সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

জাফরুল্লাহর বিরুদ্ধে সেনা কর্মকর্তার জিডি, তদন্তে ডিবি

দেশের খবর: বেসরকারি সময় টেলিভিশনের এক আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যকে ‘অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রদ্রোহিতার শামিল’ আখ্যায়িত করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
সেনা সদরে দায়িত্বরত মেজর এম রকিবুল আলম গত শুক্রবার ক্যান্টনমেন্ট থানায় এসে জাফরুল্লাহর বিরুদ্ধে ওই জিডি করেন।
জিডির বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার বলেন, সেনা সদরে দায়িত্বরত মেজর এম রকিবুল আলম গত শুক্রবার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি–দক্ষিণ) বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
গত সপ্তাহে সময় টিভির আলোচনা অনুষ্ঠান সম্পাদকীয়তে আলোচক হিসেবে উপস্থিত জাফরুল্লাহ চৌধুরী দাবি করেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যখন চট্টগ্রামের জিওসি ছিলেন, সেখান থেকে সমরাস্ত্র ও গোলাবারুদ চুরি যাওয়ার ঘটনায় তার কোর্ট মার্শাল হয়েছিল।
এ বিষয়ে গত শনিবার সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাফরুল্লাহ বলেন, জেনারেল আজিজকে অসাবধানতাবশত কোনো মনঃকষ্ট দিয়ে থাকলে সে জন্য আমি পুনরায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ভুল বক্তব্য ও শব্দবিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং মর্মাহত।
সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি ইতিমধ্যে গত দুদিন কয়েকটি সংবাদমাধ্যমে আমার বক্তব্যে ভুল শব্দচয়ন ও শব্দবিভ্রাটের বিষয়টি প্রকাশ করে সেনাপ্রধানের কাছে দুঃখ প্রকাশ করেছি। চূড়ান্তভাবে ভুল বোঝাবুঝির অবসানকল্পে আজকের এই সংবাদ সম্মেলন।

তিনি বলেন, সময় টেলিভিশনের বিশেষ অনুরোধে শারীরিক দুর্বলতা নিয়েই আমি ৯ অক্টোবর রাত ১০টায় তাদের একটি টকশোতে অংশ নিই। ওই টকশোতে অন্য অতিথিরা ছিলেন সম্পাদক নাইমুল ইসলাম খান ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নূহ আলম লেলিন। আলোচনাকালে আমি দেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে অসাবধানতাবশত একটি ভুল তথ্য উল্লেখ করেছিলাম। জেনারেল আজিজের সম্মানহানি করার কোনো চিন্তা বা উদ্দেশ্য আমার ছিল না।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, জেনারেল আজিজ একজন দক্ষ আর্টিলারি সেনা কর্মকর্তা। তিনি চট্টগ্রাম সেনানিবাসের ‘জিওসি’ ছিলেন না, ‘কমান্ড্যান্ট’ও ছিলেন না। তিনি তার কর্মজীবনের একসময় চট্টগ্রাম সেনাছাউনিতে আর্টিলারি প্রশিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে ‘কোর্ট মার্শাল’ হয়নি। ভুল বক্তব্য ও শব্দবিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং মর্মাহত।

ডা. জাফরুল্লাহ বলেন, সেনাবাহিনী বা জেনারেল আজিজের সম্মানহানি করা আমার উদ্দেশ্য ছিল না এবং এরূপ কোনো অভিপ্রায়ও আমার নেই। আমাদের সেনাবাহিনীর গৌরবে আমি গর্বিত।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমি বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কালাতিপাত করেছি, তাদের সুখ-দুঃখের ভাগিদার হয়েছি এবং যুদ্ধ শেষে আমিই প্রথম কুমিল্লা কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল চালু করি। পরে আমি ও ডা. আজিজুর রহমান ঢাকা কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল চালু করি। আমাদের সেনাবাহিনীর গৌরবে আমি গর্বিত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি ভয় পাওয়ার লোক নয়। আমি জীবনে ৪৭ বছর অতিরিক্ত বেঁচেছি। আমার কোনো ভয় নেই।

চ্যানেলে দেয়া ডা. জাফরুল্লাহর ওই বক্তব্যের বিষয়ে আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে জনাব ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ছিল একটি দায়িত্বজ্ঞানহীন অসত্য বক্তব্য। কারণ বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ চাকরিজীবনে কখনোই চট্টগ্রামের জিওসি বা কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত ছিলেন না। তিনি ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত কুমিল্লায় ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, ২০১১ সালের জুন থেকে ২০১২ সালের মে পর্যন্ত ঢাকার মিরপুরে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং ২০১২ সালের মে থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বপালন করেন। বর্ণিত সময়ে চট্টগ্রাম বা কুমিল্লা সেনানিবাসে কোনো সমরাস্ত্র বা গোলাবারুদ চুরি বা হারানোর কোনো ঘটনা ঘটেনি। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ তার দীর্ঘ, বর্ণাঢ্য সামরিক চাকরিজীবনে কখনোই কোর্ট মার্শালের সম্মুখীন হননি।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, চাকরিরত একজন সেনাবাহিনী প্রধান সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন বিশিষ্ট ব্যক্তির এরূপ দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, যা সেনাবাহিনীপ্রধানসহ সেনাবাহিনীর মতো রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানকে জনসমক্ষে হেয় করার হীন অপচেষ্টা মর্মে স্পষ্টত প্রতীয়মান।

আইএসপিআরের বক্তব্যে আরও বলা হয়, ডা. জাফরুল্লাহর দায়িত্বজ্ঞানহীন অসত্য বক্তব্য কেবল সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের সুনাম ও সামাজিক অবস্থানকে ক্ষুণ্ণ করেনি বরং তা সেনাবাহিনীপ্রধানের পদকে চরমভাবে হেয়প্রতিপন্ন করেছে। যা প্রকারান্তরে সেনাবাহিনীর চাকরিরত সব সদস্যকে বিভ্রান্ত করছে এবং তাদের মনোবলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া এরূপ অপপ্রচার সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল বাহিনীর সংহতি ও একতাকে ক্ষতিগ্রস্ত করেছে, যা অনাকাঙ্ক্ষিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেলজিয়ামে প্রথম নারী কাউন্সিলর হলেন বাংলাদেশি শারমীন

বিদেশের খবর: বেলজিয়ামের জাতীয় নির্বাচনে প্রথম নারী কাউন্সিলর হলেন বাংলাদেশি শারমীন। ১৪ অক্টোবর দেশটিতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিনিই প্রথম বাংলাদেশি নারী হিসেবে লড়েন।
রাজধানী ব্রাসেলসের ইক্সেলস কমিউনে এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী এন্টারপেনের বুর্গারহাউটে সিটি কাউন্সিলর নির্বাচিত হন শারমীন। ফলে ইউরোপের উন্নত দেশ বেলজিয়ামে নয়া রেকর্ড স্থাপন করলো বাংলাদেশি বংশোদ্ভূত।
বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশি অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়নে জয় ছিনিয়ে আনেন শায়লা শারমীন।
বিশ্বজুড়ে প্রবাসীরা বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরছেন। জড়িয়ে পড়েছেন বিভিন্ন দেশের মূল ধারার রাজনীতিতে। যোগ্যতা আর মেধার পরিচয় দিয়ে লড়ছেন জাতীয় ও স্থানীয় রাজনীতিতে। তাদেরই একজন বেলজিয়ামের জাতীয় নির্বাচনে লড়ছেন এ বাংলাদেশি।
ইউরোপের উন্নত এই দেশটির স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশিদের এমন বিজয়কে পরদেশে বাঙালির উত্থানে অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে দেশ-বিদেশে বাংলাদেশিদের সাফল্যের পথকে আরো প্রশস্ত করবে- প্রবাসীরা এমনই আশা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্লিনট‌নের যৌন কে‌লেঙ্কার‌ি নি‌য়ে হিলা‌রির বি‌স্ফোরক মন্তব্য

বিদেশের খবর: মনিকা লিউনস্কির সঙ্গে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে। সে সময় বিল ক্লিনটনের পদত্যাগের দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। যদিও এই নিয়ে একটি মন্তব্যও করেননি বিল ক্লিনটনের স্ত্রী হিলারি। এতদিনে তিনি মুখ খুললেন। ‌
হিলারি বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিউনস্কির সঙ্গে যৌনতায় জড়াননি। কাজেই এই কাজের জন্য প্রেসিডেন্ট পদ না ছেড়ে ঠিকই করেছিলেন বিল ক্লিনটন। মিটু নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড় হচ্ছে তখন কিন্তু মনিকা লিউনস্কি একটি শব্দও খরচ করেনি। কারণ ক্ষমতার অপব্যবহার করে ক্লিনটন সে কাজ করেননি।
মনিকা লিউনস্কিরও সম্মতি ছিল তাতে। ক্লিনটন পদত্যাগ না করলেও তাকে ইম্পিচ করা হয়েছিল। কারণটা ছিল মনিকার সঙ্গে নিজের সম্পর্ক লুকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু মার্কিন সিনেটর ক্রিস্টিন গ্রিলব্যান্ডের এই অভিযোগ সপাটে খারিজ করে পদত্যাগ না করার প্রশ্নে ক্লিনটনের পাশেই দাঁড়িয়েছেন হিলারি। এতদিন পরে সে কথা প্রকাশ করলেন তিনি। সে দিন যে স্বামীর সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছিলেন সেটা জানিয়েছেন হিলারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্মানিতে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ৩

বিদেশের খবর: জার্মানির হেসে রাজ্যের ফুলদা শহরের পাশের রহেন এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ দুই নারী নিহত হয়েছেন।
রবিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটির পাইলটসহ ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াসারকুপে পর্বতমালার কাছে অবস্থিত এয়ারফিল্ডে অবতরণ করতে গিয়ে পাইলট কোনো কারণে প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন পাইলট আবারও উড্ডয়ন করার চেষ্টা করলেও প্লেনটি আর উড়তে পারেনি।
দ্বিতীয় চেষ্টায় উড়তে ব্যর্থ হয়ে উড়োজাহাজটি পড়ে যেতে থাকে। তখন সেটি সীমানা প্রাচীর ভেঙে এয়ারফিল্ডের পাশে ওই সময় চলমান একটি সমাবেশে লোকজনের ভিড়ের মাঝে গিয়ে আঘাত করে। এতে হতাহতের ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহত ছেলেটির বয়স ১০ বছরের মতো।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আবহাওয়া ওই সময় স্বাভাবিক ছিল বলেও জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলেকে নিয়ে দেশ ছেড়েছেন অপু বিশ্বাস

বিনোদনের খবর: চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ছাড়াছাড়ির পর একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়েই আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রূপালি পর্দায় তাকে ইদানিং খুব একটা দেখা না গেলেও নিয়মিতই দেশ ও দেশের বাইরে স্টেজ শো’তে আসছেন এই ঢালি অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় গত শনিবার পুত্র আব্রাম খান জয়কে নিয়ে প্রথমবার দেশের বাইরে উড়াল দিয়েছেন অপু।
আগামী ১৪ অক্টোবর সিঙ্গাপুরে একটি শো’তে পারফর্ম করবেন তিনি। তার সঙ্গে পারফর্ম করবে ফ্লাই ফারুক ড্যান্স গ্রুপ।
এ বিষয়ে অপু বলেন, ‘এবারই প্রথম আমার সঙ্গে কোনও ড্যান্স গ্রুপ দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছে। আবার এবারই প্রথম আমার সঙ্গে আমার আদরের সন্তান জয়ও যাচ্ছে।’ স্টেজ শো শেষ করার পর জয়কে নিয়ে সিঙ্গাপুরে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন অপু বিশ্বাস।
ছেলের সঙ্গে বিদেশ ভ্রমণের অনুভূতি জানিয়ে অপু বলেন, ‘আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যাবার। অবশেষে যেতে পারছি, এটাই অনেক ভালোলাগার।’
আগামী ১৭ অক্টোবর সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখে ঘা হলে করণীয়

মুখে ঘা হলে করণীয়

কর্তৃক daily satkhira

স্বাস্থ্য কণিকা: বিশেষজ্ঞদের মতে, প্রায় দুই শতাধিক রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখের ঘা এর মাধ্যমে। কিন্তু মুখের ঘা এর সমস্যাকে আমরা খুব সাধারণভাবে দেখে থাকি। তবে এই বিষয়ে অবশ্যই গুরুত্ব দেয়া উচিত। আসুন জেনে নেই মুখে ঘা হলে কী করণীয়।

যষ্টিমধু: যষ্টিমধু মুখের ঘা দূর করতে বেশ কার্যকরী একটি উপাদান। এক টেবিল চামচ যষ্টিমধু দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর এটি দিয়ে কয়েকবার কুলি করুন। উপকার পাবেন।

অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার রস মুখের ঘা কমিয়ে দিতে পারে। অ্যালোভেরা জেল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, যার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফিংগাল, অ্যান্টিভাইরাল উপাদান ক্ষত কমিয়ে দিতে পারে।

নারিকেল দুধের সঙ্গে মধু: এক টেবিল চামচ নারিকেল দুধের সঙ্গে মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিনে তিন থেকে চারবার ঘায়ের জায়গায় লাগান। মধু ছাড়া শুধু নারিকেলের দুধ দিয়েও ক্ষত স্থানে মালিশ করতে পারেন। ক্ষত দ্রুত সেরে যাবে।

তুলসি পাতা: কয়েকটি তুলসি পাতাসহ পানি দিনে তিন থেকে চারবার পান করুন। এটি দ্রুত মুখের ঘা প্রতিরোধ করে দেবে এবং মুখের ঘা হওয়ার প্রবণতা কমিয়ে দেবে।

টি ব্যাগ: দ্রুত ব্যথা এবং জ্বালা দূর করতে টি ব্যাগ খুবই কার্যকর। একটি টি ব্যাগ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে সেটি ঘায়ের জায়গায় লাগান। ব্যথা এবং ক্ষত দ্রুত সেরে যাবে।

লবণ-পানি: লবণ-পানি দিয়েও কুলকুচি করতে পারেন, এটি মুখের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করবে। এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন বা লবঙ্গের রস দিয়ে ক্ষত স্থানটিতে লাগাতে পারেন। উপকার পাবেন।

টুকরা বরফ: এক টুকরা বরফ নিয়ে ঘায়ের স্থানে রাখুন। অথবা ঠাণ্ডা পানি দিয়ে কুলকুচি করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুল পড়া বন্ধ করতে তেজপাতা

অনলাইন ডেস্ক: তেজপাতাকে আমরা মসলা হিসেবেই চিনি। তেজপাতা রান্নায় সুঘ্রাণ এনে স্বাদও বাড়িয়ে দেয়। রূপচর্চায় তেজপাতার কথা শুনেছেন? শুনে হয়তো অদ্ভুত মনে হলেও চুলপড়া বন্ধ করতে তেজপাতা দারুণ কার্যকরী ভুমিকা রাখে।
চুল পড়ায় তেজপাতা ব্যবহার করতে হবে হেয়ার প্যাক হিসেবে। এই হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে।

যেভাবে হেয়ার প্যাকটি তৈরি করবেন: প্রথমে কয়েকটি তেজপাতা নিন। এরপর তেজপাতাগুলো গুঁড়া করে নিন। একটি বাটিতে ২ চা চামচ তেজপাতা গুঁড়া নিন। তেজপাতার গুঁড়ায় একটি লেবুর অর্ধেক পরিমাণ লেবুর রস মেশান। এরপর মিশ্রনটিতে ৩ টেবিল চামচ টক দই মিশিয়ে ফেটিয়ে নিন।

যেভাবে ব্যবহার করবেন: পরিষ্কার চুলে মিশ্রণটি লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন চুল।

হেয়ার প্যাকটি ব্যবহার করার উপকারিতা: তেজপাতার হেয়ার প্যাক প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। তেজপাতা ভিটামিন সি সমৃদ্ধ মাস্কটি খুশকি দূর করতে সাহায্য করবে। এটি চুল পড়া দ্রুত কমায়। এছাড়া নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনার চুলকে করবে ঝলমলে ও মসৃণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে টানা ৬ দিন বন্ধ ভোমরা বন্দরের আমদানী-রপ্তানী

আসাদুজ্জামান: সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ সোমবার থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। আগামী ২১ অক্টোবর রবিবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনকে অবহিত করেছেন যে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৫ অক্টোবর সোমবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৬ দিন তারা বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখবেন। যেহেতু ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেহেতু আমাদেরও বন্ধ রাখা ছাড়া কোন উপায় থাকেনা। তিনি আরো জানান, আগামী ২১ অক্টোবর রবিবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।
ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার সাগর সেন বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের জন্য কাস্টমসের সকল কার্য্যক্রম যথারীতি চলবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest