সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন খাশোগির প্রেমিকা

বিদেশের খবর: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউজ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তুরস্কের সৌদি কনস্যুলেটে নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা প্রেমিকা হাতিস চেঙ্গিস। তবে সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তিনি।
কারণ হিসেবে হাতিস চেঙ্গিস অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এই হত্যাকাণ্ডের ব্যাপারে তৎপর নন। তাই তিনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
তুরস্কের একটি টেলিভিশনে তিনি বলেছেন, আমেরিকার জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর আগে, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে খুন হন সৌদি রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি। তার নিহতের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে রয়েছে সৌদি।

চলতি সপ্তাহেই খাশোগির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে জামাল খাশোগির ছেলে সালাহ বিন জামাল দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।
খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় যুবরাজ বিন সালমান জড়িত রয়েছেন বলে খবর বেরিয়েছে। তিনিই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।

প্রথমদিকে এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে সৌদির তরফ থেকে বলা হয় যে, কনস্যুলেটের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন খাশোগি। সেখানেই তিনি নিহত হন।
এই হত্যাকাণ্ডকে ভুল বলে স্বীকার করেছে রিয়াদ। একই সঙ্গে তারা জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ১৮ জনকে শনাক্ত করা গেছে। অপরদিকে, ২১ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধুদের মাংস খেতে চেয়েছিল দুই ছাত্রী!

অনলাইন ডেস্ক: স্কুলের গণ্ডি শেষ হয়নি এখনও। পা রাখেনি কৈশোরেও। তার আগেই অপরাধ জগতে নাম লিখিয়ে ফেলল দুই নাবালিকা। খুন করে বন্ধুদের রক্ত খেতে চেয়েছিল তারা। শেষ মুহূর্তে তাদের রোখা গেছে। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে মার্কিনবাসীর মনে।

মধ্য ফ্লোরিডার বারটওয়ের একটি মিডল স্কুলে সম্প্রতি ঘটেছে এমন ঘটনা। সেখানে সহপাঠীদের খুন করার ছক ছিল ১১ ও ১২ বছর বয়সী দুই ছাত্রীর। ছুরি নিয়ে স্কুলের শৌচালয়ে অপেক্ষা করছিল তারা। যাতে কেউ ঢোকা মাত্রই ঝাঁপিয়ে পড়তে পারে তারা। ফালা ফালা করে কেটে ফেলতে পারে তার দেহ।

একজন-দু’জন নয়, এ ভাবে বেশ কয়েকজনকে খুন করতে চেয়েছিল ওই দুই পড়ুয়া। পরে আরামে বসে মরদেহ খুবলে খাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে পরিস্থিতি ততটা ভয়ঙ্কর হওয়ার আগেই রোখা গেছে তাদের। শ্রেণিকক্ষে দু’জনকে দেখতে না পেয়ে তাদের মধ্যে একজনের বাড়িতে ফোন করেন স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। তাতেই খোঁজ মেলে দু’জনের। তাদের পরিকল্পনার কথা সামনে আসে।

বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন বারটওয়ের পুলিশ প্রধান জো হল। তিনি জানান, ষড়যন্ত্র, খুনের চেষ্টা, স্কুলের চৌহদ্দির মধ্যে ধারাল অস্ত্র নিয়ে ঢোকা, সেটি লুকিয়ে রাখা এবং স্কুলের পরিবেশ নষ্ট করার জন্য মেয়ে দু’টির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অপরাধ শিকার করেছে তারা।তারা নিজেদের ‘শয়তানের উপাসক’ বলে জানিয়েছে। সকলকে খুন করে আত্মহত্যা করারও নাকি পরিকল্পনা ছিল তাদের।
এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল যাদের, প্রাপ্ত বয়স্ক হিসেবে তাদের বিচার হবে কি না তা নিয়ে জল্পনা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্মিতার নতুন প্রেম

সুস্মিতার নতুন প্রেম

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: ৪২ বছর বয়সেও সমান মোহময়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পথ হারিয়েছেন এমন পুরুষের সংখ্যা নেহাত কম নয়। সম্পর্ক নিয়ে বরাবরই লাইমলাইটে থেকেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ক্রিকেটার থেকে শুরু করে ব্যবসায়ীও রয়েছেন এ তালিকায়। একাধিকবার তার সম্পর্ক ভেঙেছে। তবে মিস ইউনিভার্সের জীবনে আবারও নতুন মানুষের আগমন ঘটেছে।

জানা গেছে, সুস্মিতার জীবনে এই আগন্তুকের নাম রোহমান শল। তিনি পেশায় একজন মডেল। বিটাউনে জোর গুঞ্জন, সুস্মিতা সেনের সঙ্গে এই উঠতি মডেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সুস্মিতাকে তার দুই মেয়ে ও রোহমানের সঙ্গে দেখা গেছে। তারা একসঙ্গে বসে শো উপভোগ করেন। সুস্মিতার দুই মেয়ের সঙ্গে রোহমানকে আনন্দ করতেও দেখা যায়। সম্প্রতি এই দুই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গেছে বিমানবন্দরে।
এছাড়া সম্প্রতি আগ্রার তাজমহলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন নতুন এই যুগল। সেখানেই একর পর এক ফটোসেশন করেছেন তারা। ছবি আপলোড করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন, “লাভাঅফ মাই লাইফ।” এর থেকেই সকলের সন্দেহ সত্যিতে পরিণত হয়েছে যে রোহমানকেই ডেট করছেন সুস্মিতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরলে যুদ্ধের আশংকা দেখা দেবে’

বিদেশের খবর: সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আশংকা প্রকাশ করে বলেছেন, রাশিয়ার সঙ্গে করা পরমাণু অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে যুদ্ধের আশংকা দেখা দিতে পারে।
তিনি মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে এক নিবন্ধে লিখেছেন, যুক্তরাষ্ট্র শান্তির প্রতি হুমকি সৃষ্টি করছে। তিনি আশা করেন, সমঝোতার মাধ্যমে চুক্তিটি বহাল রাখা হবে।
এদিকে চুক্তি থেকে সরে না আসতে সামরিক জোট ন্যাটো যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ন্যাটোর ইউরোপীয় কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি থেকে সরে না আসার পদক্ষেপ নিতে বলেছেন। বরং রাশিয়াকে কিভাবে চুক্তিটি মানতে বাধ্য করা যায় সেই চেষ্টা করতে বলেছেন। -রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিয়মিত পানি পানের সুফল

অনলাইন ডেস্ক: পানির অপর নাম জীবন। প্রতিদিন পরিমিত পরিমাণ পানি পান করা খুবই জরুরি। সকালে ঘুম থেকে উঠার পর খালি পেটে এক গ্লাস পানি পান করা শরীরের জন্য খুবই ভালো। এই অভ্যাস রপ্ত করতে পারলে অনেক রোগ বালাই থেকে আপনি দূরে থাকতে পারেন।

বিশেষজ্ঞদের মতে সকালে খালি পেটে নিয়মিত পানি পান করলে বেশ কিছু উপকার আপনি পেতে পারেন। যেমন—শরীরের পানির অভাব দূর হবে। রাতে ঘুমানোর সময় মানবদেহের ভেতরে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ায় পানির অভাব দেখা দেয়। আমরা সকালে ঘুম থেকে জেগে উঠি এই অভাব নিয়েই। তাই ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করার এই পরামর্শ। এতে দ্রুত পূরণ হবে শরীরের পানির অভাব। কোষ্ঠকাঠিন্যতা দূরে করে পানি পান। এই অভ্যাস মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সাহায্য করে। পরিপাক ক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। ভালো হজমশক্তি হওয়ায় নিজ থেকেই অনেক স্বাস্থ্য সমস্যা সমাধানে আসে। ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে।

রক্ত থেকে টক্সিন ও বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে পানি সাহায্য করে। নতুন রক্তকোষ ও মাসল সেল জন্মানোর প্রক্রিয়াতেও সাহায্য করে পানি পান। নিয়মিত পানি পান প্রাত্যহিক জীবনের অংশ করে নিন। এতে শরীরকে লাগবে অনেক ফুরফুরে। চীনারা খাবারের সঙ্গে কিন্তু ঠাণ্ডা পানির বদলে হালকা কুসুম গরম পানি পান করেন। এতে পরিপাক ক্রিয়া সহজ ও দ্রুত হয়। সুস্থ থাকতে নিয়মিত খালি পেটে পানি পানের চর্চা চালিয়ে যেতে থাকুন। আর ফলাফল নিজেই অনুভব করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রাজাপাকসে

বিদেশের খবর: শ্রীলংকার প্রধানমন্ত্রী হলেন সাবেক রাষ্ট্রপতি মহিন্দ রাজাপাকসে। শাসক জোটের পতনের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে পদচ্যুত করে দেশটির বর্তমান রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজাপাকসের নাম ঘোষণা করেন।
শুক্রবার (২৬ অক্টোবর) সিরিসেনার অফিস থেকে আকস্মিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতির ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স পার্টি (ইউপিএফএ) সরকার থেকে বের হয়ে যাওয়ার রণিলক পদচ্যুত করা হলো।
এ ঘটনার পর অর্থমন্ত্রী মঙ্গলা সামারভাইরা বলেন, এটি একটি গণতন্ত্র বিরোধী অভ্যুত্থান। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রনিলকে পদচ্যুত করতে পারেন না। তাই এখনও রনিলই প্রধানমন্ত্রী।
আর মন্ত্রিপরিষদ বিভাগের মুখপাত্র রীতা সেনারত্নে বিবিসিকে বলেছেন, রনিলই দেশটির প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৯

অনলাইন ডেস্ক: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে পঞ্চগড়ের দশ মাইল নামক স্থানে। রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি বাসের সঙ্গে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।

লুৎফর রহমান ঘটনাস্থলেই রয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলে ৫ জনসহ এ পর্যন্ত মোট ৯ জন নিহত হয়েছে। ৭ জনের অবস্থা আশংকাজনক। ট্রাকের ধাক্কায় বাসের বাম পার্শ্ব খুলে গেছে। ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ে এটা স্মরণাতীত কালের সবচেয়ে বড়ো সড়ক দুর্ঘটনা।

ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে রয়েছেন সামাজিক সংগঠন ‘জাগ্রত তেঁতুলিয়া’র কর্মী আহসান, রনি, রতন প্রমুখ। আহসান জানালো, যারা মারা গেছেন তারা সবাই সম্ভবত তেঁতুলিয়ার। তবে লাশ দেখে কাউকে চেনা যাচ্ছে না। রনি জানালো, সে দূর্ঘটনাকবলিত বাসের মারাত্বক আহত ১০ জনকে অ্যাম্বুলেন্সযোগে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেছে।

রতন জানালো, কয়েকজন তরুণের শুধু মাথা পরে রয়েছে রাস্তায় এবং রক্ত গড়িয়ে পড়ছে। মাথা ছাড়া কয়েকটি দেহ বাসের সিটের সঙ্গে লেপ্টে আছে!

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন, কিন্তু অনুযায়ী রক্ত মিলছেন না। যারা রক্ত দিতে আগ্রহী তাদের হাসপাতালে জরুরীভিত্তিতে পাঠাতে অনুরোধ করা হয়েছে। লোকজন সেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে। তবে হাসপাতালে অহেতুক ভিড় না করতে অনুরোধ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, পঞ্চগড় থেকে ভাই-বোন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। পথে ১০ মাইল বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে শিশুসহ আরো তিনজনের মৃত্যু হয়।

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে আসার পরে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনপ্রিয়রাই পাবেন মনোনয়ন;  দলীয় প্রার্থীর বিপক্ষে গেলে আজীবন বহিস্কার

অনলাইন ডেস্ক: আসন্ন নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাকে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। অতীতের মতো এবার আর ছাড় দেবে না দলটি।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং আওয়ামী লীগের সংসদীয় দলের (পার্লামেন্টারি পার্টি) এর যৌথ সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নেতাকর্মীদের সর্তক করেন বলে বৈঠক সূত্র জানায়। শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অতীতে অনেকে অনাকাঙ্ক্ষিত বিদ্রোহী প্রার্থী হয়েছে, দলের শৃঙ্খলার বাইরে গিয়ে কাজ করেছে। পরে নানা কারণে তাদের নমনীয় দৃষ্টিতে দেখা হয়েছে। কিন্তু এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলে বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাৎক্ষণিকভাবে সারাজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। দলে তারা স্থান পাবে না।

যাদের জনপ্রিয়তা আছে তারাই আগামী নির্বাচনে মনোনয়ন পাবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে। যে মনোনয়ন পাবে না তাকেও যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করতে হবে। কারণ দলকে ক্ষমতায় আসতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়ী হতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দল যদি ক্ষমতায় আসে তাহলে সম্মান পাবে। মানুষ সালাম দেবে। আর যদি দল ক্ষমতায় আসতে না পারে তাহলে অনেককেই সমস্যায় পড়তে হবে। এটা মনে রাখতে হবে।

বৈঠক সূত্র আরো জানায়, সভায় শেখ হাসিনা জামায়াত আর হেফাজতকে এক করে না দেখতেও নেতাকর্মীদের নির্দেশনা দেন।

জামায়াত-হেফাজত এক না

নেতাকর্মীদের তিনি বলেন, জামায়াত এবং হেফাজতকে এক করে দেখবেন না, বক্তব্য দেবেন না। জামায়াত আর হেফাজত এক না। জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী না।

এ সময় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ১৪ দলের নেতাদের বলে দেবেন তারা যেন জামায়াত আর হেফাজতকে এক করে না ফেলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest