সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

মুশফিকের অন্যরকম ডাবল সেঞ্চুরি

খেলার খবর: বাংলাদেশ ক্রিকেটে বেশ কটি প্রথমের সঙ্গে জড়িত মুশফিকুর রহিমের নাম। টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। উইকেটের পেছনে প্রথম ডাবল সেঞ্চুরি এলো তার হাত ঘুরে। ফরম্যাট অবশ্য ভিন্ন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসালের কীর্তি গড়েছেন মুশি।
১৯৭ ডিসমিসাল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করেন মুশফিক। প্রথম ওয়ানডেতে একটি ডিসমিসাল করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে এসে ছুঁলেন মাইলফলক। হ্যামিল্টন মাসাকাদজা ও শন উইলিয়ামসের ক্যাচ তালুবন্দি করে সেই মাইলস্টোন স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল। ২ উইকেটই শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
মুশফিকের ওয়ানডে অভিষেক হয় ২০০৬ সালে। তার প্রথম ডিসমিসাল ছিল জিম্বাবুয়ের চামু চিবাবা। সেই জিম্বাবুইয়ানদের বিপক্ষে মাইলফলক ছুঁলেন তিনি। ১৮১ ইনিংসে এ কৃতিত্ব দেখালেন বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এদিন সিকান্দার রাজার ক্যাচও নেন মুশফিক। এতে ওয়ানডে ক্যারিয়ারে তার এখন ডিসমিসাল ২০১টি। এর মধ্যে ক্যাচ ১৫৯টি ও স্টাম্পিং ৪২টি। ১২৬ ডিসমিসাল নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সফলতম উইকেটকিপার সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

সব মিলিয়ে ওয়ানডেতে ২০০ ডিসমিসাল করা উইকেটরক্ষকের তালিকায় একাদশতম স্থানে মুশফিক। আর ৪টি ডিসমিসাল হলে ওয়ানডেতে সর্বোচ্চ ডিসমিসালের নজির গড়া শীর্ষ ১০ উইকেটরক্ষকের তালিকায় ঢুকে পড়বেন তিনি। ১৬৯ ম্যাচে ২০৪ ডিসমিসাল করে দশম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সোনালি সময়ের ডুজন।

ওয়ানডেতে ডিসমিসাল সংখ্যায় শীর্ষে কুমার সাঙ্গাকারা। ৪০৪ ম্যাচে ৪৮২ ডিসমিসাল করে সবার ওপরে এ লংকান কিংবদন্তি। ১০ ডিসমিসাল পিছিয়ে তার পেছনে আছে অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। এর পর আছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৪)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ঢাকায় আসছেন চীনা মন্ত্রী

দেশের খবর: নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তিন দিনের সফরে তিনি দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন।

সূত্র আরো জানায়, বাংলাদেশে সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন চীনা মন্ত্রী কেঝি। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কূটনৈতিক সূত্র জানায়, চলতি বছরের চীনের শীর্ষ পর্যায়ের নেতার এটাই প্রথম বাংলাদেশ সফর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেসব লক্ষণ দেখে বুঝবেন কিডনিতে পাথর রয়েছে

স্বাস্থ্য কণিকা: বেশ কিছু উপসর্গ আছে যা দেখলে বুঝতে পারবেন যে আপনার কিডনিতে পাথর রয়েছে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে দেখে নিন সেই সব উপসর্গগুলোকে-

১. পেটের ব্যথা কিংবা কোমরের দু’দিকে ব্যথা হলে সর্তক থাকুন।
২. মূত্র ত্যাগের সময় ব্যথা অনুভব করা।
৩. প্রয়োজনের অতিরিক্ত মূ্ত্র ত্যাগ হওয়া।
৪. মূত্র ত্যাগের সময়, মূত্রের সঙ্গে রক্ত বেরলে সাবধান হন
৫. মূত্র ত্যাগের পর যদি মূত্রের সঙ্গে বাজে গন্ধ বেরোয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ
৬. বমির প্রবণতা।
৭. কিডনিতে কোনও সমস্যা থাকলে জ্বর আসতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকেলে বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ নেতাদের একাংশ

দেশের খবর: ওয়ান-ইলেভেনপরবর্তী ‘সংস্কারপন্থী’ নেতাদের একাংশ অবশেষে বিএনপিতে যোগ দিচ্ছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেবেন এসব নেতারা।
যারা দলে ফিরছেন তারা হলেন- চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড এ খান, সাবেক সচিব এ এইচ এম মোফাজ্জল করিম, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, রেজাউল বারী ডিনা, সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু, ইঞ্জি. শহিদুজ্জামান, নূরুল ইসলাম মনি, ডা. জিয়াউল হক মোল্লা, জিএম সিরাজ, ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ বেশ কয়েকজন। এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন ইতিমধ্যে বিএনপিতে ফেরা সংস্কারবাদী দুই নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়েই তাদের ফিরিয়ে এনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ‘সংস্কারপন্থী’ অন্য নেতাদেরও দলে ফেরানো হবে বলে জানা গেছে।
আরো জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এদের অনেককেই মনোনয়ন দেওয়া হবে।
এ ব্যাপারে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, বিকালে গুলশান অফিসে তাদের যেতে বলা হয়েছে। কিন্তু কী কারণে যেতে বলা হয়েছে, তা জানাননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালাহর জোড়া গোলে দুর্দান্ত জয় লিভারপুলের

খেলার খবর: মোহামেদ সালাহর জোড়া গোলে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। বুধবার রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৪-০ গোলে ব্যবধানে জয় পাওয়া এ ম্যাচে বাকি গোল দুটি করেন রবের্তো ফিরমিনো ও সাদিও মানে।
তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে লিভারপুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাইপারটেনশনের লক্ষণ জানা সম্ভব

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে নীরব ঘাতক হিসেবে পরিচিতি পেয়েছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। অন্যান্য রোগের মতো এর সুস্পষ্ট কোনো লক্ষণ নেই। অনেকেই রক্তে গ্লুকোজের অতিমাত্রা কিংবা আরো কিছু বিষয়কে লক্ষণ হিসেবে গণ্য করেন। আসলে এগুলো ভুল ধারণা। তবে কেউ উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে যাচ্ছেন কি না তা বোঝার কিছু উপায় আছে।

অনেক ক্ষেত্রে অজানা থাকে
এ রোগের আনাগোনার লক্ষণ নিয়ে সারা দিন পড়ে থাকলেও আপনি কিছুই হয়তো পাবেন না। অধিকাংশ ক্ষেত্রেই তা ঘটে থাকে। আর এ কারণেই রোগটি বেশি মারাত্মক। আমেরিকার বিখ্যাত মাইয়ো ক্লিনিকের গবেষণায় বলা হয়, এমনও হয় যে বহু বছর ধরে হাইপারটেনশনের উপস্থিতি অজানাই রয়ে যায়। এরই মধ্যে হৃদ্যন্ত্রসহ দেহের অন্যান্য প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে মাথা ব্যথা আর নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো অসুবিধা উচ্চ রক্তচাপের জানান দিতে পারে। আর হ্যাঁ, বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে জানাতে পারেন এ রোগে আক্রান্ত কি না আপনি। তাই তাঁদের শরণাপন্ন হওয়াটা জরুরি।

হাইপারটেনসিভ ক্রাইসিস
রক্তবাহী নালিগুলোতে আচমকা রক্তচাপ বৃদ্ধি পেলে অস্বস্তি বোধ হয়। নালির অভ্যন্তরে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময়ই এই অনুভূতি আর হার্ট অ্যাটাকের অনুভূতি একই মনে হয়। রক্তচাপ বাড়লে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়। এমন চরম অবস্থাকে বলা হয় ‘হাইপারটেনসিভ ক্রাইসিস’। এর স্পষ্ট লক্ষণগুলো এমন—নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, প্রচণ্ড উদ্বেগ, বুকে ব্যথা, কিছু বুঝতে না পারা এবং ঝাপসা দৃষ্টি, অচেতন হয়ে পড়া। কয়েকটি কারণে এ অবস্থার সৃষ্টি হতে পারে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, রক্তচাপসংক্রান্ত সমস্যায় চিকিৎসা না নেওয়া, হার্ট বা কিডনি ফেইলিওর এবং আরো কিছু কারণে এমনটা ঘটে থাকে। রক্তচাপ সীমার বাইরে চলে গেলে অবশ্যই বিশেষজ্ঞের কাছে যেতে হবে।

যারা বেশি ঝুঁকিতে আছে
বলা যায় প্রত্যেকেই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পেছনে থাকে অনেকগুলো শর্ত। এসব নিয়ন্ত্রণের বাইরে গেলে কিংবা নিয়ন্ত্রণে থাকলেও ঝুঁকি রয়েই যায়। উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে যদি বংশ ও পরিবারের কারো এ রোগ থেকে থাকে, বয়স পঞ্চাশের বেশি হলে, সারা দিন অলস পড়ে থাকলে, দেহে অতিমাত্রায় কোলেস্টেরল থাকলে, ধূমপান করলে, অস্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হলে, ক্রনিক স্ট্রেসে আক্রান্ত হলে। বয়স ও জিনগত কারণে উচ্চ রক্তচাপ দেখা দেওয়ার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। স্ট্রেস কমানো থেকে শুরু করে কায়িক শ্রম বাড়ানো জরুরি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং পুষ্টিকর যে ১১টি খাদ্য!

অনলাইন ডেস্ক: স্বাস্থ্যকর খাবারের তালিকা লম্বা। নানা মুনির নানা মত। কেউ বলেন ব্রকোলির মতো খাদ্যগুণ নেই অন্য কোনও সবজির, আবার কারও মতে আমাদের পালং শাকই বা কম কী? পালঙের যে বেজায় দম তা তো কমিক চরিত্র পপেই কবেই বুক ঠুকে জানিয়ে দিয়েছে। তবে এসবই প্রচলিত ধারণা। অবশেষে দীর্ঘ এক গবেষণার পর পুষ্টিবিদরা সিলমোহর দিল এমন এগারো খাদ্যে, যা একইসঙ্গে সুপারফুড এবং এক খাবারেই গোটা দিন সুস্থ রাখার গুণসম্পন্ন।

এক ঝলকে দেখে নিন এই খাবারের তালিকায় রয়েছে কোনগুলি…

১. স্যামন বা সুরমাই মাছ (Salmon)
এই মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। শরীরকে একশ শতাংশ সক্রিয় রাখতে এই ফ্যাটি অ্যাসিড অত্যন্ত জরুরি। অনেক রোগ প্রতিরোধেও কার্যকরী এটি। হার্টের রোগ, ডিমেনশিয়া, মানসিক অবসাদ কমাতে কাজে আসে এই মাছ। এটি তৈরি করাও সহজ এবং খেতেও সুস্বাদু। এতে অনেক ভিটামিন, মিনারেল এবং প্রোটিন থাকে।

২. কালে (Kale)
কালে এক ধরনের শাক। এটি দেখতে অনেকটা ব্রকোলির মতো। আলাদা করে এর কোনও বিশেষ নাম না থাকলেও, সুপারমার্কেটগুলিতে কালে নামেই আপনি পাবেন। অনেকেই একে পালং শাকের খাদ্যগুণের সঙ্গে মিলিয়ে দেন। তবে না, গবেষণা বলছে, কালে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার এবং অ্যান্টঅক্সিডেন্ট থাকে। এই শাকে রয়েছে পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজ। এই শাক ক্যানসার প্রতিরোধ করে।

৩. সামুদ্রিক শৈবাল (Seaweed)
সমুদ্রে শুধু উপকারী মাছ নয়, রয়েছে প্রচুর পরিমাণে সবুদ শাক-সবজিও। এগুলির মধ্যে অত্যন্ত উপকারী হল সামুদ্রিক শৈবাল। সুশি তৈরির জন্য এই শৈবাল ব্যবহার করা হয়। এছাড়া খাবার পেঁচিয়ে রাখতেও ব্যবহার হয় এই শাক। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে।

৪. রসুন (Garlic)
রসুনের মতো ছোট্ট ওই সবজির কিন্তু বিস্তর গুণাগুণ। শুধু রান্না সুস্বাদু করাই নয়, এর খাদ্যগুণও অসম্ভব বেশি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বিওয়ান এবং বিসিক্স থাকে। রসুনে ভরপুর রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম। রসুন ক্যানসার প্রতিরোধ করতে পারে, উচ্চ রক্তচাপ কমায়।

৫. শেলফিশ (Shellfish)
শেলফিশের তালিকায় রয়েছে অনেক কিছুই। তবে সবচেয়ে সহজলভ্য হল ঝিনুক, শামুক, ওয়েস্টার। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন B12, জিঙ্ক থাকে। রয়েছে পটাশিয়াম, ভিটামিন c, সেলেনিয়াম ও আয়রন। সবচেয়ে পুষ্টিকর প্রাণির মধ্যে রয়েছে এই শেলফিশ।

৬. আলু (Potatoes)
একটি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, কপার ও ম্যাঙ্গানিজ। এতে রয়েছে ভিটামিন c ও ভিটামিন B। আলু খেতেও অত্যন্ত সুস্বাদু।

৭. মেটে (Liver)
প্রাণির সমস্ত দেহাংশের মধ্যে সবচেয়ে পুষ্টিকর হল মেটে। এটি শরীরে মেটাবলিজম বাড়াতে কার্যকরী। এতে রয়েছে ভিটামিন B12, B5, B6, B2, A এবং কপার। রয়েছে আয়রন, ফসফরাস, জিঙ্ক, সেলেনিয়াম। সপ্তাহে একবার মেটে খেয়ে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করুন।

৮. সার্ডিন (Sardines)
সার্ডিন একধরনের তৈলাক্ত মাছ। এই পুরো মাছটাই খেয়ে নেওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে।

৯. ব্লুবেরি বা জাম (Blueberries)
যদি ব্লুবেরি হাতের কাছে না পান তবে দেশি জামও খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। শরীরে রক্ত তৈরি করে। মস্তিষ্ককে সজাগ রাখতে সাহায্য করে এই জাম।

১০. ডিমের কুসুম (Egg Yolks)
ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে। কিন্তু গবেষণা বলছে, এতে শরীরের ক্ষতির পরিমাণ নেই। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং মিনারেল থাকে। থাকে স্বাস্থ্যকর ফ্যাটও। ওজন কমাতে সাহায্য করে ডিমের কুসুম। এটি সহজলভ্য এবং খেতেও সুস্বাদু।

১১. ডার্ক চকোলেট (Dark Chocolate-Cocoa)
প্রচুর পরিমাণে কোকোয়া দেওয়া ডার্ক চকোলেট শরীরের পক্ষে দারুণ উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজ থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টও। উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি এটি শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। হার্টের রোগ কমাতেও সাহায্য করে ডার্ক চকোলেট।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুটিংয়ে ফিরছেন ইরফান খান

বিনোদনের খবর: অনুরাগী-ভক্তদের জন্য সুখবর দিলেন ইরফান খান। মুম্বাইয়ে একটি ছবি শুটিংয়ে ফিরছেন তিনি। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিংয়ে অংশ নিতে পারেন তিনি। তবে ক্যানসারে আক্রান্ত ইরফান খান এখনো পুরোপুরি সুস্থ নন।

কয়েক মাস আগে আচমকাই খবর আসে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ইরফান খান। পরে চিকিত্সা নিতে লন্ডনে যান তিনি। তবে ইরফান খান এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তার চিকিৎসা এখনো চলছে।

এদিকে বলিউড সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ছবির শুটিংয়ে মুম্বাই ফিরছেন ইরফান খান। ‘হিন্দি মিডিয়াম’ ছবির সিক্যুয়েলের শুটিং করতে কয়েকদিনের জন্য লন্ডন থেকে মুম্বাই ফিরছেন এ অভিনেতা। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ছবির শুটিং শুরু হতে পারে।

২০১৭-র ১৯ মে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সে ছবির সাফল্যের পর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতারা। প্রথমটিতে অভিনয় করেছিলেন ইরফান খান এবং পাক অভিনেত্রী সাবা কামার। সিক্যুয়েলেও ইরফানকেই কাস্ট করার কথা ভাবা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রথমে ছবিটি ইরফান অভিনয় করবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল। তবে লন্ডনে নির্মাতারা ইরফানকে চিত্রনাট্য পড়ে শোনালে ইফরান খান শুটিং করতে রাজি হয়েছেন বলে বলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest