সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

‌ফেল ক‌রে প্রথম হওয়া সেই জাহিদের সঙ্গে ইউসিসির কানেকশন!

অনলাইন ডেস্ক: প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন জাহিদ হাসান আকাশ। যিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ফেল করেছিলেন। এজন্য তার প্রথম হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিষয়ে তদন্ত ও যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এদিকে, ওই শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার ইউসিসির কানেকশন পাওয়া গেছে। গত কয়েক বছর ধরে ঢাবির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতি হচ্ছে। এর সঙ্গে ইউসিসির জড়িতের খবর বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাবির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে ইউসিসি প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে ওই বছর আটক শিক্ষার্থীরা স্বীকারোক্তি দেন। সেই সময় কোচিং সেন্টারটির যাত্রাবাড়ী ব্রাঞ্চের ম্যানেজার অরুণ কুমার দাসসহ ইউসিসির কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও শিক্ষক এ অসাধু কাজে জড়িত বলে অনুসন্ধানে বের হয়ে আসে।

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া জাহিদ হাসান আকাশ ইউসিসির উত্তরা ব্রাঞ্চের ছাত্র ছিলেন। ক্লাসে আশানুরূপ ফলাফল করতে না পারলেও তিনি ইউনিটটিতে রেকর্ড ১১৪ দশমিক ৩০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন, যা গত ২০ বছরেও কেউ পাননি। এরপর তাকে নিয়ে চটকদার বিজ্ঞাপন প্রচারে নামে ইউসিসি।

জাহিদ হাসান আকাশের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি বাংলায় ৩০ এর মধ্যে ৩০, ইংরেজিতে ৩০ এর মধ্যে ২৭ দশমিক ৩০, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলিতে ২৮ দশমিক ৩০ এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫ দশমিক ৫০ পেয়েছেন। অথচ তিনি নিজের ব্যবসায় শাখার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশাল ব্যবধানে ফেল করেন। গ ইউনিটে পান মাত্র ৩৪ দশমিক ৩২ নম্বর। যেখানে বাংলায় ১০ দশমিক ৮, ইংরেজিতে ২ দশমিক ৪০, হিসাব বিজ্ঞানে ৫ দশমিক ২৮, ব্যবসায় নীতিতে ৬ দশমিক ৭২ এবং ফিন্যান্সে ৯ দশমিক ৮৪ নম্বর পান।

গতকাল ফল প্রকাশের পরই নিজেদের ফেসবুক পেজে ইউসিসি একটি স্ট্যাটাস দেয়। যেখানে লেখা ছিল- ‘আলহামদুলিল্লাহ, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট থেকে প্রথম স্থান অধিকার করেছে ইউসিসির কৃতী শিক্ষার্থী জাহিদ হাসান আকাশ (ব্যবসায় শিক্ষা)। বিস্তারিত পরে জানানো হবে। দুই ঘণ্টার মধ্যে তাকে নিয়ে লাইভে আসছি…’।

এর কিছুক্ষণ পর তাকে নিয়ে লাইভে আসেন ইউসিসির পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারী। যেখানে তিনি নিজের কোচিংয়ের সফলতা জাহির করেন এবং জাহিদকে মেধাবী ছাত্র হিসেবে প্রমাণ করতে শুরু করেন। সুকৌশলে জাহিদকে দিয়ে নিজের কোচিং সেন্টারের সাফল্য প্রচার করেন কামাল পাটোয়ারী। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে আজ ইউসিসির প্রচারিত বিজ্ঞাপনেও জাহিদকে হাইলাইট করা হয়।

জানা গেছে, ইউসিসি চটকদার বিজ্ঞাপন প্রচার করে চড়ামূল্যে নিজেদের কোচিংয়ে শিক্ষার্থী টানে। বিভিন্ন সময় ডিজিটাল জালিয়াতিতে অভিযুক্তদের দিয়েও বিজ্ঞাপন প্রচার করে। এরই ধারাবাহিকতায় এবার সন্দেহের তালিকায় থাকা ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া জাহিদ হাসান আকাশকেও বিজ্ঞাপনে নিয়ে আসে।
এর আগেও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটে জালিয়াতি করে তৃতীয় হওয়া অয়ন কুমার দাস, পঞ্চম স্থান লাভ করা তাজরিন আহমেদ মেধা এবং ৭৮তম স্থান লাভ করা নূর মাহফুজা দৃষ্টিকে দিয়ে ইউসিসি বিজ্ঞাপন প্রচার করেছিল। তাদের মধ্যে অয়ন কুমার ইউসিসি যাত্রাবাড়ী ব্রাঞ্চের ছাত্র এবং ওই ব্রাঞ্চেরই ম্যানেজার অরুণ কুমার দাসের ছেলে ছিলেন। ছেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন অরুণ কুমার পরীক্ষার দিন সকালে সরবরাহ করেছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
অন্যরা ইউসিসি বগুড়া ব্রাঞ্চের শিক্ষার্থী ছিলেন। ওই ব্রাঞ্চের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক অর্ণব চৌধুরী মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের প্রশ্ন সংগ্রহ করেছিলেন বলে তখন স্বীকারোক্তি দিয়েছিলেন শিক্ষার্থীরা।
এবার প্রথম হওয়া শিক্ষার্থী জাহিদ হাসান আকাশের সঙ্গে ইউসিসির সম্পৃক্ততার বিষয়ে কোচিং সেন্টারটির পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘জাহিদ ইউসিসি কোচিংয়ের উত্তরা ব্রাঞ্চের ছাত্র ছিল। তবে কেউ অপরাধ করলে তো কোচিংকে ধরার সুযোগ নেই।’
অভিযুক্তদের কিংবা সন্দেহের তালিকায় যারা আছেন, তাদের দিয়ে কেন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, ‘সে আমাদের উত্তরা ব্রাঞ্চে এসেছিল, সেখান থেকে আমরা তাকে ফার্মগেট নিয়ে আসি এবং ফেসবুক লাইভে আসি।’
বিভিন্ন সময় ডিজিটাল জালিয়াতির সঙ্গে তার কোচিংয়ের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘কেউ প্রতিষ্ঠানের ভেতরে থেকে অপরাধ করলে প্রতিষ্ঠান কীভাবে দায়ী থাকে? তারপরও এর আগে যখন যাত্রাবাড়ী ব্রাঞ্চের অরুণের কথা শোনা যায়, আমরা তখন তাকে বরখাস্ত করেছিলাম। এখনও যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এদিকে, গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নফাঁস হয়নি জানিয়ে বলেন, এটা ডিজিটাল জালিয়াতি। এরপর সোমবার ফল প্রকাশ স্থগিত করা হয়। কিন্তু মঙ্গলবার ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে দেখা যায়, ‘ঘ’ ইউনিটে নিকট অতীতে সর্বোচ্চ ফলাফল হয়েছে, যা ক্ষেত্র বিশেষে দুই থেকে তিনগুণ। ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী এতে পাস করেছেন।
প্রথম হওয়া শিক্ষার্থী জাহিদ হাসান আকাশের বিষয়ে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আমরা তাকে ভর্তি করিনি। তার ফল প্রকাশ হয়েছে। তার বিষয়ে তদন্ত ও যাচাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে এবং প্রমাণ হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এর মাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ জোরালো হলো কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এটা প্রশ্নফাঁস নয়, ডিজিটাল জালিয়াতি। যারাই অভিযুক্ত হবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে এবং ব্যবস্থা নেয়া হবে।’
১২০ নম্বরের মধ্যে ১১৪ দশমিক ৩০ পাওয়ার বিষয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে প্রশ্ন করা হয়। সে সময় তিনি বলেন, ‘কারও মেধা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না। তবে কাউকে সন্দেহ হলে ডিন তাদের ব্যাপারে পুনরায় যাচাই করতে পারেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেলিভিশনে রাত ১০টার খবর পড়লেন চঞ্চল ও জয়া

বিনোদনের খবর: চলচ্চিত্র ‘দেবী’। এই ছবিতে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাসের বিখ্যাত চরিত্রে মিসির আলিরূপে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি জয়া আহসান আছেন প্রযোজক হিসেবেও। ঢালিউডের আলোচিত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ অক্টোবর। এরইমধ্যে বেশ জোরেশোরেই চলছে ‘দেবী’র প্রমোশনের কাজ। আর তারই অংশ হিসেবে সিনেমাটি মুক্তির আগে দেখা গেল অভিনব এক কৌশল। ‘দেবী’ সিনেমা প্রচারের জন্য খবর পড়লেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। বুধবার রাত ১০টায় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাছরাঙার পর্দায় দর্শকরা খবর দেখার জন্য বসলে হঠাৎ করেই দেখা যায় এই দুই তারকাকে।

চঞ্চল চৌধুরী কিংবা জয়া আহসানকে দেখে একবারের জন্যও মনে হয়নি তাঁরা পেশাদার সংবাদপাঠক নন। পুঙ্খানুপুঙ্খভাবে তাঁরা একে একে বলে যাচ্ছিলেন দেশের রাজনৈতিক অবস্থার খবর, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সব সংবাদ।
এ প্রসঙ্গে জয়া আহসান জানান, ‌‌‌‌‌‌‘আমাদের মার্কেটিং কনসালটেন্টের পরিকল্পনা অনুযায়ীই আমরা সবাই মিলে সংবাদপাঠের বিষয়টি চূড়ান্ত করি। আমাকে কোনো ধরনের দুশ্চিন্তাই করতে হয়নি। যথেষ্ট মানসিক প্রস্তুতি নিয়েই নিউজরুমে গিয়েছি।
পাশাপাশি চঞ্চল চৌধুরী জানান, ‘সংবাদপাঠের পরিকল্পনাটি বেশ অভিনব। সংবাদকর্মীরা দায়িত্বশীলতার সাথে জনগণের জন্য প্রতিনিয়ত সংবাদ তৈরি করেন, সংবাদ পাঠকরাও সে দায়িত্ব থেকে নিজেদের আসনে বসে ক্যামেরায় চোখ রেখে সংবাদ পড়েন। এতদিন বিষয়গুলো দেখে এসেছি, এবার স্বশরীরে অনুধাবন করলাম। এই অভিজ্ঞতা কখনো ভুলবার নয়।
অন্যদিকে, দর্শকদের মধ্যে চঞ্চল-জয়ার এই অভিনব কৌশল বেশ আলোড়ন ফেলেছে। বিভিন্ন তারকাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক তাদের নিয়ে পোস্ট দিচ্ছেন, সাধুবাদ-শুভেচ্ছা জানাচ্ছেন। মিশু চৌধুরী তার ফেসবুকে লিখেছে, এই রকম নিউজ আমি প্রতিদিন দেখতে চাই। জয়া আপার জয়কার। জয়তু জয়া আপা এবং চঞ্চল ভাই। চলুন সবাই মিলে হলে গিয়ে দেবী সিনেমা দেখি।
রাতিন রা’আদ লেখেন, প্রমোশনকে একেবারে অন্য লেভেলে নিয়ে গেলেন জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী! দেবীর প্রমোশনে মাছরাঙা চ্যানেলের আজ রাত ১০টার সংবাদ পড়েছেন দু’জন!
মাহফুজ হক প্রিন্স লিখেছে, যা আগে ঘটেনি। সিনেমা প্রমোশনের নতুন দিক। ভাল্লাগছে।
আলোচিত এই সিনেমাটি রীতিমতো নতুন এক মাইলস্টোন সৃষ্টি করল বাংলাদেশের সিনেমাপাড়ায়। দর্শকরাও প্রমোশনের অভিনব এই কৌশলকে গ্রহণ করেছেন ইতিবাচকভাবেই। চঞ্চল-জয়ার পাশাপাশি পুরো ‘দেবী’ টিমকেই তারা দিচ্ছেন উৎসাহ, চলছে সিনেমাটির বন্দনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা চান সৌদি বাদশাহ

অনলাইন ডেস্ক:

সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের ভূয়সী প্রশংসা এবং তাঁর (শেখ হাসিনার) সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

গতকাল বুধবার স্থানীয় সময় বিকেলে রিয়াদে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি বাদশার বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সৌদি বাদশার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় থাকে তাহলে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো উন্নত হবে এবং সকল ক্ষেত্রে উন্নতি সাধিত হবে।’

পররাষ্ট্র সচিব বলেন, সৌদি বাদশাহ তিনবার প্রধানমন্ত্রীর সরকারের ধারাবাহিকতা বজায় রাখার কথা উচ্চারণ করেন। তিনি বলেন, বৈঠকটি উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাদশাহ নিজে রাজপ্রসাদের প্রবেশ দ্বারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।

বাদশাহ প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘এটি আপনার ঘর এবং আপনাকে সবসময় এখানে স্বাগতম।’বাদশাহ বলেন, ‘সৌদি আরব ও বাংলাদেশ দুটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং ধর্মের পাশাপাশি আমরা বিভিন্ন বিষয়ে একই বন্ধনে বাঁধা।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদশার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানালে সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেন, এটা তাঁর দায়িত্ব।তিনি বলেন, ‘দুইদেশের মধ্যকার সম্পর্ক অনেক উন্নত হয়েছে এবং উল্লেখ করেন যে অর্থনীতি, সংস্কৃতি, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের সুযোগ রয়েছে।’

বাদশাহ বলেন, ‘আমরা যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি।’ তিনি আশা প্রকাশ করেন যে এটা অব্যাহত থাকবে এবং এটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্খার প্রতিফলন।প্রধানমন্ত্রী প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রস্তাব করলে বাদশাহ প্রস্তাবগুলো যথাযথ বলে অভিহিত করেন।বাদশাহ বলেন, ‘আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনার পর এক্ষেত্রে পদক্ষেপ নেব।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কাজ করছে উল্লেখ করে এ ক্ষেত্রে তাদের দেখাশোনা করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।সৌদি বাদশাহ সেদেশে বসবাসরত বাংলাদেশিরা সৌদি অর্থনীতিতে বিরাট অবদান রাখছে উল্লেখ করে বলেন, ‘তাদের দেখভাল করা আমার দায়িত্ব।’

প্রধানমন্ত্রী সৌদি বাদশাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।পররাষ্ট্র সচিব জানান, বাদশাহ আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ‘আমরা এটি কূটনৈতিক পর্যায়ে সম্পন্ন করবো বলে জানিয়েছেন।’ তিনি বলেন, বাদশা ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশ সবসময় মুসলিম উম্মার প্রশ্নে লড়াই করে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে।’বাদশাহ বলেন, ‘এ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সবসময় সম্মানজনক এবং এজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু

ডেস্ক রিপোর্ট:

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তীতুল্য শিল্পী, গিটারবাদক আইয়ুব বাচ্চু আর নেই। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে আনার পর মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছেন আইয়ুব বাচ্চুর ঘনিষ্ঠজন ও এলআরবি’র সদস্য শামীম। শামীম বলেন, ‘বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আইয়ুব বাচ্চুর। সকালে হাসপাতালে আনার পর তিনি মারা যান।’

আশির দশকে আইয়ুব বাচ্চুই এদেশে প্রথম দ্বৈত এলবাম একত্রে প্রকাশ করে সঙ্গীত জগতে প্রকাশ করেন। এরপর বাংলা ব্যান্ডসঙ্গীতকে অন্য মাত্রায় নিয়ে যান। ‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’,‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। নব্বইয়ের আইয়ুব বাচ্চু নিজের ডাকনাম রবিন নাম নিয়ে একক গানের এলবাম বের করেন।

আইয়ুব বাচ্চু শুধু গায়ক ও বাদক হিসেবেই নয়, দেশের অনেক জনপ্রিয় গানের সুরও করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহানবীর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: সৌদি আরবে চার দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মদিনায় মহানবী হযরত মোহাম্মদের (স.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী।
সৌদি রাজধানী রিয়াদে কর্মব্যস্ত দিন শেষে বুধবার রাতে মদিনায় পৌঁছে মসজিদে নববীতে এশার নামাজ পড়েন এবং মহানবীর (স.) কবর জিয়ারতে যান প্রধানমন্ত্রী। জিয়ারত শেষে তিনি মোনাজাতে অংশ নেন। সফরসঙ্গীরাও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সফরের অংশ হিসেবে বুধবার প্রধানমন্ত্রী রিয়াদের রাজপ্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে বৈঠক করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন। বিকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়।
সফর শেষে শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ-সৌদি আরব ৫ সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও সৌদি আরব পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রিয়াদে বাদশাহ সৌদ প্রসাদে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। স্মারকগুলো প্রধানত শিল্প ও বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অব সৌদি চেম্বার ও রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে তাঁর বৈঠকের পর গতকাল স্মারক স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

সমঝোতা স্মারকগুলো হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের মধ্যে সহযোগিতার নীতিমালা সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ও সৌদি আরবের হানওয়াহ্ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নির্মাণ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) ও সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশে সৌর বিদ্যুৎ প্রকল্প উন্নয়ন বিষয়ে বাংলাদেশের শিল্পমন্ত্রী ও সৌদি আরবের আলফানার কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও সৌদি আরবের আল বাওয়ানী কো. লি.-এর মধ্যে সমঝোতা স্মারক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বাংলাদেশের পক্ষে সকল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রিন্স সালমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বুধবার প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে ব্যস্ত দিন পার করেন। বাদশাহ সালমানের সঙ্গে তাঁর বৈঠক হয়। রাজকীয় প্রাসাদে মধ্যাহ্ন ভোজেও অংশ নেন শেখ হাসিনা। সন্ধ্যায় রিয়াদের রাজকীয় প্রসাদে ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইসিটি সচিব জুয়েনা আজিজ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রৌনক জাহান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে যান প্রধানমন্ত্রী। রিয়াদ থেকে বুধবার মদিনাতেও যান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তিনি মক্কায় ফিরে ওমরাহ পালন করবেন। শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কফিতেই বাড়বে আয়ু

অনলাইন ডেস্ক: এবার সকাল শুরু করুন কফির কাপে চুমুক দিয়ে৷ কারণ, নিয়ম করে কফি খেলেই বাড়বে আয়ু৷ এক গবেষণায় এমন তথ্য জানা গেছে৷ সম্প্রতি কফি খাওয়া ও দীর্ঘজীবি হওয়ার মধ্যে একটি লিঙ্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা৷

পাঁচ লক্ষেরও বেশি মানুষের উপর বিষয়টি নিয়ে গবেষণা চালানো হয়৷ যেখানে গবেষণা অর্ন্তভুক্ত প্রত্যেককেই দিনে ১-৮ কাপ কফি খাওয়ানো হয়৷ যার ফলাফল জামা ইন্টারনাল মেডিসিন নামে একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয়৷

ন্যাশনাল ক্যান্সার ইন্সিটিটিউটের এক গবেষক জানাচ্ছেন, ‘যারা প্রতিদিন ২-৩ কাপ করে কফি খেয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাব কম৷ অন্যদিকে, যারা কফি খাননি তাদের মৃত্যুর ঝুঁকি কফি খাওয়া ব্যক্তিদের থেকে ১২ শতাংশের বেশি৷’ পুরনো তথ্য ঘেঁটে উঠে এসেছে আরও একটি বিষয়৷ যেখানে বলা হয়, দিনে ৩-৪ কাপ কফি খাওয়া স্বাস্থ্যের উপর ভাল প্রভাব ফেলতে পারে৷ যেটি আবার গত বছর ব্রিটিশ মেডিকাল জার্নালে প্রকাশিত হয়৷

প্রায় একই তথ্য উঠে এসেছে স্প্যানিশ গবেষকদের হাতে৷ সেখানেও দেখা গিয়েছে, যারা দিনে চার কাপ করে কফি খেয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে কম৷ তাই, নিয়ম করে কপি খান৷ যা আপনার কাজের ক্লান্তিকে দূর করার সঙ্গে সঙ্গে কমাবে মৃত্যুর ঝুঁকিকে৷ তাই সকালটা কফির কাপ হাতে নিয়ে শুরু করুন৷ যেটি আপনার দিনকে করে তুলুক তরতাজা এবং ফ্রেস৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest