সর্বশেষ সংবাদ-
বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

বাংলাদেশিদের ‘অনঅ্যারাইভাল’ ভিসা দেবে চীন

অনলাইন ডেস্ক: বাংলাদেশিদের ‘অনঅ্যারাইভাল’ ভিসা (চীনের বিমাবন্দরে নামার পর দেয়া ভিসা) দেবে চীন। শুক্রবার সচিবালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি এই আশ্বাস দেন।
বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশের সব নাগরিকদের অনঅ্যারাইভাল ভিসা দেয়ার কথা বলে গেছে। আমাদের ট্যুরিস্ট, আমাদের ব্যবসায়ী যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যেতে পারেন তাহলে সেখানে গেলে তাদের অনঅ্যারাইভাল ভিসা দেবে।’
এটা চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তারা আলাপ করে গেছেন, পরবর্তীতে সময়ে তারা ব্যবস্থা নেবেন বলে আমাদের সঙ্গে কথা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে তারা ঘোষণা দেবেন।’
এ ছাড়া বৈঠকে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলেও জানান আসাদুজ্জামান খান।

শুক্রবার সকাল ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় চীনের মন্ত্রীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দলের সালাম গ্রহণ করেন ঝাও কেঝি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন। চীনের পক্ষে ছিলেন ঝাও কেঝির নেতৃত্বে দেশটির ২৪ সদস্যের প্রতিনিধি দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশে বড় পদোন্নতি আসছে

দেশের খবর: বর্তমান সরকারের শেষ সময়ে পুলিশ বাহিনীতে বড় ধরনের পদোন্নতি দেয়া হচ্ছে। অক্টোবরের শুরু থেকে পদোন্নতির এ তোড়জোড় শুরু হয়েছে। শিগগিরিই এ পদোন্নতি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এ কারণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের শেষ সময়ে পদোন্নতি পেতে যাচ্ছেন বঞ্চিতরা।

সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি) ভিত্তিতে ৪৯৫ জনের পদোন্নতি চাওয়া হয় পুলিশ সদর দফতর থেকে। গত জুলাই মাসে প্রশাসন ক্যাডারের সঙ্গে পুলিশ বিভাগে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের একটি চিত্র তুলে ধরে চিঠি পাঠানো হয়। যার স্মারক নম্বর ওঅ্যান্ডএম/৪৪.০১.০০০০.০২৬.০২৬.০২.০৫১-২০১৮-৩৬২(২)। আইজিপির পক্ষে অতিরিক্ত ডিআইজি (ওঅ্যন্ডএম) এসএম আক্তারুজ্জামান স্বাক্ষরিত তালিকা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

পুলিশ সদর দফতরের চিঠিতে বলা হয়, পুলিশের নেতৃত্ব পর্যায়ে কর্মস্পৃহা, মনোবল, মর্যাদা, শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করতে উচ্চতর পদের আনুপাতিক ও তুলনামূলক অপর্যাপ্ততা একটি বড় অন্তরায়। বর্তমান সরকারের আমলে অন্যান্য সংস্থার ন্যায় বাংলাদেশ পুলিশে জনবল বৃদ্ধি পেলেও উচ্চতর পদের প্রসারণ কাঙ্ক্ষিত অনুপাতে না হওয়ায় বর্তমানে পদোন্নতির সমস্ত যোগ্যতা অর্জনের পরও বিভিন্ন পর্যায়ের কর্তকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত। ১৯৮৪ এবং ৮৫ ব্যাচের ১১ জন কর্মকর্তারা (গ্রেড ২) ৩০ বছর বা এর বেশি সময় চাকরিকাল অতিক্রম করলেও গ্রেড-১ পদে পদোন্নতি পাচ্ছেন না। একইভাবে ১৯৯১, ১৯৮৯ ও ১৯৮৫ সালে সিসিএসে যোগদান করা ৪২ জন ডিআইজি, গ্রেড-২ এ পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

চিঠিটি নিয়ে গত ২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়। বৈঠকে আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের কয়েক দফা বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন খোদ আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৪৯৫ জনের প্রস্তাবনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকার মধ্য থেকে ইতোমধ্যে ২৭৮ জনের পদোন্নতি চূড়ান্ত হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ওই প্রস্তাবনায় চারজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিতে পুলিশ সদর দফতরে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া ১১ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি হিসাবে পদোন্নতি দেয়া যায় কিনা- তা নিয়েও আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক কারণে অনেকেই পদোন্নতি পান না, তা সত্য। এরপরও বর্তমান সরকার নানাভাবে পুলিশের উপকারে এসেছে। অন্যান্য সরকার তা কখনও করেনি। চলতি মাসের মধ্যে পুলিশের অনেকে পদোন্নতি পাবেন। এটা নির্বাচনী পদোন্নতিও বলতে পারেন আবার রুটিন মাফিকও বলতে পারেন।

ওই কর্মকর্তা আরও বলেন, ঢাকা রেঞ্জের বর্তমান ডিআইজি চৌধুরী আবদ্ল্লাহ মামুন ও নৌ-পুলিশের ডিআাইজি শেখ মারুফ হাসানসহ চার কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) আমিনুল ইসলাম বলেন, ‘সুপার নিউমারারি চূড়ান্ত করতে আমরা একটি প্রস্তাবনা পাঠিয়েছি। প্রায় পৌনে তিনশর কাছাকাছি কর্মকর্তা চূড়ান্ত করা হয়ছে বলে আমরা জানতে পেরেছি। দীর্ঘদিন ধরে অনেক পুলিশ কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন না। আইজিপিসহ অন্য কর্মকর্তারা পদন্নোতির ব্যাপারে ইতিবাচক। আশা করি, যারা পদোন্নতি পাচ্ছেন না অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন।’

পুলিশ সদর দফতর সূত্র জানায়, ক্যাডার সার্ভিসের অন্যান্য ক্যাডারে যেভাবে পদোন্নতি হয় পুলিশ বিভাগে সেভাবে পদোন্নতি দেয়া হয়নি। প্রশাসন ক্যাডারে সচিব থেকে সহকারী সচিব পদে ৫৬৬০ পদের মধ্যে মঞ্জুর করা পদ রয়েছে ৫২৫৭ জন। কিন্তু সুপার নিউমারারিতে পদোন্নতি পেয়েছে ৪৯৮৫। কিন্তু পুলিশের ক্যাডার পদ ৩৩৪টি। সুপার নিউমারারিতে পুলিশের পদোন্নতি পদ শূন্য। প্রশাসন ক্যাডারে গ্রেড-১ এ সচিব পদের সংখ্যা ১.২৭ শতাংশ যেখানে পুলিশে আছে মাত্র দশমিক শূন্য ৭ শতাংশ। প্রশাসন ক্যাডারের তুলনায় পুলিশে গ্রেড-১ এ ৩৮টি পদ পাওয়ার কথা থাকলেও আছে মাত্র দুটি। একইভাবে গ্রেড-২ এ ২২৭টি পদের তুলনায় আছে মাত্র ১৩টি পদ। গ্রেড ৩ (ডিআইডি/ যুগ্ম সচিব) পদে ৩৬৫টি পদ থাকার কথা থাকলেও আছে মাত্র ৬২টি। গ্রেড-৫ এ ৮০৪ পদের বিপরীতে আছে ৩৬২টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টোল নিয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১

দেশের খবর: ঢাকার কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের ঢালে টোল বাড়ানোকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং নারীসহ তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সোহেল নামে (২৮) একজন মারা যান। পরে তার মরদেহ সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ তাসলিমা (৫০), আল আমিন (২৬) ও মানিক (২৬) নামে তিনজনের চিকিৎসা চলছে। নিহত সোহেল মহেন্দ্র গাড়ির চালক। সোহেল পুলিশের গুলিতে নিহত হন বলে পরিবহন শ্রমিকদের দাবি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলনে, ‘আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, টোলের হার বাড়ানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শুক্রবার সকালে বিক্ষোভ শুরু করেন। পুলিশও সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। সংঘর্ষস্থল থেকে বেলা সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ একজনকে কাছের ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, বহু শ্রমিককে পুলিশ আটক করেছে। সংঘর্ষে শ্রমিক-পুলিশ মিলিয়ে অন্তত অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষের সময় সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার পর পরিস্থিতি শান্ত হলে গাড়ি চলাচল শুরু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ‘পোস্তগোলার পরিস্থিতি বর্তমানে শান্ত রযেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টোলপ্লাজা ও ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উইলিয়ামসের সেঞ্চুরিতে ছুটছে জিম্বাবুয়ে

খেলার খবর: বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান শন উইলিয়ামস। ৩২ বছর বয়সী উইলিয়ামসের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এটি। তিন অংকে পৌঁছতে তিনি খেলেছেন ১২৪ বল; হাঁকিয়েছেন ৭টি বাউন্ডারি। ৪৪.২ ওভারে জিম্বাবুয়ে ৪ উইকেটে ২৩৫।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডতে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিফাস জুয়াওয়ের (০) স্টাম্প উপড়ে দেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

পরের ওভারেই আরেক পেসার আবু হায়দার রনির শিকার হন হ্যামিল্টন মাসাকাদজা (২)। জিম্বাবুয়ে অধিনায়কের স্টাম্প উপড়ে দেন রনি। ৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৩২ রানের দুর্দান্ত জুটি গড়েন। অবশেষে নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে ৭২ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৫ রান করা ব্রেন্ডন টেইলর মুশফিকের গ্লাভসবন্দি হন।

হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসের সঙ্গী হওয়া সিকান্দার রাজা এসেই ছক্কা হাঁকান নাজমুলকে। আরও একটি বড় জুটির দেখা পায় জিম্বাবুয়ে। বাংলাদেশি বোলারদের ঘাম ঝরিয়ে তিন অংকের দিকে এগিয়ে যান উইলিয়ামস। এর মধ্যেই নাজমুলের ঘূর্ণিতে সিকান্দার রাজা (৪০) সৌম্য সরকারের তালুবন্দি হলে ভাঙে ৮৪ রানের জুটি। তবে উইলিয়ামসন ঠিকই তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ মিশনে বড় পরিবর্তন নিয়েই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। বাইরে চলে গেছেন ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। এই তিনজনের জায়গায় একাদশে এসেছেন সৌম্য সরকার,আরিফুল হক এবং আবু হায়দার রনি।

অন্যদিকে জিম্বাবুয়ে একাদশেও এসেছে পরিবর্তন। বাইরে চলে গেছেন চাতারা এবং মাভুতা। তাদের জায়গায় দলে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ দল: লিটন, ইমরুল, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন, আরিফুল, আবু হায়দার, মাশরাফি (অধিনায়ক), নাজমুল অপু, সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি নেতা সালাউদ্দিন ভারতে বেকসুর খালাস

অনলাইন ডেস্ক: অবশেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভারতে অনুপ্রবেশ মামলায় বেকসুর খালাস পেয়েছেন। প্রায় তিন বছর বিচার প্রক্রিয়া শেষে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থানরত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে অনুপ্রবেশ মামলায় বেকসুর খালাস দিয়েছেন দেশটির আদালত।

শুক্রবার বিকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলা ও দায়রা আদালতের বিচারক তার বিরুদ্ধে আনা অনুপ্রবেশের অভিযোগ নাকচ করে দেন। এবং ওই অভিযোগে দায়ের করা মামলার রায়ে তাকে বেকসুর খালাস করে দেন এবং তাকে দ্রুত তার নিজ দেশ বাংলাদেশে প্রত্যাবর্তনের নির্দেশও দিয়েছেন।

সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের গণমাধ্যমকে টেলিফোনে বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি। দ্রুত দেশে ফেরত যেতে চাই।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ মে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ। প্রায় সাড়ে তিন বছর বিচার চলার পর চলতি বছরের ১৩ আগস্ট এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর অবশ্য চারবার মামলার রায় ঘোষণার তারিখ পেছায়। অবশেষে শুক্রবার এই রায় দেওয়া হলো। সালাহউদ্দিন আহমেদের আইনজীবী হিসেবে ছিলেন এপি মহন্ত।
তার আগে ২০১৫ সালের ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমদকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

এরপর দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। কিন্তু ভ্রমণের কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। কিছুদিন কারাগার ও হাসপাতালে কাটানোর পর স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় জামিনে মুক্তি পান সালাহ উদ্দিন আহমেদ। কিন্তু ভারত ছাড়ার অনুমতি পাননি তিনি। এমন পরিস্থিতিতে তার স্ত্রী হাসিনা আহমেদ ও কয়েকজন স্বজন নিয়ে শিলংয়ে থাকতে শুর করেন তিনি।

সালাহ উদ্দিন আহমদ বিএনপির ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। পরে কক্সবাজার থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ দফা না মেনে তফসিল ঘোষণা হলে ঝড় উঠবে: মওদুদ

দেশের খবর: জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি না মেনে তফসিল ঘোষণা হলে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠবে বলে হুশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

২০১৪ সালের ৫ জানুয়ারি মতো নির্বাচন করতে চাইলে সরকার ভুল করবে বলেও হুশিয়ার করেন তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় মওদুদ বলেন, যদি আমাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করেন, তা হলে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠবে। সেই ঝড়েই ইনশাল্লাহ আমরা আবার একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করতে সক্ষম হব।

তিনি বলেন, জাতীয় ঐক্য ছাড়া একটি স্বৈরাচারী সরকারকে অপসারণ করা সম্ভবপর নয়। এ ঐক্যের মাধ্যমেই বর্তমান সরকারের ষড়যন্ত্র নস্যাৎ হবে।

সাবেক এ মন্ত্রী আরও বলেন, শুধু তৃণমূল নয়, শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও গায়েবি মামলা দেয়া হয়েছে। আমিসহ আমাদের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারাও রয়েছেন। এটি পরিকল্পিভাবে সরকার করছে।

‘তারা বুঝতে পেরেছে কোনো রকমের একটা সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটে পরাজিত হবে। সে জন্য তারা বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের নতুন পরিকল্পনা নিয়েছে’, যোগ করেন তিনি।

জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে তারেক রহমানের সাজা বাতিল এবং খালেদা জিয়া, হাবিবউন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, ইসহাক সরকার, রবিউল ইসলাম নয়নের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা হয়।

সংগঠনের আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছীন আলী, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মীর হোসেন মীরু, ছাত্রদলের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐক্যফ্রন্টের ৭ দফার একটিও মানা হবে না: ওবায়দুল কাদের

দেশের খবর: জাতীয় ঐক্যফ্রন্টের সব দফাকে ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের সাত দফার এক দফাও মানা হবে না।

শুক্রবার রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের সব দাবি অযৌক্তিক। সাত দফার এক দফাও মানা হবে না। নির্বাচনের সময় সরকার তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। বিশ্বের অন্য দেশে যেভাবে থাকে আমাদের দেশেও একইভাবে সরকার থাকবে। সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা প্রসঙ্গে তিনি বলেন, এত বড় ঐক্যফ্রন্ট! কয়টা লোক হল? বড় বড় বাঘা বাঘা নেতারা সেখানে গেলেন বোমা ফাটাতে, জনগণের সাড়া কি মিলেছে? কোনোদিন মিলবে না। বাংলাদেশের ইতিহাস বলে, আন্দোলনে যারা বিজয়ী হতে পারে না, নির্বাচনেও তারা বিজয়ী হতে পারে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিরপেক্ষ সরকারের দরকার কী? নিরপেক্ষ নির্বাচন কমিশন তো আছে। নির্বাচন যখন হবে, তখন নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের আন্ডারে। এ নির্বাচন কমিশন পুরোপুরি নিরপেক্ষ।
‘আর পরিবর্তনের সময় কই, মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে এ নির্বাচন কমিশন গঠন করেছে। এখানে বিএনপির লোকও তো আছে’, যোগ করেন তিনি।

ইসিতে মতভেদের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এটি কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে পাঁচজন সর্বসম্মত না দিলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না? এখানে পাঁচজনের মেজরিটি যা বলে, তাই সিদ্ধান্ত। এটি বিভক্তি নয়।

বিএনপি নিষ্ক্রিয় ‘সংস্কারপন্থী’দের সক্রিয় করার যে উদ্যোগ নিয়েছে, তাতে তাদের দেউলিয়াত্বের প্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি কতটা দেউলিয়া যে এখন আবার তাদের নেয়া হয়েছে। দলের লোকজনকে সংস্কারপন্থী বলে কোণঠাসা করে রেখেছিল বিএনপি। এখন এই লোকেরা এসে আন্দোলনে শক্তি জোগাবে, বিশ্বাস করা কঠিন। তা ছাড়া ফখরুল সাহেব নিজেও সংস্কারবাদী ছিলেন।

কৃষক, শ্রমিক, জনতা লীগের আবদুল কাদের সিদ্দিকী সাত দফা সমর্থনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, করুক, আরও বাড়ুক তারা। নেতায় নেতায় ঐক্য হোক, তাতে জনসমর্থন পাবে না।

মেট্রোরেল নিয়ে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল এখন দৃশ্যমান। এটি প্রধানমন্ত্রীর মেগাপ্রকল্প। ২০১৯ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ফেজের কাজ শেষ হবে। দ্বিতীয় ফেজ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসুনে ত্বক তাজা

রসুনে ত্বক তাজা

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: রসুনে রয়েছে ব্যাক্টেরিয়া-রোধী ও বৃদ্ধভাব দূর করার উপাদান। এছাড়া ত্বকের দাগ ছোপ দূর করতেও সাহায্য করে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সৌন্দর্য-চর্চায় রসুনের ব্যবহার নিয়ে কিছু বিষয় এখানে জানানো হল।
ব্রণ দূরে রাখতে: কয়েক কোঁয়া রসুন ছেঁচে রস বের করে তা ব্রণ আক্রান্ত স্থানে লাগান। পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারে দাগ ও লালচেভাব দূর হবে।

লোমকূপ সংকুচিত করতে: একটা রসুন অর্ধেক টমেটোর সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটা ত্বক পরিষ্কারের পাশাপাশি ও লোমকূপ সংকুচিত করে।

ফাঁটা দাগ দূর করতে: স্থূলতার কারণে টান পড়া ত্বকে বা তলপেটে ফাঁটা দাগ হয়। এগুলো দূর করতে রসুনের রস জলপাইয়ের তেলের সঙ্গে মিশিয়ে গরম করে দাগের উপর মালিশ করুন। কয়েকদিন ব্যবহারেই এটা কাজ শুরু করে দেবে।

ত্বকের সংক্রমণ দূর করতে: অনেকের ত্বকে লালচে ফুটকি দেখা যায়। এছাড়াও মাথার ত্বক, কনুই ও হাঁটুতে চুলকানি ও লালচে দাগ হয়। রসুন ব্যবহারে এই সমস্যার সমাধান পাওয়া যায়। কারণ এতে আছে প্রদাহরোধী উপাদান।

বয়সের ছাপ ধীর করে: শুনতে অবিশ্বাস্য মনে হলেও, রসুন বয়সের ছাপ কমায়। সকালে ঘুম থেকে উঠে লেবু ও মধুর সঙ্গে রসুন খেলে ভালো ফল পাওয়া যায়। এক কোষ রসুন কুচি করে তা লেবু-মধুর পানির সঙ্গে পান করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest