সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলার খবর: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রবিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তবে এই সিরিজে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে দুই সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের। এর ফলে একাদশে যে পরিবর্তন আসছে তা সুনিশ্চিত।

এই ম্যাচে অভিষেক হতে পারে স্পিন অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বির। সাকিব না থাকায় তার মাথায় লাল-সবুজ ক্যাপ উঠছে ধরেই নেওয়া যায়।

অপরিদেক নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় এই ম্যাচে ওপেনিং জুটিতেও পরিবর্তন দেখা যেতে পারে। লিটন দাসের সঙ্গে ওপেনিং করতে আসতে পারেন এশিয়া কাপে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা ইমরুল কায়েসকে। আবার লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকেও। এমন হলে নিচের দিকে নেমে যাবে ইমরুল।

এছাড়া সাকিব না থাকায় ব্যাটিং অর্ডারে তিন নম্বরে মোহাম্মাদ মিঠুনের ওপরে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। আর চার নম্বরে মুশফিকুর রহিম এবং পাঁচে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে প্রচণ্ড জ্বরের কারণে গত কয়েক দিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি রুবেল হোসেন। তাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলাও অনিশ্চিত। তবে রিভার্স সুইং এই তারকার জন্য টসের আগ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে একাদশে দেখা যেতে পারে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে অথবা আরিফুল হককে।

স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে থাকবেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি স্পিনার সুযোগ না পেলে দায়িত্ব বর্তাবে ফজলে রাব্বির কাঁধে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন/ মোহাম্মদ সাইফউদ্দিন/ আরিফুল হক ও মোস্তাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপকারী অ্যালোভেরার কিছু মারাত্মক ক্ষতিকর দিক

অনলাইন ডেস্ক: বাংলায় ‘ঘৃতকুমারী’ আর ইংরেজিতে অ্যালোভেরা নামে পরিচিত এই উদ্ভিদের অনেক উপকারিতা। যার ব্যবহার বহু যুগ আগে থেকেই। অনেক গুণের কারণে অ্যালোভেরা ব্যবহার করে মানুষ পেয়েছেন নানা রোগের সমাধানও। কিন্তু এর রয়েছে কিছু ক্ষতিকর দিকও, যা অনেকেই জানে না।
বৈজ্ঞানিক গবেষণায় দেখানো হয়েছে যে, এই উদ্ভিদটি অ্যান্টিবায়োটিকের প্রভাব অনেক। অ্যাজমা, ড্যানড্রাফ, সেরিয়াসিসের মতো রোগগুলোর জন্য স্কিন কেয়ার চিকিৎসাগুলোতে অ্যালোভেরা খুবই জনপ্রিয়। এছাড়া রসালো এই উদ্ভিদের পাতায় রয়েছে ২০ রকমের খনিজ পদার্থ যা মানবদেহের জন্য যে ২২টি এমিনো অ্যাসিড প্রয়োজন সেগুলো এতে বিদ্যমান। সেই সাথে এতে রয়েছে ভিটামিন এ, বি-ওয়ান, বি-টু, বি-সিক্স, বি-ওয়ানটু, সি ও ই। এতো গুণ যে উদ্ভিদের তা কি আবার শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে?

চিকিৎসকদের মতে, অ্যালোভেরা জেল তখনই নিরাপদ যখন এটি ওষুধ বা জেল হিসেবে চামড়ায় প্রয়োগ করা হয়। কিন্তু প্রাকৃতিক উপায়ে যখন অ্যালোভেরার হলদে যে রসালো পদার্থ বের করা হয় তার সঙ্গে ‘অ্যালো লেটেক্স’নামের ক্ষতিকর রাসায়নিক থাকে। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই ল্যাটেক্স অ্যালোভেরার পাতার মধ্যেই থাকে। যা যদি খাওয়া হয় তবে এটি শরীরের বিভিন্ন রোগের কারণ হতে পারে। অ্যালো ল্যাটেক্স পেট ব্যথা, র‍্যাশসহ নানা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আর ল্যাটেক্স এর দীর্ঘমেয়াদি ব্যবহারে ডায়রিয়া, কিডনির সমস্যা, প্রস্রাবে রক্ত, পটাশিয়ামের ঘাটতি, পেশী দুর্বলতা, ওজন হ্রাস এবং হার্ট অ্যাটাকের মত সমস্যা হতে পারে। এমনকি অ্যালো ল্যাটেক্স ব্যবহারের ফলে গর্ভের বাচ্চা নষ্টও হয়ে যেতে পারে। সেইসঙ্গে মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়ার মাধ্যমেও এর ক্ষতিকর প্রভাব মায়ের শরীর থেকে সন্তানের শরীরে প্রবেশ করতে পারে।

অ্যালোভেরার সবুজ পাতাই সেক্ষেত্রে নিরাপদ বলে ধরা হয়ে থাকে। পাতা একটু বেশি পুরাতন হয়ে হলদেভাব এলে তা বর্জন করা উচিত।
ভারতীয় একটি হেলথকেয়ার সেন্টারের প্রধান ও পুষ্টিবিজ্ঞানী অমরদ্বীপ করের মতে, অ্যালোভেরা, আমলা এবং নিম শারীরিক জটিলতায় প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। তবে এগুলোর সঠিক প্রয়োগ না হলে কিংবা অতিরিক্ত প্রয়োগের ফলে শরীরে আরো রোগ ব্যাধির বিস্তার ঘটতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোলাপ চায়ের গুন

অনলাইন ডেস্ক: রূপচর্চায় তো গোলাপের পাপড়ি নিশ্চয়ই ব্যবহার করেছেন। গোলাপের চা খেয়ে দেখেছেন কখনও? নিজের গাছে ফোটা গোলাপফুল গুলোর পাপড়ি ঝরে গেলে, সেগুলো ফেলে না দিয়ে চা তৈরির জন্য রেখে দিতে পারেন।

নিয়মিত গোলাপ চা পান করলে ত্বক ও চুল সুন্দর থাকে।ওজন কমাতেও গোলাপ চা খুব উপকারী। এছাড়াও আছে আরও অনেক উপকার।

ফোলা ভাব কমায়: গোলাপের চায়ে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুনাগুণ। শরীরের ফোলা ভাব কমিয়ে ফেলতে সহায়তা করে এই চা।

হজমে সহায়ক: প্রতিদিন দুই কাপ গোলাপ চা পান করলে ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটা দূর হয়। এছাড়াও গ্যাসের সমস্যা কমায় এই চা।

ডিটক্সিফাই: গোলাপ চা শরীরকে ডিটক্সিফাই করে। নিয়মিত এই চা পান করলে শরীরের ক্ষতিকর উপাদান বের হয়ে যায়। এছাড়াও যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা আছে তাদের জন্যও গোলাপ চা খুব উপকারী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: গোলাপ চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ফলে নিয়মিত এই চা পান করলে নানা ধরণের ইনফেকশনের ঝুঁকি কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

সতেজ রাখে: গোলাপ চায়ের দারুণ মিষ্টি গন্ধে মানসিক চাপ কমে হয় এবং মন ভালো থাকে।

যেভাবে তৈরি করবেন গোলাপ চা: গোলাপ চা তৈরির জন্য যে পাপড়ি বেছে নেয়া হবে তা যেন অবশ্যই কীটনাশক মুক্ত হয়। নিজের গাছের গোলাপ হলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর যদি কেনা গোলাপ হয় তাহলে বাইরের দিকের পাপড়ি ব্যবহার না করে একদম ভেতরের পাপড়ি ব্যবহার করুন। ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তাজা ও শুকনো পাপড়ি দিয়ে চা তৈরি করা যায়। গোলাপের তাজা পাপড়ি পরিষ্কার করে রোদে শুকিয়ে বয়ামে ভরে রেখে দিতে পারেন।

যা লাগবে: ১/২ কাপ গোলাপের পাপড়ি, ২ কাপ পানি, ১ টেবিল চামচ মধু

প্রস্তুত প্রণালি: গোলাপের পাপড়ি ফুটন্ত পানিতে দিয়ে জ্বাল দিন। দুই কাপ পানি কমে এক কাপ হলে নামিয়ে ফেলুন। স্বাদের জন্য এক টেবিল চামচ মধু দিতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউডে ‘মি টু’র ঝড় নিয়ে যা বললেন ক্যাটরিনা

বিনোদনের খবর: ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ আনার পর বলিউড এখন যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে সোচ্চার। শুধু নারী অভিনয় শিল্পীই নয়, অনেক পুরুষ তারকাও এখন যৌন হেনস্তার স্বীকার হওয়া নিয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি এ নিয়ে ক্যাটরিনা কাইফ বলেন, আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই তিনি প্রথমবারের মতো মুখ খুলেছেন যৌন হেনস্তা নিয়ে। এরপর অনেকেই কথা বলেছেন। বিষয়টি অত্যান্ত ইতিবাচক। এর মাধ্যমে বলিউডে একটি সুন্দর জায়গা তৈরি হবে নতুন অভিনেত্রীদের জন্য।
ক্যাটরিনা আরও বলেন, এটাও ঠিক যে অনেকে হয়তো সুযোগ নিতে চাইবেন এখান থেকে। অনেকে আলোচনায় আসতেও অভিযোগ তুলতে পারেন। তাই আমাদের সবারই এ বিষয়টিতে সতর্ক থাকতে হবে। যেন কেউ এমন একটি ইতিবাচক বিষয়ের সুযোগ না নিতে চায়। কারণ এটা একজনের ক্যারিয়ারেরও প্রশ্ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৫৫

বিদেশের খবর: নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে তরুণ খ্রিস্টান ও মুসলিম যুবকদের মধ্যকার সংঘর্ষে চলতি সপ্তাহে ৫৫ জন প্রাণ হারিয়েছেন।
কাদুনা রাজ্যের কাসোয়ান মাগানি অঞ্চলে ওই সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার একটি বাজারে হুসা মুসলিম ও আদারা খিস্টান যুবকদের মধ্যে বিতর্কের জের ধরে ওই সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। সেদিন দু’জন প্রাণ হারিয়েছিলেন।
পুলিশের মধ্যস্থতায় সহিংসতা থামিয়ে দেয়া হয়। কিন্তু পরে আদারা যুবকরা সংঘটিত হয়ে হুসা বাসিন্দাদের ওপর আক্রমণ করে এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানে একসাথে দুই মন্ত্রীর পদত্যাগ

বিদেশের খবর: ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি এবং খনিজ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি পদত্যাগ করেছেন। শনিবার একসঙ্গে এই দুই মন্ত্রী দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে পদত্যাগপত্র জমা দেন। খবর মিডিল ইস্ট আই’র।
পরে প্রেসিডেন্ট ওই দুই মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে গত কয়েক বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
খবরে বলা হয়েছে আব্বাস আখুন্দি শনিবার সকালে তার পদত্যাগপত্র জমা দিয়ে সাংবাদিকদের জানান, নগর উন্নয়নের বিষয়ে মতপার্থক্যের জের ধরে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। আখুন্দি চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুইবার সংসদে আস্থাভোটে জয়ী হন।
২০১৬ সালের নভেম্বর মাসে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় সেমনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ৪৫ যাত্রী নিহত এবং ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরের কাছে এক বিমান দুর্ঘটনায় ৬৬ আরোহীর নিহতের ঘটনায় তার পদত্যাগের দাবি জানাচ্ছিলেন সমালোচকরা।
এদিকে প্রেসিডেন্ট রুহানি একইসঙ্গে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মোহাম্মাদ ইসলামিকে এবং খনিজ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে রেজা রাহমানিকে নিয়োগ দিয়েছেন। ভারপ্রাপ্ত মন্ত্রীদেরকে এখন আগামী তিন মাসের মধ্যে ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির আস্থাভোটে জয়ী হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীকে বিক্রি করে দিলেন স্বামী

অনলাইন ডেস্ক: সামান্য কিছু টাকার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন এক ব্যাক্তি৷ ভারতের মধ্যপ্রদেশের বৈতুল জেলায় এমনই এক ঘটনা ঘটেছে৷ আসলে সেই ব্যাক্তির একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল৷ তবে সাধ থাকলেও সাধ্য নেই। তাই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে তিনি সেই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেন৷ সেই ব্যাক্তির একটি দেড় বছরের ছেলে আছে।

জানা যায়, সেই নারীকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যাক্তির কাছে তাকে আরও চড়া দামে বিক্রি করে দেয়৷ সেই নারীর বাবা পুলিশের কাছে মেয়ে নিঁখোজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে৷ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্তে নেমে নির্যাতিতা সেই নারীকে উদ্ধার করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, পুলিশের দল প্রথমে দালালের বাড়িতে গেলে তারা সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায়নি৷ এরপর তারা সেই নারীকে খুঁজতে শুরু করলে গুনা জেলার চাচৌড়া গ্রামে তাকে পাওয়া যায়৷ তাকে উদ্ধার করার পর পুলিশ অভিযুক্ত স্বামী সাহেব লাল উদকে, দালাল অরবিন্দ মীনা ও দিলীপ পালিওয়ালের বিরুদ্ধে মানব পাচারের ধারায় মামলা দায়ের করেছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জালনোট চেনার চার উপায়

অনলাইন ডেস্ক: ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট আসল না জাল, তা চেনার চার উপায় বের করেছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হচ্ছে- নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা এবং অতি সূক্ষ্ম আকারের লেখা। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

নিরাপত্তা সুতা: ১০০, ৫০০ ও ১০০০ টাকা নোটের নিরাপত্তা সুতায় বাংলাদেশ ব্যাংকের লোগো এবং নোটের মূল্যমান মুদ্রিত আছে, যা নোট এদিক-ওদিক করলে দেখা যাবে। ২০১৭ সালের জুন থেকে প্রচলিত ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের নোটও এদিক-ওদিক করলে চুলের বেনি সদৃশ নিরাপত্তা সুতার একটি অংশ লাল থেকে সবুজ রংয়ে পরিবর্তন হবে এবং অপরটির সম্পূর্ণ অংশে বাংলায় লেখা নোটের মূল্যমান দেখা যাবে।

রং পরিবর্তনশীল কালি: ১০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট এদিক-ওদিক করলে রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত অংশ সোনালি থেকে সবুজ এবং ৫০০ টাকা মূল্যমান নোটে এটি লালচে থেকে সবুজ হবে। তাছাড়া ১০০০ টাকা মূল্যমান নোটের পেছনে বামদিকে থাকা হালকা নীল রঙের বাংলাদেশ ব্যাংক লেখাটিও নোট এদিক-ওদিক করলে দেখা যাবে। কিন্তু ফটোকপি বা অফসেটে ছাপা জাল নোটের ক্ষেত্রে এ রঙের পরিবর্তন লক্ষ্যণীয় হবে না।

অসমতল ছাপা: ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের সামনের ও পেছনের পিঠের ডিজাইন, মাঝখানের লেখা, ইংরেজি ও বাংলা সংখ্যায় লেখা নোটের মূল্যমান, ৭টি সমান্তরাল হেলানো সরলরেখা এবং এর নিচে অবস্থিত ছোট ছোট বৃত্তাকার ছাপ খসখসে অনুভূত হবে, যা জাল নোটের ক্ষেত্রে পরিলক্ষিত হবে না।

অতি সূক্ষ্ম আকারের লেখা: ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোটের পেছনের পিঠের ডিম্বাঙ্কিত অংশে অতি সূক্ষ্ম আকারে বাংলাদেশ ব্যাংক লেখাগুলো আতশী কাচ ছাড়াও উন্নতমানের স্মার্ট মোবাইল ফোনের ক্যামেরা প্রয়োজন মতো জুম করে দেখা যাবে। কিন্তু জাল নোটের ক্ষেত্রে এটি দেখা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest