সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

আদা খাওয়ার ৫ টি অজানা উপকারিতা!

স্বাস্থ্য কণিকা: রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর উপকরণ হিসেবে আদার জুড়ি নেই। তবে আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রায় সকলেই বেশ ভালোভাবেই অবগত আছেন। শারীরিক নানা সমস্যায় আদা খাওয়ার বিষয়টি সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেশ দ্রুত। এমনকি নিয়মিত আদা খাওয়ার অভ্যাস মুক্তি দিতে পারে মারাত্মক বেশ কিছু রোগ থেকে।

নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করেই দেখুন না, শারীরিক অনেক সমস্যার সমাধান পাবেন। আর এজন্যই আদার গুণাগুণ এবং শারীরিক সমস্যা নিরাময়ে আদার ব্যবহার সকলেরই জেনে রাখা অত্যন্ত জরুরী।

১. বমিভাব বা বমি হচ্ছে অনেক? আদা কুচি করে চিবিয়ে খান অথবা আদার রসের সাথে সামান্য লবণ মিশিয়ে পান করুন। তাৎক্ষণিক সমাধান পেয়ে যাবেন।

২. উল্টাপাল্টা এবং বেশি ভাজাপোড়া খাবারের কারণে বুকজ্বলার সমস্যা হুট করেই শুরু হতে পারে। এক কাজ করুন, ২ কাপ পানিতে ২ ইঞ্চি আদা ছেঁচে জ্বাল দিয়ে চায়ের মতো তৈরি করে পান করুন। বুকজ্বলা কমে যাবে।

৩. আদার রস ব্যথানাশক ঔষধের মতো কাজ করে। সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন আদার রস অথবা পান করে নিতে পারেন, দুভাবেই ভালো উপকার পাবেন।

৪. নতুন আদার সাথে আধা সেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় এবং স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে।

৫. আদা হজমে সমস্যা সমাধান করে এবং পেটে ব্যথা দূর করতে সহায়তা করে। প্রতিদিন সকালে ১ কাপ আদা চা পান করলে পুরোদিন পেট ফাঁপা বা বদহজম থেকে মুক্ত থাকতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উত্তাপ সিলেট; ঐক্যফ্রন্টের সমাবেশ স্থলের পাশেই আ’লীগের শোডাউন

দেশের খবর: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের পাশেই শোডাউন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আজ বুধবার(২৪ অক্টোবর) সিলেট নগরের রেজিস্টারি মাঠে দুপুর ১টায় শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ স্থলের পাশেই কোট পয়েন্টে দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী লিফলেট বিতরণ করেন। আওয়ামী লীগের এমন কর্মসূচি নিয়ে সিলেটে উত্তাপ বিরাজ করছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, এটা পাল্টা কোনও কর্মসূচি নয়, সরকারের উন্নয়ন প্রচারণা মাত্র।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থসহ সিলেট আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই পক্ষের কর্মসূচি থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সমাবেশস্থল ও আশপাশের এলাকায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের খবর: বিশ্বের সর্ববৃহৎ ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’র যাত্রা শুরু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন চাঁনখারপুলে নির্মিত এটি পৃথিবীর সবচেয়ে বড় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সরকারি খরচে বিনামূল্যে চিকিত্সা সেবা পাওয়ার জন্য বিশ্বের কোথাও এমন বার্ন ইনস্টিটিউট নেই, এটিই প্রথম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১৮ তলাবিশিষ্ট এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন। অত্যাধুনিক এই ইনস্টিটিউট থেকে পোড়া রোগীরা বিশ্বমানের চিকিৎসা সেবা পাবেন। একই সঙ্গে প্লাস্টিক সার্জন তৈরি হবে। যাদের দিয়ে জেলা-উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পৃথক বার্ন ইউনিট স্থাপন করা হবে। এতে পোড়া রোগীরা হাতের কাছেই পাবেন সুচিকিৎসা।

বর্তমানে দেড় কোটি মানুষের জন্য একজন প্লাস্টিক সার্জন রয়েছেন। বছরে প্রায় ১০ লাখ লোক আগুনে পুড়ে যাওয়ার শিকার হয়। তাদের ৮০ ভাগেরই প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। পোড়া ও প্লাস্টিক সার্জারির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। পোড়া রোগীদের কারো কারো হাত, পা, শরীরের অঙ্গ-প্রতঙ্গ বেঁকে যায়। এক্ষেত্রে তাদের প্লাস্টিক সার্জারি ছাড়া কোনো বিকল্প নেই। এই সার্জারি করার পর তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে। পোড়া হতে এবং প্লাস্টিক সার্জারির আগ পর্যন্ত রোগীদের কি যে দুর্বিষহ অবস্থা তা চোখে না দেখলে বোঝা যাবে না। তবে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জনের অধীনে প্রথম থেকে শেষ পর্যন্ত চিকিৎসা প্রদান করা হলে এক্ষেত্রে প্লাস্টিক সার্জারির প্রয়োজন খুব কম হয়। এছাড়া ঘটনা-দুর্ঘটনায় আহতদের অনেকেই প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। ক্যান্সার সার্জারি, স্তন ক্যান্সার সার্জারি ও সংক্রমণের কারণে হাতের সার্জারির ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির প্রয়োজন পড়ে। জন্মগত ত্রুটি, ঠোঁট কাটা, তালু কাটাদেরও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। এছাড়া প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জীবিত ও মৃত ব্যক্তিদের স্কিন সংগ্রহের ব্যবস্থা রয়েছে। যার নাম স্কিন ব্যাংক। পোড়া কোনো রোগীর স্কিন প্রয়োজন হলে সেখান থেকে স্কিন গ্রাফটিং করার জন্য নেয়া হয়।

আকাশ ছোঁয়া ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতাল’ ভবনটি তিনটি ব্লকে ভাগ করা হয়েছে। একদিকে থাকবে বার্ন ইউনিট, অন্যদিকে প্লাস্টিক সার্জারি ইউনিট আর অন্য ব্লকটিতে করা হবে অ্যাকাডেমিক ভবন। এই ইনস্টিটিউটে হেলিপ্যাড সুবিধা রয়েছে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো কোনো সরকারি হাসপাতালে হেলিপ্যাড সুবিধা রাখা হলো। ইনস্টিটিউটটিতে ৫০০টি শয্যা, ২০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট, ৬০টি এসডিইউ, সর্বাধুনিক ১২টি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড রয়েছে। ব্যথা ও জীবাণুমুক্ত ড্রেসিং রুমও রয়েছে। সবগুলোই অত্যাধুনিক। এখানে নার্স ও প্যারামেডিক্যাল প্রশিক্ষণও দেওয়া হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ সারাদেশে মোট ১৪টি হাসপাতালে বার্ন ইউনিট রয়েছে। তবে ঢাকার বাইরেরগুলো নামমাত্র। পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি শুধু ঢাকায়। এ কারণে সারাদেশ থেকে পোড়া রোগীরা ঢাকায় আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলার খবর: সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বুধবার দুপুরে মাঠে নামছে টাইগাররা। সিরিজ হার এড়াতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। তাই কোনো ঝুঁকি হয়তো নেবে না বাংলাদেশ। সেক্ষেত্রে মুস্তাফিজ ফিট থাকলে আজকের ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। আর সেটা না হলে মুস্তাফিজের জায়গায় দলে ফিরতে পারেন রুবেল হোসেন।
এদিকে অভিষেক ম্যাচে বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি ‘ডাক’ মারলেও আজও তিনি খেলবেন এটা অনেকটা নিশ্চিত। কারণ তার ব্যাপারে মাশরাফির বলেছেন, একটা ম্যাচ দিয়ে সব বিচার করা ঠিক না। তার অবশ্যই আরেকটি সুযোগ পাওয়া উচিত।’
অপরদিকে প্রথম ওয়ানডেতে বিকল্প ওপেনার নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন ভালো খেলায় লেট অর্ডারে আরিফুল বা আবু হায়দার রনির কারোরই আজকের ম্যাচে নামার সম্ভাবনা কম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. লিটন কুমার দাস
২. ইমরুল কায়েস
৩. ফজলে মাহমুদ রাব্বি
৪. মুশফিকুর রহিম
৫. মোহাম্মদ মিথুন
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মোহাম্মদ সাইফুদ্দিন
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. মুস্তাফিজুর রহমান/ রুবেল হোসেন
১১. নাজমুল ইসলাম অপু

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহবুবের বদলি; অবশেষে রাহুমুক্ত সাতক্ষীরা জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে বদলি করা হয়েছে সাতক্ষীরা জেলা পরিষদের বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে আজ তাকে সাতক্ষীরা থেকে খুলনায় বদলি করা হয়েছে। এদিকে মাহবুবের বদলির বিষয়ে উদ্যোগ নেওয়ায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন সাতক্ষীরার সাধারণ মানুষ।
উল্লেখ্য, মাহবুবুর রহমানের বিরুদ্ধে বছরের পর বছর জেলা পরিষদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তাঁর বদলি ও দুর্নীতির বিচারের দাবিতে নাগরিক সমাজ সহ সাধারণ মানুষ আন্দোলন চা‌লি‌য়ে আসছে।
আজ সকালে তাঁর বদলির খবর পেয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ শুরু হয়েছে।
এ বিষয়ে নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু বলেন, সাতক্ষীরা জেলার সবচেয়ে দুর্নীতিবাদ সাতক্ষীরা জেলা পরিষদ থেকে  বদলি হওয়ায় সাতক্ষীরা জেলা পরিষদ রাহুমুক্ত হয়েছে।
তিনি মাহবুবের করা অবৈধ সম্পদের হিসাব ও দুর্নীতির বিচার চেয়ে দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডাক্তারের চেম্বার থেকে যুবতীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় ডাক্তারের চেম্বার থেকে তামান্না খাতুন (২১) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার প্রেমিক আবু সাইদকে আটক করেছে। বুধবার সকালে শহরের পালাশপোল এলাকায় নাহার ডায়গনিষ্টিক সেন্টার থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
তামান্না কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে। আটক আবু সাইদ সদর উপজেলার মাছখোলা গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ দাশ জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাজী আরিফ আহমেদ নাহার ডায়গনিষ্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার ও একই স্থানে তিনি পরিবার নিয়ে থাকেন। মঙ্গলবার তিনি স্বপরিবার নিয়ে ঢাকায় যান। আবু সাইদ রোগিদের সিরিয়াল দেওয়ার কাজ করতো। ডাক্তার ঢাকায় গেলে আবু সাইদকে উক্ত বাসায় দেখাশুনার দায়িত্ব দেন। সাইদের সাথে তামান্নার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার তামান্না বিয়ের দাবীতে ডাক্তারের চেম্বারের আসে। এসময় আবু সাইদ বিয়ে করতে তালবাহানা করলে রাতে সে ডাক্তারের চেম্বারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতল মর্গে প্রেরণ করেছে।
ডাক্তার কাজী আরিফ আহমেদ জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিবালার গোলে ম্যানইউকে হারাল ইউভেন্তুস

খেলার খবর: পাওলো দিবালার গোলে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ইউভেন্তুস। ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জেতে ইউভেন্তুস। সাবেক ক্লাবের বিপক্ষে জালের দেখা পাননি ক্রিস্তিয়ানো রোনালদো; তবে একমাত্র জয়সূচক গোলে রাখেন ভূমিকা।

ইয়াং বয়েজের বিপক্ষে হ্যাটট্রিক করা দিবালা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই গোলের দেখা পান। ১৭তম মিনিটে ডান দিক থেকে রোনালদো কাছের পোস্টে হুয়ান কুয়াদরাদোর উদ্দেশে বল বাড়িয়েছিলেন। কিন্তু এক জনের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ছোট ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে প্রতিযোগিতায় নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

শুরু থেকে গোলপোস্টের নিচে ব্যস্ত সময় কাটানো দাভিদ দে হেয়ার নৈপুণ্যে বিরতির আগে আবারও গোলবঞ্চিত হয় ইউভেন্তুস। রোনালদোর ফ্রি-কিক ঠেকানোর পর ফিরতি বলে ব্লেইস মাতুইদির জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন স্প্যানিশ এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি-বক্সের কিনারা থেকে রোনালদোর বুলেট শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান দে হেয়া।

এরপর বেশ কিছুক্ষণ রক্ষণে চাপ ধরে রাখা ইউনাইটেড ৭৫তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। কিন্তু পল পগবার দূরপাল্লার শট ভাগ্যের ফেরে পোস্টে লাগার পর গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনির মাথায় লেগে বাইরে চলে যায়।

বাকি সময়ে দুদলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তিন ম্যাচের সবকটিতে জেতা ইউভেন্তুস ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪।
‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচ ইয়াং বয়েজের মাঠে ১-১ গোলে ড্র করা স্পেনের ক্লাব ভালেন্সিয়া ২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। বয়েজের পয়েন্ট ১।
‘ই’ গ্রুপে গ্রিসের এইকে অ্যাথেন্সের মাঠে ২-০ গোলে জিতেছে জার্মানির বায়ার্ন মিউনিখ। আর আয়াক্সের মাঠে ১-০ গোলে হেরে গেছে বেনফিকা।
‘জি’ গ্রুপে ঘরের মাঠে ভিক্তোরিয়া প্লজেনকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে সিএসকেএ মস্কোর বিপক্ষে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে ইতালির রোমা।
‘এফ’ গ্রুপে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের মাঠে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এই গ্রুপের অন্য ম্যাচে জার্মানির ক্লাব হফেনহাইমের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ফ্রান্সের লিওঁ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারকে ফেরানোর পরিকল্পনা নেই: বার্সা সভাপতি

অনলাইন ডেস্ক: ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে কাম্প নউয়ে ফেরানোর সম্ভাবনা নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ।
গত বছর অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, তাকে নাকি ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ও ফিরে আসতে আগ্রহী বলে দাবি করে তারা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ ওয়ানে আট গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ গোল করা নেইমারকে ফেরানোর কোনো ইচ্ছা নেই বলে এক রেডিও সাক্ষাৎকারে জানান বার্তেমেউ।
“নেইমার বার্সেলোনায় ফিরবে না। সে ফিরে আসবে না; আমাদেরও তাকে ফেরানোর কোনো পরিকল্পনা নেই।” “কোনো যোগাযোগ বা আলোচনা হয়নি। খেলোয়াড়রা তাদের রিলিজ ক্লজের টাকা পরিশোধ করে চলে যাক, এটা আমরা পছন্দ করি না।”
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। চার দিন পর লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এরনেস্তো ভালভেরদের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest