সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বলিউডে লুলিয়ার অভিষেক, বিশেষ বার্তা সালমানের

বিনোদনের খবর: ক্যাটরিনা কাইফ থেকে আয়ুশ শর্মা, সালমান খানের হাত ধরে বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েছেন অনেকেই। নিজের প্রিয়জনদের জন্য তিনি যেভাবে ছবির প্রচার করেন, সে বিষয়ে তার জুড়ি মেলা ভার। এবার বলিউডে পা রাখতে চলেছেন সালমানের প্রেমিকা লুলিয়া ভান্তুর। ইতিমধ্যেই তার অভিষেক ছবি ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’র পোস্টার প্রকাশ্যে এসেছে। আর পোস্টার লঞ্চ হওয়ার পরই বান্ধবীর ছবির প্রচার শুরু করে দিলেন দাবাং খান।

সালমান বিয়ে করবেন কিংবা আদৌ করবেন কিনা, তা লাখ টাকার প্রশ্ন। কিন্তু তার জীবনে প্রেমিকার অভাব কখনও হয়নি। ৫০-এর গণ্ডি পেরিয়েও সালমান বলিউডের এলিজিবল ব্যাচেলার। সেই সালমান লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন কিনা, তা স্পষ্ট নয়। তবে লুলিয়া যে তার কাছের মানুষ তা বোঝা গেল সুপারস্টারের পোস্ট দেখেই। ছবির পোস্টারটিই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট করেছেন সালমান। ছবির জন্য বান্ধবীকে শুভেচ্ছাও জানিয়েছেন। ছবিতে শ্রী কৃষ্ণের ভক্তের ভূমিকায় অভিনয় করছেন লুলিয়া। পোস্টারেও সেই বেশেই দেখা যাচ্ছে তাকে। হলুদ শাড়ি ও গলায় ফুলের মালা।

লুলিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি পোস্ট করে লিখেছিলেন, নিজের প্রথম ছবির প্রথম পোস্টারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্রজেক্টে কাজ করতে পেরে দারুণ লাগছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেওয়া হয়েছে এই ছবির মধ্যে দিয়ে। না বলা কথা বলার বার্তা রয়েছে। আশা করি, সকলকে আমার পাশে পাব।

পরিচালক প্রেম আর সোনির এই ছবি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। পোল্যান্ড, মথুরা এবং দিল্লিতে হয়েছে ছবির শুটিং। আগামী বছর মে মাসে মুক্তি পাবে এই ছবি। এর আগে সালমানের ‘রেস থ্রি’ ছবির জন্য দুটি গান গেয়েছিলেন লুলিয়া। এবার তার ছবির প্রচার শুরু করে দিলেন সালমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আতা ফলের কিছু ঔষধি উপকারিতা

স্বাস্থ্য কণিকা: বাংলাদেশে খুব সাধারণ ও জনপ্রিয় একটি ফল আতা। ধারণা করা হয়, স্বাদের দিক থেকে কিছুটা নোনতা হওয়ার কারণেই এর এমন নামকরণ হয়েছে। তবে, হিন্দিতে এর নাম ‘রাম ফল’। আর আমেরিকার উষ্ণমণ্ডল ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আতার আদি নিবাস।

পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটির প্রতি ১০০ গ্রামে পাওয়া যায় শর্করা ২৫ গ্রাম, পানি ৭২ গ্রাম, প্রোটিন ১.৭ গ্রাম, ভিটামিন এ ৩৩ আইইউ, ভিটামিন সি ১৯২ মিলিগ্রাম, থিয়ামিন ০.১ মিলিগ্রাম, রিবোফ্লাবিন ০.১ মিলিগ্রাম, নিয়াসিয়ান ০.৫ মিলিগ্রাম, প্যানটোথেনিক অ্যাসিড ০.১ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩০ মিলিগ্রাম, আয়রন ০.৭ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৮ মিলিগ্রাম, ফসফরাস ২১ মিলিগ্রাম, পটাসিয়াম ৩৮২ মিলিগ্রাম, সোডিয়াম ৪ মিলিগ্রাম। আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে গুণে ভরা আতাফল। চলুন জেনে নেই সাধারণ আতা ফলের ঔষধি উপকারিতা সম্পর্কে।

১. হজমশক্তি বৃদ্ধিতে
খাবারের হজম শক্তিকে বাড়িয়ে তুলতে আতাফলে থাকা ফসফরাস উপকারী ভূমিকা পালন করে। এর খাদ্যআঁশ হজমশক্তি বৃদ্ধি করে ও পেটের সমস্যা দূর করে। তাই যাদের হজমের সমস্যা তারা এই আতা ফল খেলে অনেক উপকার পাবেন।

২. দৃষ্টিশক্তি বাড়াতে
আতাফলে রিবোফ্লাভিন ও ভিটামিন সি আছে। আর এই ভিটামিন উপস্থিতির কারণে দৃষ্টিশক্তি বাড়ে। সেক্ষেত্রে আতা ফল অনেক সহায়ক। যাদের চোখের সমস্যা তারা আতা ফল খাবেন, এতে আপনার চোখের উপকার হবে।

৩. আমাশয়ে
আতা গাছের মূলের ছালের রস ২০/২৫ ফোঁটা ৭/৮ চা চামচ দুধ সহ খেতে হবে, তবে ছাগলের দুধ হলে ভাল হয়। আথবা আতা গাছের মূলের ছাল চূর্ণ ২০০ মিলিগ্রাম একবার বা দুইবার খেতে হবে। এর দ্বারা ২/৩দিনের মধ্যে আমাশয় ভালো হয়ে যাবে।

৪. হাড় মজবুত করতে
আতা ফলে প্রচুর ক্যালসিয়াম বিদ্যমান। আর শরীরের হাড় গঠন ও মজবুত রাখার জন্য পর্যাপ্ত পরিমানে ক্যালসিয়াম সরবারহ করতে সক্ষম এই আতা ফলটি। তাই হাড় মজবুত করতে আতা ফল খাওয়া উচিত।

৫. রক্তে নিস্তেজ ভাব কমে গেলে
ঠাণ্ডার কোনো ব্যধি না থাকলে তাহলে পাকা আতাফলের শাঁসের রস ২/৩ চা চামচ করে সকালে ও বিকালে ২ বার খেলে রক্তের নিস্তেজ ভাবটা সেরে যায়। আবার যদি রস করা সম্ভব না হয় তাহলে পাকা আতা এমনি খেলেই চলবে।

৬. চুল ও ত্বকের যত্নে
আতা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা একটি উন্নতমানের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে। এছাড়া ত্বকে বার্ধক্য বিলম্বিত করে। এতে উপস্থিত ভিটামিন এ চোখ, চুল ও ত্বকের জন্য খুবই উপকারী।

৭. অপুষ্টিজনিত কৃশতায়
শিশু, যুবক যুবতী বৃদ্ধ যে কোনো বয়সেরই হোক এ ক্ষেত্রে পাকা আতাফলের রস ২/৩ চা চামচ করে একটু দুধের সাথে মিশিয়ে খাওয়ালে ধীরে ধীরে পুষ্টি সঞ্চার হয় এবং কৃশতাও দূর হয়। অপুষ্টিজনিত কৃশতায় আতা ফলের রস অনেক উপকারি।

৮. উকুনে
মাথায় উকুন হলে নির্বংশ করতে আতাপাতার রস ২ চা চামচ তার সঙ্গে ২/১ চা চামচ পানি মিশিয়ে চূলে লাগিয়ে কিছুক্ষণ রাখলে উকুন মরে যাবে। একদিনে না গেলে ২/৩ দিন পর আবার লাগাতে হবে। এ ছাড়া পাতা বেটে লাগালেও উকুন মরে যাবে। তবে সাবধানে ব্যবহার করতে হবে যেন চোখে না লাগে, তাহলে চোখ জ্বালা করবে ও লাল হয়ে যাবে। তাছাড়া এই রস লাগানোর পর মাথা ঘুরতে থাকলে না লাগানো উচিৎ। তবে প্রথমে আধা চামচ পানি মিশিয়ে লাগিয়ে দেখা ভালো।

৯. রক্তপিত্তজনিত দাহরোগে
আতাফলের শাঁসের রস রক্তের শক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যবহৃত হয়। অল্প রক্তচাপের কারণে মাঝে মাঝে বমির সংগে রক্ত বের হয় আবার বন্ধ হয়ে স্বাভাবিক মনে হয়, আবার কারো কারো আগ্নির বলও থাকেনা। এ ক্ষেত্রে পাকা আতার রস ২/৩ চা চামচ করে খাওয়ালে সেরে যাবে।কারো কারো দেহে সর্বোদা একটা দাহ ভাব আসে তাদের জন্য আতাফল খেলে সেটাও চলে যাবে।

১০. খনিজ পদার্থসমূহ সরবরাহে
আতাফল শরীরের ডিএনএ ও আরএনএ সংশ্লেষণ, শক্তি উৎপাদনের জন্য ম্যাগনেসিয়াম, ভিটামিন সি ও খনিজ পদার্থসমূহ সরবরাহ করে থাকে।

১১. হৃৎপিণ্ডের রোগ প্রতিরোধে
আতা ফলের ম্যাগনেসিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। এর পটাশিয়াম ও ভিটামিন বি৬ রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।

১২. রোগ-প্রতিরোধে
আতাফলে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। দুরারোগ্য ব্যাধিকে তাড়িয়ে আপনাকে সুস্থ রাখতেও সাহায্য করে। এছাড়া আতাফলের খাদ্যউপাদান এনিমিয়া প্রতিরোধ করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

খেলার খবর: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ বুধবার সকালে সোনালী রঙের ট্রফিটি বিভিন্ন দেশ ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছবে। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি।

২০১৯ বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্য বাংলাদেশ অন্যতম। মোট ৪ দিন বাংলাদেশে থাকবে বিশ্বকাপ ট্রফি। আজ প্রথম দিন মিরপুরের পর ১৮ অক্টোবর বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে।

১৯ অক্টোবর ঢাকা থেকে বিশ্বকাপ ট্রফি যাবে সিলেটে। সেখানে পাহাড়ের কোলে মনোমুগ্ধকর ক্রিকেট স্টেডিয়াম ও ক্যাডেট কলেজে সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হবে। ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রদর্শিত হবে ট্রফিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবিতে আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। প্ল্যাকার্ডে হাতে আখতার হোসেন নামের ওই ছাত্র ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জিয়া হলের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভার্স্কযের পাদদেশে সাড়ে ১২টা থেকে অনশন শুরু করেন তিনি।
অনশনের সময় তার হাতে কিছু প্রতিবাদী লেখা সংবলিত প্লাকার্ড দেখা গেছে। প্ল্যাকার্ডে লেখা ছিল, যদি পরীক্ষা শুরুর ১ মিনিট আগেও প্রশ্ন পাওয়া যায়, তবুও সেটা প্রশ্নফাঁস, প্রশ্নপত্রের নিরাপত্তা চাই, জালিয়াতদের বহিষ্কার চাই, হোতাদের বিচার চাই, অনশন, প্রশ্নফাঁস!!!, মেধাবীদের গলায় ফাঁস এ দায় নেবে কে?
সরেজমিন গিয়ে দেখা যায়, আখতার হোসেন অনশনে বসে আহম্মদ ছফার ‘গাভী বিত্তান্ত’ বইটি পড়ছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী। তখন তার পাশে একটি ছাতা, একটি ব্যাগ, পায়ের নিচে একটি গামছা, পিছনে কিছু প্রতিবাদী লেখা সংবলিত প্লাকার্ড।
এদিকে, অনশনের বিষয়ে আখতার হোসেন বলেন, ‘ঘ ইউনিটে যে প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে সেটা ফাঁস হওয়া প্রশ্ন। ফাঁস হওয়া প্রশ্নে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি হবে, এটা আমি মেনে নিতে পারছি না। কারণ আমরা অনেক কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। সেখানে অযোগ্য এবং মেধাহীনরা টাকার বিনিময়ে প্রশ্নফাঁস করে এখানে ভর্তি হবে- তা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।’

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যলয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ অবশেষে স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এরপরও ফাঁসকৃত প্রশ্নে পরীক্ষা গ্রহণ করে সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে রেকর্ড সংখ্যক পাশের ঘটনা ঘটেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল বাম ছাত্র সংগঠনসমূহের মোর্চা প্রগতিশীল ছাত্র জোট প্রশ্নফাঁসের দায়ে ঘ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী সাদেকা হালিমের পদত্যাগসহ ৩ দফা দাবি জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেহের বিনিময়ে ঋণের প্রস্তাব : ব্যাংক কর্মকর্তাকে পিটুনি

অনলাইন ডেস্ক: ব্যাংক থেকে ঋণ নেয়ার জন্য আবেদন করেছিলেন এক নারী। আবেদনের জবাবে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে এমন এক প্রস্তাব পান তিনি; যা রীতিমতো ক্ষিপ্ত করে তোলে তাকে। একটি শর্ত জুড়ে দেন ম্যানেজার। ওই নারীকে বলেন, তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেই কেবল ঋণের ব্যবস্থা করে দেবেন তিনি।
এই প্রস্তাবে ক্ষিপ্ত ওই নারী ব্যাংক কর্মকর্তাকে রাস্তায় ধরে এনে রীতিমতো পিটিয়েছেন লাঠি, জুতা দিয়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু প্রদেশ থেকে ২৬০ কিলোমিটার দূরের দক্ষিণ কর্ণাটকের দেভাঙ্গীরি শহরে। ভিডিওতে দেখা যায়, ওই নারী অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে রাস্তায় শার্টের কলার ধরে কখনো লাঠি দিয়ে পেটাচ্ছেন। আবার কখনো কিল-ঘুষি কিংবা জুতা দিয়ে গালে আঘাত করছেন।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, সোমবার দেভাঙ্গীরির ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ওই নারী ব্যাংক কর্মকর্তার কাছে জানতে চাচ্ছেন কেন তিনি ১৫ লাখ টাকা ঋণের বিপরীতে তাকে এই কুপ্রস্তাব দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের এ ভিডিওতে শোনা যায়, ওই নারী ব্যাংক কর্মকর্তার শার্টের কলার চেপে জুতা, লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি আশ-পাশের পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। ব্যাংকের ওই কর্মকর্তাকে থানায় নিতে সহায়তা করার জন্য তিনি এ আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রিজমানের নৈপুণ্যে জার্মানির বিপক্ষে ফ্রান্সের জয়

খেলার খবর: গ্রিজমানের নৈপুণ্যে প্যারিসে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের ম্যাচে জার্মানির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ফ্রান্স। ১৩তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। লেরয় সানের কাটব্যাকে বল পল পগবার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে জার্মানিকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ক্রুস।
ম্যাচের ৬২তম মিনিটে সমতায় ফেরে ফ্রান্স। বাঁ দিক দিয়ে লুকা এরনঁদেজের ক্রসে নিখুঁত হেডে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন গ্রিজমান। ৮০তম মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমান।
ডি-বক্সের মধ্যে ব্লেইস মাতুইদিকে ডিফেন্ডার মাটস হুমেলস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার

খেলার খবর: মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দায় প্রীতি ম্যাচে খেলতে নামে চিরপ্রতিদন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল। ম্যাচটি ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ব্রাজিল প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। কিন্তু প্রথম সুযোগটি পেয়েছিল আর্জেন্টিনা। তবে তাতে কোনো সাফল্য মেলেনি। মিডফিল্ডার জিওভানি লো সেলসোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এদিকে প্রথমার্ধেই গোল খেতে বসেছিল ব্রাজিল। ২২তম মিনিটে গোলরক্ষক আলিসনের ভুলে ২২তম মিনিটে সতীর্থের ব্যাকপাস ছোট ডি-বক্সে বিপদমুক্ত করতে দেরি করেন আলিসন। সেই সুযোগে ছুটে এসে চ্যালেঞ্জ জানান আনহেল কোররেয়া। ২৯তম মিনিটে একটুর জন্য লক্ষ্যে থাকেনি পাওলো দিবালার ফ্রি-কিক। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি-বক্সের ঠিক বাইরে পাবলো সারাবিয়ার হাতে বল লাগলে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু গোল করতে পারেনি নেইমার।
দ্বিতীয়ার্ধের ৮৪তম মিনিটে কাসেমিরোর ফ্রি-কিক এক জনের গায়ে লেগে জালে ঢুকতে যাচ্ছিল। একটুর জন্য বেঁচে যায় আর্জেন্টিনা।
চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে জয়সূচক গোল। অধিনায়ক নেইমারের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে জাল খুঁজে নেন অরক্ষিত ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা। এর পরপরই রেফারি বাঁশিতে ফুঁ দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারীদের বিছানায় নেয়ার চেষ্টা করে সাজিদ, আমার সঙ্গেও…দিয়া মির্জা

বিনোদন সংবাদ: হলিউডের মতো বলিউডেও চলছে ‘#মি টু’ ঝড়। একের পর এক তারকা অভিনেত্রীরা যৌন হেনস্তা নিয়ে মুখ খুলছেন। তারা শেয়ার করছেন নিজেদের অভিজ্ঞতার কথা। শুরুটা করেছিলেন সাবেক বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। বাঙালি কন্যা যৌন হেনস্থার অভিযোগ আনেন বলিউডের প্রভাবশালী অভিনেতা নানা পাটেকর বিরুদ্ধে।

ইতোমধ্যে ‘মি টু’ ঝড়ে আক্রান্ত বলিউডের একাধিক নামি দামি পরিচালক- প্রযোজক ও অভিনেতাদের নাম সামনে এসেছে।

চারদিকে শুধু অভিযোগ আর অভিযোগ। একদিকে নামী সব অভিনেত্রীরা অভিযোগ করছেন অন্যদিকে ফেঁসে যাচ্ছেন গুণী সব পরিচালক- প্রযোজক ও অভিনেতারা।

যৌন কেলেঙ্কারি নিয়ে এরই মধ্যে মুখ খুলছেন একাধিক বলিউড অভিনেত্রীরা। বাদ যাননি দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো অভিনেত্রীরাও। এছাড়াও এ তালিকায় রয়েছেন তনুশ্রী দত্ত, অনন্যা বিশ্বাস, কারিশমা শর্মা, কঙ্গনা রানাউত, নয়নী দীক্ষিত, সোনা মহাপাত্র, আলোকনাথ, কঙ্গনা রানাউত, কেট শর্মা মতো অভিনেত্রীরা।

সর্বশেষ তালিকায় এ তালিকায় না লেখালেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

সম্প্রতি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন সালোনি চোপড়া। দিয়া তার পক্ষে মত প্রকাশ করেছেন।

দিয়া মির্জা বলেন, ‘যৌন হেনস্তার বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে সেটা অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। তারপরও দেরিতে হলেও শুরু হয়েছে এটা ইতিবাচক দিক। সাজিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সত্য বলেই মনে করি আমি। কারণ নারীদের প্রতি তার আসক্তি চরম। এটার প্রমাণ আমিও। আমার সঙ্গে একই ব্যবহার করার চেষ্টা করেছিলেন সাজিদ। কিন্তু তাতে সফল হননি তিনি। তার সঙ্গে যারাই কাজ করেন সেসব নারীদের বিছানায় নেয়ার চেষ্টা করেন সাজিদ। এই বিষয়গুলো এখন সবার সামনে আসা উচিত।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest