সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

ইসলাম ধর্ম গ্রহণ করে আলোচনায় আইরিশ গায়িকা

বিনোদনের খবর: আশি ও নব্বই দশকের সাড়া জাগানো আইরিশ গায়িকা সিনেড ও’কনার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন খবরই সদ্য প্রকাশ করেছে বিবিসি সহ বিদেশি বেশকিছু সংবাদ মাধ্যম।
অসাধারণ কন্ঠের জন্য বিশ্বব্যাপী সমাদৃত সিনেড ও’কনার। ১৯৯০ সালে সারা বিশ্বে ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দিকেদিকে। ৫১ বছর বয়সী এই শিল্পী হঠাৎ-ই এবার ইসলাম ধর্ম গ্রহণ করে শিরোনাম হলেন।

শুধু ইসলাম ধর্মই গ্রহণ করেননি, সেই সাথে নিজের নামও পাল্টে ‘সুহাদা’ রেখেছেন বলে জানিয়েছে বিবিসি।
ইসলাম ধর্ম গ্রহণের পর টুইট করে তিনি জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত এবং যেসকল মুসলিম ভাই ও বোনেরা আমার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই।

শুধু তাই নয়, টুইটারে প্রায় তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন এই গায়িকা। যেখানে তাকে আযানকে সুরে সুরে গাইতে দেখা যায়।
এদিকে গত বৃহস্পতিবার আইরিশ ইমাম শায়খ ড. উমর আল-কাদেরি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে এই ইমামের সাথে এই গায়িকাকেও কলিমা শাহাদাৎ আওড়াতে দেখা যায়।
তবে নাম পরিবর্তন বা ধর্মীয় বিষয় নিয়ে উচ্চবাক্য করা সিনেডের এবারই প্রথম নয়। গত বছরও তিনি নিজের নাম পরিবর্তন করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় সপ্তাহে বেড়েছে দেবী’র হল ও দর্শকদের আগ্রহ

বিনোদনের খবর: পর্দার বাইরে বলিউডের সবচেয়ে আকর্ষণীয় জুটি মনে করা হয় শাহরুখ খান ও গৌরীকে। ভালোবেসে বিয়ে করেছেন বলে নয়, বরং বিয়ের পর এখন পর্যন্ত কোনো ধরনের বিতর্কে জড়াননি তারা। চারদিকে যখন ভাঙনের সুর, তখন শাহরুখ-গৌরীর আরো গভীর ভালোবাসার খবর প্রকাশ হয়েছে কাগজে।

২৫ অক্টোবর নিজেদের দাম্পত্য জীবনের ২৭ বছর উদযাপন করলেন শাহরুখ খান ও গৌরী খান। বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে শাহরুখ একটি সাক্ষাৎকারও দিয়েছেন ভারতীয় পত্রিকায়। যেখানে বেশকিছু না বলা কথা শেয়ার করেছেন এই সুপারস্টার।
গৌরীকে ছাড়া শাহরুখ কি আগে বা পরে কাউকে ভালোবেসেছেন? গৌরীকে কবে থেকে ভালোবেসেছেন তিনি? এরকম আরো বহু প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ।

জানিয়েছেন, গৌরীকে কবে থেকে ভালোবেসেছেন তা সুনির্দিষ্ট করে না বলতে পারলেও বিয়ের আট বছর আগে থেকেই পরস্পরের মধ্যে জানাশোনা ছিলো। এমনকি তারা যখন প্রেম করেছেন, তখন নাকি ভেতরে ভেতরে তারা জানতেন যে একদিন তারা বিয়ে করবেন!
পৃথিবীতে গৌরীকে ছাড়া আর কোনো নারীতে আসক্তিও ছিলো না বলিউডের এই কিং খানের। শুধু তাই নয়, জীবনে শুধু একজন নারীকেই তিনি ভালোবেসেছেন, আর সেটা হলেন গৌরী।

১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাহরুখ ও গৌরী। তখনও শাহরুখ ফিল্মস্টার ছিলেন না। সেই সময়টা ছিলো স্ট্রাগলের। এরপর ধীরে ধীরে বলিউডের কিং খানে রূপ নেন শাহরুখ। আর গৌরী একজন নামকরা ইন্টেরিওর ডিজাইনার। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের সুখের সংসার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় সপ্তাহে বেড়েছে দেবী’র হল ও দর্শকদের আগ্রহ

বিনোদনের খবর: আলোচিত ‘দেবী’ মুক্তির পর দিনকে দিন বাড়ছে দর্শকের আগ্রহ। ছবি মুক্তির শুরুতে শুধু রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে দেবীর জয়জয়কার শোনা গেলেও সময় বাড়ার সাথে সাথে রাজধানীর বাইরেও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়।
আর তাই ১৯ অক্টোবর ২৮ সিনেমা হলে মুক্তি পাওয়া ‘দেবী’ দ্বিতীয় সপ্তাহে চলছে আরও বেশি সিনেমা হলে।

প্রথম সপ্তাহে দর্শক এই ছবিটিকে গ্রহণ করায় রাজধানীর বাইরের সিনেমা হল মালিকরাও প্রদর্শন করছেন সরকারি অনুদান ও জয়া আহসান প্রযোজিত এই ছবিটি। জেনে নিন দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের যেসব সিনেমা হলে চলছে দেবী ছবি।

টানা দ্বিতীয় সপ্তাহ যেসব হলে চলছে ‘দেবী’
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, সনি, সৈনিক ক্লাব। ছায়াবানী (ময়মনসিংহ), বনলতা (ফরিদপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা), বর্ষা (জয়দেবপুর), সেনা সাভার, আলমাস (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশোহর), শংখ (খুলনা), মডার্ন (দিনাজপুর), রূপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া)

নতুন করে যেসব সিনেমা হলে চলছে ‘দেবী’
গ্যারিসন (দয়ারামপুর), গৌরী (শাহজাদপুর), অনামিকা (পিরোজপুর), মাধবী (মধুপুর), মমতাজ মহল (নীলফামারি), নবীন (মানিকগঞ্জ), পৃথিবী (জয়পুরহাট), রাজ (কুলিয়ারচর), শাপলা (রংপুর), তিতাস (পটুয়াখালী)।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতেও অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ জাকের।
খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তি আগে ও প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও বিক্রি হচ্ছে দেবী’র অগ্রিম টিকিট। দেশে ছাড়িয়ে আগামী মাসে ছবিটি বিশ্বের কয়েকটি দেশে মুক্তির কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন সামনে রেখে গণভবনে আওয়ামী লীগের যৌথ সভা

দেশের খবর: নির্বাচনকে সামনে রেখে গণভবনে চলছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং আওয়ামী লীগ সংসদীয় দলের যৌথ সভা।
সভায় নির্বাচনকালীন সরকার, নির্বাচনী তফসিল এবং দলীয় মনোনয়নের মতো বিষয় চূড়ান্ত করতে আলোচনা চলছে।আলোচনা সভা আরো কয়েক ঘণ্টা চলতে পারে।
সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যরা উপস্থিত আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যাটরিনায় মুগ্ধ আমির খান

বিনোদনের খবর: আমির খানের ছবি মানেই তা নিয়ে বাড়তি আকর্ষণ, বাড়তি উত্তেজনা। আমির খানের নতুন ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়েও ছিল টান টান উত্তেজনা। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ছবিটির গানের টিজার। ‘সুরাইয়া’ শিরোনামের এই গানে কোমড় দুলিয়েছেন ক্যাটরিনা কাইফ। আর এতে প্রশংসায় ভাসছেন ক্যাটরিনা। শুধু ভক্তদের নয় তার এই নাচে প্রশংসায় মুগ্ধ মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

আমির খান ক্যাটরিনার প্রশংসা করতে গিয়ে বলছেন, ‘কয়েক যুগ ধরে অনুশীলন করলেও তার পক্ষে ক্যাটরিনার মতো নাচা সম্ভব নয়।’
এখানেই থেমে যান নি আমির খান, গানটি সম্পর্কে তিনি বলেন, ‘গানটা বেশ মজার। ক্যাটরিনার সঙ্গে আমিও রয়েছি। সুরাইয়ার লিরিক আমার দারুণ পছন্দ হয়েছে। গানটায় সুরাইয়া এবং ফিরিঙ্গির সম্পর্ক খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।’

‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আমির ফিরাঙ্গি মাল্লাহ নামক এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, যাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ‘থাগস’-দের বিরুদ্ধে নিয়োগ করে। অন্যদিকে ক্যাটরিনা এক নর্তকীর চরিত্রে অভিনয় করছেন।

‘সুরাইয়া’ গানটি কোরিওগ্রাফি করেছেন প্রভু দেবা। ক্যাটরিনা গানটি সম্পর্কে বলেন , ‘গানটা অরিজিনাল। একেবারেই নতুন কনসেপ্ট। এটা তো দারুণ ব্যাপার। এ ছাড়াও কোরিওগ্রাফিটাও দারুণ। তবে নাচতে গিয়ে বুঝতে পারি এটা আসলে কতটা কঠিন।’

যশরাজ ফিল্মসের ব্যানারে ‘থাগস অব হিন্দুস্তান’ পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। আমির খান ও ক্যাটরিনা কাইফ ছাড়া ছবিটিতে একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

১৭৯৫ সালে একদল ‘ঠগ’ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। সেই গল্প নিয়েই ‘ছবিটি নির্মিত হয়েছে। আগামী ৪ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম বলেই সাজঘরে লিটন

প্রথম বলেই সাজঘরে লিটন

কর্তৃক daily satkhira

খেলার খবর: জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার ম্যাচে ২৮৭ রানের টার্গেট ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে লিটন দাস। আগের ম্যাচেও দ্বিতীয় বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে লাইফ পান তিনি। তবে এদিন আর সেই ভাগ্য কাজে আসেনি লিটনের।

আগের ম্যাচে ৮৩ রান করা বাংলাদেশ দলের এ ওপেনার শুক্রবার তৃতীয় ওয়ানডে ম্যাচে ফেরেন শূন্য রানে। কাইল জার্ভিসের বলে গোল্ডেন ডাক পান লিটন।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশে প্রয়োজন ২৮৭

টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ। টাইগার দলপতি মাশরাফি জানিয়েছেন, একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা যাই হোক জয় দিয়ে সিরিজ শেষ করতে চান তারা।

সেই লক্ষ্যে বড় চ্যালেঞ্জ ডিঙাতে হবে স্বাগতিকদের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে করতে হবে ২৮৭ রান। প্রথমে ব্যাট ব্যাট করে শন উইলিয়ামসের সেঞ্চুরি ও ব্রেন্ডন টেইলরের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ২৮৬ রান করেছেন সফরকারীরা।

এ ম্যাচে বড় নিয়ামক হতে পারে শিশির। এটি দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। তা মাথায় রেখে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সূচনালগ্নেই দুই ওপেনারকে ফিরিয়ে সফরকারীদের চেপে ধরেন লাল-সবুজ জার্সিধারীরা। সিফাস জুওয়াও ক্লিন বোল্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রাথমিক ধাক্কা সামলে ওঠার আগেই আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে ইনসাইড এজ করে প্যাভিলিয়নে পধ ধরান আবু হায়দার রনি।

৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে পরক্ষণে প্রতিপক্ষের ওপর সেই চাপটা ধরে রাখতে পারেননি টাইগার বোলাররা। তারা নিয়ন্ত্রিত বোলিং করলেও দারুণ খেলেন ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। তাদের সোজা ব্যাটে শুরুর ধাক্কা সামলে এগিয়ে যায় সফরকারীরা।

একপর্যায়ে রীতিমতো চোখ রাঙাতে থাকেন এ জুটি। কিন্তু হঠাৎই ছন্দপতন। হার মানেন টেইলর। নাজমুল ইসলাম অপুর বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৭২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এটি তার ক্যারিয়ারের ৩৬তম ফিফটি। এ নিয়ে ব্যাক টু ব্যাক ফিফটি হাঁকান তিনি। টেইলরের বিদায়ে ভাঙে ১৩২ রানের জুটি।

পরে উইলিয়ামসকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন সিকান্দার রাজা। মূলত এতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় জিম্বাবুয়ে। দুজনের জোটে দুরন্ত গতিতে ছুটে তারা। কিন্তু হঠাৎই হার মানেন রাজা। নাজমুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৫১ বলে ২ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন এ অলরাউন্ডার।

রাজা ফিরলেও একপ্রান্ত আগলে থেকে যান উইলিয়ামস। টাইগার বোলারদের শাসাতে থাকেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের ২য় সেঞ্চুরি। তার ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় রোডেশিয়ানরা।

শেষদিকে তাকে সঙ্গ দেন পিটার মুর। ক্রিজে এসেই ঝড় তোলেন তিনি। ২১ বলে ২ ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলে ফেরেন মুর। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৮৬ রান করে লালচাঁদ রাজপুতের দল। উইলিয়ামস ১২৯ রানে অপরাজিত থাকেন। ১৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় এ হার না মানা ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার।

অপর প্রান্তে ১ রানে অপরাজিত থাকেন এল্টন চিগুম্বুরা। বাংলাদেশের হয়ে নাজমুল ইসলাম ২টি এবং সাইফউদ্দিন ও আবু হায়দার নেন ১টি করে উইকেট। প্রথম দুই ওয়ানডেতে দাপুটে জয়ে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছেন টাইগাররা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অবৈধ’ টাকা-ফেনসিডিলসহ চট্টগ্রামের জেলার আটক

অনলাইন ডেস্ক: গদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও ফেনসিডিলসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার (কারা তত্ত্বাধায়ক) সোহেল রানা বিশ্বাসকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আটক করে ভৈরব রেলওয়ে পুলিশের সদস্যরা।
এছাড়া জেলার সোহেল রানা বিশ্বাসের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে।

টাকাসহ সোহেল রানা বিশ্বাসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।
তিনি বলেন, দুপুর ১টার দিকে ভৈরব স্টেশনে তল্লাশীর সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার অবৈধ টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকা এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম বিভাগ) পার্থ গোপাল বণিক বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটকের বিষয়টি শুনেছি। তার কাছ থেকে অবৈধ টাকা ও ফেনসিডিল পাওয়া গেছে। তিনি অফিস থেকে ছুটি নিয়েছিলেন। এ বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ঘটনায় মামলা হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শাবিপ্রবির উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক আকবর আলীর চেহলাম শনিবার

কে.এম রেজাউল করিম: দেবহাটার কৃতি সন্তান শাবিপ্রবির উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক মোল্লা আকবর আলীর চেহলাম শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার বাদ আছর মরহুমের দেবহাটা উপজেলার নওয়াপাড়াস্থ নিজস্ব পৈত্রিক বাড়িতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মরহুম আক্কাস আলী মোল্লার ছেলে মরহুম মোল্লা আকবর আলী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি আফছার আলী বাবলু, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব আলমগীর হোসেন ও দৈনিক পত্রদূত পত্রিকার দেবহাটা প্রতিনিধি আকতার হোসেন ডাবলুর বড় ভাই ছিলেন। সোমবার সকাল সাড়ে ১১ টায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হ্নদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। মরহুমের দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ। আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলীসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মরহুমের দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের সদস্যরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest