সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

চোখ জুড়ানো ব্যাটিংয়ে সৌম্যর টর্নেডো সেঞ্চুরি

খেলার খবর: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরে এসেছেন সেই সৌম্য সরকার! সেই বিধ্বংসী ব্যাটিং; চোখ জুড়ানো সব শট। জিম্বাবুয়ের বিপক্ষে আজ সেঞ্চুরি করেই ওয়ানডে দলে প্রত্যাবর্তন উদযাপন করলেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলতে তিনি খেললেন মাত্র ৮১ বল। হাঁকালেন ৯টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনফর্ম ওপেনার লিটন দাস জার্ভিসের করা ইনিংসের প্রথম বলেই এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেন। লিটনের বিদায়ের পর জিম্বাবুয়ে বোলারদের ওপর চড়াও হন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। ধুন্ধুমার ব্যাটিংয়ে ১৫.২ ওভারেই দলের স্কোর ১০০ পার হয়। ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমরুল। ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন সৌম্যও।

এরপর যেন আরও বিধ্বংসী হয়ে ওঠেন দীর্ঘ ফর্মহীনতায় ভূগতে থাকা সৌম্য সরকার। উইকেটের চারদিকে শুরু হয় চোখ ধাঁধানো সব চার-ছক্কার মার। যেন সেই পুরনো ভয়ডরহনী সৌম্য সরকার। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৬ রান তোলে জিম্বাবুয়ে। কিন্তু শুরুটা তাদের একেবারেই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিফাস জুয়াওয়ের (০) স্টাম্প উপড়ে দেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারেই আরেক পেসার আবু হায়দার রনি বোল্ড করে দেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে (২)।

৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৩২ রানের দুর্দান্ত জুটি গড়েন। অবশেষে নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে ৭২ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৫ রান করা ব্রেন্ডন টেইলর মুশফিকের গ্লাভসবন্দি হন। হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসের সঙ্গী হওয়া সিকান্দার রাজা এসেই ছক্কা হাঁকান নাজমুলকে। আরও একটি বড় জুটির দেখা পায় জিম্বাবুয়ে।

বাংলাদেশি বোলারদের ঘাম ঝরিয়ে তিন অংকের দিকে এগিয়ে যান উইলিয়ামস। এর মধ্যেই নাজমুলের ঘূর্ণিতে সিকান্দার রাজা (৪০) সৌম্য সরকারের তালুবন্দি হলে ভাঙে ৮৪ রানের জুটি। তবে উইলিয়ামসন ঠিকই ১২৪ বলে ৭ বাউন্ডারিতে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ১৪৩ বলে ১০ চার ১ ছক্কায় ১২৯ রানে অপরাজিত থাকেন। পিটার মুর ২১ বলে ২ ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলের স্কোর ২৮৬ তে নিয়ে যান।

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ মিশনে স্বাগতিক দলের একাদশে নেই ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। এই তিনজনের জায়গায় একাদশে এসেছেন সৌম্য সরকার,আরিফুল হক এবং আবু হায়দার রনি। অন্যদিকে জিম্বাবুয়ে একাদশেও চাতারা এবং মাভুতা জায়গায় দলে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়র আছেন, আছে গ্রেফতারি পরোয়ানাও

অনলাইন ডেস্ক: অর্থ আত্মসাতের চার মামলায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের বিরুদ্ধে আড়াই বছর আগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু পরোয়ানা মাথায় নিয়ে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ও নিয়মিত অফিসও করছেন।
মেয়রের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এ বিষয় কিছুই জানেন না সংশ্লিট থানা পুশিল। তারা বলছেন, মেয়রের নামে কোনো গ্রেফতারি পরোয়ানা তাদের হাতে পৌঁছায়নি।

গাজীপুরের শ্রীপুর থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) জাবেদুল ইসলাম বলেন, শ্রীপুরের মেয়র আনিছুর রহমানের বিরুদ্ধে আমাদের থানায় কোনো গ্রেফতারি পরোয়ানার আদেশ নেই। পরোয়ানা থাকলে তো আইনগত ব্যবস্থা নিবো।

এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রুহুল ইসলাম খান বলেন, অর্থ আত্মসাতের চার মামলায় মেয়র আনিছুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তিনি এখন আইনের চোখে পলাতক। মামলা চারটি ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে সাক্ষীর পর্যায়ে রয়েছে।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের পেশকার রফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালের মে মাসে গাজীপুরের ২নং বিশষ জজ আদালত শ্রীপুরের মেয়র আনিছুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। চার মামলার নথি বিচারের জন্য আমাদের আদালতে এসেছে। মামলা চারটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

এদিকে গত ৯ সেপ্টেম্বর মেয়র আনিছুর রহমান সেজে ওই চার মামলায় জামিন নিতে এসে ধরা পড়েন মেয়রের আস্থাভাজন যুবলীগকর্মী নূরে আলম মোল্লা। ২৬ অক্টোবর ‘অপরের রূপ ধারণ করে প্রতারণা’র অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক অখিল চন্দ্র সরকার।

মামলায় মেয়র আনিছুর রহমানকেও আসামি করা হয়। ১৫ অক্টোবর নূরে আলম মোল্লার জামিন হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মেয়র আনিছুর রহমান।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক পাভেল মিয়া বলেন, মামলার তদন্ত চলছে। এ মামলার আসামি নূরে আলমের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মেয়রের বিষয়ে কিছুই জানাননি তিনি।

অর্থ অত্মসাতের চার মামলার মধ্যে এক মামলার অভিযোগ থেকে জানা যায়, পৌরসভার রশিদের মাধ্যমে আদায় করা ট্যাক্স ও বিবরণীর ৪৩ লাখ ৭৬ হাজার ১০৭ টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি। ওই ঘটনায় ২০১৫ সালের ২১ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম মামলা করেন। ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।
আরেক মামলায় অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১০ সালে শ্রীপুর পৌরসভার অন্তর্গত পাঁচটি হাট-বাজার থেকে সাত লাখ ৩৫ হাজার ২০০ টাকা আত্মসাৎ করে। ওই ঘটনায় ২০১৪ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন।
অপর দুই মামলায়ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। চার মামলা ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মেয়র আনিছুর রহমান চার মামলায় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের মেয়েদের বিদায়

খেলার খবর: এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে চাইনিজ তাইপের কাছে।

বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে ৭-০ গোলে হেরেছিল দক্ষিণ কোরিয়ার কাছে। পর পর দুই হারে বাংলাদেশের আর কোনো সম্ভাবনাই থাকলো না দ্বিতীয় রাউন্ডে ওঠার।

চাইনিজ তাইপের মেয়েরা দুই অর্ধে ২ গোল করে পার্থক্যটা বুঝিয়ে দেয়। ৪৪ মিনিটে প্রথম এবং ৭১ মিনিটে দ্বিতীয় গোল করে বাকি সময় ব্যবধানটা ধরে রাখে তারা। বাংলাদেশ গোল করে আর ম্যাচে ফিরতে পারেনি। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ কিংবা অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সঙ্গে সিনিয়র টুর্নামেন্টের পার্থক্যটা বুঝলো বাংলাদেশের মেয়েরা দুই ম্যাচে ৯ গোল হজম করে।

বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ২৮ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে। এ ম্যাচ জিতলে অন্তত একটা সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে পারবে সাফ অঞ্চলে উড়তে থাকা লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শনিবার সকালে ঢাকা আসছেন ওয়াকার ইউনুস

অনলাইন ডেস্ক: ঢাকায় আসছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস। শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা তার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের মেন্টর হিসেবে গত দুই বছর দায়িত্ব পালন করেছেন ওয়াকার ইউনুস। এ বছরও তার উপরই আস্থা রাখছে দলটি। এবারও দলের মেন্টরের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ককে।

আগামী রোববার বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। মূলতঃ সেজন্যই নিজের দল গোছাতে ঢাকায় আসছেন ওয়াকার।
সিলেট সিক্সার্স এরই মধ্যে বিদেশি খেলোয়াড় কোটায় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবং নেপালের তারকা লেগস্পিনার সন্দীপ লামিচানেকে। সিলেটের আইকন খেলোয়াড় হিসেবে এবার থাকছেন লিটন দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ এএসপিকে বদলি

১০ এএসপিকে বদলি

কর্তৃক daily satkhira

দেশের খবর: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

এএসপিদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের মো. সহিদার রহমানকে র‌্যাবে, র‌্যাবের থোয়াই অংপ্রু মারমাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে, হাইওয়ে পুলিশের মো. আক্তারুজ্জামানকে র‌্যাবে, ১ম এপিবিএনের মনতোষ বিশ্বাসকে ডিএমপি, সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো আরিফুজ্জামানকে সহকারী পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে সহকারী পুলিশ কমিশনার কেএমপি।

এছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমামকে সহকারী পুলিশ সুপার চাটখিল সার্কেল নোয়াখালী, নোয়াখালীর চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে সহকারী পুলিশ সুপার ৮ম এপিবিএন ঢাকা, সুনামগঞ্জের তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলম সরকারকে সহকারী পুলিশ সুপার ৬ষ্ঠ এপিবিএন মহালছড়ি, খাগড়াছড়ি এবং নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার খন্দকার মালেক উজ্জ্বামানকে সহকারী পুলিশ সুপার ১ম এপিবিএন ঢাকায় বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবিত নারীর পোস্টমর্টেম!

অনলাইন ডেস্ক: জীবিত নারী। ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই জীবিত নারীকেই পোস্টমর্টেম করতে চিঠি লিখেছেন কাউন্সিলর! পোস্টমর্টেম সেরে দ্রুত লাশ হস্তান্তরও করতে বলা হয়েছে চিঠিতে।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বারাসতে এ ঘটনা ঘটেছে। ওই এলাকার বাসিন্দা এক নারী ভোরবেলায় ফুল তুলতে বেরিয়েছিলেন। এ সময় পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়ির লোহা চুরি করছিলেন কয়েকজন। নারীটি সেই দৃশ্য দেখে ফেলেন।

চুরির দৃশ্য দেখে ফেলায় কয়েকজন চোর নারীটিকে ধরে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। পরে তাকে হত্যার চেষ্টা করে।
কিন্তু ওই নারীর চিৎকার শুনে এলাকাবাসীরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই নারীকে মৃত উল্লেখ করে দ্রুত পোস্টমর্টেম সেরে লাশ হস্তান্তর করতে বলেছেন স্থানীয় কাউন্সিলর অরুণ ভৌমিক।

এ অরুণ ভৌমিক বলেন, ওই পরিবার আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি ওদের পুলিশের সঙ্গে যোগাযোগ করাই। ময়নাতদন্তের পরে পরিবারের হাতে মৃতদেহ হস্তান্তরের জন্য সুপারিশ করে একটি চিঠি দিই হাসপাতাল ও পুলিশ প্রশাসনকে। যাতে মৃতদেহ পেতে কোনো রকম সমস্যা না হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরুল-সৌম্যর মারমুখী ব্যাটিংয়ে ছুটছে বাংলাদেশ

খেলার খবর: ইনিংসের প্রথম বলে লিটন দাসকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। অপর ওপেনার ইমরুল কায়েস এবং সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া সৌম্য সরকারের ব্যাটিং দাপটে স্বাগতিকদের ইনিংস এখন ছুটছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে তৃতীয় উইকেট জুটিতে এসে গেছে ১০৭ রান।কায়েস ৬০(৫১), সৌম্য ৪৩(৪৪)

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনফর্ম ওপেনার লিটন দাস জার্ভিসের করা ইনিংসের প্রথম বলেই এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেন। লিটনের বিদায়ের পর জিম্বাবুয়ে বোলারদের ওপর চড়াও হন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৬ রান তোলে জিম্বাবুয়ে। কিন্তু শুরুটা তাদের একেবারেই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিফাস জুয়াওয়ের (০) স্টাম্প উপড়ে দেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারেই আরেক পেসার আবু হায়দার রনি বোল্ড করে দেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে (২)।

৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৩২ রানের দুর্দান্ত জুটি গড়েন। অবশেষে নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে ৭২ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৫ রান করা ব্রেন্ডন টেইলর মুশফিকের গ্লাভসবন্দি হন। হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসের সঙ্গী হওয়া সিকান্দার রাজা এসেই ছক্কা হাঁকান নাজমুলকে। আরও একটি বড় জুটির দেখা পায় জিম্বাবুয়ে।

বাংলাদেশি বোলারদের ঘাম ঝরিয়ে তিন অংকের দিকে এগিয়ে যান উইলিয়ামস। এর মধ্যেই নাজমুলের ঘূর্ণিতে সিকান্দার রাজা (৪০) সৌম্য সরকারের তালুবন্দি হলে ভাঙে ৮৪ রানের জুটি। তবে উইলিয়ামসন ঠিকই ১২৪ বলে ৭ বাউন্ডারিতে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ১৪৩ বলে ১০ চার ১ ছক্কায় ১২৯ রানে অপরাজিত থাকেন। পিটার মুর ২১ বলে ২ ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলের স্কোর ২৮৬ তে নিয়ে যান।

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ মিশনে স্বাগতিক দলের একাদশে নেই ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। এই তিনজনের জায়গায় একাদশে এসেছেন সৌম্য সরকার,আরিফুল হক এবং আবু হায়দার রনি। অন্যদিকে জিম্বাবুয়ে একাদশেও চাতারা এবং মাভুতা জায়গায় দলে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাতিল হওয়া ঘ ইউনিটের পরীক্ষা ১৬ নভেম্বর

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তির পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম এ তথ্য জানান।

তিনি আরও বলেন, এই পরীক্ষায় অংশ নিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে একটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসবে তারা। যেখানে রোল নম্বর আগেরটাই থাকবে।

প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করে ঢাবির ডিনস কমিটি। ফলে এ ইউনিটে পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে।

১২ অক্টোবর পরীক্ষা নেয়ার পর পরই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়। এই প্রমাণ পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ১৬ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করে।

এই পরীক্ষায় পাসের হার গত কয়েক বছরের তুলনায় বেশি ছিল। শতকরা ২৬ শতাংশ পাস সাম্প্রতিক ইতিহাসে নেই। এর মধ্যে পরীক্ষার ফল বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে উঠে। আইন অনুষদের তৃতীয় বর্ষের একজন ছাত্র অনশন শুরু করেন। আর সেই অনশনে গিয়ে সংহতি জানায় সরকারপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগও। তারাও পরীক্ষা বাতিলের দাবি জানায়।

পরীক্ষা বাতিলের দাবিতে উচ্চ আদালতে রিট আবেদনও করা হয়। মাঠে নামে ছাত্রলীগও। এর মধ্যে ২২ অক্টোবর অধিকতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর পরের দিনই নতুন করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest