সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

দেশের জনগণের ভাগ্য গড়া আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

দেশের খবর: দেশের জনগণের ভাগ্য গড়া আমার দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার গণভবনে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। সুতরাং জনগণের ভাগ্য উন্নয়নে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি। এটা আমার দায়িত্ব ও কর্তব্য।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা দেশকে স্বাধীন করে দিয়েছেন। কিন্তু তার অবর্তমানে নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে অতিক্রম করতে হয়েছে। দারিদ্র দূরীকরণ, শিক্ষার হার বৃ্দ্ধি, আর্থ-সামাজিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নসহ নানারকম চেষ্টা আমরা করে যাচ্ছি। বাংলাদেশ এখন আর অবহেলিত কোনো দেশ, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

এ ছাড়াও নতুন শপথ নেওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে সরকার প্রধান বলেন, ‘জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সুতরাং জনগণের চাওয়া বুঝতে হবে। কীসে জনগণের কল্যাণ সেটা অনুধাবন করতে হবে। আমরা সরকার গঠনের পর নানাবিধ উন্নয়নে কাজ করে যাচ্ছি। বরিশাল খ্যাত ছিল শস্যভাণ্ডার নামে। এই নামটি এক সময় হারিয়ে যায়। আমরা আসার পর ফসলের উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ দুই ওয়ানডেতে ডাক পেতে যাচ্ছেন সৌম্য

খেলার খবর: প্রথম ওয়ানডেতে রোববার মিরপুরে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এগিয়ে গেছে তিন ম্যাচের সিরিজে। তবে টপ অর্ডার খুবই বাজে ব্যাটিং করেছে। জিম্বাবুয়ে বোলারদের সামনে তাদের দৈন্যদশা দেখে নতুন করে চিন্তা করতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট।
বিশেষ করে তিন নম্বরে ফজলে মাহমুদ রাব্বির ব্যাটিং কারো মন ভরাতে পারেনি। তবুও এখনই হয়তো রাব্বিকে নিয়ে কোনো চিন্তা করছে না টিম ম্যানেজমেন্ট।

আপাতত ব্যাকআপ হিসেবে ইনফর্ম সৌম্য সরকারকে দলে অন্তর্ভূক্ত করে নেয়ার চিন্তা-ভাবনা করছে তারা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রাম যাওয়ার আগেই সৌম্য সরকারকে দলে ডেকে নেয়া হতে পারে। কেউ এ নিয়ে মুখ না খুললেও চাপা গুঞ্জন রয়েছে মিরপুরের ক্রিকেট পাড়ায়।

টিমের ভেতর এ নিয়ে আলাপ চলছে। তবে ১৫ সদস্যের দলের কাউকে বাদ দেয়া হবে না। সৌম্যকে অতিরিক্ত হিসেবে যোগ করে নেয়া হবে। তখন দল হবে ১৬ সদস্যের।
স্বাগতিক দল হিসেবে এমন দু-একটি পরিবর্তনের এখতিয়ার রাখে বাংলাদেশ। সে দিক থেকেই সৌম্যকে দলে নেয়ার চিন্তা-ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েও নিজেকে চেনাতে ব্যর্থ হয়েছিলেন সৌম্য সরকার।
পাকিস্তানের বিপক্ষে শূন্য এবং ভারতের বিপক্ষে করেছিলেন মাত্র ৩৩ রান। এশিয়া কাপের পর দেশে ফিরে আসার পর সৌম্য ফিরে যান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। সেখানে তিনি খেলেন খুলনা বিভাগের হয়ে।
এনসিএলে ফিরেই যেন ব্যাট হাতে জ্বলে ওঠেন জাতীয় দলের এই ওপেনার। রাজশাহীর বিপক্ষে করেন সেঞ্চুরি।
বরিশালের বিপক্ষে ৩৩ রান করলেও রংপুরের বিপক্ষে এক ম্যাচের দুই ইনিংসে খেলেন দুটি সত্তোরোর্ধ্ব ইনিংস (৭৬ + ৭১)।
এমন দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও সৌম্য সরকারকে রাখা হলো না জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে দলে।
তবে সৌম্যকে রাখা হয় বিসিবি একাদশের অধিনায়ক হিসেবে। বিকেএসপিতে ১৯ অক্টোবর অনুষ্ঠিত জিম্বাবুয়ের একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ছিল বিসিবি একাদশ।
ওই ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেন সৌম্য। তার নেতৃত্বে জিম্বাবুয়েকে ধুমড়ে-মুচড়ে দেয় বিসিবি একাদশ। শুধু ভালো নেতৃত্বই নয়, অপরাজিত ১০২ রান করে সফরকারীদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেন সৌম্য এবং তার বিসিবি একাদশ।
সেই সৌম্যকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হলো ওয়ানডে সিরিজ। যার প্রথমটি অনুষ্ঠিত হয়ে গেলো মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ পড়লেন অানু মালিক

বিনোদনের খবর: যৌন নির্যাতনের অভিযোগে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো’র বিচারক পদ বাদ পড়লেন ভারতের বিখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী অানু মালিক। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সনি’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইন্ডিয়ান আইডল সিজন টেন’ –এ বিচারকের দায়িত্বে থাকছেন না অানু মালিক। তবে শো আগের শিডিউল অনুযায়ীই চলবে। এখানে বিচারক হিসেবে সংগীত অঙ্গনের দুই বিশাল ব্যক্তিত্ব বিশাল দাদলানি এবং নেহা কাক্কার উপস্থিত থাকবেন।’

উল্লেখ্য, #মি টু আন্দোলন শুরু হওয়ার পর অানু মালিককের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন দুই সংগীতশিল্পী সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিত। তাদের দাবী, অানু একজন বিকারগ্রস্ত যৌন নির্যাতনকারী।
অানু অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অানুর আইনজীবী বলেছেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার মক্কেল #মি টু আন্দোলনকে সম্মান জানিয়েছেন। এই আন্দোলনকে কাজে লাগিয়ে কারও চরিত্র নিয়ে এভাবে অভিযোগ তোলাটা অন্যায়।’
সূত্র : মুম্বাই মিরর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদমজীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশত আহত

দেশের খবর: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের রফতানিমুখী একটি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
এতে বাধা দিলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছেন অর্ধশত শ্রমিক।

সোমবার আদমজী ইপিজেডের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে। একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও শ্রমিকদের ওপর লাঠিপেটা করেন। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হন অর্ধশত শ্রমিক। সেখান থেকে সাতজনকে আটকের অভিযোগ করেছেন শ্রমিকরা।

আহত শ্রমিকদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ইতিপূর্বে এ বকেয়া বেতন, ছুটি ও ফান্ডের টাকা পরিশোধ না করায় এবং শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।

আজ সোমবার তাদের বকেয়া পরিশোধের কথা ছিল বলে জানান শ্রমিকরা। এর আগে ২২ সেপ্টেম্বর বকেয়া বেতন, ছুটি ও ফান্ডের টাকা পরিশোধ না করায় এবং শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয়ায় বিক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারী পোশাক শ্রমিকদের অভিযোগ, সোয়াদ ফ্যাশনে সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছে। ৫-৬ মাস ধরে ঠিকমতো বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। সেই সঙ্গে বোনাস, ছুটি ও রিজার্ভ ফান্ডের টাকাও দেয়া হয়নি। এ অবস্থায় এসব পোশাক শ্রমিকরা বাসা ভাড়াসহ সংসার চালানো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসপি জাহিদুর রহমান জানান, শ্রমিকরা অবস্থান নিয়ে আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো শ্রমিককে আটক করা হয়নি। তাদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮৫০ কৃষকের ঋণ পরিশোধ করছেন অমিতাভ

বিনোদনের খবর: ৮৫০ এর বেশী কৃষকের সাড়ে পাঁচ কোটি টাকা ঋণ পরিশোধ করছেন বলিউডের খ্যাতিসম্পন্ন অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি এই তথ্য জানান এ মেগা তারকা।
নিজের ব্লগে অমিতাভ বলেন, ইতিমধ্যে ৮৫০ এর বেশী কৃষকের তালিকা করা হয়েছে। সরকারি সংস্থার মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত কৃষকের অনেক পরিবার দেশের নিরাপত্তার জন্য প্রাণ দিয়েছে। তাদের সকল ধরনের ঋণ পরিশোধের চেষ্টা করা হবে। স্থানীয় ব্যাংক গুলোও এতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, ঋণের কারণে যেন আর কোন কৃষক আত্মহত্যার পথ বেঁছে না নেয় সেজন্য আমি এই ব্যবস্থা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২২

বিদেশের খবর: তাইওয়ানে রবিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে ১৭১। দেশটির রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
দেশটির রেল মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলীয় ইয়েলান অঞ্চলে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে মোট ৩৬৬ জন যাত্রী ছিল।
তাইওয়ানের রেল প্রশাসনের প্রধান জ্যাশন লু বলেন, ট্রেনটি লাইন চ্যুত হয়ে একটি পর্যটক এলাকায় ঢুকে যায়। দুর্ঘটনায় ট্রেনের ৪টি বগি উল্টে যায়।
তিনি আরও বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকে হয়তো এখনো ট্রেনের বগির নিচে আটকা পড়ে আছে। ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনা কেন ঘটলো তার তদন্ত চলছে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নভেম্বরে মুক্ত হচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’

বিনোদনের খবর: বহু প্রতীক্ষার পর দর্শকের সামনে আসতে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। ১৮ অক্টোবর বৃহস্পতিবার ‘আনকাট সেন্সর’র ছাড়পত্র পায় সিনেমাটি। মিস্টার বাংলাদেশকে নভেম্বরে বড় পর্দায় দেখা যাবে। তবে নির্দিষ্ট তারিখ জানা যাবে আগামী সাপ্তাহে। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী গল্প নিয়ে নির্মিত ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে নভেম্বরে।
আবু আক্তারুল ইমান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমাটির প্রযোজক ও নায়ক খিজির হায়াত খান। ছবিটি মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘গোটা টিমের বহু পরিশ্রমের ফলেই চলচ্চিত্রের নির্মাণ কাজ ভালো ভাবে শেষ হয়েছে। (বৃহস্পতিবার) আমরা সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত। নভেম্বরেই মুক্তি পাবে আমাদের স্বপ্নের মিস্টার বাংলাদেশ।’তবে নির্দিষ্ট তারিখটি জানাবো সপ্তাহখানেক পর।’
দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটির গল্প তৈরি করা হয়েছে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।
কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির মধ্য দিয়েই প্রথমবার বড় পর্দায় আসছেন টিভি অভিনেত্রী শানারেই দেবী শানু। আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ।
গত বছরের শেষের দিকে ‘মিস্টার বাংলাদেশ’-এর শুটিং শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হরীতকীর যত ঔষুধী গুণ

অনলাইন ডেস্ক: হরীতকী মধ্যম থেকে বৃহদাকার চিরসবুজ বৃক্ষ। ত্রিফলার অন্যতম ফল হচ্ছে হরীতকী। হরীতকী গাছকে ভেষজ চিকিৎসকরা মায়ের সঙ্গে তুলনা করে থাকেন। তারা বলেন, মানুষের কাছে এ বৃক্ষ মায়ের মতোই আপন। মানুষের শরীরে সংক্রামিত প্রায় সব রোগ-ব্যাধির ওষুধ হিসেবে হরীতকীর ব্যবহার রয়েছে। অর্শরোগে, রক্তার্শে, চোখের রোগ, পিত্তবেদনা, গলার স্বর বসে যাওয়া, হৃদরোগ, বদহজম, আমাশয়, জন্ডিস, ঋতুস্রাবের ব্যথা, জ্বর, কাশি, হাঁপানি, পেটফাঁপা, ঢেঁকুর ওঠা, বর্ধিত যকৃত ও প্লীহা, বাতরোগ, মহৃত্রনালীর অসুখ, ফুসফুস, শ্বাসনালীঘটিত রোগে হরীতকী ফলের গুঁড়া ব্যবহৃত হয়। এছাড়া ঘন ঘন পানির তৃষ্ণা কিংবা বমি বমিভাব কাটাতেও হরীতকী ব্যবহৃত হয়। ত্রিফলা অর্থাৎ শরবত কোলেস্টেরল অর্থাৎ প্রেসার বা রক্তচাপ কমানোর মহৌষধ।

এক ওষুধ গবেষক দলের মতে, আধুনিক যেকোনো অ্যালোপ্যাথিক ওষুধের তুলনায় ত্রিফলা কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসহৃ। তাদের মতে, দ্রব্যগুলোর মধ্যে হরীতকীই সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় স্থানে আমলকী এবং তৃতীয় স্থানে বহেরা। ত্রিফলা শুধু কোলেস্টেরলই কমায় না বরং এতে প্লীহা ও যকৃতের উপকার হয়। এছাড়া হরীতকীর কাঠ আসবাবপত্র, কৃষি যন্ত্রপাতি ছাড়াও নানা কাজে ব্যবহৃত হয়। ফল থেকে ট্যানিন, লেখার কালি ও রং পাওয়া যায়।

নানা রোগ নিরাময়ে হরীতকী খুব উপকারী :
হরীতকী বললেই ত্রিফলার কথা আসে। ত্রিফলা মানে তিনটি ফলের সমাহার। এই তিনটি ফল হলো_ আমলকী, হরীতকী ও বহেড়া।
তবে তিনটি ফলের মধ্যে হরীতকীর রয়েছে অসাধারণ গুণ। ফলে পাক ধরলে হলুদাভ সবুজ বর্ণ ধারণ করে এবং চিবুলে তিতকুটে লাগে। ফলের কোনো কিছু ফেলনা নয়। বীজের ভেতরের শাঁসও মজা করে খাওয়া যায়। হরীতকী ভেষজ গুণসমৃদ্ধ। আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ত্রিফলা ব্যবহৃত হয়। এছাড়াও কলেরা ও আমাশয় নিরাময়ে এর যথেষ্ট ব্যবহার রয়েছে। হরীতকী চূর্ণ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তশূল দূর হয়। বিশেষভাবে পরিশোধনের মাধ্যমে। পাইলস, হাঁপানি, চর্ম, ক্ষত, কনজাংটিভাইটিস রোগেও হরীতকী ব্যবহৃত হয়।

আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরীতকী। এর নানা গুণ আছে। স্বাদ তিতা। এটি ট্যানিন, অ্যামাইনো এসিড, ফ্রুকটোজ ও বিটা সাইটোস্টেরল-সমৃদ্ধ।

ব্যবহার:
হরীতকী দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়। হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। এটা রেচক, কষাকারক, পিচ্ছিলকারক, পরজীবীনাশক, পরিবর্তনসাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়বিক শক্তিবর্ধক। তাই কোষ্ঠকাঠিন্য, স্নায়বিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়। হরীতকীতে অ্যানথ্রাকুইনোন থাকার কারণে রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্য দূর করে হরীতকী। অ্যালার্জি দূর করতে হরীতকী বিশেষ উপকারী। হরীতকী ফুটিয়ে সেই পানি খেলে অ্যালার্জি কমে যাবে। হরীতকীর গুঁড়া নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকবে। হরীতকীর গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরীতকী পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে আরাম পাবেন। দাঁতে ব্যথা হলে হরীতকী গুঁড়া লাগান, ব্যথা দূর হবে। রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে ২ গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরীতকীর গুঁড়া মিশিয়ে খান। পেট পরিষ্কার হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest