সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

পায়ের ‘হাজা’ রোগ থেকে মুক্তির উপায়

স্বাস্থ্য কণিকা: হাজা রোগের জ্বালায় অস্থির হয়ে উঠেন অনেকেই ডাক্তার দেখিয়ে, পায়ে নানারকম মলম লাগিয়ে, ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না। বারবার এই হাজা ফিরে ফিরে আসে। তা ঠাণ্ডা ভেজা আবহাওয়াতে বা বারবার পানি ঘাঁটলে ওরকম একটু-আধটু হাজা হয়েই থাকে। চিন্তা করবেন না। হাজার বিষম আপদ থেকে উদ্ধার পেতে জেনে নিন ঘরোয়া উপায়। আর হাজা দূর করুন মাত্র এক সপ্তাহে।

পা তুলে রাখুন: হাজার হাত থেকে আপনার মুক্তি পাবার জন্য এটা কিন্তু প্রাথমিক ধাপ। পায়ে, বা যেখানে হাজা হয়েছে, বালিশ বা অন্য কিছুতে ভর দিয়ে একটু তুলে রাখুন। দেখবেন পায়ে রক্ত চলাচলও ভালো হচ্ছে আর ফোলাও কমছে। ব্যথা, জ্বালাও আস্তে আস্তে কমছে। দেখবেন আপনার শরীরের তাপমাত্রা যেন ঠিকঠাক থাকে। নিজেকে গরম রাখতে কফি বা হট চকোলেট খান। কম্বল জড়িয়ে আরাম করেও বসে থাকতে পারেন।

ম্যাসাজ করুন: হাজার জ্বালা থেকে আপনাকে আরাম দিতে পারে কিন্তু ম্যাসাজ। দিনে অন্তত দু’বার গোল গোল করে পায়ে ম্যাসাজ করুন। দেখবেন ওতে পায়ে রক্ত সঞ্চালনও ভালো হচ্ছে, আরামও মিলছে, আর হাজা ছড়িয়েও পড়ছে না। নারকেল তেল, অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল মালিশ করার সময় ব্যবহার করুন। আর ইচ্ছে হলে ল্যাভেন্ডার, রোজমেরি, লেমন অয়েলের মতো এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।

আলু: আলুর অ্যান্টি-ইরিটেটিং গুণ থাকায় আপনার হাজার জ্বালা আর চুলকানি কমাতে আলুকে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন।

উপকরণ: আলুর মোটা স্লাইস, অল্প লবণ।

পদ্ধতি: আলুর মোটা স্লাইসের ওপর নুন ছড়ান। তারপর আপনার হাজার জায়গায় ঘষুন।

২.উপকরণ: আলু ২ টো, জল ২ কাপ।

পদ্ধতি: একটা বা দুটো আলু ২ কাপ পানিতে ভালো করে ফুটিয়ে সেটা ঠাণ্ডা করে আপনার ব্যথার জায়গায় লাগান। ১০ মিনিট রাখুন। দেখবেন উপকার পাচ্ছেন। দিনে অন্তত দু’বার করে যেকোনো একটা করে যান। এক সপ্তাহে দেখবেন হাজা অনেকটা ভ্যানিশ।

পেঁয়াজ
হাজা সারাতে পেঁয়াজ কিন্তু বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয়ে আসছে। পেঁয়াজের অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-সেপ্টিক আর অ্যান্টি-বায়োটিক গুণ থাকায় তা সহজেই আপনার হাজার ব্যথা, ফোলা ভাব, প্রদাহ দূর করে আপনাকে আরাম দিতে পারে।

উপকরণ:
পেঁয়াজের পেস্ট, যতটা লাগবে।

পদ্ধতি:
পেঁয়াজ পেস্ট করে আপনার হাজার জায়গায় ভালো করে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ ধরে টানা করে যান, দেখবেন হাজা’র জ্বালা অনেকটাই দূর হয়েছে। তবে আপনার পা যদি ফেটে গিয়ে থাকে, তাহলে পেঁয়াজ ব্যবহার করবেন না। ওতে আপনার জ্বালা আরও বাড়বে।

ক্যালেন্ডুলা ফুল:
ক্যালেন্ডুলা অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে ব্যবহার হয়, আর তাই হাজার চুলকানি, প্রদাহ, ব্যথা থেকে আপনাকে এক নিমেষে আরাম দিতে পারে। তাছাড়া হাজা তাড়াতাড়ি সারাতেও ক্যালেন্ডুলা ব্যবহার করা হয়।

উপকরণ:
ক্যালেন্ডুলা ফুল, সি-সল্ট।

পদ্ধতি:
২ কাপ পানিতে ক্যালেন্ডুলা ফুল দিয়ে কম আঁচে ১৫-২০ মিনিট ফোটান। এরপর ঘরের তাপমাত্রায় ঠাণ্ডা করে ওতে সি-সল্ট দিন সামান্য। আপনার ব্যথার জায়গায় ২০ মিনিট মতো লাগিয়ে রাখুন। ৫-৬ দিন পরেই দেখবেন হাজা কমতে শুরু করেছে।

গোলমরিচ:
গোলমরিচের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণও কিন্তু আপনাকে হাজা থেকে সহজে মুক্তি দিতে পারে।

উপকরণ:
১ চামচ গোলমরিচ গুঁড়া, ১ চামচ তিল তেল।

পদ্ধতি:
তিলের তেল গরম করে ওতে গোলমরিচের গুঁড়ো দিন। এবার ছেঁকে নিয়ে খানিকক্ষণ ঠাণ্ডা হতে দিন। অল্প ঠাণ্ডা হলে আপনার হাজায় মালিশ করুন ভালো করে। দিনে ২-৩ বার করুন। দেখবেন উপকার পাচ্ছেন।

অ্যালোভেরা: ব্রণ দূর করতে অ্যালোভেরার যে জুড়ি নেই, তা তো জানেনই। কিন্তু জানেন কি, আপনার পায়ের হাজা দূর করতেও অ্যালোভেরা এক নম্বর। অ্যালোভেরাতে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ আছে, যা সহজেই আপনাকে হাজার ব্যথা আর চুলকুনি থেকে মুক্তি দিতে পারে। তাড়াতাড়ি হাজা সারাতেও এর জুড়ি নেই।

উপকরণ:
ফ্রেশ অ্যালোভেরা জেল।

পদ্ধতি:
অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে নিন। এরপর ওটা পায়ের যেখানে হাজা হয়েছে, সেখানে ভালো করে ম্যাসাজ করে লাগান। যখন শুকিয়ে যাবে, ভিজে ন্যাকড়া দিয়ে আলতো করে ঘষে তুলে ফেলুন। দিনে বার দুয়েক করুন। দেখবেন জলদি ফল পাচ্ছেন।

তাহলে এবার তো আর চিন্তার কোনো কারণই নেই। পায়ে হাজা হলেও আর তড়িঘড়ি ডাক্তারের কাছে না ছুটলেও হয়। ঘরোয়া টিপস যখন পেয়েই গেছেন, তখন আজ থেকেই শুরু করে দিন আপনার পায়ের হাজার চিকিৎসা। আর মাত্র এক সপ্তাহে পান হাজা থেকে মুক্তি!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৌরির স্বাস্থ্যগুণ

স্বাস্থ্য কণিকা: প্রায় প্রতিটি বাঙালির রান্না ঘরেই মৌরি একটি অপরিহার্য উপাদান। রোজকার খাবারে বা খাবার পর একটু মৌরি চাই চাই। হয়তো আমরা শুধু খাবার পর একটু ভালো হজমের জন্য খাই। কিন্তু মৌরির আরও খাদ্য গুণ আছে সেটা কি জানেন? হ্যাঁ মৌরি যেম ন খেতেও সুস্বাদু তেমনই খাদ্য গুণে ভরা। মৌরিতে এমন কিছু উপাদান আছে যা আমাদের প্রতিদিন ভালো থাকার জন্য দরকার। আসুন জেনেনি মৌরির উপকারিতা।

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যদি রোজ মৌরি খাওয়া হয় তাহলে, শরীরে নাইট্রেট নামক এক উপাদানের পরিমান বাড়ে। যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা পটাশিয়াম রক্ত রসের জন্য উপকারী। মৌরি রক্তকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। এবং এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বার করে শরীরকে সুস্থ রাখে।

হজম শক্তি বৃদ্ধি
মৌরিতে হজম শক্তি বাড়ে। খাবার হজম করতে সাহায্য করে। গ্যাসের সমস্যয় দারুন উপযোগী। এক গ্লাস জলে সারা রাত মৌরি ভিজিয়ে রেখে সেই জল খেলে পেট ফাঁপা ও গ্যাসের কারণে হওয়া পেট ব্যাথা কমে। এছাড়াও অন্যান্য পেটের সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে মৌরি।

সাইনাসের সমস্যা দূর করে
দেখা গেছে মৌরি সাইনাসের সমস্যা দূর করতেও উপযোগী। কারণ এতে থাকে ফাইটোনিউট্রিয়েন্ট যা সাইনাসের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও হাঁপানির সমস্যা, ব্রঙ্কাইটিসের সমস্যা দূর করতেও সাহায্য করে মৌরি।

ক্যান্সার প্রতিরোধক
ক্যান্সারের সমস্যাতেও মৌরির ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের ক্যান্সার এবং বিশেষ করে কোলন ক্যান্সার কমাতে সাহায্য করে। এইসব ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে সেগুলিকে ধ্বংস করতে মৌরি সাহায্য করে। দেহে ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না।

চোখের জন্য ভালো
চোখকে ভালো রাখে মৌরি। এতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখে গ্লুকমার মত সমস্যা নিয়ন্ত্রণ করতে মৌরি সাহায্য করে।

শরীর ঠাণ্ডা রাখে
অতিরিক্ত গরমে মৌরির জল খেলে শরীরে শান্তি আসে। শরীর ঠাণ্ডা থাকে। মৌরি শরীরের সাথে সাথে মনকেও শান্ত রাখতেও সাহায্য করে।

অন্যান্য উপকারিতা:
এছাড়াও মৌরি বায়ুরোগ, মুখের প্রদাহ নিয়ন্ত্রণ করে। মৌরি পাতার রস কৃমিনাশক হিসাবে আয়ুর্বেদ শাস্ত্রে পরিচিত।

চায়ে মৌরি দিয়ে খেলে হজমের সমস্যা যেমন কমে, তেমনই কোষ্ঠকাঠিন্য দূর করতেও বিশেষ উপযোগী। মৌরি কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে।

মৌরি মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে।
এবার তাহলে রোজ খাবার পর একটু মৌরি চিবোতে ভুলবেন না কিন্তু। মৌরি খান ও সুস্থ্য থাকুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমাবেশ বিকেলে, চ্যালেঞ্জের মুখে ঐক্যফ্রন্ট

দেশের খবর: নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ আজ। শনিবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে পূর্বনির্ধারিত স্থান লালদীঘি ময়দান নয়, নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হবে।
ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লালদীঘির মাঠে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়। এটি ঐক্যফ্রন্টের দ্বিতীয় সমাবেশ। এর আগে গত ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সমাবেশে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপিসহ ঐক্যফ্রন্ট সংশ্লিষ্ট দলগুলো।
সমাবেশকে ঘিরে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, সিলেটের পর চট্টগ্রামে সমাবেশ করে নিজদের অবস্থান জানান দেয়ার কথা বলা হলেও আজকের সমাবেশ সফল করা নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে ঐক্যফ্রন্ট। কারণ, চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সাংগঠনিক তৎপরতায় সক্রিয় রয়েছেন বিএনপি নেতারা। সমাবেশ সফলের ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রাখতে পারতেন তাদের অনেকে গ্রেফতার হয়ে কারাগারে, অনেকে আবার গা-ঢাকা দিয়ে রয়েছেন।

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ সফলে কাজ করছিলেন বিএনপি নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ আরো কয়েকজন সিনিয়র নেতা। কিন্তু তাদের অনেকে হয় কারাগারে, না হয় গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়ে আছেন।

অন্যদিকে নগরীর ব্যস্ততম ‘নূর আহম্মেদ সড়ক’-এ সমাবেশের অনুমতি দেয়ায় আশপাশের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। নগর পুলিশের উপকমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান গণমাধ্যমকে বলেন, ২৫টি শর্ত সাপেক্ষে ঐক্যফ্রন্টকে নাসিমন ভবন প্রাঙ্গণে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে যে কোনো সময় অনুমতি বাতিল করা হবে।

শর্তগুলোর মধ্যে অন্যতম হলো সমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা নয় এবং মিছিল করে সমাবেশস্থলে আসা যাবে না। লাঠি, ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে আসা যাবে না ও যান চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।
এদিকে, সমাবেশকে সফল করতে কেন্দ্রীয় নেতাদের কয়েকজন ইতোমধ্যে চট্টগ্রামে অবস্থান করছেন। সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রবসহ ঐক্যফ্রন্টের অন্য নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক: মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আসমত আলী খান সেতুর পশ্চিম পাশে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক কবির খাঁ (৩৫) এবং আরোহী মেজবা হাবিবুল। নিহত কবির শরিয়াতপুর জেলার পালং থানার চর নেয়ামাতপুর গ্রামের মোফাজ্জেল খাঁ ছেলে এবং মেজবা হাবিবুল ফরিদপুর জেলার নগরকান্দা থানার ইরশরদী গ্রামের সফিজদ্দিনের ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, সন্ধ্যায় আসমত আলী খান সেতুর পশ্চিম পাশে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কবির খাঁ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী মেজবা হাবিবুল গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবুলকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে (ঢাকা মেট্রো-ন ১৪-৪৪৬০) ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-টোয়েন্টি সিরিজও জিতল পাকিস্তান

খেলার খবর: দুবাইয়ে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। শুক্রবার ইমাদ ওয়াসিমের দারুণ বোলিংয়ে ১১ রানে জিতে সরফরাজ আহমেদের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফখর জামানকে হারায় পাকিস্তান। তবে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দিয়ে দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় দলটি।

৩৪ বলে ৪০ রান করা হাফিজকে ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন বিলি স্ট্যানলেক। খানিক পর ৪৪ বলে ৪৫ রান করা বাবরকে বিদায় করেন ডার্চি শট।
১৪তম ওভারে এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ৯৯/১। এরপর পাকিস্তানের মিডল অর্ডারের কেউ আর ব্যাটিংয়ের হাল ধরতে পারেনি, ফলে বড় স্কোরের সম্ভাবনা থাকলেও তা বাস্তবে রূপ পায়নি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রানে থাকে সরফরাজ আহমেদের দল। কোল্টার-নাইল ১৮ রানে নেন ৩ উইকেট। স্ট্যানলেক ২ উইকেট নেন ৩৬ রানে।
১৪৭ রান তাড়ায় ১৩৬ রানে থমকে যায় অস্ট্রেলিয়া। ইমাদের বাঁহাতি স্পিনে ভুগতে হয় অস্ট্রেলিয়াকে। মন্থর ব্যাটিংয়ে ১২ বলে ২ রান করা শর্টকে রান আউট করেন ইমাদ। পরে ফিরিয়ে দেন ক্রিস লিনকে।

অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। পাল্টা আক্রমণে ৩৭ বলে ৫২ রান করেন ম্যাক্সওয়েল। শেষের দিকে তিন ছক্কায় ২৭ রানের বিস্ফোরক ইনিংসে চেষ্টা করেন কোল্টার-নাইল। কিন্তু শুরুর মন্থর ব্যাটিংয়ে বেশ পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি তারা।
চার ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট নেওয়া ইমাদ জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এনিয়ে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই বাঁহাতি স্পিনার।
আগামী রবিবার একই ভেন্যুতে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
এর আগে এই সফরে টেস্ট সিরিজেও পাকিস্তানের কাছে হেরেছে অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তনুশ্রী সমকামী, ধর্ষণের অভিযোগ রাখির!

বিনোদনের খবর: তনুশ্রী দত্ত ও রাখি সায়ন্তর ঝগড়া থামছেই না! বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্তর যৌন হেনস্তার অভিযোগের পর গোটা বলিউডে শুরু হয় ‘হ্যাশট্যাগ মি টু’ ঝড়। অনেকেই তনুশ্রীকে সমর্থন করেছেন, বলেছেন নিজেদের অভিজ্ঞতাও। আবার কেউ চুপচাপ এড়িয়ে গেছেন। কিন্তু প্রথম থেকেই তনুশ্রীর বিরোধিতা করে আসছেন রাখি সায়ন্ত। এবার রাখির বিস্ফোরক অভিযোগ, ‘তনুশ্রী সমকামী। ও আমাকে ধর্ষণ করেছে।’

সম্প্রতি মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাখি। সেখানে তিনি দাবি করেন, সমকামী তনুশ্রী নাকি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। এমনকি শরীরে নারী হলেও তনুশ্রী অন্তরে পুরুষ।

রাখির দাবি, ‘১২ বছর আগে তনুশ্রী আমার প্রিয় বন্ধু ছিল। বিভিন্ন রেভ পার্টিতে আমরা যেতাম। সেখানে তনুশ্রী প্রচুর ড্রাগ নিত। আমাকেও ড্রাগ নিতে বাধ্য করত। ও আমার শরীরের বিভিন্ন জায়গায় খারাপ ভাবে হাত দিত। বলিউডে অনেক সমকামী রয়েছে। তনুশ্রীও সমকামী।’
নানা পাটেকারের ঘটনা প্রকাশ্যে আনার পর রাখির ক্রমাগত বিরোধিতা দেখে তাঁর বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি মামলা করেন তনুশ্রী। তার প্রেক্ষিতে তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা করবেন বলে হুমকি দেন রাখি।

এর আগে নানা পাটেকার ও গণেশ আচার্যর বিরুদ্ধে তনুশ্রী দত্তর যৌন হেনস্তার অভিযোগ উড়িয়ে দিয়ে রাখি সায়ন্ত বলেছেন, চলমান মি টুর ভিত্তিতে বিচার করা ঠিক নয়।
রাখি বলেছেন, মানুষের উচিত হি টু আন্দোলন শুরু করা। এতে যেসব পুরুষ যৌন হেনস্তার শিকার হয়েছেন, তাঁরাও তাঁদের হেনস্তার গল্পগুলো বলতে পারবেন। এবং তাঁদের কথাও শুনতে হবে।

রাখির প্রশ্ন, নারীর কথা শোনা হলে পুরুষের কথা কেন শোনা হবে না?

গত মাসে বঙ্গতনয়া তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিং চলাকালে নানা পাটেকার তাঁকে হেনস্তা করেছিলেন। এর পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। ১০ বছর পর ভারতে ফিরে একটি জাতীয় টেলিভিশনে হেনস্তা নিয়ে মুখ খোলেন তনুশ্রী। তিনি এ-ও বলেন, ওই সময় যখন তিনি শুটিং সেট থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, তখন হামলার শিকার হন।
পরে নানা পাটেকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তনুশ্রী দত্ত। মামলাটির তদন্ত চলছে। সূত্র : আজ কি খবর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অং সান সুচিকে নিয়ে গান ‘রাণীকাহন’

বিনোদনের খবর: মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে নিয়ে অনুরূপ আইচ নতুন একটি গান লিখেছেন। গানের শিরোনাম ‘রাণীকাহন’। অং সান সুচিকে ব্যঙ্গ করে গানটি লিখেছেন অনুরূপ আইচ। গানটিতে কন্ঠ দিয়েছেন আমিরুল মোমেনীন মানিক। গানটির সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক।
সারাবিশ্বের খ্যাতিমান কার্টুনিস্টদের আঁকা সুচির ব্যঙ্গচিত্র দিয়ে তৈরী করা হয়েছে গানটির লিরিক্যাল ভিডিও।
গানটি সম্পর্কে আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘রাণীকাহন ভিন্নধর্মী গান। দর্শকদের কাছে গানটি ভিন্ন মাত্রা যোগ করবে।’
অন্যদিকে, অনুরূপ আইচ গানটি লিখে সন্তুষ্ট। তিনি বলেন, “এ পর্যন্ত গান তো অনেক লিখেছি। কিন্তু মানবিক দায়িত্ববোধ থেকে ‘রাণীকাহন’ গানটি লিখেছি। মানিকের গায়কী আমার ভালো লেগেছে। আশা করছি, দর্শক ভালোভাবে গানটি গ্রহণ করবেন।’
এর আগে অনুরূপ আইচের কথায় আমিরুল মোমেনীন মানিক আরেকটি গান গেয়েছিলেন। গানের শিরোনাম ‘রংবাজার’। ইমরান মাহমুদুলের সঙ্গীত পরিচালনায় গানটি জনপ্রিয়তা পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউপি সদস্যের গোয়াল ঘরে মিলল ৭শ মণ ইলিশ

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীমারার চরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ৭০০ মণ মা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ইলিশগুলো জব্দ করা হয়।
এদিকে অভিযানে গেলে জেলা টাস্কফোর্সের সদস্যদের ওপর হামলা চালায় ইলিশ সংরক্ষণকারীরা। এ সময় নৌ-পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজরাজেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বন্দুকশীকান্দি গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে বিপুল পরিমাণ ইলিশ সংরক্ষণ করে রাখা হয়েছে- এমন খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ইলিশ সংরক্ষণকারীরা টাস্কফোর্স সদস্যদের ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৪০ রাউন্ড গুলি নিক্ষেপ করে। পরে জাহাঙ্গীর মেম্বারের বাড়ির দুটি গোয়াল ঘর থেকে প্রায় ৭৫০ মণ ইলিশ জব্দ করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, আমরা মাছগুলো জব্দ করেছি। জব্দকৃত মাছের মধ্য থেকে প্রায় ২৫০ মণ ইলিশ চাঁদপুরে নিয়ে আসা হয়েছে। সেখানে আরও ৫০০ মণেরও বেশি মাছ রয়েছে। ওই মাছগুলো রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলীসহ স্থানীয় পাঁচজনের জিম্মায় রাখা হয়েছে। শনিবার মাছগুলো চাঁদপুরে নিয়ে আসা হবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অভিযান চালাতে গেলে অসাধু লোকজন আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রায় ৪০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার শম্পা ও কোস্টগার্ড কমান্ডার এনায়েতুল্লাহ বলেন, মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় এ অভিযান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান জানান, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার আর মাত্র দু’দিন বাকি আছে। এ অবস্থায় জেলেরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের সকল সদস্য মা ইলিশ রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মা ইলিশ রক্ষায় আমরা কাউকে ছাড় দিচ্ছি না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest