সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

ম্যান অব দ্যা ম্যাচ হলেন সাতক্ষীরার সৌম্য সরকার

খেলার খবর: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে ডাক পেয়েই দুর্দান্ত সেঞ্চুরী করলেন সাতক্ষীরার গর্ব সৌম্য সরকার। চিরচেনা খুলনায় জাতীয় লিগের ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালেই ডাক এই মারকুটে ওপেনার। সম্মান রেখেছেন নির্বাচকদের।

ব্যাট হাতে তিনি করেন ১১৭ রানের ঝকঝকে ইনিংস। সৌম্য সরকার মোট ৯২ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার ফলে তিনি হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচও। আর ম্যান অব দ্যা ম্যাচ হয়ে বেশ দারুণ খুশি তিনি।

তিনি বলেন, ভালো লাগছে কামব্যাক করেই রান করতে পেরেছি। এটা আমার জন্য অসাধারণ মুহূর্ত ছিল। আর এই ম্যাচে জয় পাওয়াটাও ছিল বেশ রোমাঞ্চকর ব্যাপার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজেপি সাংসদের সঙ্গে তসলিমার সম্পর্ক! আছে গোপন সন্তানও!

বিশেষ ডেস্ক: ‘আমি অঙ্কিতা ভট্টাচার্য। আমার স্বামীর নাম ইন্দ্রনাথ ভট্টাচার্য। আমার বাবার নাম জর্জ বেকার। মায়ের নাম তসলিমা নাসরিন।’

অঙ্কিতা ভট্টাচার্য নামের এক নারীর এমন উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম কলকাতা ২৪x৭।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে এই অভিযোগ সামনে আসে। সাংবাদিক বৈঠক করে অঙ্কিতা ভট্টাচার্য নামে ওই তরুণি দাবি করেন, তাঁর বাবা জর্জ বেকার, মা তসলিমা। কেউই তাঁর সঙ্গে থাকেননি কোনোদিন। গৌরী নামে এক নারীর কাছে তিনি মানুষ হয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, পশ্চিম বঙ্গের হাওড়া থেকে বিজেপির মনোনীত সংসদ সদস্য জর্জ বেকারের সঙ্গে তসলিমা নাসরিনের সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কেরই ফসল অঙ্কিতা ভট্টাচার্য নামের এই নারী।

তসলিমা নাসরিনকে ঘিরে নানাবিধ বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে বিরূপ মন্তব্য। অন্য একটি হল তাঁর যৌন জীবন।

জীবনে তিন বার বিয়ে করেছেন তিনি। প্রথমটি আশির দশকে। পরের দুটি ১৯৯০ সাল থেকে ১৯৯২ সালের মধ্যে। বিয়ের বাইরেও যে তাঁর যৌন সম্পর্ক ছিল সেই বিষয়ে অবশ্য কোনও লুকোচুরি রাখেননি তসলিমা। তবে ঠিক কার কার সঙ্গে তিনি নিজের যৌনতা ভাগ করে নিয়েছেন সেই বিষয়ে অনেক বিতর্ক আছে।

অন্যদিকে ভারতের লোকসভার সাংসদ জর্জ বেকারের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানা যায় না। আসামের এক গ্রিক পরিবারে জন্ম নেওয়া বেকার পেশায় অভিনেতা। অসমীয় ভাষার পাশাপাশি অনেক বাংলা এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন। যাত্রার মঞ্চ এবং টেলিভিশনেও তাঁকে দেখা গিয়েছে।

২০১৪ সালে রাজনীতির ময়দানে আসেন জর্জ বেকার। লোকসভা ভোটে হাওড়া থেকে লড়াই করলেও জিততে পারেননি। তবে রাষ্ট্রপতির মনোনয়ন পেয়ে তিনি অ্যাংলো ইন্ডিয়ান হিসেবে লোকসভার সদস্য হয়েছেন।

এই জর্জ বেকারের সঙ্গেই নাকি সম্পর্ক ছিল তসলিমা নাসরিনের। এদের সন্তানই হচ্ছে বর্ধমানের ভাতার থানা এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা অঙ্কিতা ভট্টাচার্য। যাঁর ছোটবেলা কেটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেহালায়। তাঁকে পালন করেছেন গৌরী ভট্টাচার্য নামের এক মহিলা যিনি আবার সম্পর্কে জর্জ বেকারের স্ত্রী অর্পিতার বোন। গৌরীদেবীর মৃত্যু হয়েছে। তবে তার এই পালিত কন্যা এই সম্পর্কে আগেই জানতেন বলে জানা যায়। স্মৃতিচারণের সুবিধার্থে দিয়েছেন কয়েকটি ছবি। একই সঙ্গে তাঁর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আরও তথ্য-প্রমাণ কোথায় রয়েছে তাও জানিয়েছিলেন।

জন্মের পরে বেশ কয়েক বছর জন্মদাতা বাবা-মা জর্জ বেকার এবং তসলিমা নাসরিনের সঙ্গেই কাটিয়েছিলেন অঙ্কিতা। সেই সময়ের বেশ কিছু ছবি গৌরীদেবী তাঁকে দিয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে সেই ছোটবেলার স্মৃতি আবছা হলেও তাঁর মন থেকে মুছে যায়নি বলেও জানিয়েছেন অঙ্কিতা। আরও অনেক ছবি এবং প্রমাণ গৌরীদেবীর দাদা রণজিৎ-র কাছে রয়েছে বলে জানিয়েছেন অঙ্কিতা। গৌরীদেবীর জীবদ্দশায় ভাতারের বাসিন্দা ইন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয় অঙ্কিতার।

অঙ্কিতা ভট্টাচার্য আরও জানিয়েছেন যে নিজের প্রকৃত বাবা-মায়ের বিষয়ে জানার পরে জর্জ বেকারের সঙ্গে তিনি যোগাযোগ করেন। নিরাশ হতে হয়নি তাঁকে। অঙ্কিত বলছেন, ‘জর্জ বেকারের কাছে আমি পিতৃস্নেহ পেয়েছি।’ যদিও তা খুব বেশি দিন স্থায়ী হয়নি।

অঙ্কিতার অভিযোগ স্ত্রী অর্পিতার চাপেই কন্যা অঙ্কিতাকে দূরে সরিয়ে দিয়েছেন জর্জ বেকার। বন্ধ করে দিয়েছেন সমস্ত যোগাযোগ।

বাবার সম্মানের কথা ভেবেই সমগ্র বিষয়টি চেপে গিয়েছিলেন বলে জানিয়েছেন অঙ্কিতা। তবে যাতে তিনি চুপ থাকেন তার জন্য অনেক হুমকিও এসেছে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ‘কিন্তু নিজের প্রাপ্য আদায়ের জন্য একপ্রকার বাধ্য হয়েই আর চুপ থাকতে পারলাম না,’ বলছেন অঙ্কিতা।

মা তথা লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে যোগাযোগ হয়েছিল? এই বিষয়ে কিছু বলেননি অঙ্কিতা।
নাগরিকত্ব না থাকলেও বর্তমানে ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে রয়েছে তসলিমা নাসরিন। ওই শহরেই অবশ্য রয়েছে ভারতের সংসদ ভবন। সাংসদেরাও ওই শহরেই থাকেন। তাহলে কী আবার…?? প্রশ্ন থাকছেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুহুল হক এমপির পক্ষে প্রতাপনগর ইউনিয়নে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে ১০ নং প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে অধ্যাপক ডা: আ.ফ.ম. রুহুল হক এমপি’র পক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ০৫ নং ওয়ার্ড (মাদার বাড়িয়া গ্রামে) গণসচেতনতা ও মহিলাদের নিয়ে এক উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১০ নং প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন।
এসময় তিনি সকলের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয় দেখার জন্য সকলে মিলেমিশে নৌকার পক্ষে কাজ করার আহবান করেন এবং সকল অন্যায়, দুর্নীতি, নাশকতা, বাল্য বিবাহ,জুয়া, মাদকদ্রব্য, সেবন ইত্যাদির বিষয় সতর্ক থাকার জন্য সকলকে আহবান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া, কুচপুকুর, ছোট জামতলা।
পরে সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়নের এল্লাচর, বালিথায় পথসভা ও লিফলেট বিতরণ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তারা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বসির আহমেদ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আজমির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজাদ হোসেন, অজয় দাস, মেহেদী হাসান, মোনায়েম হোসেন, আগরদাড়ি ইউয়িন যুবলীগের সহ-সভাপতি মাহবুবর রহমান, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম, অহিদুল ইসলাম, আবুল কালাম, ছাত্রলীগ নেতা সবুজ আহমেদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে বাংলার জনগণ ভাল থাকে। কোনো মানুষকে না খেয়ে থাকতে হয় না। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। আগামী এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ে ৩-০ তে ‘বাংলাওয়াশ’

আগে ব্যাট করতে নেমে উইলিয়ামসের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ে। অনেকেই ভাবছিলেন সাকিব-তামিম বিহীন দল এই বৈতরণী আদৌ কি পার হতে পারবে? প্রথম বলে লিটন দাস আউট হলে চিন্তা আরও বাড়ে।

দুজনের জোড়া সেঞ্চুরি আর রেকর্ড পার্টনারশিপে ভর করে জিম্বাবুয়েকে চতুর্থবারের মতো বাংলাওয়াশের স্বাদ দিল বাংলাদেশ। ২৮৭ রানের কঠিন টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভার এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলকে নিরাপদে রেখেই সৌম্য ১১৭ এবং ইমরুল ১১৫ রান করে আউট হন। মাশরাফি বাহিনী সিরিজ জিতে নিল ৩-০ ব্যবধানে।

কিন্তু টাইগারদের শুরুটা ছিল ভয় জাগানিয়া। ইনফর্ম ওপেনার লিটন দাস জার্ভিসের করা ইনিংসের প্রথম বলেই এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেন। লিটনের বিদায়ের পর জিম্বাবুয়ে বোলারদের ওপর চড়াও হন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। ধুন্ধুমার ব্যাটিংয়ে ১৫.২ ওভারেই দলের স্কোর ১০০ পার হয়।

৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমরুল। ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন সৌম্যও।

এরপর যেন আরও বিধ্বংসী হয়ে ওঠেন দীর্ঘ ফর্মহীনতায় ভূগতে থাকা সৌম্য সরকার। উইকেটের চারদিকে শুরু হয় চোখ ধাঁধানো সব চার-ছক্কার মার। যেন সেই পুরনো ভয়ডরহনী সৌম্য সরকার। ৮১ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর ৯২ বলে ৯ চার ৬ ছক্কায় ১১৭ রানে থামল সৌম্য ঝড়! ততক্ষণে সাকিব-তামিমের দ্বিতীয় উইকেট জুটির ২০৭ রানের রেকর্ড ভেঙে গেছে। সৌম্য-ইমরুল জুটি ভেঙেছে ২২০ রানে।

সৌম্যর বিদায়ের পর আজ আর ভুল করলেন না ইমরুল কায়েস। সিরিজের দ্বিতীয় ম্যাচে আউট হয়েছিলেন ৯০ রানে। আজ চলতি সিরিজে দ্বিতীয় এবং নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন এই ওপেনার। সৌম্য ঝড় চলকালীন একটু দেখেশুনে খেলছিলেন ইমরুল। তারপরেও তিন অংকে পা রাখলেন ৯৯ বলে ৯ চার ১ ছক্কায়। দল যখন জয় থেকে ১৩ রান দূরে, ১১২ বলে ১০ চার ২ ছক্কায় ১১৫ করা ইমরুল শিকার হলেন মাসাকাদজার।

মুশফিকুর রহিমের সঙ্গী হলেন মিঠুন। দ্বিতীয় ওয়ানডেতে এই জুটিই ফিনিশিং টাচ দিয়ে দলকে জিতিয়েছিলেন। আজও একই কাজ সম্পন্ন করে মাঠ ছাড়লেন দুজন।  ৭.৫ ওভার এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। মুশফিক ২৮ এবং মিঠুন ৭ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৬ রান তোলে জিম্বাবুয়ে। কিন্তু শুরুটা তাদের একেবারেই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিফাস জুয়াওয়ের (০) স্টাম্প উপড়ে দেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারেই আরেক পেসার আবু হায়দার রনি বোল্ড করে দেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে (২)।

৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৩২ রানের দুর্দান্ত জুটি গড়েন। অবশেষে নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে ৭২ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৫ রান করা ব্রেন্ডন টেইলর মুশফিকের গ্লাভসবন্দি হন। হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসের সঙ্গী হওয়া সিকান্দার রাজা এসেই ছক্কা হাঁকান নাজমুলকে। আরও একটি বড় জুটির দেখা পায় জিম্বাবুয়ে।

বাংলাদেশি বোলারদের ঘাম ঝরিয়ে তিন অংকের দিকে এগিয়ে যান উইলিয়ামস। এর মধ্যেই নাজমুলের ঘূর্ণিতে সিকান্দার রাজা (৪০) সৌম্য সরকারের তালুবন্দি হলে ভাঙে ৮৪ রানের জুটি। তবে উইলিয়ামসন ঠিকই ১২৪ বলে ৭ বাউন্ডারিতে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ১৪৩ বলে ১০ চার ১ ছক্কায় ১২৯ রানে অপরাজিত থাকেন। পিটার মুর ২১ বলে ২ ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলের স্কোর ২৮৬ তে নিয়ে যান।

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ মিশনে স্বাগতিক দলের একাদশে নেই ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। এই তিনজনের জায়গায় একাদশে এসেছেন সৌম্য সরকার,আরিফুল হক এবং আবু হায়দার রনি। অন্যদিকে জিম্বাবুয়ে একাদশেও চাতারা এবং মাভুতা জায়গায় দলে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি শ্রমিকলীগের উদ্যোগে এমপি রুহুল হকের পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে সরকারের উন্নয়ন তুলে ধরে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার বিকালে কাদাকাটি, কুল্যা, বুধহাটা ও আশাশুনি সদর ইউনিয়নে এ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল সহ অন্যান্য নেতৃবৃন্দ শোভাযাত্রা চলাকালে বিভিন্ন পয়েন্টে পথ সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নৌকা হল উন্নয়নের প্রতীক। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। জামাত-বিএনপির মত নৈরাজ্য, জ্বালাও পোড়াও কর্মকান্ডে আওয়ামীলীগ জড়িত থাকে না।
বক্তারা সরকারের বিগত দিনের উন্নয়ন চিত্র তুলে ধরে আবারও আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলার ০৯ নং আনুলিয়া ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল স্বাক্ষরিত পত্রে জানা যায়, মোঃ কামাল হোসেনকে সভাপতি, গোলাম রসুল গাজীকে সাধারণ সম্পাদক ও আশরাফুল গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ০৯ নং আনুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ ২ বছর বলবৎ থাকবে বলে পত্রে উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকল্পধারায় যোগ দিলেন শমসের ম‌বিন-গোলাম সারোয়ার মিলন

দেশের খবর: খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিএন‌পির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের ম‌বিন চৌধুরী ও সাবেক প্র‌তিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে তারা বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।
এর আগে বিকল্পধারার অঙ্গ সংগঠন বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিলে যোগ দেন মবিন ও মিলন। পরে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী তাদের আমন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসেন।

এ সময় সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ নাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং ২০ দল ছেড়ে আসা লেবার পার্টির একাংশ মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীও উপস্থিত ছিলেন।
বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest