেই ব্যালট বাক্স ভর্তি এবং একজনের ভোট অন্যজনে দেয়ার কোনো সুযোগ থাকবে না। তবে, আইনগত ভিত্তি এবং সবার কাছে গ্রহণযোগ্য হলেই কেবলমাত্র ইভিএম ব্যবহার করা হবে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনের আয়োজনে খুলনার জিয়া হল চত্বরে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা।

সিইসি আরও বলেন, সরকার, জেলা-উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদসহ সকল জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধি গঠনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে জনগণ। জনগণের ভোট নিয়েই জনপ্রতিনিধিরা এসব প্রতিষ্ঠান পরিচালনা করেন। কিন্তু বিভিন্ন সময় নির্বাচনের শুরু থেকেই নানা অনিয়ম পরিলক্ষিত হয়। বিশেষ করে ব্যালট পেপার ছিনতাই, রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি এবং একজনের ভোট অন্যজনে দিয়ে দেয়। উদাহারণ হিসেবে তিনি কেসিসি’র সর্বশেষ নির্বাচনে তিনটি কেন্দ্রে উল্লিখিত অনিয়মের বিষয়টি তুলে ধরে বলেন, ইভিএমে ভোট হলে এ ধরনের অনিয়মের কোনো সুযোগই থাকবে না।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার প্রসঙ্গ এনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা ইভিএমের বিরোধিতা করছেন, তারা আসলে ইভিএম সম্পর্কে না জেনেই করছেন। তিনি তাদেরকে ইভিএম সম্পর্কে ভালো করে জেনে শুনে ধারণা নেয়ার অনুরোধ করেন। তবে, সংশ্লিষ্টরা ইভিএম’র ত্রুটি বা গ্রহণযোগ্যতার বিষয়ে কোনো পরামর্শ দিলে সংশোধনের প্রতিশ্রুতি দেন তিনি।

ইভিএমের অনিয়মনের বিষয়ে বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে যেমন ত্রুটি হয়, কোনো কোনো ক্ষেত্রে ইভিএম-এও ত্রুটি হতে পারে। আর সেটি হলে অবশ্যই পদক্ষেপ নেয়া হবে। কিন্তু প্রযুক্তির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরও এগিয়ে যেতে হবে। তবে, ইভিএম জোর করে চাপিয়ে দেয়া হবে না- উল্লেখ করে এ কে এম নূরুল হুদা বলেন, এখনও ইভিএম’র আইনগত ভিত্তি হয়নি। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এটি সংশোধন হলেই আসন্ন জাতীয় নির্বাচনে ইভিএম প্রয়োগ করা হবে। তবে, সকল কেন্দ্রে সম্ভব না হলেও পর্যায়ক্রমে জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন-সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিগত দিনে মোতায়েন করা হয়েছে। সেটি মাথায় রেখেই নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে, নির্বাচনে সকল দলের অংশগ্রহণ বা অন্যকোনো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর আলোচনার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, রেঞ্জ ডিআইজি মো. দিদার আহম্মদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

স্বাগত বক্তৃতা করেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। ইভিএম সম্পর্কিত বিশেষ উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সিনিয়র মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।

অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার ইভিএম প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। ইভিএম প্রদর্শনীতে নগরীর ২টি ওয়ার্ডের চারটি এলাকার ৭ হাজার ৩৯ জন ভোটার ইভিএমে ভোট দিতে পারবেন। উদ্বোধনের পর থেকে রাত ৯টা পর্যন্ত নির্বাচনী পরিবেশে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের জন্য ১৪টি কক্ষ ও ১৫ সেট ইভিএম মেশিন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে বাংলাদেশ-ভারত চুক্তি সই

অনলাইন ডেস্ক: বাংলাদেশকেও কলকাতা এবং হলদিয়া বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বীপ ও উপকূলবর্তী এলাকায় নৌ পরিবহন বাড়াতে ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। এসব চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌ পরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ।
নদী ও সমুদ্র যোগাযোগবৃদ্ধি সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী, ১২তম স্ট্যান্ডিং কমিটির দুই দিনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মোট তিনটি চুক্তি এবং আরো কিছু বিষয়ে ঐক্যমতের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশ চুক্তি করেছে। এছাড়া দুই দেশের মধ্যে নদী সংযোগ বাড়িয়ে বাণিজ্য বৃদ্ধির জন্য অভিন্ন নদীর সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। কলকাতা থেকে ঢাকা হয়ে আসামের গুয়াহাটি ও জোরহাটের মধ্যে নদীপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা চালু করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ভারতের চেন্নাই থেকে জাহাজে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশের বন্দর ব্যবহারের জন্য ভারতকে কত খরচ দিতে হবে? সেই প্রশ্নের জবাবে বাংলাদেশের নৌ পরিবহন সচিব আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) ঠিক করার সময় এসব চূড়ান্ত হবে।’’
উল্লেখ্য, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার সংক্রান্ত সমঝোতাপত্র (এমওইউ) সই হয়। এরপর গত সেপ্টেম্বরে এই চুক্তির খসড়ায় অনুমোদন দেয় বাংলাদেশের মন্ত্রিপরিষদ।চুক্তির শর্ত অনুযায়ী, পণ্য সামগ্রী পরিবহণে শুধু বাংলাদেশের নৌ-যান ব্যবহার করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিটু নিয়ে নরেন্দ্র মোদীর দ্বারস্থ বলিউড

বিনোদনের খবর: #মিটু ঝরে কাপছে বলিউড। যেন যৌন হেনস্তার অভিযোগ থেকে বাদ যাচ্ছেন না কেউ। ঠিক এই সময়ে বলিউডের সাত জন প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ইন্ডাস্ট্রির দুরবস্থা নিয়ে আলোচনার জন্য। প্রাথমিক ভাবে তাদের কথা হয় ভারত জুড়ে কম প্রেক্ষাগৃহের সংখ্যা নিয়ে।

পাশাপাশি চলমিান #মিটু সমস্যা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন প্রতিনিধি দলটি। তবে ওই প্রতিনিধি দলে কোন নারী সদস্য নায় থাকাতেও প্রশ্ন উঠেছে বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার।

#মিটু নিয়ে চলমান আন্দোলনের সময়ও গত বৃহস্পতিবার রাতে চিত্রকূট স্টুডিয়োয় ‘হাউসফুল ৪’–এর সেটে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক জুনিয়র আর্টিস্ট। তার দাবি, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। পরে গোপনাঙ্গে হাত দেওয়া হয়েছে। ঘটনার সময়ে সেটে উপস্থিত ছিলেন অভিনেতা অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ। পরে অক্ষয়ই তাকে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেন।

ইতোমধ্যে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগেএই ছবি থেকে বাদ পড়েছেন নানা পাটেকর এবং পরিচালক সাজিদ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest