সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

গ্রহণযোগ্য নির্বাচনে গ্রহণযোগ্য বিরোধী দল প্রয়োজন

অনলাইন ডেস্ক: ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য বিরোধী দলের অংশগ্রহণ দরকার’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। তিনি বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণ হোক, এটাই চায় যুক্তরাষ্ট্র।’
সোমবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে যৌথ ব্রিফ করা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সুভাশিষ বসুসহ মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্শিয়া বার্নিকাট বলেন, ‘সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই যুক্তরাষ্ট্র। সব দল নির্বাচনে না আসলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এজন্য ভোটারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ, মানুষের প্রয়োজন একটি স্থিতিশীল দেশ।’
তিনি বলেন, ‘বিরোধী দলগুলোকে নির্বাচনে আনাটাও জরুরি। কারণ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকলে সেটা অংশগ্রহণমূলক হয় না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিরাপদ সড়কের দাবিতে সাতক্ষীরায় স্কুলে স্কুলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক ও স্বাভাবিক জীবনের দাবিতে সাতক্ষীরার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় এ কর্মসূচি। চলে দুপুর ১২টা অবধি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান জানান, সদর উপজেলায় স্কুল ও মাদরাসা মিলে প্রায় শতাধিক স্কুলে এবং জেলায় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে। শারদীয় দুর্গাপূজার ছুটি থাকার কারণে অনেকে কর্মসূচিতে অংশ নিতে পারেনি বলে জানায় শিক্ষার্থীরা। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস হাইস্কুল, ডিবি গার্লস হাইস্কুল, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়, পিএন হাইস্কুল, ডিবি ইউনাইটেড হাইস্কুলসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেয়। এসময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবার হারায় অতি আপনজনদের, তাঁদের স্বপ্নের মৃত্যু হয় আর জাতি হারায় তাঁদের প্রতিভাবানদের। চালকেদের সচেতনতা সৃষ্টি, গাড়ী চালনার ব্যাপারে তাদের সঠিক জ্ঞান দান কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা আর এমন মর্মান্তিক দূর্ঘটনায় কোনো প্রতিভাবান লোককে হারাতে চাই না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-২০ তে প্রথম খেলোয়াড় হিসেবে ১২ হাজারি ক্লাবে গেইল

খেলার খবর: প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ফরম্যাটের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ১২ হাজার রান পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। রবিবার রাতে আফগানিস্তান টি-২০ লিগের ফাইনালে ৫৬ রানের ইনিংস খেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়েন তিনি।
বর্তমানে গেইলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরের পরিসংখ্যান ৩৫৩ ম্যাচের ৩৪৫ ইনিংসে ২১টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১২০৫২ রান। সর্বোচ্চ রানের তালিকাতেও সবার উপরে রয়েছেন তিনি। ৯৬২০ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ম্যাচ খেলেছেন ৩৫৬টি।
৪৩১ ম্যাচে ৮৫১১ রান করে তৃতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮১ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে : মতিয়া চৌধুরী

দেশের খবর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রাইভেটাইজেশন কমিশনের সুপারিশে দেশের ৮১টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানা ও প্রতিষ্ঠান বেসরকারী খাতে হস্তান্তরের করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনের প্রথম দিনে সরকার দলীয় আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যমতে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা ১৯টি। মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা চারটি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা ৩০টি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা পাঁচটি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে বেসরকারিকরণকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি। অর্থমন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা তিনটি। সেগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণধর্ষণের পর গৃহবধূর যৌনাঙ্গে ঢুকিয়ে দেয়া হল রড!

অনলাইন ডেস্ক: তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। এ সময় দেবরের ছেলের ডাকে বাড়ির বাইরে পা দিতেই ৩০ বছর বয়সী এক আদিবাসী গৃহবধূর মুখ চেপে ধরল কয়েকজন। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল গ্রাম থেকে কিছু দূরে গিরান্ডি নদীর ধারের একটি ঝোপের ঝাড়ে।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, তাকে গণধর্ষণ করে যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিয়েছে তারই শ্বশুরবাড়ির লোকজন। ওই অবস্থাতেই তাকে রাস্তায় ফেলে চলে যায় তারা। প্রচণ্ড ব্যথা আর রক্তক্ষরণে অজ্ঞান হয়ে সারা রাত পড়েছিলেন ওই নারী।

নৃশংস এ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায়।
রবিবার (২১ অক্টোবর) সকালের দিকে এক ভ্যানচালক তাকে দেখতে পেয়ে গ্রামে খবর দেন। ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পরে হাসপাতালে ভর্তি করানো হয় ওই গৃহবধূকে।
ধূপগুড়ির নিরঞ্জনপাটের বাসিন্দা তিন সন্তানের জননী ওই নারী জানান, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল ভাসানের ঘাট থেকে দূরে নির্জন একটি এলাকার একটি ঝোপে। এরপর তাকে গণধর্ষণ করা হয়। সেদিন রাতে গ্রামের কেউইেএটি বুঝতে পারেননি। এ দিন সকালে ওই বধূকে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক মৌমিতা শর্মা বলেন, ‘প্রচুর রক্তক্ষরণ হয়েছে রোগীর। একটু সুস্থ হলে অস্ত্রোপচার করা হবে। এখন রক্ত দেয়া হচ্ছে।’

অভিযুক্তদের মধ্যে দেবরের ছেলের সঙ্গে তারই দু’জন বন্ধু ছিল বলে জানায় ওই নারী।
ওই নারী পুলিশের কাছে তিন জনের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। তাদের মধ্যে দেবরের ছেলে-সহ দু’জনকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের সবারই বাড়ি ওই নারীর গ্রামেই। তাদের বয়স ২০ বছরের ঘরে।
এর আগে, ২০১৪ সালে পূজোর মুখে ধূপগুড়িতে ১০ম শ্রেণির এক ছাত্রী নির্যাতনের শিকার হয়। পরের দিন রেললাইনের পাশ থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছিল।
এ ঘটনায় পুলিশের এডিজি অনুজ শর্মা জানিয়েছেন, নিরঞ্জনপাটের ঘটনায় জেলা পুলিশকে তিন দিনের মধ্যে চার্জশিট দিতে বলা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জমির ভাগাভাগি নিয়ে অনেক দিন ধরেই বিবাদ চলছিল। সেই রাগেই অত্যাচার করা হয় বলে ওই নারী ও তার স্বামী ধূপগুড়ি থানায় দাবি করেছেন।
স্থানীয়রা জানান, গ্রামে অভিযুক্তদের অনেক দুর্নাম আছে। ওই নারীর স্বামীর হাহাকার, ‘ওরা আমাকে অনেক দিন ধরে শাসাচ্ছিল। কিন্তু, আমার স্ত্রীকে এভাবে নির্যাতন করবে ভাবিনি!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে করতে অস্বীকার, ‘মাথা ন্যাড়া’ করে দিল গ্রামবাসী

অনলাইন ডেস্ক: বিয়ে করতে এসেছে বর পক্ষ। আর এই বিয়েতে বরের আবদার ছিল শখের একটা বাইক আর গলায় পড়ার জন্য সোনার চেন। এটা কি খুব বেশি ছিল না? এই দাবি করে সম্মান হারালেন বর। শেষমেশ বিয়ে করতে আসা বরের ‘মাথা ন্যাড়া’ করে দিল গ্রামবাসীরা।

রবিবার (২১ অক্টোবর) রাতে ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, বর ও কনে দুই পরিবারের আর্থিক অবস্থা আহামরি নয়। এর পরেও পাত্রের জন্য যতদূর সম্ভব হয়ে তা করেছিল পাত্রী পক্ষ। তাতে মন ভরেনি পাত্রের।
বিবাহিত জীবন একটু রঙীন ভাবেই কাটাতে চেয়েছিলেন তিনি। আর সেটা মেটাতে চেয়েছিলেন শ্বশুর বাড়ি থেকে। পাত্রের এমনটাই আশা ছিল। বিয়ে করার জন্য সব কথা পাকা হয়ে যাওয়ার পরেও দাবি করেছিল একটি মোটরসাইকেল। এখানেই শেষ নয়, সাথে গলায় পড়ার জন্য একটি সোনার চেন চেয়েছিল সে।
কিন্তু, এই আশা যে অভিশাপ হয়ে দাঁড়াবে তা কল্পনাতেও ভাবেনি বর। শ্বশুর বাড়ি থেকে তার সব দাবি গুলো মেনে নেয়া হবে বলে জানানো হয়। কিন্তু, বরের তা বিশ্বাস হয়নি। এ কারণে পাত্র সাফ জানিয়ে দিয়েছিলেন, মোটরসাইকেল আর সোনার চেন না পেলে তিনি কিছুতেই বিয়ে করবেন না।

ব্যস, এখানেই ঘটে ঘোর বিপত্তি। শুরু হয়ে যায় কথা কাটাকাটি। একপর্যায়ে যা হাতাহাতির আকার নেয়। এরই মাঝে বিয়ে বাড়িতে উপস্থিত লোকজন রাগে-ক্ষোভে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে দেয় বরের। তাও আবার সম্পূর্ণ মাথা নয়। মাথার মাঝের দিকের অংশটা। যা কিনা অত্যন্ত লজ্জার এবং অপমানজনক।
বিয়ে করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন একবারের জন্যও কল্পনা করতে পারেননি তিনি।

এ বিষয়ে পাত্রীর ঠাকুমা বলেছেন, ‘বিয়ের ৫ দিন আগে ছেলে বলছে আমার গাড়ি চাই, সোনার চেন চাই। আমরা দিতে পারব না বলেছিলাম বলে ছেলে বলল বিয়ে করবে না।’
পাত্রীর ঠাকুমা জানিয়েছেন, ভিড়ের মধ্যে কে পাত্রের ‘মাথা ন্যাড়া’ করে দিয়েছে তা তিনি জানেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ঢুকে ৩ সেনাকে হত্যা পা‌কিস্তা‌নিবাহিনীর

অনলাইন ডেস্ক: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পাক-ভারত সম্পর্ক কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হয়েছে। কিন্তু রোববার তার উল্টো ঘটনা ঘটেছে।
ভারতের সীমানার মধ্যে ঢুকে দেশটির ৩ সেনা সদস্যকে হত্যা করেছে পাকিস্তানি সেনা সদস্যরা। তবে ভারতীয়দের পাল্টা হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে কলকাতা২৪।
খবরে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের ৫০ মিটার ভেতরে ঢুকে ‘বর্ডার অ্যাকশন টিম’ এ হামলা চালায়। হামলাকারীদের কাছে যুদ্ধে নিয়োজিত সেনাদের মতোই গোলাবারুদ বহন করছিল।
যে তিনজন সেনা সদস্য নিহত হয়েছে তারা হলেন, হাবিলদার কওশল কুমার, ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান। এছাড়াও রাকেশ কুমার নামের এক সেক্টর রাইফেলম্যান আহত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটারী ডিস্ট্রিক ৩২৮১ এর গভর্নরের সাতক্ষীরা অফিসিয়াল ভিজিট

নিজস্ব প্রতিবেদক : : রোটারী ডিস্ট্রিক ৩২৮১ এর গভর্নর রোটাঃ এএফএম আলমগীর হোসেন (পিএইচএফ,বিএমডি) রোটারী ক্লাব সাতক্ষীরার অফিসিয়াল ভিজিট করেছেন। সোমবার বেলা ১২টায় চায়না বাংলা কনফারেন্স রুমে রোটারী ক্লাব অব সাতক্ষীরার অফিসিয়াল ভিজিট, ক্লাব এ্যাসেমবিলি ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগদান করেন। রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটাঃ হাসিবুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারী ডিস্ট্রিক ৩২৮১ এর সেক্রেটারী জেনারেল মোঃ ইকবাল হোসাইন (এফসিএএমপিএইচএফ), রোটারী ক্লাব সাতক্ষীরার সেক্রেটারী রোটাঃ আক্তারুজ্জামান কাজল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মীর মোশাররফ হোসেন মন্টু, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি বিশ্বজিৎ সাধু, রোটাঃ ওয়ালিউল্লাহ, রোটাঃ কোহিনুর ইসলাম, রোটাঃ ফারহা দিবা খান সাথী, রোটাঃ শরিফুল ইসলাম খান বাবু, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ মিজানুর রহমান, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরার প্রেডিসেন্ট এজাজ আহমেদ, সেক্রেটারী আরিফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট কাইয়ুম হোসেন, ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুনসহ রোটারী ক্লাবে সদস্যবৃন্দ। পরে রোটারী ও রোটারেক্ট ক্লাবের যৌথ আয়োজনে সাতক্ষীরা বাইপাস সড়কের দুই ধারে তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest