সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগ

ট্রাম্পের পথে হাঁটছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিদেশের খবর: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তেল আবিবের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া। গতকাল সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে দূতাবাস সরিয়ে নেওয়ার পক্ষে কথা বলেছেন। গত বছরের ডিসেম্বরে পবিত্র জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্য গার্ডিয়ান ও স্টার ট্রিবিউনের খবরে জানানো হয়, স্কট মরিসন বলেছেন, জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ধারণাটি তাঁকে দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ডেভ শর্মা। তিনি ইহুদি-অধ্যুষিত ওয়েন্টওর্থ এলাকা থেকে নির্বাচন করছেন।
এর আগে গত জুন মাসে অস্ট্রেলিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে দখলকৃত জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না তারা। দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ওই ঘোষণা দেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেছেন, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষের দ্বিপক্ষীয় সমাধান খোঁজার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে অস্ট্রেলিয়া।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সম্প্রতি মরিসনের সঙ্গে কথা বলেছেন এবং অস্ট্রেলিয়ার নীতি পরিবর্তনকে স্বাগত জানান।
এক টুইটে নেতানিয়াহু বলেছেন, ‘মরিসন তাঁকে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন এবং সেখানে অস্ট্রেলিয়ার দূতাবাস স্থানান্তরের কথাও বলেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আমরা অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাব।’
মরিসন ঘোষণা দিয়েছেন, অস্ট্রেলিয়া চলতি সপ্তাহে জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট গ্রুপ অব ৭৭ (জি ৭৭) চেয়ার পদে ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরোধিতা করবে এবং ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়টিও পর্যালোচনা করবে।
এদিকে লেবার পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, ওয়েন্টওর্থ ইলেকট্রোরেটে বাই-ইলেকশন জেতার জন্য মরিয়া প্রচেষ্টা হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হবে। ইহুদি-অধ্যুষিত ওই এলাকায় লিবারেল পার্টি থেকে ডেভ শর্মা নির্বাচন করছেন। শর্মা ভোটে না জিতলে বর্তমান হাউস অব রিপ্রেজেনটেটিভের সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
ইসরায়েল জেরুজালেমকে তাদের চিরন্তন ও অবিভক্ত রাজধানী মনে করে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। ১৯৬৭ সালে যুদ্ধের সময় জেরুজালেম দখল করে ইসরায়েল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকৃতিজুড়ে আজ হেমন্ত এসেছে

অনলাইন ডেস্ক: মুক্তো বিন্দুর মতো শিশির জমতে শুরু করেছে ঘাসের ডগায়, ধানের শীষের প’রে। আদিগন্ত মাঠ জুড়ে এখন ধানের প্রাচুর্য। হলুদে-সবুজে একাকার অপরূপ প্রকৃতি। চারদিকে ধূসর আবহ ঘিরে রাখছে। শেষ বিকালে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা। ‘সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/কোন পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে…আজ পয়লা কার্তিক। আবহমান বাংলায় ষড় ঋতুর পরিক্রমায় এলো হেমন্ত।

শরত্কালের পর কার্তিক-অগ্রহায়ণ মিলে হেমন্ত। নতুন ঋতুর আগমনে রূপ বদলায় প্রকৃতি। হেমন্তকে বলা হয় শীতের বাহন। প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীতের আমেজ। গ্রামীণ জনপদে এখন হালকা শীতের আমেজ। আকাশ থেকে খণ্ড খণ্ড মেঘ সরে গিয়ে উদোম হয়েছে বিশাল নীল আকাশ।

কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ভাষায়— ‘হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা-/ হিমের ঘন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা।/ সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে মলিন হেরি কুয়াশাতে,/ কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা।/ ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।/ দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে…।

গতকাল সন্ধ্যায় অস্ত যাওয়া আশ্বিনের শেষ সূর্যটার সাথে নগরের তপ্ত শ্বাসও অস্ত যাওয়ার কথা, কিন্তু জলবায়ুর যে নিত্য বদল, তাতে এ গরম আরো কিছু দিন থাকবে। অগ্রহায়ণে ধান কাটার সাথে সাথে জেকে বসতে শুরু করবে শীত। হেমন্তকে সবচেয়ে চেনা যায় ভোরের শিশিরে। খুব ভোরে একটি শীতল বাতাসে। সবুজ পাতার গায়ে জমে থাকা শিশির বিন্দু অপার্থিব দৃশ্যমালা রচনা করে। প্রকৃতির কবি জীবনানন্দ দাশের ভাষায়- লিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি/নিস্তব্ধ ছিলাম ব’সে;/শিশির পড়িতেছিল ধীরে-ধীরে খ’সে;/নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি/উড়ে গেলো কুয়াশায়,-কুয়াশার থেকে দূর-কুয়াশায় আরো…।

হেমন্ত জীবন ও প্রকৃতিতে এক আশ্চর্য সময় হয়ে ওঠে। বর্ষার পরে এই সময়ে বৃক্ষ রাজি থাকে সবুজে ভরা। ভরা থাকে খাল-বিল নদী-নালা। বিল জুড়ে সাদা-লাল শাপলা আর পদ্ম ফুলের সমারোহ। এই হেমন্তের দুই রূপ প্রতিভাত হয়। প্রথম মাসটির এক রূপ। পরেরটির অন্য। এক সময় হেমন্তের প্রথম মাসটি ছিল অনটনের। ফসল হতো না। বিভিন্ন অঞ্চলে খাদ্যাভাব দেখা দিত। সারা বছরের জন্য জমিয়ে রাখা চাল ফুরিয়ে যেত এ সময়ে এসে। ধানের গোলা শূন্য হয়ে যেত। কার্তিকের দুর্নাম করে তাই বলা হতো ‘মরা কার্তিক’। কবি গুরুর কবিতায়ও আভাস পাওয়া যায় মন্দ্রাক্রান্ত কার্তিকের। কবিগুরু লিখেছেন- ‘শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান,/কাশ ঝরে যায় নদীর তীরে।’

অগ্রহায়ণে আবার উল্টো চিত্র। নবান্নের এই মাস সমৃদ্ধির। এ সময় মাঠের সোনালি ফসল কাটা শুরু হয়। দেখতে দেখতে গোলা ভরে ওঠে কৃষকের। হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। বাড়ির আঙিনা নতুন ধানে ভরে ওঠে। কৃষক বধূ ধান শুকোতে ব্যস্ত। প্রতি ঘর থেকে আসে ঢেঁকিতে ধান ভানার শব্দ। দিনে দিনে বদলাচ্ছে সেই হিসাব-নিকাশ। এখন আগের সে অভাব নেই। শস্যের বহুমুখীকরণের ফলে মোটামুটি সারা বছরই ব্যস্ত কৃষক। বিভিন্ন ফসল ফলান তারা। আয় রোজগারও বেশ। পাশাপাশি এখন কার্তিক মাসেই হৃষ্টপুষ্ট হয়ে ওঠে আগাম আমন ধানের শীষ। পাকা ধান কাটা শুরু হয়ে যায়। অগ্রহায়ণ পুরোটাজুড়ে সারা বাংলায় চলবে নবান্ন উৎসব। বাঙালির প্রধান ও প্রাচীনতম উৎসবগুলোর অন্যতম নবান্ন। আবহাওয়াবিদদের মতে, এখন থেকে যত দিন যাবে ততই সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমতে থাকবে। পার্থক্য যত কমবে তত শীত বাড়তে থাকবে। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এখন প্রকৃতি যেন আর নিয়ম মানছে না। কেমন খামখেয়ালী হয়ে উঠেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিশ্ব খাদ্য দিবস

আজ বিশ্ব খাদ্য দিবস

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ মঙ্গলবার বাংলাদেশেও বিশ্ব খাদ্য দিবস উদযাপিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে: ‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করেছে।
এছাড়াও কৃষি মন্ত্রণালয় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে সেমিনার ও তিন দিনব্যাপী মেলার আয়োজন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মদ্রিচকে ছাড়তে অন্যরকম শর্ত দিল রিয়াল

খেলার খবর: লুকা মদ্রিচকে ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। এমন ঘোষণায় রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ীকে নিজেদের দলে নিতে মোটেই পিছপা হয়নি ইন্টার মিলান।
ভেতরে ভেতরে ঠিকই প্রস্তুতি সেরে ফেলেছে দলটি। কেননা ২০১৯ সালের জানুয়ারিতে বসছে শীতকালীন দলবদলের মৌসুম। কান পাতলেই শোনা যায়, ইন্টার মিলানের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।
তবে তাদের সেই প্রস্তুতিতে কার্যত পানি ঢেলে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাকে ছাড়তে এক অন্যরকম শর্ত সামনে রেখেছে রিয়াল। রিয়াল জানিয়ে দিয়েছে, পিএসজি থেকে নেইমার-কিলিয়ান এমবাপ্পের মধ্যে যে কোন একজনকে পেলেই মদ্রিচকে ছাড়বে তারা।
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানান, বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে ছাড়তে তাদের আপত্তি নেই। তবে এর আগে নেইমার-এমবাপ্পের একজনকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব হাত ধোয়া দিবস; প্রতীকী হাত ধোয়ার মাধ্যমে পালন করল বাংলাদেশ

দেশের খবর: প্রতীকী হাত ধোয়া কর্মসূচির মাধ্যমে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৮’ পালন করেছে বাংলাদেশ। এছাড়াও আলোচনা সভাসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে দেশজুড়ে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রতীকী হাত ধোয়া কর্মসূচিতে অংশ নেন। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাও অংশ নেন। এবার বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্যসম্মত।’
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল ৩টায় ‘বিশ্ব হাত ধোয়া কর্মসূচি-২০১৮’ এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ-বাংলাদেশের প্রতিনিধি সুমি চক্রবর্ত্তী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ উন্নয়ন সহযোগী সংস্থা ও দফতরের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের ১৬ কোটি মানুষের জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দুই মেয়াদে বাংলাদেশ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে দেশে প্রতি ৮৭ জনের জন্য একটি সরকারি পানির উৎস রয়েছে। ২০২১ সালের মধ্যে আমরা প্রতি ৫০ জনের জন্য একটি বিশুদ্ধ পানীয় জলের উৎসের ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সরকার বিগত ১০ বছরে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের উৎসের জন্য প্রায় ৩ লাখ হ্যান্ড টিউবওয়েল এবং ১ হাজার ১৬৬টি উৎপাদক নলকূপ স্থাপন করেছে। নিরাপদ পানির উৎসবিহীন প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ হাজার ১৮৪টি টিউবওয়েল ও ২৬ হাজার ৮০৯টি ওয়াশব্লক নির্মাণ করেছে।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেন, পরিচ্ছন্নতা কর্মসূচির ব্যাপারে বাংলাদেশ সরকার বর্তমানে খুবই আন্তরিক। পরিচ্ছন্নতার ব্যাপারে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সে লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি আন্তরিকতার সঙ্গে পালন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

খেলার খবর: টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।
এমিরেটস এয়ারলাইনস যোগে দক্ষিণ আফ্রিকা থেকে মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও ১০ মিনিট আগেই অবতরণ করে দলটি।
আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
২৪ ও ২৬ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দুপুর ২টায় শুরু হবে।
অবশ্য তার আগে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ থেকে সফরকারীরা।
ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই নয়নাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টেস্ট দুটো সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেঁউড়িয়ায় আজ শুরু হচ্ছে লালন উৎসব

অনলাইন ডেস্ক: আজ (মঙ্গলবার) থেকে কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাউলসম্রাট মরমী সাধক ফকির লালন সাঁইয়ের ১২৮তম স্মরণোৎসব (মৃত্যুবার্ষিকী) ও লালন মেলা। এ উপলক্ষে সাঁইজির বারামখানার আখড়াবাড়িতে বসছে সাধুরহাট। ইতোমধ্যেই আখড়াবাড়ি সাধু-ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে তিরোধান দিবস পালন উপলক্ষে আখড়াবাড়িতে সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সাঁইজির মুক্তমে প্রস্তুত করা হচ্ছে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেইসঙ্গে মাজার প্রাঙ্গণে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এবার উত্সবের শিরোনাম করা হয়েছে: ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি..’। আজ বিকাল ৫টায় ছেঁউড়িয়া লালন আখড়াবাড়ির মূল আঙিনার বাইরে মরা কালীগঙ্গা নদীর তীরে লালন উন্মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে স্মরণোত্সব উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
রোববার সরেজমিনে সাঁইজির আখড়াবাড়ির ভেতরে গিয়ে দেখা যায়, অনেক দূর-দূরান্তের সাধু-ভক্তরা এরই মধ্যে চলে এসেছেন। তারা বলছেন, আত্মার টানে আত্মার শুদ্ধির জন্য এখানে এসেছেন।

মেহেরপুর থেকে এসেছেন ফকির দাউদ হোসেন। তিনি বলেন, সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আমরা এখানে এসেছি। এখানে আসলে আমাদের মনের কাছ থেকে ভালো লাগে। সাঁইজির বাণীগুলো কানে ভাসে। তাই আগে-ভাগেই চলে এসেছি।

ছেউড়িয়া লালন মাজারের খাদেম মোহম্মদ আলী শাহ জানান, ১২৯৭ বাংলা সনের ১ কার্তিক, ১৮৯০ সালের ১৭ অক্টোবর আধ্যাত্মিক বাউল সাধক লালন শাহের মৃত্যু হয়। তার তিরোধান দিবসকে কেন্দ্র করে প্রতিবছর ভক্তরা এ উৎসব পালন করতে সমবেত হয়ে থাকেন।

রোববার অনুষ্ঠানের সার্বিক বিষয়াদি নিয়ে এক সংবাদ সম্মেলনে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, ফকির লালন শাহের ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে এবারে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, এবারের লালন মেলায় নিরাপত্তার জন্য ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সেইসঙ্গে পুলিশ, র‌্যাব, গোয়ন্দো পুলিশ, আনসার সদস্য এবং লালন একাডেমির স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের সুভুল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) এবং তাঁদের শিশুকন্যা স্বর্ণা (৮)।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুর থেকে ট্রাকে করে তারা জয়পুরহাট যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest