সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

পুরো রাজ্যই কারাগার! রোহিঙ্গা অবশিষ্ট মাত্র দুই লাখ ৪০ হাজার

দেশের খবর: মিয়ানমারের রাখাইন রাজ্যে নিধনযজ্ঞের শিকার হয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর সেখানে মাত্র দুই লাখ ৪০ হাজার রোহিঙ্গা অবশিষ্ট আছে। মিয়ানমার কর্তৃপক্ষ রাজ্যটিকে রোহিঙ্গাদের জন্য কারাগারে পরিণত করেছে। সিএনএনের একটি ধারাবাহিক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের এই টেলিভিশন চ্যানেলের বেইজিং ব্যুরোর আন্তর্জাতিক সংবাদদাতা ম্যাট রিভার্স গত মাসে রাখাইন রাজ্য সফর করে এসে এই বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন। এই প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার থেকে সম্প্রচার শুরু করেছে সিএনএন।

গত আগস্ট মাসে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন সত্যানুসন্ধানী দল রোহিঙ্গাদের ওপর গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে মিয়ানমারের সেনাপ্রধানসহ শীর্ষ অধিনায়কদের বিচারের সুপারিশ করার পর ম্যাট রিভার্স রাখাইন রাজ্য সফর করেন।

মিয়ানমারের অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বলেছে, বাংলাদেশ থেকে ফিরে যাওয়া রোহিঙ্গাদের নিজ গ্রামে নয় বরং অন্যত্র পুনর্বাসন করা হবে। তবে বাংলাদেশি কর্মকর্তারা বলেছেন, মিয়ানমারের সঙ্গে তাঁদের যে আলোচনা চলছে তাতে সাময়িকভাবে রোহিঙ্গাদের অভ্যর্থনাকেন্দ্রে রাখা হলেও পরে নিজ গ্রামেই পুনর্বাসনের কথা রয়েছে। মিয়ানমার এ পর্যন্ত প্রায় আট হাজার রোহিঙ্গার পরিচয় যাচাই করে বাংলাদেশে পাঠিয়েছে। এখন তাদের গ্রামওয়ারি তালিকা করা হচ্ছে। আগামী ২৮ বা ৩০ অক্টোবর বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে এ বিষয়ে আরো আলোচনা হবে।

গত বছর ২৪ আগস্ট গভীর রাতে রাখাইনে সেনা অভিযান শুরুর পরদিন থেকে রোহিঙ্গারা দলে দলে পালিয়ে আসতে থাকে বাংলাদেশে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৩০টি শিবিরে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা সাত লাখ ছাড়িয়ে যায়। ২০১৬ সালের অক্টোবরে এক দফা সেনা অভিযানে প্রায় এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে আরো কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। সব মিলিয়ে তাদের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে।

গত বছর রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ ও উগ্রপন্থী লোকজন মিলে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করেছিল। হত্যা করা হয় অন্তত ২৩ হাজার রোহিঙ্গাকে। আগুন দিয়ে তাদের ঘরবাড়ি পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। ধর্ষণের শিকার হয় অন্তত ১৮ হাজার নারী।

সিএনএনের সংবাদদাতা ম্যাট রিভার্স বলেছেন, মিয়ানমারের নিরাপত্তাকর্মীরা তাঁকে যা দেখাতে চেয়েছিলেন এবং যেসব স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন তাঁকে সেখানেই যেতে হয়েছে। এর ফাঁকেও তিনি ভয়াবহ চিত্র দেখতে পেয়েছেন। পরিত্যক্ত রোহিঙ্গা গ্রামগুলোর ধ্বংসস্তূপ বর্ষায় গজিয়ে ওঠা লতাপাতায় আড়াল হলেও কিছু কিছু গাছে এখনো আগুনে পোড়া দাগ ও গুলির চিহ্ন আছে। সে দেশের কর্মকর্তারাও তাঁকে নিশ্চিত করেছেন যে রাখাইনে এখন প্রায় দুই লাখ ৪০ হাজার রোহিঙ্গা আছে।

রাখাইনে অবস্থানরত রোহিঙ্গারা মিয়ানমার বাহিনীর সামনে সিএনএনের সংবাদদাতাকে বেশ ভালো থাকার কথা জানালেও আড়ালে বলেছে, এটি শেখানো কথা। তারা খুব ভয়ে আছে। শিক্ষা, চাকরি, চিকিৎসা, জীবন-জীবিকার সব সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো রাখাইন রাজ্য এখন তাদের কাছে একটি কারাগার।

সিএনএনের আন্তর্জাতিক সংবাদদাতা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জনশূন্য দেখেছেন। গত আগস্ট মাসের প্রথমার্ধে রাখাইন রাজ্য সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদলও প্রায় একই চিত্র দেখেছে। ওই প্রতিনিধিদলের একজন সদস্য বলেছেন, তাঁরা রাখাইনে কাঁটাতারে ঘিরে রাখা একটি স্থান দেখতে পেয়েছেন। মিয়ানমারের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে প্রশ্ন করে জানতে পেরেছেন সেখানে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা গড়ে তোলা হচ্ছে।

ম্যাট রিভার্স রাখাইনের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাকে প্রশ্ন করেছিলেন, সেখানে কোনো গণহত্যা হয়েছে কি না? রাখাইনের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা গণহত্যার অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন। তিনি পাল্টা প্রশ্ন করেন, গণহত্যা হয়ে থাকলে রোহিঙ্গারা এখনো কিভাবে রাখাইনে আছে?
তবে সুনির্দিষ্টভাবে ইন দিন গ্রামে গণহত্যার এলাকাটিতে সিএনএনের সংবাদদাতাকে যেতে দেয়নি স্থানীয় লোকজন। তারা বলেছে, সেখানে গেলে নাকি অশুভ আত্মা উঠে আসবে।
সিএনএনের সংবাদদাতা বলেছেন, বিদেশি সাংবাদিক দেখে রাখাইন বৌদ্ধরা বিস্মিত হয়নি। যা থেকে তিনি ধারণা করেন যে তাঁর এই সফরের বিষয়ে আগে থেকেই তাদের বলা হয়েছিল।
নে ফু নামে এক রাখাইন বৌদ্ধ সিএনএনের কাছে রাজ্যে অশান্তির জন্য রোহিঙ্গাদেরই দায়ী করেন। রোহিঙ্গাদের ‘কালা’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, ‘কালারাই তাতমাদোকে (মিয়ানমার সেনাবাহিনী) হুমকি দেওয়া শুরু করেছিল।’
আরেকজন দাবি করে, যা কিছু হয়েছে সব কালাদের জন্যই হয়েছে। রাখাইন বৌদ্ধরা তাদের ভয়ে কাঁদছিল। পরিস্থিতি মোকাবেলায় তাতমাদোকে ভূমিকা রাখতে হয়েছে।

তবে মিয়ানমারের কর্মকর্তা ও রাখাইন জনগোষ্ঠীর প্রতিনিধিদের ওই বক্তব্যের সত্যতা মেলেনি। বরং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও এসেছে, গত বছর আগস্টে রাখাইনে কথিত জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে মিয়ানমার বাহিনী অভিযান শুরুর বেশ কয়েক মাস আগে থেকেই রোহিঙ্গাদের আরো প্রান্তিকীকরণের চেষ্টা চলছিল। তাদের জীবন-জীবিকার সুযোগ ও বাইরে থেকে খাদ্য সহায়তাও বন্ধ করে দেওয়া হয়েছিল। জাতিসংঘের তদন্তে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য মিয়ানমার বাহিনী বেশ কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রেনের সঙ্গে নছিমনের সংঘর্ষে নিহত ৩, আহত ১১

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত নছিমন গাড়ির সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের সোলাকুড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) ও তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০)।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হোসেন বলেন, নিহত ও আহতরা সবাই মধুখালীর আশাপুরের রাজ্জাক খান জুট মিলের শ্রমিক। তাদের সবার বাড়ি বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া ও তুলশী বরাট গ্রামে।
তিনি বলেন, তারা জুট মিলের কাজ শেষে নছিমন গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় গাড়িটি জামালপুরের সোলাকুড়া রেলগেট ক্রস করার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান এবং আহত হন এগারজন।
ওসি আরও বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সর্বকালের সেরা অ্যাথলেট মেসি

খেলার খবর: একটি বিশ্বকাপ জিতলেই অমরত্ব পেয়ে যাবেন লিওনেল মেসি। তকমা পাবেন সর্বকালের সেরা ফুটবলারের। এখনও তা সুদূর পরাহত হলেও সর্বকালের সেরা অ্যাথলেটের খেতাব পেয়ে গেলেন তিনি।
সম্প্রতি সবসময়ের সেরা অ্যাথলেট নির্বাচনে ভোট পরিচালনা করে বিশ্ববিখ্যাত ক্রীড়া সাময়িকী স্পোর্টবাইবেল। তাতে মোহাম্মদ আলি, রজার ফেদেরার ও মাইকেল জর্ডানকে হারিয়ে সর্বকালের সেরা অ্যাথলেট হন মেসি।
সোশ্যাল মিডিয়া টুইটারে এ ভোট পরিচালনা করে স্পোর্টবাইবেল। তাতে ২২ হাজার ভোট পান মেসি। দ্বিতীয় হয়েছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি। সর্বকালের সেরার দৌড়ে ফুটবলের বরপুত্রের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার। শেষ পর্যন্ত মাত্র ২ শতাংশ ভোট কম পেয়ে পরাজয় বরণ করতে হয়েছে মার্কিন বক্সারকে।
বার্সেলোনার হয়ে সব জিতেছেন মেসি। তবে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি তিনি। দেশের হয়ে একটি মাত্র সোনালি ট্রফি জিতলেই সর্বকালের সেরা ফুটবলার বনে যাবেন ছোট ম্যাজিসিয়ান। তাতে বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা হোক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ময়মনসিংহ মেডিক্যালের ছাত্র

অনলাইন ডেস্ক: অবশেষে, চূড়ান্তভাবে ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে যাওয়া ডাক্তার লোটে শেরিং। তিনি এমবিবিএস ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। লোটে শেরিং এমবিবিএস পাস করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। দেশে ফিরে ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগদান করেন।
ভুটানের ন্যাশনাল এসেম্বলির ৪৭টি আসনের মধ্যে তার দল ড্রুক নাইএমরাপ সোগপা (ডিএনটি) ৩০টি আসনে জয়লাভ করে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় দেশটির নির্বাচক কমিশন এ ফলাফল ঘোষণা করে।
গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে লোটে শেরিংয়ের ডিএনটি দল জয়লাভ করে চমক সৃষ্টি করে। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেরিং তোবগে নির্বাচনে হেরে ছিটকে পড়েন। ডা. লোটে শেরিং প্রধানমন্ত্রী হতে পারবেন কি না তার জন্য অপেক্ষা করতে হয় গতকাল ১৮ অক্টোবর পর্যন্ত। ভুটানে দুই দফায় ভোট হয়ে থাকে। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেয়। দ্বিতীয় দফায় ডা. লোটে শেরিং মুখোমুখি হন ডিপিটি দলের ফেনসাম সগবার।
ভুটানে যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থান পায়, তারা পার্লামেন্টের ৪৭টি আসনে প্রার্থী দেয় এবং তখন দ্বিতীয় দফা ভোট হয়। এবারের প্রথম দফার ভোটে চারটি দল অংশ নেয়। প্রথম দফার মৌলিক নির্বাচনে লোটে শেরিং বিস্ময়কর সাফল্য পান। এবং দ্বিতীয় দফাতেও ৪৭ আসনের মধ্যে ৩০ আসন পেয়েছে শেরিং-এর দল।
নির্বাচনে জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. লোটে শেরিং বলেন, নির্বাচনে জয়ের জন্য জনগণ ও গণমাধ্যম বিশেষভাবে অবদান রেখেছে। এখন আমি ৪৬ জন সংসদ সদস্যকে নিয়েই দেশের উন্নয়ন করে যাব। গণমাধ্যমের বিশেষ ভূমিকার কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাজনীতিতে আসার আগে লোটে শেরিং হাসপাতালে কনসালট্যান্ট সার্জন এবং ইউরোলজিস্ট কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে ২০১৮ সালের শুরুতেই দলকে শীর্ষপর্যায়ে নিয়ে আসেন তিনি।
ডা. লোটে শেরিং ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন এমন খবরে ময়মনসিংহ মেডিক্যাল শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ময়মনসিংহ মেডিকেলের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্স হসপিটালের রেজিস্ট্রার ডা. অসিত মজুমদার তার সহপাঠীকে স্বাগত জানিয়ে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ডা. লোটে শেরিং আমার মেডিক্যাল কলেজের বন্ধু। ভুটান সরকারের বৃত্তি নিয়ে বাংলাদেশে মেডিক্যাল কলেজে চিকিৎসা বিজ্ঞান পড়তে এসেছিল।
তিনি তার সাথে সেই সময়ের আলাপন উল্লেখ করে বলেন, আমি শেরিং-কে জিজ্ঞেস করেছিলাম তুমি ডাক্তারি পড়ছ কেন? উত্তরে লোটে শেরিং বলল, আমার মানুষের সেবা করার ইচ্ছা। ভাবলাম MONK হব। পরে দেখলাম ডাক্তার হলে সেবা করার সুযোগ আরও বেড়ে যায়। তাই ডাক্তারি পড়ছি।
ডিএনটি দলের সভাপতি ডা. লোটে শেরিং শুধু চিকিৎসকই নন। তিনি তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত। তিনি ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকল্পধারা থেকে বি. চৌধুরীসহ ৩ নেতাকে বহিষ্কার

দেশের খবর: বিকল্প ধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে দল থেকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সম্মলন করে এ ঘোষণা করেন ড. নরুল আমিন ব্যাপারী। তিনি নিজেকে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে শাহ আহম্মেদ বাদলের নাম ঘোষণা করেন।
নরুল আমিন বলেন, ‘দলীয় গঠন তন্ত্র অনুযায়ী বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।’
শাহ আহম্মেদ বাদল বলেন, ‘প্রেস ক্লাবে আমাদের হল বুকিং দেওয়া থাকলেও হঠাৎ করে তা বাতিল করে দেওয়া হয়। তাই আজকে এখানে (প্রেস ক্লাব চত্বরে) ঘোষণা দিতে হচ্ছে।’
তিনি বলেন, ‘বি. চৌধুরী অত্যন্ত ভালো মানুষ। কিন্তু তার ছেলে মাহী চৌধুরীর কূটচালে তিনি শেষ পযন্ত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেননি।’
জামায়াত প্রশ্নে বি. চৌধুরীর জাতীয় ঐক্যফ্রন্টে যায়নি আপনারা কী করবেন এমনে প্রসঙ্গে নুরুল আমিন বলেন, ‘আমাদের দলের কেউ জামায়াতকে সমর্থন করে না। এটা মাহী চৌধুরীর কূটচাল।’
তিনি বলেন, ‘আজকে মেজর মান্নানের দুর্নীতির খবর বের হয়েছে। কোনও দুর্নীতিবাজ বিকল্প ধারায় থাকতে পারে না।’ তারা জাতীয় ঐক্যফ্রন্টে যাবে বলেও জানান নুরুল আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের

বিদেশের খবর: শরণার্থীদের অবৈধ অনুপ্রবেশ রুখতে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের দিকে আসা তিন হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর ক্যারাভান ঠেকাতে মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সিরিজ টুইটে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। সীমান্ত অভিমুখে আসা অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকাতে মেক্সিকোর সরকারের প্রতিও অনুরোধ জানিয়েছেন ট্রাম্প।

টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘জনগণের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকা এ দেশগুলোকে সব রকমের অর্থ দেয়া বন্ধের পাশাপাশি এদের (যুক্তরাষ্ট্র অভিমুখে) হানা ঠেকাতে আমি শক্তভাবে মেক্সিকোকে অনুরোধ করেছি; তারা যদি না পারে তাহলে আমি মার্কিন সেনাবাহিনীকে ডেকে দক্ষিণের সীমান্ত বন্ধ করে দেবো।’
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প মধ্য আমেরিকার এ অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে তার প্রশাসনের ‘জিরো টলারেন্স’ ভূমিকা দেখিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন বলে ধারণা পর্যবেক্ষকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা বাংলাদেশের

অনলাইন ডেস্ক: জাতিসংঘে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা ও ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদের নীরবতায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। গতকাল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ প্রতিক্রিয়া জানান।
ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে মোমেন বলেন, এর ফলে পূর্ব জেরুজালেমের জনমিতিক গঠন, অবস্থান ও চেহারা এমনভাবে পাল্টে দিয়েছে যার ফলে এই ভূখণ্ড সাবলীল ফিলিস্তিনি পরিবেশ থেকে একেবারেই আলাদা হয়ে গেছে।
ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদ কেবল দর্শকের ভূমিকায় থাকতে পারে না জানিয়ে তিনি বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক মুক্ত আলোচনায় ওআইসির সভাপতি হিসেবে একথা বলেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনি গ্রাম ধ্বংসের বিষয়ে ইসরাইলকে আইসিসির হুঁশিয়ারি

বিদেশের খবর: ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের’ পক্ষে থেকে ইসরাইলের উদ্দেশে বলা হয়েছে, ফিলিস্তিনের বেদুইন গ্রাম খান আল আহমার ধ্বংসের চেষ্টা করলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বুধবার আইসিসির প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসুদার দেওয়া বিবৃতির ভাষ্য, ‘সামরিক প্রয়োজন না থাকা সত্ত্বেও সম্পদের বড় রকমের ক্ষতিসাধন এবং জনবসতিকে এক স্থান থেক আরেক স্থানে সরে যেতে বাধ্য করা রোম বিধি অনুযায়ী যুদ্ধাপরাধ।’ ইসরাইলকে বেনসুদার হুঁশিয়ারির বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে আইসিসি: ‘বিষয়টির প্রতি আমি সজাগ দৃষ্টি রাখছি এবং প্রয়োজনে পদক্ষেপ গ্রহণে পিছপা হব না।’
খান আল আহমার গ্রামটিতে ১৭৩টি আল জাহালিন বেদুইন পরিবার বসবাস করে। তার নেগেভ মরুভূমিতে থাকত। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে উৎখাত করে। শরণার্থী হয়ে এখন তারা বাস করছে খান আল আহমারে। কিন্তু ইসরাইল তাদেরকে বাসস্থান নির্মাণের অনুমতি দেয় না।
ইসরাইলের যুক্তি, গ্রামটিতে বসতি স্থাপন করেছে অনেক দূর থেকে আসা লোকজন। আর ফিলিস্তিনিদের দাবি, খান আল আহমার থেকে বেদুইন পরিবারগুলোকে উৎখাতের উদ্দেশ্য পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি নির্মাণ বাড়িয়ে চলা।
খান আল আহমারের ধ্বংসের বিষয়ে ইসরাইলি আদালতে আপিল করা হয়েছিল। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে দিয়ে বলেছিল, ১ অক্টোবরের মধ্যে বেদুইনদের নিজেদের ঘর-বাড়ি ভেঙে ফেলতে হবে তা না হলে তাদেরকে বলপূর্বক ওই স্থান থেকে সরিয়ে দেওয়া হবে। গত বৃহস্পতিবার গ্রামটিতে বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করেছে ইসরাইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest