সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

ভারতের আসামে ৩১ বাংলাদেশি আটক!

অনলাইন ডেস্ক: ভারতের গৌহাটিতে ৩১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে দাবি করেছে আসাম পুলিশ। আটকদের মধ্যে ১০ জন পুরুষ, আটজন নারী ও বাকিরা শিশু-কিশোর বলে জানা গেছে।
আটকরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা ৩ বছর ধরে ব্যাঙ্গালুরুতে কাজ করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তারা আগরতলা হয়ে বাংলাদেশে ফেরত আসার পরিকল্পনা করছিল। এ সময় গৌহাটি রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে তাদের আটক করা হয়। পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে বলে পত্রিকাটির দাবি।
তবে আটকরা বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা, সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রজত জয়ন্তীতে পা দিয়েছেন শাবনূর

বিনোদনের খবর: ১৯৯৩ সালের ১৫ অক্টোবর। দেশজুড়ে মুক্তি পেল ‘চাঁদনী রাতে’ নামের একটি চলচ্চিত্র। নায়ক সাব্বির। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এহতেশামের এই ছবিটি তেমন করে আলোচনায় আসেনি। তবে আলাদা করে নজর কেড়েছিলেন কিশোরী নায়িকা। যার হাসি, সাবলীল অভিনয় আর কৈশোরের দুরন্তপনা দাগ কেটেছিলো দর্শকের মনে।

সেই দাগ চিরস্থায়ী হওয়ার সুযোগ পেল পরের বছরই। তৎকালীন জনপ্রিয় নায়ক সালমান শাহের বিপরীতে জুটি বাঁধলেন সেই কিশোরী। মুক্তি পেলে ‘তুমি আমার’ নামের ছবিটি। আর সেই ছবি রাতারাতি অখ্যাত এক নুপূরকে বাংলার নায়িকা শাবনূরে পরিণত করে দিলো। বাকীটুকু ইতিহাস। সময়ের পালা বদলে তিনি কেবল নিজেকেই ছাড়িয়ে গেছেন তিনি। হয়ে উঠেছেন দেশের তুমুল জনপ্রিয় নায়িকাদের অন্যতম।

আজ ১৫ অক্টোবর। সিনেমায় অভিনয়ের ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তীতে পা দিয়েছেন শাবনূর। । তিনি আজকে তার ভক্ত-অনুরাগীদের কাছ থেকে নানা শুভেচ্ছায় ভাসছেন।

ক্যারিয়ারে ২৫ বছর পূর্তি উপলক্ষে শাবনূর বলেন, ‘মনে হয় এইতো সেদিন এলাম। অথচ কতোটা পথ ফেলে এসেছি পেছনে। দেখতে দেখতে ২৫ বছর কেটে গেল। কত কিছু মাইনাস হয়েছে, কতকিছু যোগ হয়েছে। পুরনো দিনগুলো, এহতেশাম দাদুর কথা ভাবলে চোখের পাতা ভিজে আসে।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রে এখনো যথেষ্ট সম্মান নিয়েই আছি আমি। আমার অভিনয় জীবনের পথচলায় আমার প্রত্যেক চলচ্চিত্রের নায়ক, পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, কাহিনিকার, প্রোডাকশনবয়, ট্রলিম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন ঝুমুরের কথা উল্লেখ করতেই হয়। সে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। চলচ্চিত্র পরিবারও আমার সঙ্গে ছিল সব সময়। তাই চলচ্চিত্রের সবাইকে নিয়েই আমি ভালো থাকতে চাই। সবার কাছে দোয়া চাই যতদিন থাকি যেন ভালো থাকতে পারি। আমার একমাত্র ছেলে আইজানের জন্যও দোয়া করবেন।’

শাবনূরের পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নুপুর। গুণী চলচ্চিত্র নির্মাতা এহতেশাম তার নাম বদলে রাখেন শাবনূর।

শাবনূর, দীর্ঘদিন রাজত্ব করেছেন ঢালিউডে। সালমান শাহের নায়িকা হিসেবে শাবনূর পেয়ে গিয়েছিলেন অন্যরকম জনপ্রিয়তা। ঢাকাই ছবিতে সালমান-শাবনূর একটি আবেগের নাম, ভালোবাসার নাম। ১৪টি ছবিতে জুটি হয়েছিলেন তারা। যার বেশিরভাগই ছিলো সুপারহিট। তবে এ জুটির ‘স্বপ্নের ঠিকানা’ ছবিটিকে ইন্ডাস্ট্রির ইতিহাসে ব্যবসা সফল সেরা পাঁচটি ছবির একটি হিসেবে মনে করা হয়।

শাবনূর ক্যারিয়ারজুড়ে সালমান ছাড়াও জুটি বেঁধে সফল হয়েছেন রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, বাপ্পারাজ, আমিন খান, মান্না ও শাকিব খানের সঙ্গে। তবে রিয়াজের সঙ্গে শাবনূরের জুটির আবেদন ছিলো সবার চেয়ে এগিয়ে। সালমান পরবর্তী সময়ে সিনেমা ইন্ডাস্ট্রি উপহার পেয়েছিলো রিয়াজ-শাবনূর জুটি। অসংখ্য ব্যবসা সফল ছবিতে তারা কাজ করেছেন। তারমধ্যে ‘মন মানে না’, ‘নারীর মন’, ‘বিয়ের ফুল’, ‘প্রেমের তাজমহল’, ‘এ বাঁধন যাবে না ছিড়ে’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘কাজের মেয়ে’, ‘মাটির ফুল’, ‘সুন্দরী বধু’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ উল্লেখযোগ্য।

শাবনূর প্রযোজকদের কাছে ছিলেন ভরসার নাম। তাকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমা। অনেক নতুন নায়কদের সঙ্গে কাজের ঝুঁকি তিনি নিতে পারতেন। তারমধ্যে সবচেয়ে বেশি সফল হয়েছেন শাকিব খানের নায়িকা হয়ে। চলচ্চিত্রপাড়ায় এ গল্প প্রতিষ্ঠিত, দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করা শাকিব খানের রাজকীয় উত্থানের পেছনে শাবনূরের অনেক অবদানই রয়েছে।

‘দুই নয়নের আলো’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ক্যারিয়ারের প্রথম ও একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর। তবে নিজের ক্যারিয়ারের অন্যতম প্রিয় ছবি হিসেবে শাবনূর উল্লেখ করেন ‘নিরন্তর’-কে। ২০০৬ সালে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘জনম জনম’ অবলম্বনে এই ছবিটি পরিচালনা করেন আবু সাইয়ীদ।

২০১৩ সালে শাবনূর অভিনীত সর্বশেষ ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিটি মুক্তি পায়। ওই ছবিতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস ও মৌসুমী। পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মানিক।

জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় শাবনূরের। ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। এরপর মিডিয়াকে আড়াল করে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন তিনি। তার ছেলের নাম আইজান নিহান।

অনেকদিন ধরেই চলচ্চিত্রে নেই শাবনূর। তবুও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। এখনো শাবনূরকে এক নজর দেখতে ঢল নামে মানুষের। তিনি এখনো যুবকের মনে সুন্দরীতমা। এখনো শাবনূরকে সিনেমায় খুঁজে বেড়ান সিনেমার দর্শক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়সুরিয়ার বিরুদ্ধে আইসিসি’র দুর্নীতির অভিযোগ

খেলার খবর: সনাথ জয়সুরিয়া। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তিনি। ‘মাতারা হারিকেন’ নামে খ্যাত সাবেক লঙ্কান অধিনায়ক পালন করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে নির্বাচকের দায়িত্বেও। এবার ৪৯ বছর বয়সী লঙ্কান কিংবদন্তির বিরুদ্ধে দুর্নীতি তদন্তে বাধা এবং সহযোগিতা না করার অভিযোগ তুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকিট কাউন্সিল (আইসিসি)।
সোমবার (১৫ অক্টোবর) থেকে আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির কাছে জবাবদিহি করতে হবে সর্বকালের অন্যতম সেরা ওপেনারকে।
জয়সুরিয়ার বিরুদ্ধে দুটি অভিযোগ তুলেছে আইসিসি। প্রথম অভিযোগ হলো, ‘ব্যর্থতা অথবা অগ্রাহ্যের। আত্মপক্ষ সমর্থনের বাধ্যবোধকতা, এন্টি করাপশন ইউনিটের (এসিইউ) কোনো তদন্তে সহযোগিতাতে সঠিক এবং পুরোপুরি তথ্য দিতে ব্যর্থতা অথবা তদন্তের স্বার্থে চাওয়া এসিআইয়ের অনুরোধ করা উপেক্ষা করা।’
আর দ্বিতীয় অভিযোগ হল, ‘এসিইউয়ের কোনো তদন্তে বাধা দেয়া বা দেরি করা, সেইসঙ্গে তথ্য লুকানো। তদন্তের সঙ্গে সম্পর্কিত তথ্যকে বিকৃত বা কোনো তথ্য বা ডকুমেন্ট ধ্বংস করা।’
সনাথ জয়সুরিয়া শ্রীলঙ্কার হয়ে ৪৪৫টি ওয়ানডে আর ১১০টি টেস্ট খেলেছেন। শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি। দেশের হয়ে অসামান্য খেলা এ লঙ্কানকে সেদেশের অন্যতম নায়ক মনে করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় নির্বাচনে ৭০০ কোটি টাকা খরচ করবে ইসি

দেশের খবর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচ বাবদ ৭০০ কোটি টাকা বাজেট অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দিনব্যাপী কমিশন বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘আমরা আজ বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি কি পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আমাদের নির্দেশনা দিয়েছেন।’
হেলালুদ্দীন আহমদ জানান, ‘সিইসি আমাদের বলেছেন একাদশ সংসদ নির্বাচনের খরচ বাবদ ৭০০ কোটি টাকা বাজেট রয়েছে। এই টাকার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।’
ইসি সচিব বলেন, ‘আমরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইসির কাছে তুলে ধরেছি। আমরা এরই মধ্যে বেশ কিছু নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেছি। বাকি সামগ্রীগুলো অক্টোবরের মধ্যেই সংগ্রহ করা হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের ব্যালট বাক্স ও ব্যালট পেপারের জন্য যাবতীয় প্রস্তুতি ইসির রয়েছে। নির্বাচনের প্রস্তুতির জন্য আরপিও সংশোধন করে তা সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে ইভিএম ব্যবহারের বিষয়টিও ভেবে দেখবে কমিশন।’
এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশন সভা শুরু হয়। পরে দুপুরে বিরতি দিয়ে আবার ৩ টায় বৈঠক শুরু হয়।
সকালে সভা শুরুর পর ১০ মিনিটের মাথায় সভায় চলাকালেই ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার কমিশনার মাহবুব তালুকদার। তবে বাকি তিন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীকে নিয়ে বৈঠক চালিয়ে যান সিইসি নূরুল হুদা।
ইসি সূত্রে জানা যায়, বাক স্বাধীনতা ‘কেড়ে নেওয়ার’ অভিযোগ তুলে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে নির্বাচন কমিশন সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালকুদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলুপ্ত করা হোক: সরকারকে ইইউ

অনলাইন ডেস্ক: কোনও আসামির সর্বোচ্চ সাজা হিসেবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রীতি বিলুপ্ত করার জন্য বাংলাদেশ সকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ যেকোনও পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের ঘোর বিরোধী বলেও জানিয়েছে সংস্থাটি।
গতকাল রবিবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ঢাকায় অবস্থানরত ইইউ রাষ্ট্রদূতরা।
বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ডবিরোধী বিশ্ব দিবস পালন হয় প্রতি বছরের ১০ অক্টোবর। কিন্তু এ বছর সেই ১০ অক্টোবরেই আলোচিত গ্রেনেড হামলা মামলায় বাংলাদেশে ১৯ ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
যৌথভাবে এ বিবৃতি দিয়েছেন- ইইউ ডেলিগেশন এবং ইতালি, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও ব্রিটেনের মিশন প্রধানরা।
মৃত্যুদণ্ডকে নিষ্ঠুর ও অমানবিক শাস্তি দাবি করে ওই বিবৃতিতে বলা হয়, অপরাধীকে তার ভুল শোধরানোর সুযোগ দেয়া উচিত। কিন্তু মৃত্যুদণ্ড সেই সুযোগ কেড়ে নেয়। এটি আন্তর্জাতিকভাবে মানবাধিকার পরিপন্থি। ইইউ বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলুপ্তে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইইউ বলছে, বিলুপ্তকরণের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আপাতত আদালতের দেয়া সব ধরনের মৃত্যুদণ্ডাদেশগুলো রহিত করতে পারে।
উল্লেখ্য, ২১ আগস্ট আলোচিত গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বুধবার (১০ অক্টোবর) রায় ঘোষণা করেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এর আদালত। ৪৯ আসামির মধ্যে বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অন্য মামলায় এরইমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তিনকে অব্যাহতি দেন আদালত।
২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জঙ্গি নেতা মুফতি হান্নানও ২১ আগস্ট গ্রেডেন হামলায় জড়িত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতে গুরুত্বপূর্ণ আলোচনায় বসছে ২০ দলীয় জোট

দেশের খবর: জরুরি বৈঠকে বসবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। আজ সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
সূত্র জানায়, আজকের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের আন্দোলন,জাতীয় ঐক্যফ্রন্টসহ নানা বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় পার্টি (কাজী জাফর), কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত মজলিশ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি), ন্যাপ-ভাসানী, পিপলস লীগ, লেবার পার্টি, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগ (ডিএল)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চার সন্তানের মা হলেন শাকিলা

অনলাইন ডেস্ক: রাজধানীর বেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন।
সোমবার বেলা ১১টায় হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নীলুফার শামীম আফজার নেতৃত্বে একটি দল সিজারিয়ানের মাধ্যমে চার নবজাতককে ভূমিষ্ঠ করান। অস্ত্রোপচারে সহযোগিতা করেন সহযোগী অধ্যাপক ডা. হাফিজা আক্তার, ডা. নোমান ও ডা. শান্তা।
নবজাতকদের মধ্যে একটা ছেলে ও তিনটা মেয়ে। ছেলেটির ওজন ১ কেজি ৮শ’ গ্রাম, মেয়েদের একটির ওজন ১ কেজি ৬শ’ গ্রাম ও অন্য দুটির ১ কেজি ৪শ’ গ্রাম।
সোমবার বিকেলে অধ্যাপক নীলফার জানান, চার শিশু ও তাদের মা সুস্থ আছেন। তবে প্রি-ম্যাচিউর হওয়ায় মায়ের বুকের দুধ টেনে খেতে না পারায় তাদের নিওনেটাল আইসিইউতে রাখা হয়েছে। দু-একদিনের মধ্যে শিশুদের মায়ের কাছে দেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, কুমিল্লা জেলার দিপাড়া ইউনিয়নের গোপালনগ গ্রামের বাসিন্দা গৃহবধূ শাকিলা (২২) স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে না পারায় গাইনি বিশেষজ্ঞদের পরামর্শে ওভুলেশন ইনডাকশনের মাধ্যমে গর্ভধারণ করেন।
১৫ দিন আগে শাকিলা হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রামের মাধ্যমে শাকিলা আগে থেকেই জানতেন তার গর্ভে চারটি সন্তান রয়েছে। আজ সকালে তারা সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। একসঙ্গে চার সন্তান প্রসবের ঘটনাটি জানাজানি হলে অনেকেই শিশুদের দেখতে ভিড় জমান। তবে নবজাতক নিবিড় যত্ন ইউনিট (এনআইসিইউ) থাকায় তাদের আশা পূরণ হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথ্বীই হবে আগামীর শচীন: শাস্ত্রী

খেলার খবর: রাজকোট টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পৃথ্বী শ’র। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৪ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন ১৮ বছর বয়সী এই তরুণ ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ বলে ফিফটি তুলে নেন পৃথ্বী। অভিষেকে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ফিফটি তুলে নতুন নজির স্থাপন করেন তিনি। ৯৯ বলে তুলে নেন সেঞ্চুরি, যেটা ভারতের ১৫তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে টেস্ট সেঞ্চুরি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হায়দরাবাদে করেন ৭০ ও ৩৩* রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজের তিন ইনিংসে ২৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেন পৃথ্বী।
১৮ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা।
ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী পৃথ্বী সম্পর্কে বলেন, ‘পৃথ্বীর ব্যাটিং দর্শকদের কাছে বিনোদনের একটা বড় মাধ্যম। পৃথ্বী যখন ব্যাট করে, তখন ওর মধ্যে শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্রর শেবাগের ছায়া দেখা যায়। আবার ও যখন হাটে, তখন পৃথ্বীর মধ্যে ব্রায়ান লারার একটা আদল চোখে পড়ে।’
পৃথ্বী সম্পর্কে শাস্ত্রী আরও বলেন, ‘পৃথ্বীর জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য। সেই আট বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেছে। তার মানে মুম্বাইয়ের মাঠে এক দশক খেলা হয়ে গিয়েছে পৃথ্বীর। পৃথ্বী যদি নিয়মিত পরিশ্রম করে, তাহলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest