সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

২৫ শর্তে ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশের অনুমতি

দেশের খবর: ২৫ শর্তে সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী বুধবার জেলার রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতির কথা সমকালকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া।
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম জানান, শনিবার দুপরে সমাবেশের জন্য আবেদন করা হয়েছিল; রোববার বিকেলে পুলিশের পক্ষ থেকে তাদের বুধবারের জন্য এ অনুমতি দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমের টানে কানাডা থেকে কালনায়

অনলাইন ডেস্ক: একেই বলে যোগাযোগ! কোথায় কানাডাক কুইবেক আর কোথায় বর্ধমানের কালনা আশ্রমপাড়া। তবে এই সাত সাগরের দূরত্ব আদৌ বাধা হল না টিঙ্কু আর ক্যাথরিনের চার হাত এক করতে। মাঝখানে অনুঘটকের কাজ করল যোগ শিক্ষা।
ষষ্ঠীর দিন, পরনে লাল পাড় শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর— খাঁটি হিন্দু-বাঙালি রীতি মেনে আশ্রমপাড়ায় টিঙ্কুর বাড়ির উঠোনে বিয়ে হল ‘মেম’ ক্যাথরিনের।
যে কোনও বলিউড ছবির চিত্রনাট্যকে ফিকে করে দিতে পারে ক্যাথরিন আর টিঙ্কুর কাহিনী। কালনার আশ্রম পাড়ায় ছোটখাট ব্যবসা শিবানন্দ রায়ের। করোগেটেড টিনের ছাউনি দেওয়া, কিছুটা মাটি, বাকিটা দরমার বেড়া দেওয়া বাড়িতেই চার ছেলেকে নিয়ে বসবাস শিবানন্দ এবং দীপ্তির।

বড় দুই ছেলের সে রকম পড়াশোনা না হলেও, বেশ কষ্টেসৃষ্টে সেজ ছেলে টিঙ্কুকে হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছিলেন শিবানন্দ। ২০১১ সালে দুবাইয়ের একটি হোটেলে চাকরিও পান টিঙ্কু। কিন্তু কয়েক মাস পরেই সেই চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন। তার কথায়, হোটেলের কাজ আমার জন্য নয়।
আমি তাই ছেড়ে চলে আসি। তার পর স্থানীয় কলেজে যোগের পাঠ শেষ করে, কলকাতায় শুরু হয় যোগের শিক্ষকতা। সেই সূত্র ধরেই ২০১৬ সালে ভাগ্যান্বেষণে পৌঁছে যান ঋষিকেশে।
রবিবার কালনার বাড়িতে বসেই ফোনে কথা বলছিলেন বছর তিরিশের টিঙ্কু। তিনি বলেন, ঋষিকেশে চন্দ্রা যোগ স্কুলে যোগ শিক্ষার জন্য কুইবেক থেকে এসেছিলেন ক্যাথরিন আওলেট এবং তার বোন ভ্যালেরি। সময়টা অক্টোবর ২০১৭। ওই প্রতিষ্ঠানে আমি যোগ শেখাতাম। সেই সূত্র ধরেই ক্যাথরিনের সঙ্গে আলাপ।
কথা বলার সময় টিঙ্কুর পাশেই ছিলেন ক্যাথরিন। ফোনে ভাঙা ইংরেজিতে তিনি বলেন, সেই সময় থেকেই ধীরে ধীরে আমাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তারপরই আমি টিঙ্কুকে বিয়ের সিদ্ধান্ত দেই। কিন্তু সমাজ, দেশ, সংস্কৃতি এমনকি অর্থনৈতিক দিক থেকেও দুই জনের বিস্তর অমিল। তাই প্রশ্ন করা হয়েছিল নববিবাহিত দম্পতিকে— কী আপনাদের কাছাকাছি আনল? দুই জনের জবাব একটাই— ‘আমরা দুই জনের মধ্যে নিজেদের শান্তি খুঁজে পেয়েছি। আর সেই খুঁজে পাওয়ার ক্ষেত্রে যোগ শিক্ষা গুরুত্বপূর্ণ অনুঘটকের কাজ করেছে।’
যোগ শিক্ষা শেষ করে দেশে ফিরে গিয়েছিলেন ক্যাথরিন। কিন্তু টিঙ্কুর স্মৃতি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর একই ছোঁয়া রেখে গিয়েছিলেন টিঙ্কুর মনেও। ঋষিকেশে বসেও তাই সর্বক্ষণই দুই জনের নিয়মিত যোগাযোগ ছিল। এরপর এ বছর এপ্রিল মাসে ক্যাথরিনের দাবি মেনে কানাডা পাড়ি দেন টিঙ্কু। সেখানে ক্যাথরিনের বাবা জিলেফ এবং মা হেলেনার সঙ্গে আলাপ হয়।
কানাডার স্বাস্থ্য বিভাগের কর্মী ছিলেন তারা দুইজন।। এখন অবসরপ্রাপ্ত। ক্যাথরিন বাবা-মাকে জানা, তিনি বিয়ে করতে চান টিঙ্কুকে। মেয়ের ইচ্ছেতে বিশেষ অমত করেননি তার বাবা-মা। তবে প্রথমে ছেলের এই মেম বিয়ে করায় সায় ছিল না শিবানন্দর।
শেষ পর্যন্ত হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করতে টিঙ্কুকে নিয়ে সটান আশ্রম পাড়ায় চলতি মাসের শুরুতে হাজির হন ক্যাথরিন। তার পর সবাইকে চমকে দিয়ে, মাথায় ঘোমটা দিয়ে, মাথায় মুকুট পরে বিয়ের পিড়িতে হাজির মেম। বিয়ের পর এখনও ওই বাড়িতেই রয়েছেন ক্যাথরিন।
তার একটাই কথা, এটা এখন আমারও পরিবার। আমি গোটা পরিবেশ, সবাইকে খুব উপভোগ করছি। আমার খুব ভালো লাগছে।
তবে বড্ড বিপদ হয়েছে শিবানন্দ এবং দীপ্তির। বৌমার পাল্লায় পড়ে এখন যে ইংরেজি শিখতে হচ্ছে দুই জনকেই! সূত্র- আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমার-ব্রুনার বিচ্ছেদ!

নেইমার-ব্রুনার বিচ্ছেদ!

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: ব্রাজিলীয় তারকা নেইমারের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন ব্রুনা মার্কুইজিন। কেন ব্রেকআপ, তার কোন নির্দিষ্ট ব্যাখ্যা অবশ্য দেননি ব্রাজিলের এই অভিনেত্রী ও মডেল। তবে একটি সাক্ষাৎকারে ব্রুনা বলেছেন, সম্পর্ক থেকে বেরিয়ে আসার ‘‌সিদ্ধান্ত’ নিয়েছেন নেইমারই। তবে তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালবাসা অটুট থাকবে বলেই জানিয়েছেন ব্রুনা।
২০১২ থেকে তাঁর সঙ্গে ডেট করছিলেন নেইমার। এমনকি চলতি মাসের শুরুতেও এই জুটিকে দেখা গিয়েছিল ডিজনিল্যান্ডে।
এদিকে, ব্রাজিল এইমুহূর্তে সরগরম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্যায় নিয়ে। দেশের মানুষ আড়াআড়ি বিভক্ত বামপন্থী ও দক্ষিণপন্থী দুই দলের সমর্থনে। কোন কোন মহলের ব্যাখ্যা, নেইমার ও ব্রুনার সম্পর্ক ছেদের পেছনে দেশের রাজনীতি জড়িয়ে। যদিও এই ব্যাখ্যা কতটা ঠিক তা জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটি যুবকের হৃদয় ভাঙ্গলেন দীপিকা!

বিনোদনের খবর: দীপিকা-রণবীরের বিয়ে ঘিরে নানা সময়ে বহু কথা শোনা গেলেও মুখ খোলেননি দুই তারকা। তবে এবার সেই অপেক্ষার অবসান হল। রবিবার (২১ অক্টোবর) বিকেলে ট্যুইট করে জানালেন আগামী ১৪ এবং ১৫ নভেম্বের হল সেই শুভ দিন যেখানে চার হাত এক হতে চলেছে৷
টুইটারে দীপিকা লিখেন, ‘সকলের সঙ্গে এই খবর শেয়ার করতে পেরে আমি খুবই খুশি৷ দুজনের পরিবারের আশীর্বাদে আগামী ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘এত বছর ধরে সকলে যেভাবে আমাদের ভালোবেসেছেন তাঁর জন্য আমরা কৃতজ্ঞ।’ নতুন সফরের জন্য সকলের থেকে আশীর্বাদও চেয়ে নিয়েছেন তাঁরা৷
প্রসঙ্গত, এর আগে বছরের প্রথমের দিকে রণভীরকে, দীপিকার পরিবারের সঙ্গে একটি রেস্টুরেন্টে ডিনার করতে দেখা যায়৷ জানা যায় দীপিকাও, রণভীরের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে বেশ কয়েকবার দেখা করে এসেছেন৷ তখনই তাঁদের বিয়ের বিষয়টি নিয়ে অনেকেই নিশ্চিত হয়ে যায়৷ যদিও তারপরেও জল্পনা চলছিল৷
শোনা যায় দীপিকা তাঁর শ্বশুরবাড়ি রেনোভেন নিয়েও বেশ ব্যস্ত ছিলেন৷ রণভীর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দুটি ফ্লোর কিনে নিয়েছেন৷ সেখানে তিনি তাঁর পরিবার নিয়ে শিফ্ট করেছেন৷ সেখানেই নাকি অভিনেতা বিয়ের পর দীপিকাকে নিয়ে থাকবেন৷
সূত্রের খবর, দুটি ফ্লোরকে সুন্দর করে সাজানো হয়েছে, রেনোভেশনের কাজও হয়৷ দীপিকা নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করিয়েছেন৷ বিয়ের পর রণভীরের পরিবারকে নিয়ে দীপিকা একসঙ্গে থাকবেন সেখানে৷ রণভীর হায়দরাবাদে ‘সিম্বা’র শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় সবটা দেখে শুনে নিয়েছেন তাঁর হবু স্ত্রী দীপিকা৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্যান্টের জিপ খুলে ফেলেন, আমার চুল ধরে ওর কোলের ওপর…’

বিনোদনের খবর: একদিকে নামী সব অভিনেত্রীরা অভিযোগ করছেন অন্যদিনে ফেঁসে যাচ্ছেন গুণী সব পরিচালক- প্রযোজক ও অভিনেতারা। চারদিকে শুধু অভিযোগ আর অভিযোগ। মেয়েদের যৌন কেলেঙ্কারি নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা।

#মিটু-র জেরে এরই মধ্যে নানা পাটেকার, সাজিদ খান, অলোকনাথের পর যৌন হয়রানির অভিযোগ উঠেছিল আনু মালিকের বিরুদ্ধেও। শিল্পী সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিতের পর এবার আরও এক নারী মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন।

আনু মালিকের বিরুদ্ধে মুখ খুলে এক নারী মিড ডে-কে জানিয়েছেন তাঁর সঙ্গে আনুর দেখা হয় ১৯৯০ সালে মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে। সেখানেই আনু তাঁকে চেপে ধরেন। পরে ক্ষমা চেয়ে নেন। এখানেই শেষ নয়।

আনু মালিকের সঙ্গে তাঁর একটি হয়রানির ঘটনা ঘটে সুরকারের নিজের বাড়িতে। ওই নারীর অভিযোগ, ‘নিজের বাড়িতে তাঁর পাশেই সোফাতে বসেছিলেন আনু। বুঝতে পারছিলাম ফাঁদে পড়েছি। কারণ ওইদিন আনুর বাড়ির কেউ ছিলেন না। উনি আমার স্কার্ট তুলে ধরেন। ওকে ঠেলে সরানোর চেষ্টা করছি এমন সময় দরজার বেল বেজে উঠল। ওই ঘটনার পর এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করেন আনু।’

ওই ধরনের যৌন হয়রানির ঘটনা আরও ঘটেছে বলে জানিয়েছেন ওই নারী। তিনি জানিয়েছেন, ‘একবার সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ আনু মালিক তাঁকে নিয়ে একটি ফাঁকা মাঠের মধ্যে গাড়ি থামিয়ে দেন। ভয়ে জিজ্ঞাসা করলাম কোথায় এসেছি। সেসব কথায় কান না দিয়ে উনি প্যান্টের জিপ খুলে ফেলেন। আমি গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে উনি আমার চুল ধরে ওর কোলের ওপর আমার মাথা চেপে ধরেন।‘

প্রসঙ্গত, #মিটু-র অভিযোগের যখন গোটা বলিউড নড়ে- চড়ে বসেছে তখন এ তালিকা থেকে বাদ যাননি দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো অভিনেত্রীরাও। এছাড়া এ তালিকায় আরও রয়েছেন বঙ্গকন্যে তনুশ্রী দত্ত, অনন্যা বিশ্বাস, কারিশমা শর্মা, ঐশ্বরিয়া রায় বচ্চন, কঙ্গনা রানাউত, নয়নী দীক্ষিত, সোনা মহাপাত্র, আলোকনাথ, কঙ্গনা রানাউত, কেট শর্মা মতো অনেকেই।

এরই মধ্যে এক অভিনেত্রী শাহরুখের ঘনিষ্ট বন্ধু করিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তারপরেই অভিযুক্ত অভিনেতাদের তালিকায় নাম উঠে ভাইজান নামে খ্যাত সালমান খানের। ভাইজানের বিরুদ্ধে অভিযোগ আছে পূজা মিশ্রা নামের এক মডেল-অভিনেত্রী। তার অভিযোগ সালমান খান তাকে অচেতন অবস্থায় ধর্ষণ করেন। একাধিকবার তিনি এমন ঘটনার শিকার হয়েছেন।

এছাড়া পরিচালক বিপুল অমৃতলাল শাহ’র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন ইরানি অভিনেত্রী ইলনাজ নরৌজি। তাঁর অভিযোগ, ছবিতে সুযোগ দেওয়ার কথা বলে কখনও জড়িয়ে ধরা, কখনও বা চুমু খাওয়ার চেষ্টা করেছেন পরিচালক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বয়স আর বাড়ল না’

‘বয়স আর বাড়ল না’

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। বলতে গেলে, বাংলাদেশের তরুণ থেকে বৃদ্ধ সবারই প্রিয় অভিনেত্রী তিনি।
শনিবার (২০ অক্টোবর) পূর্ণিমা তার অফিশিয়াল ফেসবুক পেজে তিনটি সেলফি (ছবি) আপলোড করেছেন। ছবিগুলোর সঙ্গে পূর্ণিমা একটি ক্যাপশনও দিয়েছেন।
পূর্ণিমা লিখেছেন, ‘Smile is a power to overcome all hurdles’ অর্থাৎ ‘সব বাধা অতিক্রম করার শক্তি হচ্ছে হাসি’।
বাংলা ছবির এই অভিনেত্রী সেলফি আপলোড করার পর তা দেখতে ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছে। ছবিগুলোর নিচের অসংখ্য হাজার হাজার লাইক, কমেন্ট ও শেয়ারে ভরে যায় পূর্ণিমার পোস্টটি।
কমেন্টে কেউ বলছেন, ‘ক্লাস থ্রী-তে থাকতে আপনার ছবি দেখতাম। তখন আপনি যেমন ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন।’
কেউ মন্তব্য করেছেন, ‘দিন দিন আপনি জাতির ক্রাশ হয়ে উঠছেন’, কারো মন্তব্য- ‘বয়স আর বাড়লো না’।
আবার কেউ বলছেন, ‘একটা মানুষ কতজনের ক্রাশ হতে পারে!’
মনিরুল ইসলাম অপু নামে একজন লিখেছেন, ‘উফ…মাথা নষ্ট। আমি তো শেষ। দিন দিন তো আপনি জাতির ক্রাশ হইয়া উঠতাছেন। আমার যদি এত এত টাকা থাকতো, আমি আপনারে বিয়ের প্রপোজাল দিতাম। দেশে বর্তমানে যত হিরোইন আছেন… আমি মনে করি রুপে লাবণ্যে আপনি নাম্বার ওয়ান। বিয়ের পরেও আপনি সবাইকে পাগল করে চলেছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে রূপালি জগতে পথ চলার শুরু পূর্ণিমার। ক্যারিয়ারের শুরুতে চড়াই-উৎরাই ছিল, কিন্তু তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনো। বরাবরই সবার প্রিয় নায়িকার তালিকায় তার নামটি প্রথম দিকেই ছিল। যদিও তার বয়সের ঘরে ৩৭ বছর বয়স যোগ হয়েছে। কিন্তু, তাতে কি রূপ-লাবণ্যে এখনও পূর্ণিমা যেন অষ্টাদশীই রয়েছেন!
সিনে দর্শকের মনে একজন নায়িকা যেই ভালোবাসার জায়গা দখল করতে পারেন, সেটা ঠিকই নিজের করে নিয়েছেন পূর্ণিমা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশ্মীরে সেনা ও জঙ্গীদের সংঘর্ষে নিহত ৮

বিদেশের খবর: কাশ্মীরে নিরাপত্তা কর্মী ও জঙ্গীদের মধ্যে ভয়াবহ গুলিবর্ষণে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ জন জঙ্গী ও ৫ জন বেসামরিক লোক। গুরুতর আহত হয়েছে ২ জন সেনা। জম্মু কাশ্মীরের কুলগ্রাম জেলায় এ সংঘর্ষ ঘটে। খবর এনডিটিভির।
এনডিটিভির খবরে বলা হয়, একটি গোপন সূত্র পুলিশকে জানায়, ওই এলাকার একটি বাড়িতে দু-তিনজন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে রয়েছে। খবর পেয়ে এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তারক্ষীরা। সে সময়ই দুই পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলে ৩ জঙ্গী নিহত হয়।

পুলিশ আরও জানায়, নিষেধ করা সত্ত্বেও সংঘর্ষ চলাকালীন ওই অঞ্চলে কিছু বেসামরিক লোক ঢুকে পড়ে। আকস্মিক একটি বোমার বিস্ফোরণে ৫ জন নিহত হয়।
উল্লেখ্য, দুই দিন আগেই দুটি ঘটনা ঘটে ভূস্বর্গে। শুক্রবার, দক্ষিণ কাশ্মীরে আইইডি বিস্ফোরণে রাষ্ট্রীয় রাইফেলসের সাত জওয়ান আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে শ্রীনগর মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদিনের বিস্ফোরণ ও হামলার ঘটনার দায় স্বীকার করেছে জৈইশ-ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘খাসোগি হত্যায় সৌদি আরবের ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়’

বিদেশের খবর: সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদিআরব যে ব্যাখ্যা দিয়েছে তা কোনভাবেই বিশ্বাস যোগ্য নয়। এমন বক্তব্য করেছেন ব্রিটেনের ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব। আজ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য করেন। খবর রয়টার্সের।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খাসোগি হত্যায় সৌদিআরব যে ব্যাখা দিয়েছে তা আমার কাছে বিশ্বাস যোগ্য নয়। আমরা তুরস্কের তদন্তকে সাপোর্ট করি। আমদের বৃটিশ সরকারও দেখতে যায় খাসোগি হত্যার পেছনে কে আছে।
তিনি আরও বলেন, আমরা দেখতে চাই খাসোগি হত্যার আগে কি ঘটেছিল এবং আসলে কে অপরাধী এবং পরবর্তীতে কি হচ্ছে আমাদের দেশের মানুষ তা দেখতে চায়।

উল্লেখ্য, খাসোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় গত শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest