সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

তালা-কলারোয়ায় পরিবর্তন আনতে আগামী সংসদ নির্বাচনে তৃনমূলের দাবি ফিরোজ আহম্মেদ স্বপন

 বিশেষ প্রতিবেদকঃ-ফিরোজ আহম্মেদ স্বপন দলের জন্য সর্বদা নিবেদিত প্রাণ  তারুনের প্রতিক সাবেক  এই ছাত্রনেতা এবার এমপি হিসেবে দেখতে চাই দলমত নির্বিশেষে তালা- কলারোয়া ১ আসনের  সাধারণ মানুষ। খোজ নিয়ে জানা গেছে, তালা- কলারোয়া অঞ্চলে আওয়ামী লীগের তৃনমূলের নেতা কর্মিও সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে তালা- কলারোয়া ১  নিবাচর্নী আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া সুনিশ্চিত। যে কারণে তালা- কলারোয়া অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূল ও সাধারণ মানুষ ফিরোজ আহম্মেদ স্বপনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১ তালা- কলারোয়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর দৃর্ষ্টি আকর্ষণ করেছেন। ফিরোজ আহম্মেদ স্বপন দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে দিয়েছেন সফল নেতৃত্ব। দল ও জনগণের অধিকার রক্ষার তিনি একজন নিবেদিত প্রাণ, কর্মী ও জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সৈনিক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসিয়ে দেননি। তিনি তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে থেকে এখনও চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। এই সংগ্রাম রাজনীতিতে গুণগত পরিবর্তন সূচনার সংগ্রাম। তিনি তালা-কলারোয়া আওয়ামী লীগকে অর্থ নয় মেধার কাছে জিম্মি রাখতে চান, বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ কলারোয়া উপজেলা আওয়ামী লীগকে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চান। এ বিষয়ে প্রতিবেদকরে সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, আমি তালা   কলারোয়ার প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সহ দলের প্রতিটি রাজনৈতিক অবস্থানে সামনে থেকেছি এবং এখনো আছি। তিনি আরও বলেন   দেখতে পাচ্ছি এখনও তৃণমুল নেতাকর্মীদের কথা বলার জায়গা নেই। তারা অনেক এমপি বা বড় নেতাদের কাছে পৌচ্ছাতে পারেন না। সুবিধাভোগীদের ভিড়ে তাদের দাবির কথা, সুখ-দুঃখের কথা বলার সুযোগ পান না। আমি এসব অবহেলিত নেতাকর্মীদের সঙ্গে থেকেছি এখনও আছি, দলের একজন পরীক্ষিত নেতা হিসাবে   তালা-কলারোয়া উপজেলার যেখানেই তিনি যান সেখানেই সাধারণ নেতাকর্মীদের মাঝে মিশে যান। তিনি তাদেরই প্রতিনিধি হিসাবে শোনেন সুখ-দুঃখ ও বঞ্চনার কথা।  স্বপনের মতে তৃণমুল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তারা সুবিধা পেতে দৌড়ে যান না। বাংলাদেশ আওয়ামী লীগের ভরসাও তারাই। কিন্তু তাদের সংগঠিত করার মত নেতৃত্বের এতোদিন যে অভাব ছিল এখন তিনি সেটা দুর করেছেন।
জানা যায়, মুক্তিযদ্ধের চেতনাপুষ্ট পারিবারিক আবহে বেড়ে উঠেছেন ফিরোজ আহম্মেদ স্বপন। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন এবং কলারোয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। একজন বীর মুক্তিযোদ্ধার জামাতা হিসেবে স্বপন রাজনীতিতে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার একটি নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে সব সময় সক্রিয় থেকেছেন,সেই জন্য তিনি কলারোয়া ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন ।কলারোয়া কলেজে ছাত্রদল ও শিবিরের বৈরী রাজনীতির মাঝেও স্বপন এখানে ছাত্রলীগকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যান।  প্রতিটি ক্ষেত্রেই তিনি ছাত্রলীগকে সাফল্যের সঙ্গে সংগঠিত করেন এবং তৎকালিন স্বৈরাচারবিরোধী আন্দোলনে ও  স্বপন, ছাত্র সমাজের মধ্যমণি হিসাবে ব্যাপক ভূমিকায় অবতীর্ণ হন । তার আপোষহীণ ভূমিকায়২০১৩ সালে জামাত,বিএনপির তান্ডবের সময়   কলারোয়া উপজেলায় আ,লীগের মূখ্য ভূমিকা পালন করে, গতিশীল নেতৃত্বের কারণে কলারোয়া উপজেলায় দেয়া হয় আ,লীগের সভাপতির দায়িত্ব । ফিরোজ আহম্মেদ স্বপন এখনও তার নেতৃত্বের গুণে গণমানুষের নেতা হিসাবে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের, সভাপতি  নির্বাচিত হয়েছেন,।তিনি কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন,”এবং বর্তমান উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ।যে কারনে তৃনমূল হতে শুরু করে সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীদের কাছে সমানভাবে জনপ্রিয়। এসব সংগঠনের নেতাকর্মীরা এখনো তাকেই তাদের প্রতিনিধি হিসাবে যে কোন সমস্যায় ছুটে আসেন তাঁর কাছেই। সমস্যার সমাধান পাওয়া না পাওয়া বড় কথা নয়, কিন্তু স্বপন তাদের কথা শুনেন।   তিনি সব সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন এখনও আছেন। তিনি বলেন, আমি ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে দীর্ঘসময় রাজনীতিতে দলীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছি এখনো দিয়ে যাচ্ছি । তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ। এ প্রসঙ্গে কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বলেন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান  , ফিরোজ আহম্মেদ স্বপন সব সময় দলের নেতাকর্মীদের পাশে ছিলেন এখনো আছেন। তিনি বলেন, স্বপন একজন পরীক্ষিত নেতা। দলের যে কোন প্রয়োজনে তিনি সব সময় নেতাকর্মীদের পাশে থাকেন, এমন জন ও কর্মীবান্ধব নেতা এমপি হলে তা হবে দলের নেতাকর্মীদের জন্য বড় পাওয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শখের ৫টি গিটার নিলামে তুলেছিলেন আইয়ুব বাচ্চু

বিনোদনের খবর: শুধু গান নয়, গিটারের সুরে মন্ত্রমুগ্ধ করার খুব সুনাম ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর। গানের পাশাপাশি এক জীবনে তিনি সংগ্রহ করেছেন বেশ কিছু গিটার। সারাজীবন যে গিটারগুলো বাজিয়েছেন এবার সেখান থেকে পাঁচটি গিটার তিনি তুলে দিতে চেয়েছিলেন নতুন প্রজন্মের হাতে। বেশ কয়েকটি জেলায় গিটার শোও করেছেন। তিনি চেয়েছিলেন দেশব্যাপী গিটার প্রতিযোগিতা করবেন। বিজয়ীদের হাতে তুলে দেবেন তার প্রিয় গিটারগুলো। কিন্তু অর্থায়নের সংকটে সফল হয়নি তার সেই উদ্যোগ। আর তাই কিছুটা অভিমানে নিজের প্রিয় পাঁচ গিটার বিক্রির জন্য নিলামে তুলেন তিনি।

এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন আইয়ুব বাচ্চু। সেখানে তিনি লিখেছিলেন, আমার ভীষণ ইচ্ছে ছিল আমার গিটারগুলো নিয়ে গিটারবাজিয়েদের সাথে নিয়ে দেশব্যাপী একটা গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার। যেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়েও প্রিয় এক একটি গিটার! কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করার পরও যখন কোনো স্পন্সর পেলামই না, গিটারগুলো তরুণদের হাতে তুলে দিতে তাদের মেধার মূল্যায়ন স্বরূপ। তারা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সাথে শুনবো, দেখব এবং উৎসাহ দেব যাতে করে প্রজন্ম থেকে প্রজন্ম যেন এটা একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন! কারণ হয়তো-বা আমার স্বপ্নটা একটু বেশিই বড়ই ছিল গিটার নিয়ে! আর তা ছাড়া গিটারগুলো রক্ষণাবেক্ষণও বেশ কষ্টকর। ‘

বাচ্চু আরো লেখেন, আমি ঠিক করেছি- প্রথম এই ৫টা গিটার বিক্রি করে দেব তাদের কাছে যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়।

বিক্রির জন্য প্রিয় যে পাঁচটি গিটার নিলামে তোলা হয়েছিল সেগুলো হলো (১) ErnieBall MUSIC MAN #AXIS, made in USA (২) CARVIN #JB, made in USA (৩) CARVIN, made in USA (৪) CHARVEL, made in USA ও (৫) ErnieBall MUSIC MAN #JP।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সায় ফিরতে চান নেইমার

খেলার খবর: ব্রাজিল তারকা নেইমার তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবটির কাছের লোকজনের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা।
নেইমার ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান। তবে এক বছর না পেরোতেই তার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল স্প্যানিশ গণমাধ্যমে।
স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছিল, বার্সার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগও করেছেন নেইমারের প্রতিনিধিরা। তবে দলবদলটিতে আগ্রহ প্রকাশ করলেও শেষমেশ তা সম্পন্ন করতে পারেননি তিনি। মুন্দোর মতে বার্সেলোনায় ফিরতে ক্লাবটির উচ্চপদস্থ লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন নেইমার।
তবে এএসের মতে, নেইমার বার্সায় ফিরতে চাইলেও তা খুব সহজ হবে না। প্রথমত বার্সেলোনার ম্যানেজার এবং টেকনিক্যাল দলের সম্মতি প্রয়োজন হবে এতে। দ্বিতীয়ত, পিএসজিকেও সম্মত হতে হবে। তৃতীয়ত, তাকে দলে ফেরানোর জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থও বার্সার কোষাগারে থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমি বরুণের সাথে নই, বরুণ আমার সাথে কাজ করছে’

বিনোদনের খবর: গত কয়েকটি ইন্টরভিউতেই বেশ বোল্ড কথাবার্তাই বলছেন ক্যাটরিনা। বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ঝগড়ার পর থেকেই গণমাধ্যমে খুব ধমকিয়ে কথা বলছেন। যেমন রেমো ডি’ সুজার ‘এবিসিডি থ্রি’র শুটিং শুরু হবে জানুয়ারি থেকে। ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ। দু’জন আসলে কোন চরিত্রে আছেন, এবার জানা গেছে সেই খবর। বরুণ একজন ভারতীয় নৃত্যশিল্পী হিসেবে ছবিতে রয়েছেন। ক্যাটরিনাকে দেখা যাবে এক পাকিস্তানি মেয়ের চরিত্রে।

ক্যাটরিনা বলেন, ‘আমি বরুণের সাথে নই, বরং বরুণ আমার সাথে কাজ করছে।’ যদিও কথাটি খুব হাসির ছলে বলেন এই নায়িকা। কিন্তু তার কথায় খুব টিপ্পনী ছিল বলেই মনে করছেন সবাই।
ছবিতে দু’জনের দেখা হয় লন্ডনের একটি আন্তর্জাতিক ড্যান্স কম্পিটিশনে। এবিসিডি টু-এ বরুণের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন রেমো। তখনই বলে দিয়েছিলেন, পার্ট থ্রি-তেও বরুণকেই নেবেন। ক্যাটরিনাও নাচেন ভালো। এবার দু’জনের নাচের রসায়ন কেমন জমে, সেটাই দেখার। আপাতত আলিয়া ভাটের সঙ্গে বরুণ কার্গিলে শুটিং করছেন ‘কলঙ্ক’ সিনেমার। অন্যদিকে ক্যাটরিনা ‘ভারত’ ছবির শুটিং করছেন আবুধাবিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৯ ছাত্রকে গুলি করে হত্যার পর আত্মহত্যা!

বিদেশের খবর: একটি কলেজের ভবন ঘুরে ঘুরে ছাত্রদের গুলি করল এক তরুণ। এতে এখন পর্যন্ত ১৯ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। হত্যাকাণ্ডের পর ওই তরুণ আত্মহত্যা করেছে। ওই তরুণের লাশও উদ্ধার করেছে পুলিশ। রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি ভোকেশনাল স্কুলে স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, হামলাকারী তরুণের নাম ভ্লাতিস্লাভ রোস্লিয়াকোভ (১৮)। তবে কেন ওই তরুণ এ হামলা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ভ্লাদিস্লাভ কলেজে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। আত্মঘাতী গুলির আলামতসহ ওই তরুণের গুলিবিদ্ধ লাশ কলেজ প্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়।
সূত্র: দ্য টাইম, রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফিরছেন তামিম

খেলার খবর: বুধবার বিশ্বকাপের ট্রফি নিয়ে বিসিবির একাডেমি ভবনের সামনে যখন উৎসবমুখর পরিবেশ, তখন শেরে বাংলায় ভর দুপুরে (বেলা সাড়ে বারোটার দিকে) কালো টিশার্ট ও ট্রাউজার্স পরে একাই দৌড়াচ্ছিলেন তামিম ইকবাল। বেশ কিছুক্ষণ দৌড়ে তিনি এলেন নিজের চাচা বিসিবির অন্যতম পরিচালক আকরামের কক্ষে। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সাংবাদিক। তখন চাচার সাথে ব্যক্তিগত আলাপচারিতার পরে তামিম কথা বলেন নিজের হাতের ব্যাপারেও।

তামিম নিজেই জানান অন্তত এক মাসের মধ্যে ব্যাট ধরার সুযোগ নেই তার। বর্তমানে হাতে রাবারের একটি রিহ্যাব ক্যাপ রয়েছে, যা কি-না রাখতে হবে আরও চার সপ্তাহ। এটি খোলার পরেই হয়তো নামতে পারবেন ব্যাট নিয়ে। তখন পাশে থাকা চাচা আকরাম খান শোনান আশার বাণী। তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের জানান যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় অংশেই ফিরতে পারবেন ভাতিজা তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের পরপরই দেশের মাটিতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। আকরামের ভাষ্য অনুযায়ী দ্বিতীয় ভাগ অর্থাৎ ওয়ানডে সিরিজের মধ্য দিয়েই ফিরবেন তামিম।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি প্রায় ৭ সপ্তাহের বেশি সময়। চার সপ্তাহ পরে হাতের ক্যাপ খুলে ফেলা হলে পরবর্তী তিন সপ্তাহে তামিম ব্যাট করবেন নেটে। তখন হাতে কোনো ব্যথা অনুভূত না হলে সহসাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারবেন তিনি। যদি তা নাও পারেন তবে সিরিজের তৃতীয় ভাগ অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজে তামিম ফিরবেন তা একপ্রকার নিশ্চিতই বলা চলে।
এদিকে তামিম জানিয়েছেন একটি ভিন্নতর তথ্য। ব্যথা হাতে ব্যাটিংয়ের সুবিধার জন্য তিনি ভারতের বিখ্যাত ‘ভ্যাম্পায়ার’ কোম্পানির কাছ থেকে বিশেষায়িত ২৬ জোড়া গ্লাভস অর্ডার করেছেন। যা কিনা তার ব্যাটিংয়ের জন্য আরামদায়ক ও স্বচ্ছন্দ্যপূর্ণ হবে। এসব গ্লাভসে আঙুলের উপরে বাড়তি একটা আবরণ দেয়া থাকবে যে কারণে সেখানে বল লাগলেও তেমন আঘাত অনুভূত হবে না।

এখানে উল্লেখ্য যে ভ্যাম্পায়ার কোম্পানি অনেক আগে থেকেই তামিমের প্যাড এবং গ্লাভসের স্পন্সর। তারা সবসময়ই তামিমকে ৪-৫ সেট গ্লাভস ও প্যাড ফ্রিতেই দিয়ে থাকে। কিন্তু এখন ২৬ জোড়া অর্ডার করায় তামিম নিজের পছন্দমতো বাহারি রঙ ও ডিজাইনে বাড়তি টাকা দিয়েই এটি করিয়ে নিচ্ছেন।
ব্যক্তিগত আলাপচারিতার এক ফাঁকে জানা যায় ফিটনেস বিষয়ে তামিমের সচেতনতার কথা। চাচা আকরাম তার ভাতিজাকে জিজ্ঞেস করেন কিছু খাবেন কি-না? তখন তামিম বলেন তিনি এখন পরিপূর্ণ ডায়েটে রয়েছেন। বাইরের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। অনেকদিন ধরেই মাঠের বাইরে থাকায় শরীরের ক্যালরি কম বার্ন হয় বিধায় খাওয়া-দাওয়াও অনেক কমিয়ে দিছেন।

এসময় সম্পূর্ণ পারিবারিক আলোচনায় চলে যান চাচা আকরাম খান। তিনি জানান চট্টগ্রামে আকরামদের খান পরিবার যতোটা ক্রিকেটীয় পরিবার, ঠিক ততোটাই ভোজনরসিকও। তারা যৌথ পরিবার হওয়ায় সবাই মিলে খেতে বসলে হয়ে যেত এলাহি কাণ্ড।
শুধু তাই নয় এই বছর কয়েক আগেও প্রতিবছর রমজানে তাদের ইফতারে থাকতো প্রায় ২৫ ধরনের খাবার। তা কিভাবে? এর ব্যাখ্যাও দেন আকরাম। তিনি জানান যে যৌথ পরিবার হলেও আলাদা আলাদা ৬টি পরিবারের প্রতিটি থেকে কমপক্ষে ৪-৫ ধরনের খাবার তৈরি করা হতো ইফতারে। পরে যখন সবাই একত্রে বসতেন তখন মোটামুটি একটা পারিবারিক অনুষ্ঠানের আমেজ সৃষ্টি হতো খানদানী খান পরিবারে।
সেই পরিবারের ছেলে তামিমই এখন পরিষ্কার জানান যে খাওয়া দাওয়া কমিয়ে এনেছেন, বাইরের খাওয়া পুরোপুরি বন্ধই করে দিয়েছেন। যা বেশ অবাক হওয়ার মতোই। অবশ্য যে তামিম চটকদার মার আর বাহারি স্ট্রোকপ্লে বাদ দিয়ে শট খেলার নেশা কমিয়ে, উইকেটে পড়ে থাকার ধৈর্য্যও বাড়িয়ে আগের চেয়ে অনেক মনোসংযোগী হয়ে ধারাবাহিকভাবে আরও ভালো খেলা রপ্ত করেছেন সেই তামিমের পক্ষে রসনাবিলাস কমিয়ে দেয়া কি খুব কঠিন? নিশ্চয়ই না! কি বলেন আপনারা?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

বিনোদনের খবর: বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
স্বজনেরা জানান, সকালে ধানমন্ডির বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে (বর্মানে বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি (এবি) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উত্তপ্ত চীন-যুক্তরাষ্ট্র, মার্কিন বিমানের তৎপরতা বন্ধের দাবি

বিদেশের খবর: ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। তারই জের ধরে সীমান্তের কাছে মার্কিন গোয়েন্দা বিমানের তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে চীন। চীনা দুইটি বিমান মার্কিন একটি গোয়েন্দা বিমানের গতিরোধ অনিরাপদ ভাবে করেছে বলে পেন্টাগনের দাবির পরেই এবার পালটা দাবি জানাল বেইজিং।
প্রসঙ্গত, সম্প্রতি বিতর্কিত দক্ষিণ চীন সাগরের উপর মার্কিন বোমারু বিমানের গতি রোধ করেছিল চীনা বিমানবাহিনী। যা নিয়ে নতুন করে ফের চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও চীনের দাবি, অনিরাপদ ভাবে গতিরোধের করা হয়নি মার্কিন বোমারু বিমানগুলোর।
এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হাইনান প্রদেশের খুব নিকট দিয়ে উড়ছিল মার্কিন বিমান। নিরাপদ দূরত্ব থেকেই বিমানটির গতিরোধ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান মুখপাত্র হোং লি। পাশাপাশি তিনি আরও বলেন, ভবিষ্যতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য চীন সীমান্তের খুব নিকট দিয়ে মার্কিন গোয়েন্দা বিমানের চলাচল অবিলম্বে বন্ধ করার দাবি করছে বেইজিং।
উল্লেখ্য, হাইনানে চীনের স্পর্শকাতর সামরিক ঘাটি রয়েছে। চীনের পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ বহরের ঘাঁটি হাইনানে অবস্থিত। এমনকি, বর্তমানে এই ঘাঁটির সম্প্রসারণও করা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের মত, আর এই কারণে বারবার যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর নজরে রয়েছে এই এলাকাটি। আর সেই কারণে সেখানে মার্কিন বোমারু বিমান পাঠানো হয়েছিল বলে দাবি একাংশের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest