সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

নায়িকা হয়ে ফিরছেন মৌসুমী

বিনোদনের খবর: ৩০-৩৫ পেরোলেই তথাকথিত নায়িকা হওয়াকে সমর্থন করে না ঢাকাই সিনেমা। এখানে নায়িকাদের নিয়ে ঝুঁকি নেয়া হয়, নানা এক্সপেরিমেন্ট চালানো হয়। বয়স ভাটার দিকে পড়লেই দিন দিন আড়ালে চলে যান, সিনেমায় গুরুত্ব হারান সিনেমার জনপ্রিয় নায়িকারা। অভিজ্ঞতার মূল্য দিয়ে সেই সব অভিনেত্রীকে নিয়ে গল্প চোখে পড়ে না।
এসব কারণে আজকাল চলচ্চিত্রে অনিয়মিত প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। মনের মতো কিছু চরিত্র পেলে তবেই কাজ করেন। সর্বশেষ গত শুক্রবার তার অভিনীত ‘নায়ক’ ছবিটি মুক্তি পেয়েছে। এখানে তিনি নবাগতা অধরা খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন।

তবে মৌসুমী ভক্তদের জন্য সুখবর হলো আগামী ডিসেম্বরেই আবারও মূল নারী চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। ঠিক হয়েছে আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি। এখানে মৌসুমী হাজির হবেন চমক নিয়ে। ছবিটিতে মৌসুমীর নায়ক আনিসুর রহমান মিলন।

পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আসছে বিজয় দিবস উপলক্ষে আমরা ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। চমৎকার গল্পে যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছি আমি। এরই মধ্যে সিনেমাটি নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের। জনপ্রিয় নায়িকা মৌসুমীকে এখানে খুবই সুন্দর একটি চরিত্রে খুঁজে পাবেন ভক্তরা। মিলনসহ অন্যরাও খুব ভালো কাজ করেছেন।’

গল্পের মূল চরিত্র ফাতেমা পারভিন ময়না। এ চরিত্রে অভিনয় করছেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। তিনি গ্রামের এক গরিব ঘরের সহজ-সরল শিক্ষিত নারী। বাবা নেই, অসুস্থ মাকে নিয়ে তার সংসার। নিজেই উপার্জন করেন। প্রভাবশালীর ছেলের প্রেমে পড়ার দায় মেটাতে শহরে আশ্রয় নিতে হয় তাকে। পেছনে পড়ে থাকে তার গ্রাম, শৈশব, কৈশোর, যৌবনের হাজারো স্মৃতি। সঙ্গী হলো মা আর প্রাণের মানুষ প্রেমিকের বিয়োগ বেদনা।
ঢাকা শহরে আসতে নানা অভিজ্ঞতার মুখোমুখি হন মৌসুমী। মানসিকভাবে বিপর্যস্ত মৌসুমী নিজেকে আবিষ্কার করলেন শতভাগ অসহায় এবং বিপদের শিকার হিসেবে। সেখান থেকে নিজেকে বের করে আনার সাহসী গল্পেই এই ছবিটি নির্মিত।
ছবিটি নিয়ে মৌসুমী বলেন, ‘অনেক আগে এই ছবিতে শুটিং করেছিলাম। এটি মুক্তি পেলে আশা করছি দর্শক হলে গিয়ে দেখবেন। ভালো একটি গল্প আছে ছবিতে।’
‘রাত্রির যাত্রী’ সিনেমায় মৌসুমী-মিলন ছাড়াও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, সালাউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, রেবেকা, শিমুল খান, জিয়া তালুকদার, শিমুল আহমেদ, আনান জামান প্রমুখ। ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে ‘ভাইরাল র্গাল’খ্যাত নায়লা নাঈমকে।
ছবিটি অর্ধশতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সিয়াম

বিনোদনের খবর: সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ। ছোট পর্দা মাতিয়ে ‘পোড়ামন ২’ ছবি দিয়ে বাজিমাত করেছেন চলচ্চিত্রেও। অপেক্ষায় আছে তার ‘দহন’ ছবিটি। এরইমধ্যে ছবির একটি গান ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি করেছে।
আশা করা যাচ্ছে ‘দহন’ ছবিটিও ব্যবসা সফল হবে। এই ছবি দিয়ে আবারও সিয়ামের নায়িকা হিসেবে সাফল্যের অপেক্ষায় পূজা চেরী। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী। ‘দহন’-কে ঘিরে এখন প্রচারণা চলছে।

তবে অভিনয়ের বাইরে সমাজ সচেতন মানুষ হিসেবে আলদা পরিচিতি রয়েছে সিয়ামের। নানামুখী কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকেন তিনি। তারই অংশ হিসেবে সম্প্রতি একটি সামাজিক সংগঠনের ব্যানারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য বিতরণ করলেন।
ময়ূরপঙ্খী সংস্থার এ আয়োজনে ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাবার বিতরণ করেন চিত্রনায়ক সিয়াম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম সারোয়ার মানিক।
আরও উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন, ভাইস-চেয়ারম্যান-সাথী খানসহ আরও অনেকে।

এই আয়োজন সম্পর্কে সিয়াম বলেন, ‘শিশুদের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। খুব মজা করা যায়। সেদিন ওইসব শিশুদের মুখে খাবার তুলে দিতে অন্যরকম একটা আবেগীয় অভিজ্ঞতা সঞ্চয় করেছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অনন্ত জলিল

বিনোদনের খবর: ইরানের রাজধানী তেহরানের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের আলোচিত নায়ক অনন্ত জলিল। ছবির নাম ‘দিন-দ্য ডে’। এ ছবিতে তার স্ত্রী বর্ষাও অভিনয় করবেন। এরইমধ্যে ছবিতে অনন্ত ও বর্ষার প্রথম ঝলক ফেসবুকে প্রকাশ করা হয়েছে।
গত ১৮ অক্টোবর তেহরানের বিখ্যাত এসপিনাস প্যালেস হোটেলে চুক্তিবদ্ধ হন অনন্ত জলিল। এ সময় ছবির নতুন হিরো সুমন ফারুক, ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম, ঢাকায় ইরানিয়ান কালচারাল সেন্টারের সাবেক কাউন্সেলর সাইয়্যেদ হুসাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইএসআই জঙ্গিদের বিশ্বব্যাপী বীভৎস সন্ত্রাসের বিরুদ্ধে এবং ইসলামের নামে সকল প্রকার ধর্মীয় সন্ত্রাস ও উস্কানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকার চিত্র দেখা যাবে সিনেমাটিতে। এছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে ইসলামে সবার সমান অধিকারের বিষয়টিও ফুটে উঠবে সিনেমাটিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসা-যাওয়ার মিছিলের মাঝে ইমরুলের ব্যাটে ঝড়

খেলার খবর: অনেকদিন পর সুযোগ পেয়েছেন প্রিয় ওপেনিং পজিশনে ব্যাট করার। দলের সতীর্থরা শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে নেমেছেন। এর মাঝেই ফিফটি তুলে নিয়ছেন ইমরুল কায়েস। ছুটছেন তিন অংকের দিকে। স্বভাবসুলভ ব্যাটিংয়ের বাইরে মারকুটে মেজাজে দেখা দিয়েছেন ইমরুল। মিঠুনও হাতে খুলে মারার চেষ্টায় ফিরে গেছেন। ফিরেছেন মাহমুদ উল্লাহও।

আজ রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি বিন মুর্তজার দল। সর্বশেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা লিটন দাস আজ শুরু থেকে নড়বড়ে ছিলেন। সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে বেঁচে যান।

কিন্তু চাতারার এক ওভারে ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দেন ১৪ বলে ৪ রান করা লিটন। শেষ বলে অভিষিক্ত রাব্বি ‘ডাক’ মেরে ফিরেন প্যাভিলিয়নে। ১৭ রানে ২ উইকেট হারানোর পর লিটনের ওপেনিং সঙ্গী ইমরুল কায়েস মুশফিকুর রহিমকে নিয়ে বিপদ সামাল দেওয়ার মিশনে নামেন।

দুজনের জুটিতে ৪৯ রান আসার পর আবারও বিপদ। মাভুতার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক (১৫)। ইমরুলের সঙ্গী হন মিঠুন। ৬৪ বলে ৫ চার ১ ছক্কায় ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন অনেকদিন পর ওপেন করতে নামা ইমরুল। তার সঙ্গী হয়ে হাত খুলে মারতে থাকেন মোহাম্মদ মিঠুন। কিন্তু ১ চার ৩ ছক্কায় ৩৭ রানেই থামতে হয় তাকে। এরপর উইকেটে এসেই জার্ভিসের বলে ‘ডাক’ মেরে ফিরেন মাহমুদ উল্লাহ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান। ইমরুল অপরাজিত ৭৩ রানে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একযুগ পর মেসি-রোনালদোবিহীন এল ক্ল্যাসিকো

অনলাইন ডেস্ক: ২০০৭ সালের পর এই প্রথমবারের মত এল ক্ল্যাসিকোতে খেলছেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে হাতের হাড়ের ইনজুরিতে পড়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে মৌসুমের শুরুতে দলবদল করে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। আর এ কারণেই নয় বছর পর আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য মেসি-রোনালদোবিহীন এল ক্ল্যাসিকো।

ক্যাম্প ন্যুতে ফিলিপ কুটিনহোর দুই মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এরপর ২৬ মিনিটে মাঠ ত্যাগের আগে ১২ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছিলেন মেসি। সেভিয়ার ফ্র্যাংকো ভাজকুয়েজের সাথে ধাক্কা লেগে মেসি মাটিতে পড়ে গেলে ডান হাতে ব্যথা পান। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ না হওয়ায় তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। তার স্থানে বদলী হিসেবে মাঠে নামেন ওসমানে ডেম্বেলে। এর আগে ফিলিপ কুটিনহোর গোলে ম্যাচের মাত্র ২ মিনিটেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। এই গোলে এসিস্ট করেছিলেন মেসি। পেনাল্টি থেকে ৬৩ মিনিটে লুইস সুয়ারেজ বার্সার পক্ষে তৃতীয় গোলটি করেন। পাবলো সারাবিয়া ও লুইস মুরিয়েলের গোলে সেভিয়া দুই গোল পরিশোধ করলেও ইভান রাকিটিচের ভলিতে বার্সা জয় নিশ্চিত হয়। টেবিলের তৃতীয় স্থানে থাকা সেভিয়ার বিপক্ষে দারুণ এই জয়ে লা লিগায় শীর্ষে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।

মেসি-রোনালদোর আধিপত্যে যেখানে শুধুমাত্র এল ক্ল্যাসিকোই নয় পুরো লা লিগাই মেতে থাকতো সেখানে এবারের মৌসুমে দুই দলের দুই সুপারস্টারের অনুপস্থিতিতে ম্যাচটির আবহ অনেকটাই ফিকে হয়ে যাবে বলেই সংশ্লিষ্ঠদের ধারণা। মেসি বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করার পর থেকে বার্সা কখনই মেসিকে ছাড়া এল ক্ল্যাসিকো জিততে পারেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

দেশের খবর: আগামীকাল সোমবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল চারটায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সৌদি আরব সফরের বিস্তারিত কর্মকাণ্ড তুলে ধরবেন। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে তার প্রতিটি রাষ্ট্রীয় সফর শেষে এর বিস্তারিত কর্মকাণ্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে জানান। সর্বশেষ গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর তিনি সৌদি আরব সফর করেন। সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গেও বৈঠক করেন। পাশাপাশি তিনি সৌদি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সৌদি আরব সফরে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

রাজনীতির খবর: আগামীকাল সোমবার ( ২২ অক্টোবর) বিকাল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ-৩ (৩য় তলা)-এ গণফোরাম-এর উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক এই তথ্য জানিয়েছেন।

রফিকুল ইসলাম পথিক বলেন, ‘ সংবাদ সম্মেলনে চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচিতে বাধা দেওয়সহ বিভিন্ন বিষয় থাকতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবিকার তাগিদে দেবহাটার ইছামতি নদীতে ৩৯ বছর মাছ ধরছেন ছকিনা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটার ইছামতি নদীতে দীর্ঘ ৩ বছর জাল টেনে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে ছকিনা খাতুন (৫০)। ছকিনা দেবহাটা উপজেলার দক্ষিন নাংলা গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী। ছকিনা তার ছোটবেলা থেকে নদীতে মাছ ধরেই তার জীবন অতিবাহিত করছে। এই মাছ ধরেই চলে তার সংসার। এমনকি এই আয় দিয়েই তার একমাত্র ছেলেটার লেখাপড়ার খরচ সহ সার্বিক ব্যয় নির্বাহ করছে। ছকিনা খাতুন জানান, তিনি অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহন করেন। অভাবের সংসারে বাবা মায়ের সংসারে অর্থনৈতিক দৈন্যদশার কারনে বেশীদুর পড়াশুনা করা সম্ভব হয়নি। যার কারনে তিনি নদীতে জাল টেনে রেনু পোনা ধরা শুরু করেন। তিনি জানান, রেনু পোনা ধরে তিনি দিনে ১০০ টাকা থেকে ১৫০ টাকা আয় করেন। ঐ রেনু পোনাগুলো স্থানীয় ব্যবসায়ীরা কিনে নিয়ে বিভিন্ন মৎস্য ঘেরে বিক্রয় করেন। সেখান থেকেই তার নদীর সাথেই জীবনের সম্পর্ক হয়ে যায়। পরে তার পিতা মাতা আকবর আলীর সাথে তার বিবাহ দেন। তার বৈবাহিত জীবনে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু তিনি জাল টেনে মাছ ধরা বন্ধ করেননি। কয়েক বছর পরে তার স্বামী মারা যান। আবারো তার জীবনে দূর্বীসহ অবস্থা নেমে আসে। সংসারের খরচ ও আর ছেলের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হয়। কিন্তু নদীতে মাছ ধরেই তার কোনরকমে সংসারটি চলতে থাকে। জীবনের প্রয়োজনে তিনি আর পিছু ফিরে তাকাননি। নদীর সাথের তার জীবনের গভীর সম্পর্ক হয়ে যায়। তিনি ভোর বেলা থেকে দুপুর পর্যন্ত আর কোন কোন সময় দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল টেনে মাছ ধরেন। ছকিনা জানান, শুধু তিনিই নন, এই নদীতে মাছ ধরে তার এলাকার এবং আশেপাশের এলাকার অনেক মহিলা ও পুরুষ এই ইছামতি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আর এই নদীর সাথের মিশে আছে তাদের ভাল মন্দ, সংসার ও দৈনন্দিন কাজ কর্ম। সারাদিন ক্লান্তি হলেও বেচে থাকার আশায় ও ভবিষ্যত জীবনের চিন্তাই চলে ছকিনা সহ তাদের মতো মানুষদের জীবন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest