সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

নিজের কবর নিজে খুঁড়লেন ৬০বছর বয়সী আজিজুর

পলাশ দেবনাথ নুরনগর : মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে আজিজুর গাজী নিজের কবর নিজে খুঁড়েছেন।সে খড়িতলা গ্রামের মৃত বামদ্দি গাজীর পুত্র। পরিবার সূত্রে জানা যায়, আজিজুর গাজীর চার পুত্র এক কন্যা সহ স্ত্রী নিয়ে সুখের সংসার চলছিল। কিন্তু তিনি কয়েক মাস আগে থেকে বিভিন্ন সময় শারীরিক অসুস্থ্যতার কারনে চিকিৎসার খরচ চালাতে সংসারে অভাব অনাটন চলে আসে। এক পর্যায় কর্মাক্ষম আজিজুর গাজী দিশাহারা হয়ে ছেলেদের বলেন, আমার ভিটার একটি জায়গা নির্ধারণ করে দিচ্ছি আমি মারা গেলে এইখানে আমাকে কবর দিস। জবাবে ছেলেরা বলে সামনে রাস্তার পাশের পজিশন জায়গায় কবর দিতে পারবো না বলে সাপ জানিয়ে দিলে। মনের কষ্টে আজিজুর গাজী বাজার থেকে এক বোতল বিষ কিনে নিয়ে কাছে রেখে মঙ্গলবার ভোর থেকে সবার অলক্ষ্যে নিজের পছন্দের জায়গায় নিজের কবর খুঁড়তে শুরু করেন। সকালে পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে ধরে বাড়ীতে নিয়ে যায়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভীড় জমায়। বিষয়টি নিয়ে আজিজুর গাজীর সাথে কথা বললে তিনি বলেন আমার নির্ধারণ করা জায়গায় আমার কবর দেবেনা বলে আমি আমার কবর নিজে খুড়ে আত্মহত্যা করবো এমন সিদ্ধান্ত নিয়ে ছিলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় অসহায় দুঃস্থ ও মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা ভাতা প্রদান

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র মানুষেরা এবং অনেক অস্বচ্ছল মুক্তিযোদ্ধাবৃন্দ যারা অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে এই ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা প্রদান করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। এসময় ভাতা গ্রহনকারীরা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি জানান, হতদরিদ্র মানুষ ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা যাতে আর্থিক সহায়তা পেয়ে তাদের চিকিৎসা করাতে পারেন সেলক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন এলাকার প্রায় ১৫ জন মানুষকে এই সহায়তা করা হচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় গৃহবধূ ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটায় এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক যুবক কে আটক করেছে থানা পুলিশ। সূত্রে জানা যায়, থানার বকশিয়া গ্রামের মফিদুল মোড়ল ওরফে খোকন মোড়লের পুত্র জাহিদুল ইসলাম (৩২) কে দাদপুর এলাকার জেসমিন বেগম নামের এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগে পাটকেলঘাটা থানায় মামলা হয়। মামলা নং-৭। তাং-২২/১০/১৮ ইং। পাটকেলঘাটা থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে আসামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার সন্তান শাবিপ্রবির উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক আকবর আলীর দাফন সম্পন্ন

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার কৃতি সন্তান শাবিপ্রবির উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক আকবর আলীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নামাযে জানাযা শেষে তাকে তার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম আকবর আলী কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি আফছার আলী বাবলু, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব আলমগীর হোসেন ও দৈনিক পত্রদূত পত্রিকার দেবহাটা প্রতিনিধি আকতার হোসেন ডাবলুর বড় ভাই ছিলেন। সোমবার সকাল সাড়ে ১১ টায় ঘাতক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরন করেন। মরহুমের নামাযে জানাযায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, শাবিপ্রবির পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, শাবিপ্রবির উপ-রেজিষ্টার মাহমুদ হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইঞ্জিনিয়ার আহসান হাবিব, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব আলমগীর হোসেন, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি আফছার আলী বাবলু সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নামাযে জামাযার নামাজ পড়ান শ্যামনগর দরগাপুর মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলী। আগামী শনিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনায় তাদের পৈত্রিক বাড়িতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়ং টাইগার্স অ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় বরিশাল জয়ী

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০১৮-১৯ এর খুলনা বিভাগীয় ‘বি’ ভেন্যুর ৩য় দিনের খেলা যশোর জেলা বনাম বরিশাল জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান করে, দলের ফয়জুল ৫৩ ও তৌহিদুল ৪৩ রান করে। প্রতিপক্ষের ইমন ৪টি ও হাসানুর ৩টি উইকেট লাভ করে। জবাবে যশোর জেলা ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভাবে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান করে, দলের রেজাউন সব্বোর্চ ৩২ রান করে। প্রতিপক্ষের তৌহিদুল ৩টি উইকেট লাভ করে। ফলে বরিশাল জেলা ৫৬ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন সঞ্জীব ব্যানার্জী ও রফিকুর রহমান, স্কোরার ছিলেন জি.এম সাইফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির ভন্ড কবিরাজ আঞ্জুয়ারার দৌড়ঝাঁপ ॥ পুলিশ সুপার বরাবর অভিযোগ

 

মোস্তাফিজুর রহমান : আশাশুনির ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ায় নিজেকে আইনের হাত থেকে বাঁচাতে সরকারি ও বে-সরকারি বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ঘটনা ধামা চাপা দিতে ভন্ড কবিরাজ ও স্বামী কর্তৃক ভুক্তভোগী পরিবারের প্রতি ভয়ভীতি দিয়ে এঘটনা আর সামনে এগিয়ে না নিতে হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে স্থানীয় গন্যমাধ্যম কর্মীদের বিভিন্ন মাধ্যম দিয়ে ঘটনা ধামা চাপা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। ভন্ড কবিরাজের হাতে প্রতারিত হওয়া বড়দল ইউনিয়নের মধ্যম বড়দল এলাকার কারিকর পাড়ার ভাটা শ্রমিক শাহীনুর রহমানের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য :
আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মটরসাইকেল চালক শফিকুল ইসলাম সরদারের স্ত্রী আঞ্জুয়ারা বেগম নিজেকে কবিরাজের পরিচয় দিয়ে শাহীনুর রহমানের বাড়ীতে তার মাকে ঝাঁড়ফুক করতে যান। কিছুদিন যাবৎ ঝাঁকফুকে মধ্যে একদিন কবিরাজ আঞ্জুয়ারা বেগম সুফিয়া খাতুনের স্বামী ও তার মা কুলসুম বিবিকে বলেন আপনাদের বাড়ীর টিউবওয়েলের সন্নিকটে মাটির নিচে সাড়ে ১৯ কেজি পরিমান স্বর্ণ আছে। আপনারা যদি চান আমি তুলে দিতে পারি। কবিরাজ আরও জানান জানান এ স্বর্ণগুলো পেতে হলে সাতক্ষীরা লাশকাটা ঘরের পাশে শ্মশানের দেবের থানে দেড়লাখ টাকা দিতে হবে। গ্রামের সহজ সরল ভাটা শ্রমিক কাউকে কিছু না জানিয়ে দুষ্ট কবিরাজের মিষ্টি কথায় রাজি হয়ে তাদের সহায় সম্ভল বিক্রি, বন্ধক রেখে ও চড়া সুধে মোট দেড়লাখ টাকা কবিরাজের সাথে গিয়ে সাতক্ষীরায় দেবের থানে রেখে আসেন। এঘটনার পর থেকে ভন্ড কবিরাজ দিনের বেলা এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় এবং গভীর রাতে ঘরে ফেরে বলে অভিযোগে প্রকাশ। ভন্ড কবিরাজের কথায় বিভিন্ন স্থান থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারলে হয়তো আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না ভেবে, ভুয়া কবিরাজ আঞ্জুয়ারা বেগম, তার স্বামী সফিকুর ও অন্য সহযোগীদের অতিদ্রুত গ্রেফতার পূবর্ক আইনের আওতায় নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

২৩.১০.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই গ্লাস পানি দিয়েই আট লাখ টাকা টিপস!

অনলাইন ডেস্ক: শনিবার দিনটি অ্যালাইনা কাস্টারের জন্য ছিল বড্ডো সৌভাগ্যের। নর্থ ক্যারোলিনায় অবস্থিত ‘স্যুপ ডগস ইন গ্রিনভিল’ নামের রেস্টুরেন্টের এই পরিচারিকা এক কাস্টমারকে স্রেফ দুই গ্লাস পানি দিয়েই বকশিস হিসেবে পেয়েছেন ১০ হাজার মার্কিন ডলার অর্থাৎ আট লাখ ৬০ হাজার টাকা।

রেস্টুরেন্টে এসে ওই কাস্টমার প্রথমে দুই গ্লাস পানির অর্ডার দেন। পানি আসার পর তা পান করেন তিনি। এরপর পকেট থেকে ১০ হাজার ডলার বের করে নোটবুকের সঙ্গে রাখেন। আর নোটবুকে লেখেন, ‘সুস্বাদু পানির জন্য ধন্যবাদ।’

ফক্স নিউজ-এর মতে, স্যুপ ডগস ইন গ্রিনভিল’র কর্মচারী অ্যালাইনা কাস্টার এমন টিপসের জন্য সত্যিই ভাগ্যবান একজন।
অ্যালাইনা বলেন, ‘আমি সত্যিই ভাবিনি যে এটি আসল। আমি তুলে নিলাম। এটি শত শত ডলারের একটি বিশাল বান্ডিল। আমি কাঁপছিলাম এবং কোনোরকমে জিজ্ঞাসা করলাম, ‘এটা কি?’ ভেবেছিলাম কেউ আমাকে নিয়ে কৌতুক করছে।’

জানা গেছে, ওই টিপস প্রদানকারী একজন ইউটিউব ব্যক্তিত্ব যার ইউজার নেইম মিস্টার বিস্ট।
ইউটিউবে মিস্টার বিস্টের ৮.৯ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এদের দুইজন অ্যালাইনা কাস্টারের প্রতিক্রিয়া গ্রহণ করে। তাতে অ্যালাইনা বলেন, টিপস দিয়ে রেস্টুরেন্ট ছেড়ে যাওয়ার পর মিস্টার বিস্ট আবার সেখানে ফিরে আসেন এবং সবার সঙ্গে কোলাকুলি করেন।
রেস্টুরেন্টটি এর নিজস্ব ফেসবুক পেইজে টাকাসহ অ্যালাইনার ছবিটি শেয়ার করেছে। এর কমেন্টে মিস্টার বিস্টের জন্য তাঁর কৃতিত্বের জন্য প্রচুর প্রশংসা আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওজনে অনিয়মে শাস্তি বাড়িয়ে সংসদে আইন পাস

দেশের খবর: নিবন্ধন সনদ ছাড়া মোড়কজাত পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয় করলে এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড বিল-২০১৮ পাস হয়েছে। পাস হওয়া বিলে নিবন্ধন সনদ ছাড়া এলপিজি, এলএনজি বটলিং, টার্মিনাল ও ফিলিং স্টেশন পরিচালনা করলেও একই দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া ইমারত বা স্থাপনা তৈরি বা মেরামতে শিডিউলে ঘোষিত পরিমাপ লঙ্ঘন করলে দুই বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এরআগে বিলটির উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গত ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর তা ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৮২ সালের ‘স্ট্যান্ডার্ড অব ওয়েট অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স’ সংশোধন ও পরিমার্জন করে সময়ের চাহিদার আলোকে বাংলা ভাষায় আইনটি করার জন্য এই বিলটি আনা হয়।

বিলে অনুমোদনহীন বাটখারা (ওজন মাপার যন্ত্র) উৎপাদন, ব্যবহার ও পণ্যের ওজনে অনিয়মের সাজা বাড়ানোর প্রস্তাব করা হয়। আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর্থিক শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। এর মধ্যে মানদণ্ডহীন বাটখারা বা পরিমাপক ব্যবহারের শাস্তি অনূর্ধ্ব একবছরের কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ড বাড়িয়ে একলাখ টাকা করা হয়েছে।

বিলের বিধান অনুযায়ী, কোনও ব্যক্তি যদি ওজন বা পরিমাপন সম্পর্কিত মডেল অনুমোদনের সনদ ছাড়া তা বিক্রি, বিতরণ, সরবরাহের জন্য তৈরি করেন তাহলে দুই বছরের কারাদন্ড বা একলাখ টাকা অর্থদন্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। লাইসেন্স ছাড়া ওজন বা পরিমাপন যন্ত্র বিক্রি করলে, উৎপাদন করলে একবছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিলে বলা হয়েছে, অনুমোদন বহির্ভূত বস্তু দ্বারা ওজন বা পরিমাপন তৈরি বা উৎপাদন করলে একলাখ টাকা বা তিন বছরের কারাদন্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মানদণ্ড ব্যতীত, অন্য কোনও ওজন বা পরিমাপন বা সংখ্যমান ব্যবহার করলে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক মান সংস্থাসহ (আইএসও) অন্যান্য সংস্থাগুলোর নিয়মকানুন এ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানদণ্ড একক ছাড়া মুখের ভাষায় বা ভিন্নভাবে মূল্য বা চার্জ ঘোষণা করা যাবে না বলেও বিলে উল্লেখ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest