সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

রান আউটে জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন

খেলার খবর: দারুণ এক রান আউট করে জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরালেন মুশফিকুর রহিম। এর ফলে তৃতীয় উইকেটের পতন হয় জিম্বাবুয়ের। ১৩তম ওভারের দ্বিতীয় বলে পুশ করে মাসাকাদজা দুই রান নিতে গেলে কায়েসের লম্বা থ্রো থেকে বল নিয়ে ডাইভ দিয়ে স্ট্যাম্প ভেঙে দেন মুশফিক। ৩৪ বলে ২১ রান করেন সফরকারী দলনেতা।
এর রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে হারিয়ে ৮২ রান করেছে জিম্বাবুয়ে।
২৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। মাশরাফি-মিরাজের প্রথম স্পেলে সফলতা পায় তারা। তবে দলীয় অষ্টম ওভারে মোস্তাফিজুর রহমান এসেই বাজিমাত করেন। চিপহাস জুহওয়াওকে ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে বোল্ড করেন তিনি। ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ করে ভয়ংকর হয়ে ওঠা এই বাঁহাতিকে মাঠ ছাড়া করান। পরে দলীয় ১১ ও নিজের দ্বিতীয় ওভারে নতুন ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরকে সরাসরি বোল্ড করেন স্পিনার নাজমুল ইসলাম অপু।
এর আগে দল বিপর্যয়ে পড়লেও দারুণ সেঞ্চুরি করে বাংলাদেশকে ২৭১ রানের ভালো সংগ্রহ পাইয়ে দেন ইমরুল কায়েস (১৪৪)। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে এই রান করে টাইগাররা। সপ্তম উইকেট জুটিতে এদিন সাইফউদ্দিনের সঙ্গে রেকর্ড ১২৬ রানের পার্টনারশিপ গড়েন ইমরুল।
প্রায় ৮ মাস পর নিজেদের মাটিতে খেলতে নেমেছে বাংলাদেশের। যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ব্যাটিংয়ে নেমে স্লথ গতিতে ব্যাট করতে থাকা লিটন দাশ তুলে মারতে গিয়েই বিদায় নেন। দলীয় পঞ্চম ওভারের শেষ বলে ডোনাল্ড ট্রিপানোকে হিট করলেও তা যথেষ্ট হয়নি। তেন্তাই চাতারার ক্যাচে মাঠ ছাড়েন। ১৪ বলে মাত্র ৪ রান করেন এই ওপেনার। পরের ওভার করতে আসা চাতারার বলে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরকে শূন্য রানে ক্যাচ দেন অভিষেক ওয়ানডে খেলতে নামা ফজলে রাব্বি।
১৫তম ওভারের শেষ বলে ব্র্যান্ডন মাভুতার স্পিনে ধরা পড়েন মুশফিকুর রহিম। উইকেটের পেছনে থাকা ব্র্যান্ডন ম্যাককালামকে ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ দেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দলের বিপর্যয়ে হাল ধরেন এই ওপেনার। পরে ২৩তম ওভারে ব্র্যান্ডন মাভুতার বলে ইমরুল ছক্কা হাকালে দলীয় সেঞ্চুরির দেখা পায় বাংলাদেশ।
দলের বিপর্যয় সামলে ইমরুল কায়েসের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন। তবে ব্যক্তিগত ৩৭ রানে কাইল জারভিসের বলে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরকে ক্যাচ দিয়ে ফেরেন মিঠুন। ৪০ বলে একটি চার ও তিনটি ছক্কায় নিজের ইনিংস সাজান ফর্মে থাকা এই ডানহাতি। কিন্তু নতুন ব্যাটসম্যান হিসেবে এসেই সেই জারভিসের ওভারেই আউট ব্যক্তিগত শূন্য রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ডানহাতি এ ফাস্ট বোলারের পরের ওভারে উইকেট বিলিয়ে দেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
নিজের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা পান ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দলের বিপর্যয়ে একাই হাল ধরে ব্যাটিং করা এই ওপেনার ১১৮ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। পরে ৪৮.৪ ওভারে জারভিসের চতুর্থ শিকার হয়ে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ১৪০ বলে ১৩টি চার ও ৬টি ছক্কায় ১৪৪ রানে বিদায়ে নেন এই বাঁহাতি।
ইমরুলের বিদায়ের পর ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির দেখা পাওয়া সাইফউদ্দিনও মাঠ ছাড়েন। ৬৯ বলে ৩টি চার ও এক ছক্কায় ঠিক ৫০ করে তিনি চাতারার তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নমুখী হন। সপ্তম উইকেট জুটিতে এদিন সাইফউদ্দিনের সঙ্গে রেকর্ড ১২৬ রানের পার্টনারশিপ গড়েন ইমরুল।
এ ম্যাচে বাংলাদেশ দলের বড় শক্তি সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অভিষেক হয় ফজলে রাব্বির। স্কোয়াডে ডাক পাওয়ার পর থেকেই তার একাদশে আসার জোর গুঞ্জন শোনা যায়। তাই সত্যি হলো।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৯তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ৩০ বছর বয়সী রাব্বির।
এর আগে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুর হয় বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোবাইলে প্রেম, নানির বয়সী বৃদ্ধাকে বিয়ে! অতঃপর…

অনলাইন ডেস্ক: মোবাইল ফোনে দীর্ঘ এক মাস ধরে চলে প্রেম। কিন্তু, প্রেমিকাকে একনজর দেখার জন্য প্রেমিকের আর তর সইছে না। অবশেষে একদিন দুরু দুরু বুকে কিশোর প্রেমিক তার প্রিয়তমার সঙ্গে প্রথমবার দেখা করতে যায়। ব্যস, এখানেই ঘটে বিপত্তি।
এদিকে প্রেমিকার পরিবারের আবদার, দেখা-দেখি পর্বের আগে খাওয়া-দাওয়া হোক। হয়েছেও তাই পেট ভরে ভাত, সব শেষে তেলের পিঠা খেয়ে ছেলেটি ‘স্বপ্নের রাজকন্যা’ দেখতে প্রস্তুত। এরপর হঠাৎ করেই মুখে ঘোমটা টেনে ঘরে প্রবেশ করলেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধা। ভারতের আসামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

কিন্তু, মোবাইলের ওপাশে যার মধুর কোকিল কণ্ঠে মজেছিল আসামের গোয়ালপাড়া জেলার শিমলিতোলা এলাকার হেপচাপাড়া গ্রামের ১৫ বছর বয়সী ওই কিশোর ছেলেটি, তাকে দেখে কিংকর্তব্যবিমূঢ়। বৃদ্ধাকে দেখা মাত্রই ওই প্রেমিক পালানোর চেষ্টা করেছিল।
কিশোর ছেলেটির অভিযোগ, কন্যা পক্ষ ‘ধরে বেঁধে’ ওই স্বামী হীনা নারীর সঙ্গেই কিশোরের বিয়ে দিয়েছে। পরে ছেলেটি বউ নিয়েই বাড়ি ফিরেছে। বউয়ের বয়স শাশুড়ির থেকেও বেশ কয়েক বছর বেশি! অর্থাৎ ছেলের নানির বয়সী ‘বউ’।

নতুন বউয়ের দাবি, কাজী বিয়ে দিয়েছেন। স্বামীর ঘরেই সে থাকবে। এমনটাই জানিয়ে দিয়েছেন শ্বশুর বাড়িতে।
জানা যায়, ওই কিশোর প্রেমিক মিস্ত্রির কাজ করে।

প্রেম প্রসঙ্গে ছেলেটি জানায়, মাসখানেক আগে বঙাইগাঁওয়ে একজনকে ফোন করতে গিয়ে ভুল নম্বরে ফোন করায় তা চলে যায় বরপেটা জেলার সুখারচর গ্রামে, ওই নারীর মোবাইলে (এখন যিনি বউ)। সেই থেকে শুরু। সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। কিশোর প্রেমিক বার বার দেখা করতে চাপ দেয় তার প্রেমিকাকে। কিন্তু ফোনের অপরপ্রান্ত থেকে জানায়, একেবারে বিয়ে করতে হবে। একপর্যায় গত মঙ্গলবার প্রেমিকার বাড়িতে যায় ওই কিশোর। বাড়ির লোক কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করে।

এ ঘটনা জানাজানি হতেই ‘নতুন বউ’ দেখতে আশপাশের গ্রামের লোক বাড়িতে ভীড় করছে। যদিও এ ঘটনায় পালিয়ে বেড়াচ্ছে ছেলেটি। অন্যদিকে বাড়ি থেকে বের হচ্ছেন না নতুন বউও।

এমন বিয়ে মানতে নারাজ কিশোর ছেলেটির পরিবার ও তার গ্রামের মানুষ।
এ নিয়ে অল আসাম মুসলিম স্টুডেন্টস ইউনিয়ন (আমসু) বিষয়টির নিষ্পত্তিতে এগিয়ে এসেছে। কিশোর ছেলেকে জোর করে বিয়ে দেয়ার ঘটনা জানতে পেরে চাইল্ডলাইন বিষয়টি রাজ্য শিশু সুরক্ষা কমিশনেও জানিয়েছে।
জেলাশাসক বর্ণালী ডেকা জানান, এখনও পুলিশে অভিযোগ হয়নি। আইন মেনেই ব্যবস্থা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্য সুরক্ষায় কামরাঙা’র উপকারিতা

অনলাইন ডেস্ক: দেশি ফলের মধ্যে কামরাঙা খুব পরিচিত ও সুস্বাদু একটি ফল। এ ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। আসুন জেনে নেই কামরাঙা ফলের উপকারিতা।
* গবেষণায় দেখা গেছে, কামরাঙা ক্যানসাররোধী ফল। এর মধ্যে রয়েছে পলিফাইনোলিক উপাদান। কামরাঙা লিভার ক্যানসার প্রতিরোধে কাজ করে। এর মধ্যে আরো রয়েছে আঁশ। এটি কোলন পরিষ্কার করে। এতে কোলন ক্যানসারের ঝুঁকি কমে।

* কামরাঙার মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এটি কফ, জ্বর, গলাব্যথা ইত্যাদি কমায়। এটি শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে।

* কামরাঙার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ পটাশিয়াম ও সোডিয়াম। এটি রক্তচাপ ঠিকঠাক রাখতে উপকারী। রক্তচাপ স্বাভাবিক থাকলে হৃৎপিণ্ড ভালোভাবে কাজ করে।

* কামরাঙা’র মধ্যে খুব কম ক্যালরি রয়েছে। এটি ওজন কমায়। এছাড়াও এ ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়। এটি ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১ নভেম্বর

দেশের খবর: আগামী ১ নভেম্বর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ নির্ধারণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে সাক্ষাতের জন্য ইসি সময় চেয়েছিল। ওইদিন বিকেল ৪টায় সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এদিকে রোববার ইসি সচিব বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আরেকটি কমিশন সভায় তফসিল চূড়ান্ত হবে।
আগামী ৩০ অক্টোবর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। এর আগে নির্বাচন কমিশন সচিব বলেছিলেন নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চড়াও হওয়া জুওয়াওকে থামালেন মুস্তাফিজ

খেলার খবর: সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ১১ ওভারে ৫৯/২ (বাংলাদেশ ২৭১/৮)
মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজের ওপর চড়াও হয়ে জিম্বাবুয়েকে দ্রুত এগিয়ে নিচ্ছিলেন সিফাস জুওয়াও। বোলিংয়ে এসেই এই ওপেনারকে ফিরিয়ে জুটি ভেঙেছেন মুস্তাফিজুর রহমান।
অষ্টম ওভারে আক্রমণে আসেন বাঁহাতি এই পেসার। প্রথম বলটি ছিল ওয়াইড। পরের বলটি অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে জুওয়াওয়ের ব্যাট-প্যাডের ফাঁক গলে উড়িয়ে দেয় অফ স্টাম্প।
২৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করে ফিরেন জুওয়াও। ভাঙে ৪৮ রানের জুটি।
৮ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৪৯/১। ক্রিজে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গী ব্রেন্ডন টেইলর। জয়ের জন্য আরও ২২৩ রান চাই অতিথিদের। টেইলরকে ফেরান নাজমুল।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উন্নয়ন নিয়ে নজরুল ইসলামের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
নৌকা প্রতীকে ভোট চেয়ে সরকারের উন্নয়ন নিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম লিফলেট বিতরণ করেছেন। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার এলাকার লিফলেট বিতরণ শুরু করে তিনি। এসময় সাথে ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি প্রমুখ।
লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশে^র কাছে মানবতার নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি নারী, শিশুদের সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। কৃষকের যথা সময়ে সার দিয়ে কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে ব্যাপক পরিবর্তন। বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধপরিকর। প্রায় ৯০ ভাগ মানুষ বিদ্যুতের আলো ভোগ করছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকারের অভূতপূর্ব ছোয়ায় এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু বর্তমান বাংলাদেশের একটি অন্যতম রোল মডেল। যেটা কেউ কখনও কল্পনা করেনি। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ববি হাজ্জাজের দলের নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক: ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রায় ঘোষণা করেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
রায়ের পর ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া রাজনৈতিক দল হিসেবে এনডিএমকে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে রায়ে।

এর আগে গত ১৬ অক্টোবর ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে হাইকোর্ট।
গত ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম)- রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এনডিএম’র পক্ষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়।

রাশনা ইমাম বলেন, রাজনৈতিক দল হিসেবে ২০১৭ সালের ২৪ এপ্রিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রতিষ্ঠা করা হয়। এরপর নিবন্ধন চেয়ে গতবছর ২৪ ডিসেম্বর ইসিতে আবেদন করেন ববি হাজ্জাজ। কিন্তু এ বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত জানতে না পেরে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এ রিট আবেদনে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে ববি হাজ্জাজের আবেদন নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেয়।

এরপর ২৮ জুন ইসির পক্ষ থেকে জানানো হয় যে, গত ১১ জুন এডিএম’র আবেদন খারিজ করা হয়েছে। এ চিঠি পাওয়ার পর ববি হাজ্জাজ নিবন্ধনের নির্দেশনা চেয়ে নতুন করে রিট আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে রুল জারি করে আদালত। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হুমায়ূন দেখি আমার মা’এর চেয়ে এক ধাপ উপরে…

অনলাইন ডেস্ক: “কইন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল—
সেই ফুল পানিতে ফেইলা কইন্যা করলো ভুল!
একটা ছিল সোনার কইন্যা মেঘবরণ কেশ…”
আমার দাদা বাড়ির পুকুর ঘাটে বসে একটা অংক খাতার রুলটানা কাগজে আমাকে উদ্দেশ্য করে এই গান লিখেছিলেন হুমায়ূন।

সেই সময়টায় আমার লম্বা কোঁকড়ানো চুল ছিল। আমার মা আমার চুলের অসহ্য সব যত্ন করতেন। জোর করে তেল দিয়ে দেয়া.. টকদই, ডিম- (এই ধরনের খাদ্যদ্রব্য টাইপের আরো অনেককিছু) ভর্তা বানায়ে উৎকট গন্ধওয়ালা এক বস্তু তৈরী হতো যা মাথায় দিতে দিতে ধারাবাহিক ‘বকাবকি’র সেশন চালু করতেন আম্মু।

“এখন তো বুঝো না! বুঝবা বুঝবা। যখন পায়ে ধরলেও এগুলো করে দেয়ার কাউকে পাবা না তখন বুঝবা!”

আমার বান্ধবীরা নানান বৈচিত্র্য কেশ কর্তন করতেন আর আমি শুকনো মুখে লোভী লোভী দৃষ্টিতে তাদের পানে চেয়ে ভাবিতাম- “দেখিস! একদিন আমিও…”
বাসায় মিনমিন করে দুইএকবার ছোট করে চুল কাটার শখের কথা বললেই আম্মু ঝাঁঝালো গলায় বলতো- “থাকার মধ্যে আছে তো ঐ চুলগুলোই। ওটাও কেটে ফেলতে চান! যা ইচ্ছা তাই করেন!”

অন্য কিছু বিষয় নিয়ে ‘যা ইচ্ছা তাই’ করলেও কেশ কর্তনের ক্ষেত্রে ‘যা ইচ্ছা তাই’ কোনোদিনই করতে পারিনি। অথচ আমার ছোট ভগ্নীদ্বয় কতবার কতো ঢঙে চুল কাটলেন!

বিবাহের পর ভাবলাম এই সুযোগ। এবার আমার ‘যা ইচ্ছা তাই’ করবো। ওমা… অনুমতি মেললো না! আমি স্বাধীন হইলেও আমার কেশগুচ্ছের মালিকানা নাকি আমার না! হুমায়ূন দেখি আমার মা’এর চেয়ে এক ধাপ উপরে। কর্তন তো অতি দূরের ব্যপার- আমার চুল বাঁধিবারও স্বাধীনতা নাই। মাঝে সিঁথি করে চুলখানা দুইপাশে দিলেই বলতেন ‘মিশরীয় রাজকন্যা’! আমাকে নিয়ে নুহাশপল্লী যাবার সময় গাড়িতে সলিল চৌধুরীর গান দিয়ে দিতেন—
“শোনো- কোনো একদিন… আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষায়… দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো… চাঁদের মুখের পাশে জড়ানো… মন হারালো, হারালো, মন হারালো…”

আচ্ছা কেশ নিয়ে এতো গান কবিতা থাকতে হবে কেন! চুলের সাথে মেঘের তুলনা করেন কেন কবিগণ!
“সোনার রেখার মতো- সোনার রিঙের মতো
রোদ যে মেঘের কোলে-
তোমার গালের টোলে রোদ-
তোমার চুলে যে রোদ— মেঘের মতো চুলে…”
(জীবনানন্দ দাশ)

আমার মেঘের মতো চুলগুলোকে ‘যা ইচ্ছা তাই’ করে ফেললাম…

(ফেসবুক থেকে সংগৃহীত)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest