সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

কবি মৃন্ময় মন্ডলের ৬৩ তম জন্মদিন পালন

 

আনন্দ, উৎসবের মধ্যে দিয়ে কবি মৃন্ময় মন্ডলের ৬৩ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মিনি মার্কেটে অনুষ্ঠিত কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ অলিউল্লাহ, অধ্যাপক অব: নিমাই মন্ডল, এড. ফাহিমুল হক কিসলু, রোজ বাবু, কবির রায়হান, শেখ সিদ্দিকুর রহমান, সায়েম ফেরদৌস মিতুল, মশিউর রহমান পলাশ, স.ম তুহিন, নুরুজ্জামান সাহেব, রনজু আহমেদ, গাজী শাহাজাহান সিরাজ, মনিরুজ্জামান মুন্না, সুলতান মাহমুদ রতন, হাফিজুর রহমান মাসুম, মনিরুজ্জামান ছট্টু, রওনক বাসার, শুভ্র আহমেদ, অধ্যা: সাবীর হোসেন, আলমগীর হোসেন, অধ্যক্ষ শীবপদ গাইন, শিল্পি এম. এ জলিল, ফিরোজ বিশ্বাস, মোঃ আবুল কাশেম আবু, ইয়াসিন আলি, এম. বেলাল হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষ অফিসার নির্বাচিত হয়েছেন এস আই মনির

 

সাতক্ষীরা সদর ফাঁড়ির ইনর্চাজ হিসাবে মাত্র ৩ মাসে অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দক্ষ অফিসার হিসেবে ভূষিত হয়েছেন এস আই মনির হোসেন। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) ইয়াছিন আলী, ডিআই-১ আযম খান প্রমুখ। এবিষয়ে এস আই মনির হোসেন বলেন, এ সাফল্য শুধু আমার একার না। এরজন্য আন্তরিকভাবে তিনি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সদর ফাঁড়ির সকল অফিসারগণকে ধন্যবাদজ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীতে শ্বশুর-শ্বাশুড়িকে হত্যার চেষ্টার অভিযোগ জামাই আটক

 

আশাশুনি প্রতিনিধি:  সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে জামাই কতৃক বিদ্যুতের তারে জড়িয়ে শ্বশুর শ্বাশুড়িকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ফিংড়ী ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামে এঘটনা ঘটে।
জানাগেছে, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের ওবাইদুল মোল্যার পুত্র কালাম মোল্যার সাথে ফিংড়ী ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামের মকফুর রহমানের কন্যা মারুফা খাতুনের বিয়ে হয়। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মারুফা স্বামীকে ডিভোর্স করে। কিন্তু স্বামী কালাম মোল্যা স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন ভাবে ফন্দি করতে থাকে। সর্বশেষ রবিবার রাত সাড়ে ১১ টার দিকে শ্বশুর বাড়ীর সকলেই যখন ঘুমিয়ে পড়ে ঠিক সেই মুহুর্তে শ্বশুর শ্বাশুড়িকে হত্যার উদ্যেশ্যে কালাম মোল্যা বিদ্যুতের খোলা তাঁর শ্বশুরের ঘরের দরজায়, বাথরুমের সামনে, বারান্দায়সহ সকল স্থানে জড়িয়ে রাখে যেন শ্বশুর শ্বাশুড়ি ঘরের দরজা খুল্লেই বিদ্যুতের তাঁরে জড়িয়ে মারা যায়। একই সময় চাচা শ্বশুর রওশন কে মারার জন্য একই ভাবে খোলা জিআই তাঁর দিয়ে ঘর ও বারান্দায় জড়িয়ে রাখে। এর পর খুটির মাথায় তার লাগানোর জন্য শুকনা কুঞ্চি নিয়ে লেবু গাছে উঠে। আর তারের সংযোগ দেওয়া মাত্রই বিকট আওয়াজ হয়ে তার পুড়ে যায়। তাৎক্ষনিক পার্শ্ববর্তী লোকজন তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ১১টার দিকে ফিংড়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে জামাই কালাম মোল্যাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-২

আশাশুনি ব্যুরো : আাশাশুনি থানা পুলিশের অভিযানে দুই আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে রবিবার আশাশুনি থানা এলাকায় গেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ১২ ঘটিকার দিকে এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-১৩৮/১৮ (বরিশাল) (ওয়ারেন্ট) এর আসামী শ্রীউলা গ্রামের লতিফ গাজীর পুত্র শাহজান আলীকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। অপরদিকে রাত ২ ঘটিকার দিকে এসআই মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানার নাশকতা মামলা নং-০২(১০)১৮ এর আসামী কচুয়া উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের পুত্র মোঃ মফিজুল ইসলাম (৩৫)কে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। সোমবার সকালে আসামীদ্বয়কে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০ অক্টোবরের পর যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ৩০ অক্টোবর পর যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে।
আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
সচিব বলেন, “সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। কমিশন সবকিছু চুলচেরা বিশ্লেষণ করছে। ভোটার তালিকার সিডি প্রস্তুত করে আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। কোনো ভুলত্রুটি থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। তিনশ’ আসনের সীমানা নির্ধারণের কাজও হয়েছে। ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন।”
সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৭শ’ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে খাতভিত্তিক ব্যয়ের জন্য কমিশন অনুমোদন দিয়েছে। অনেক নির্বাচন সামগ্রী ক্রয় করে গুদামজাত করা হয়েছে। অবশিষ্টগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যেই কেনা হবে বলে তিনি জানান।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) ব্যবহারের প্রস্তুতিও থাকবে। সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধন হলে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএমকে জনপ্রিয় করার জন্য আগামী ২৭ অক্টোবর দেশের নয়টি স্থানে এবং নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় কেন্দ্রীয়ভাবে দুইদিনব্যাপি ‘ইভিএম মেলা’র আয়োজন করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, নির্বাচনে দেশি-বিদেশী পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে ফেমবোসা অন্তর্ভূক্ত দেশগুলোর কর্মকর্তাদের বিশেষ আমন্ত্রণ জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না’

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনো শক্তি দেশে নেই।
তিনি বলেন, ‘হাটু ভাঙ্গা দল বিএনপির সঙ্গে জোট করেছে কোমর ভাঙ্গা দলের বুড়ো নেতারা। এই ঐক্য দেশের মানুষ বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগণ আসবে না।’
কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে ৭০ দল ঐক্য করলেও বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষ্যে দলের জনসংযোগ কর্মসূচির লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সেতুমন্ত্রী কাদের বলেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। কারণ এ নির্বাচনকে সামনে রেখে অনেক দেশী বিদেশী ষড়যন্ত্র হবে। তবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।
তিনি বলেন, সামনে নির্বাচন। বিএনপি ৭ দফা দাবি করেছে। তাদের এ ধরনের দাবি মামা বাড়ীর আবদার। তাদের ৭ দফা দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি। তারা নিজেরাও জানে এ ধরনের দাবি কেউ মানবে না।
বিএনপির আন্দোলনের বিষয়ে কাদের বলেন, গত দশ বছরে দশ মিনিটও বিএনপির আন্দোলন দেখেন নি। আর আগামী এক মাসেও কোন আন্দোলন হবে না। কারণ মরাগাঙ্গে আর কখনো জোয়ার আসবে না।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের অসুস্থ রাজনীতির কারণে কর্মীদের মধ্যে শত্রুতা সৃষ্টি বন্ধ করতে হবে।
তিনি বলেন, ‘শ্লোগান- পাল্টা শ্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না, রং বেরঙ্গের পোস্টার নমিনেশন দেবে না। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজী করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেওয়া হবে না। ভালো হয়ে যান, কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজী করবেন না। আওয়ামী লীগে দখলদার চাঁদাবাজদের জায়গা নেই।’
তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার দাবি একটাই, প্রার্থী যে কয়েকজনই হোক, নমিনেশন পাবে একজন। বাকিরা যদি ভেতরে ভেতরে বিরোধিতা করে তাহলে আমাদের জন্য ভালো হবে না। প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। অসুস্থ প্রতিযোগিতা কর্মীদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। এই শত্রুতা সৃষ্টি করবেন না।’

পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও অর্জন সম্পর্কে জানাতে এবং আগামী জাতীয় নির্বাচনকে বিএনপি জামায়াতের সম্ভাব্য নাশকতা সম্পর্কে সতর্ক করতে তৈরি লিফলেট বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলোকিত নারী সম্মাননা পেলেন পপি

বিনোদনের খবর: প্রথমবারের মতো দেশীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘আলোকিত নারী সম্মাননা’য় ভূষিত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি।
১৩ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে এক অনুষ্ঠানে পপির হাতে এ সম্মাননা তুলে দেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, এমপি।
এ সম্মাননা পাওয়া প্রসঙ্গে পপি বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্র অভিনয়ের জন্য আলোকিত নারী সম্মাননা পেলাম। এ সম্মাননা আমার জীবনের অন্য সম্মাননা থেকে সম্পূর্ণ আলাদা। আমাকে সম্মানিত করার মধ্যদিয়ে বাংলাদেশের সব সফল নারীর সম্মানিত করা হল। তাই আমার এ সম্মাননা সব সফল নারীকে আমি উৎসর্গ করলাম’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের যাচাই পরীক্ষায় ৮ হাজার রোহিঙ্গা ‘উত্তীর্ণ’

অনলাইন ডেস্ক: প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ থেকে দেওয়া ৮ হাজার রোহিঙ্গার প্রথম তালিকা যাচাই করে তাদের স্বীকার করেছে মিয়ানমার। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি বলেছেন, মিয়ানমারের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে সরকারি দলের প্রতিনিধিরা এই মাসের শেষেই বাংলাদেশে আসছেন। তখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। প্রত্যাবাসনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মাহমুদ আলী বলেন, “বলার মতো নতুন কিছু নেই। প্রক্রিয়া চলছে।” তিনি বলেন, রোহিঙ্গাদের নেওয়ার পর তাদের থাকার জন্য রাখাইন প্রদেশে তাদের গ্রামে ঘর তুলতে হবে। এক্ষেত্রে মিয়ানমারকে সহযোগিতা করছে ভারত। রাখাইনের মংডু এলাকায় যেখানে রোহিঙ্গাদের বাস, সেখানে ঘর তৈরিতে সহযোগিতার জন্য চীনকেও অনুরোধ করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত চুক্তির আওতায় গত ফেব্রুয়ারিতে প্রত্যাবাসনের জন্য প্রথম তালিকায় ১৬৭৩টি পরিবারের ৮ হাজার ২ জন রোহিঙ্গার নাম পাঠিয়েছিল বাংলাদেশ।
ওই চুক্তিতে দুই বছরের মধ্যে ৭ লাখের মতো রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্য ঠিক করা হলেও মাত্র আট হাজারের প্রথম তালিকা যাচাই করতেই অনেক সময় নিল মিয়ানমার সরকার।
বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা থাকলেও এই চুক্তি অনুযায়ী শুধু গত বছরের অগাস্টের পর থেকে আসা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বিবেচনা করা হচ্ছে।
বিভিন্ন সময় নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়ে ছিল চার লাখের মতো রোহিঙ্গা। গত বছরের অগাস্টে রাখাইনে সেনা অভিযান শুরুর পর বাংলাদেশ সীমান্তে নামে রোহিঙ্গাদের ঢল।
জাতিসংঘের ভাষায় মিয়ানমারে ‘জাতিগত নির্মূল অভিযান’র মুখে শরণার্থী হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে।
এই রোহিঙ্গারা রয়েছে কক্সবাজারের কয়েকটি আশ্রয় শিবিরে। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সেখান থেকে একটি অংশকে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নিচ্ছে সরকার।
জনবহুল বাংলাদেশে এই রোহিঙ্গারা দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপর চাপ সৃষ্টি করছে বলে তাদের ফেরত পাঠাতে চায় ঢাকা।

রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে মানতে নারাজ মিয়ানমারের সরকার চুক্তি করলেও প্রত্যাবাসনে গড়িমসি করে আসছে বলে বাংলাদেশ সরকারের অভিযোগ। তাই মিয়ানমারের উপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের উপর আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest