সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

কলারোয়ায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্ণামেন্ট এর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত

হোসেন: কলারোয়ার ঐতিহ্যবাহী কাকডাঙ্গা ফুটবল ময়দানে কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে আট দলীয় নক-আউট ভিত্তিক সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্ট এর ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে আগরদাড়ি সবুজ সংঘ ফুটবল একাদশ ও স্বাগতিক কাকডাঙ্গা তরুন সংঘ ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার মধ্যে কোন দল গোল করতে না পরলে প্রথমার্ধ গোল শূণ্য অবস্থায় শেষ হয়।
২য়ার্ধের শুরুতে দু’দলই গোলের নেশায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটি দর্শকদের প্রাণোবন্ত হয়ে উঠে। ২য়ার্ধের শেষ দিকে আগরদাড়ি সবুজ সংঘের স্ট্রাইকার মোঃ জিন্নাহর দূর্দান্ত শর্টে গোল পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ঐ ব্যবধানেই আগরদাড়ি সবুজ সংঘ ফুটবল একাদশ জয় লাভ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, মাঠ কমিটির সেক্রেটারি ও ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীেগর আহবায়ক এম ডি সেলিম রেজা , প্রভাষক সানোয়ার হোসেন, ইউ পি সদস্য আব্দুস সালাম, প্রভাষক হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ সহ মাঠ কমিটির সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ সড়ক চাই, নিরাপদে থাকতে চাই” শ্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা এবং বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে বুধহাটা টু সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। শিক্ষক খান মোঃ সালামত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার সামছুর নাহার, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, অধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী, আবু সেলিম, মাছরুরা খাতুন, একাডেমি সুপার ভাইজার হাসানুজ্জামান, সুপার মাওঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভূয়া কবিরাজ কর্তৃক মিথ্যা প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলা বড়দলে ভূ-গর্ভের স্বর্ণের পুতুল উঠিয়ে দেয়ার নামে ভূয়া কবিরাজ কর্তৃক লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সহায় সম্বল হারিয়ে মানসিক ভারসাম্য হারাতে বসেছে ভাটা শ্রমিকের পরিবারটি। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪অক্টোবর বড়দল ইউনিয়নের মধ্যম বড়দল এলাকার কারিকর পাড়ার বাশের আলীর স্ত্রীর কবিরাজি চিকিৎসা করানোর জন্য একই ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম সরদারের স্ত্রী আঞ্জুয়ারা বেগমের স্বরনাপর্ণ হন। চিকিৎসাকালে একাধিকবার তাদের বাড়িতে যাওয়া আসার এক পর্যায়ে কবিরাজ আঞ্জুয়ারা বেগম তাদের জানান আপনাদের বাড়ীর টিউবওয়েলের সন্নিকটে মাটির নিচে সাড়ে ১৯ কেজি পরিমান স্বর্ণ আছে। আপনারা যদি চান আমি তুলে দিতে পারি। বিষয়টি নিয়ে কবিরাজ আঞ্জুয়ারা বেগম ও তার (পরিচয় গোপন রাখা) গুরুবাবা অন্ধকার রাতে বাশের আলীর স্ত্রী, পুত্র শাহীনুর রহমান ও পুত্রবধুকে নিয়ে তাদের টিউবওয়েলের পাশ্ববর্তী স্থানে মাটি খুড়ে একটি স্বর্ণ সাদৃশ্য পুতুল ও একটি ছোট সোনার খন্ড দেখান। যা প্রায় সাড়ে উনিশ কেজি বলে জানান কবিরাজ। এরপর কবিরাজ জানান এ স্বর্ণগুলো পেতে হলে সাতক্ষীরা লাশকাটা ঘরের পাশে শ্মশানের দেবের থানে দেড়লাখ টাকা দিতে হবে। এমতাবস্থায় শাহীনুর রহমানের পরিবার তড়িৎ ধনী হওয়ার লোভে দুষ্ট কবিরাজের মিষ্টি কথায় রাজি হয়ে যান। তার কিছুদিন পরে শাহীনুর রহমান তাদের সহায় সম্ভল বিক্রি, বন্ধক রেখে ও চড়া সুধে মোট দেড়লাখ টাকা সংগ্রহ করে কবিরাজ গুরুবাবার সাথে গিয়ে সাতক্ষীরায় দেবের থানে টাকার পোটলা রেখে আসেন। পূর্ব থেকেই কবিরাজের শর্ত থাকে দেবের থানে টাকা দিয়ে আর পিছু ফেরা যাবে না, ফিরলে তাদের একমাত্র ছেলে মারা যাবে। দেবের থানে টাকা দিয়ে আসার পর থেকে কবিরাজ ও তার সহকারীরা স্বর্ণ তুলে দেওয়া তো দূরের কথা তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানা গেছে। এব্যাপারে খোজ নিয়ে জানতে চাইলে কবিরাজ আঞ্জুয়ারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার অনুরোধ জানান এবং প্রতিবেদকের সাথে বসে মিমাংশার প্রস্তাব দেন। এব্যাপারে ভুক্তভোগী শাহীনুর ইসলামের পরিবার জানান আমরা অতি দরিদ্র পরিবারের মানুষ। ভূয়া কবিরাজের মিথ্যা কথা বিশ্বাস করে আমরা আমাদের সহায় সম্ভল বন্ধক বা বিক্রয় করে এখন পথে বসতে বসেছি। সময় শেষ হতেই পাওনাদারদের পাওনা মিটিয়ে দিতে না পারলে হয়তো আত্মহত্যা করা ছাড়া হয়তো আর কোন পথ থাকবে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র থেকে জানা গেছে, কবিরাজ পরিচয়ে বহু পরিবারকে নিশ্ব করেছে এই আঞ্জুয়ারা বেগম। তার এ প্রতারনার কৌশলে সহযোগিতা করেন তার স্বামী ভাড়ায় মোটর সাইকেল চালক শফিকুল ইসলাম। এমতাবস্থায় সমাজের শত্রু, সমাজের কলঙ্ক, ভুয়া কবিরাজ আঞ্জুয়ারা বেগম ও তার সহযোগীদের অতি দ্রুত গ্রেফতার পূবর্ক আইনের আওতায় নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁশদহায় নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালী

জুলফিকার আলী: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দ্যোগে নিরাপদ সড়কের দাবিতে র‌্যালী অনুষ্ঠিত হয়। ‘সবাই নিয়ম মানবো, নিরাপদ সড়ক গড়বো’ এ শ্লোগান কে সামনে রেখে সোমবার দুপুর ১২টায় মির্জানগর দাখিল মাদ্রাসার সুপার মাও: জালালউদ্দীনের সভাপতিত্বে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ এ র‌্যালীতে অংশ গ্রহন করেন।
এসময় সহ: সুপার আলহাজ্ব মাও: আ: রউফ, সহ- শিক্ষক মাও: আলী মুনছুর, সহ- শিক্ষক মহিদুল ইসলাম, আলহাজ্ব মাওঃ ফজলুল হক, মাষ্টার আব্দুল আহাদ এসময় উপস্থিত ছিলেন।
অপর দিকে ইউনিয়নের বারুই বায়সা প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ সড়কের দাবিতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এসময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় এ র‌্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক অহিদ্জ্জুামান, সহ: শিক্ষিকা শেফালী আখতার, ফিরোজা খাতুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কুশখালীতে শিশু ক্লাব সদস্যদের পথনাটক মঞ্চায়ন

জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু ক্লাব সদস্যদের সচেতনতামুলক পথনাটক মঞ্চায়িত হয়েছে।
সোমবার সকালে কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া চৌকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় পথনাটক মঞ্চায়িত হয়।
কুশখালী ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোছা. মনজুরা খানম ইতি সচেতনতামুলক পথনাটক “ওপেন্টি বায়োস্কোপ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এছাড়া বিকালে শিকড়ী সরদার পাড়া ও আড়ুয়াখালীতে নাটকটি আবারো মঞ্চায়িত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব ষড়যন্ত্র মোকাবেলা করে সংসদ নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছে তাদের উদ্দেশ্য সবাই জানে। যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তারা গণতন্ত্রে বিশ্বাসী না। তারা চায় না দেশে গণতন্ত্র থাকুক। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী সংসদ নির্বাচন হবে।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এখন কথা বলা, রাজনীতি, সাংবাদিকতা করার স্বাধীনতা আছে। গণতান্ত্রিক ধারায় সবার রাজনীতি করার সুযোগ আছে। যারা এখন ঐক্যবদ্ধ হয়েছে তাদের কার কী ভূমিকা তা সবাই জানে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, জাতীয় সংসদে থাকা বিরোধী দলগুলো চাইলে নির্বাচনকালীন সরকার হবে, না চাইলে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনের আগে আমরা সব দলকে সাথে নিয়ে নির্বাচনকালীন সরকার করতে চেয়েছিলাম। কিন্তু তখন আমাদের আহ্বান সত্ত্বেও তৎকালীন বিরোধী দল বিএনপি সাড়া দেয়নি। এবার নির্বাচনকালীন সরকার দরকার আছে কি-না, সেটা দেখা যাবে।’

নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে কি-না বা হলে কেমন হবে— এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘কাকে বাদ দিয়ে যে মন্ত্রিসভা ছোট করবো সেটা খুঁজে পাচ্ছি না। বড় থাকলে কি সমস্যা আছে?’

তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের সময় ছোট মন্ত্রিসভা ও তখনকার বিরোধী দলকে নিয়ে সব দলের সরকার গঠনের কথা বলেছিলাম। এখন এটা দরকার আছে কি-না দেখা যাবে।’

এখন মন্ত্রিসভার আকার ছোট করতে সমস্যা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আমরা এত প্রজেক্ট পাস করেছি, সেসব কাজ শেষ করা দরকার। এখন কয়েকটি মন্ত্রণালয় একজনের হাতে দিলে তিনি পারবেন কি-না, দুই-তিন মাসের মধ্যে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। এখন কাজগুলো করতে গেলে কাউকে সরিয়ে দিলে কাজগুলো ব্যাহত হবে কিনা, এ সমস্যাটা রয়ে গেছে। আমি কাজগুলো দ্রুত শেষ করতে চাই এবং সবাই যার যার মন্ত্রণালয়ের কাজগুলো করছে।’

বিশ্বের অন্যান্য দেশে নির্বাচনের আগে মন্ত্রিসভা ছোট করা হয় না জানিয়ে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইত্যাদি দেশে সংসদীয় গণতন্ত্র আছে। আমি ওইসব দেশের সঙ্গে কথা বলেছি। তারা তো কোনো পরিবর্তন করে না। তারা তো বলেছে, তেমনটা করার তো কোনও প্রয়োজনীয়তা নেই। এখন দেখা যাক… অপজিশন যদি চায় তখন করবো। আর না চাইলে কিছু করার নেই।’
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব সফর সম্পর্কে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে সৌদি আরব যান। সফরে তিনি সৌদি আরবের বাদশাহর পাশাপাশি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। সফরে রিয়াদের কূটনৈতিক এলাকায় নিজস্ব জমিতে বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি মদিনায় গিয়ে মসজিদে নববীতে এশার নামাজ আদায় এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন। এ সফরে পবিত্র ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সৌদি আরব সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে

দেশের খবর: দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে দেশের প্রতি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ কথা বলেন।
সরকারি দলের অপর সদস্য এম. আবদুল লতিফের অপর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে অদক্ষ কর্মীর তুলনায় দক্ষ কর্মীর বেতন ও চাহিদা বেশি। এ লক্ষ্যে সরকার অধিক হারে দক্ষ কর্মী তৈরির ওপর গুরুত্বারোপ করেছে। ইতোমধ্যে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা ৩৮টি থেকে ৭০টিতে উন্নীত করা হয়েছে। দুটি পৃথক প্রকল্পের আওতায় নতুন করে ৯১টি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
তিনি জানান, বিএমইটি দেশের ৬টি আইমটি, ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করছে। এসব দক্ষ জনবল দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫ লাখ ১৯ হাজার ৮৬৩ জন প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবল তৈরি করা হয়েছে।
নুরুল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। সম্পূর্ণ বিনা খরচে নারী কর্মী সৌদি আরব যাচ্ছে। সরকারের শ্রম কূটনৈতিক প্রচেষ্টায় সৌদি আরবে নারী কর্মীর পাশাপাশি বিভিন্ন পেশায় পুরুষ কর্মীও যাচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির বৈঠকে সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও অধিকহারে বাংলাদেশী কর্মী পাঠানোর বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। ২০১৭ সালে দেশটিতে মোট ৫ লাখ ৫১ হাজার ৩০৮ জন এবং ২০১৮ সালের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ২২৩ জন কর্মী সৌদি গেছেন।
মন্ত্রী জানান, জি-টু-জি প্লাস প্রক্রিয়ায় ২০১৭ সালে ৯৯ হাজার ৭৮৭ জন এবং ২০১৮ সালের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৮০ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে ৫ খাবারে ভিটামিন কে

অনলাইন ডেস্ক: ভিটামিন ‘কে’-এর প্রয়োজনীয়তা সম্পর্কে সবাই কমবেশি জানেন। রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই ভিটামিন। এ ছাড়া হাড়ের গঠনে সাহায্য করে। দেহের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে লিভারে জমা রাখে এবং ক্যানসারের কোষ গঠনে বাধা প্রদান করে দরকারি কে ভিটামিন।

যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন কে এসেনশিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন। এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। এ ছাড়া এর আরও অনেক প্রয়োজনীয়তা রয়েছে আমাদের শরীরে। বর্তমানে বাজারে সহজে পাওয়া যায় এমন কিছু সবজির মধ্যে সহজেই এই ভিটামিন পাবেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য অনুযায়ী, নারীদের ক্ষেত্রে দৈনিক ১২২ মাইক্রোগ্রাম ও পুরুষের ক্ষেত্রে দৈনিক ১৩৮ মাইক্রোগ্রাম ভিটামিন কে প্রয়োজন পড়ে। এ পরিমাণ ভিটামিন কে বাজারে সহজে পাওয়া যায় এমন সবজি থেকেই পাওয়া সম্ভব। জেনে নিন ভিটামিন কের সহজ কয়েকটি উৎস সম্পর্কে:

শালগম
শীতকালীন সবজি হিসেবে পরিচিত শালগম। এটি একপ্রকার রূপান্তরিত মূল এবং মাটির নিচের অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আধা কাপ সেদ্ধ শালগমে ৪২৬ মাইক্রোগ্রাম ভিটামিন কে পাওয়া যায়। এতে রোগ প্রতিরোধী অনেক গুণ আছে। এটি প্রদাহনাশ করে। এমনকি ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এটি চুল ও ত্বক ভালো রাখে। রক্তাল্পতা দূর করে। এটি বাজে কোলস্টেরল দূর করতে পারে। শালগম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এর লিউটিন নামক উপাদান হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী। শালগমে প্রচুর আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে। শালগম রক্ত পরিশোধিত করে এবং রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে। ক্ষুধামান্দ্য দূর করতেও শালগম বেশ উপকারী।

ব্রোকলি
আধা কাপ সেদ্ধ ব্রোকলি থেকে ১১০ মাইক্রোগ্রাম ভিটামিন কে পেতে পারেন। পুষ্টিবিদেরা ব্রোকলিকে দারুণ পুষ্টিকর সবজি বলেন। এতে দুর্দান্ত কিছু উপকারী উপাদান আছে, যা দ্রুত বুড়িয়ে যাওয়া ঠেকাতে পারে।এতে প্রচুর ভিটামিন সি আছে। আমেরিকান ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের তালিকায় ক্যানসার প্রতিরোধী দশম খাবার হিসেবে স্থান করে নিয়েছে ব্রোকলি। পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী, ব্রোকলিতে আয়রনের পরিমাণ অনেক থাকে। ভিটামিন ‘এ’-এর একটি ভালো উৎস। এ ছাড়া এটি ত্বকের জন্য ভালো। কোলেস্টেরল কমাতে সাহায্য করে। প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট আছে এতে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে।

গাজরের রস
৬ আউন্স গাজরের রসে ২৮ মাইক্রোগ্রাম ভিটামিন কে থাকে। গবেষকেরা বলেন, প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গাজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারটি তা হলো দৃষ্টি শক্তি বৃদ্ধি পাওয়া। এ ছাড়াও আছে আরও অনেক স্বাস্থ্যগত সুবিধা। শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে। গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠন, নার্ভাস সিস্টেমকে শক্ত করা এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

বেদানার রস
প্রতি ছয় আউন্সে ১৯ মাইক্রোগ্রাম ভিটামিন কে পাওয়া যায়। বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম। হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে প্রতিদিন এক মগ বেদানার রস খাওয়া যেতে পারে। পুষ্টিবিদ আলেয়া মাওলার তথ্য অনুযায়ী, ফলটা শুধু দেখতেই সুন্দর নয়, পুষ্টিগুণেও অনন্য। এতে আছে প্রচুর খনিজ। তাই যাদের রক্তশূন্যতা আছে, তাদের জন্য খুব ভালো। এ ছাড়া আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টসহ ভিটামিন এ, সি, ই প্রভৃতি পুষ্টি উপাদান।

পালংশাক
কচি পালংশাক রান্না করে খেলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ভিটামিন ‘কে’র ভালো উৎস। পালংশাক খাওয়ার অনেক উপকারিতা রয়েছে । পালংশাকে প্রচুর ভিটামিন ‘সি’ এবং বিটা ক্যারোটিন থাকায় তা কোলনের কোষগুলোকে রক্ষা করে। পালংশাক স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর। পালংশাক শীতকালীন শাক। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তথ্যসূত্র: প্রিভেনশন ডটকম, এনডিটিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest